২৯ ডিসেম্বর ২০২৫, ৯:২১ এম

আবারও মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরষ্কার জিতলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গতকাল গ্লোব সকার অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানে আল নাসরের পর্তুগিজ মহাতারকার হাতে তুলে দেওয়া হয় এই স্বীকৃতি। আল হিলালের সালেম আল দাওসারি, আল ইত্তিহাদের করিম বেনজেমা এবং আল আহলির রিয়াদ মাহরেজকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের সেরার ট্রফি জিতলেন রোনালদো।
২০২৩ ও ২০২৪ সালের পর বুড়ো হাড়ের ভেলকে দেখিয়ে ২০২৫ সালেও মাঠে দাপিয়ে বেড়িয়েছেন রোনালদো। গত মৌসুমে আল নাসরের হয়ে ৪১ ম্যাচে করেছেন ৩৫ গোল, জিতেছেন সৌদি প্রো লিগের গোল্ডেন বুট। চলতি মৌসুমেও শুরুটা দারুণ—প্রথম ১০ ম্যাচেই ১২ গোল। আন্তর্জাতিক অঙ্গনেও তার প্রভাব স্পষ্ট; তার নেতৃত্বেই পর্তুগাল নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। জুনে জিতেছে উয়েফা নেশনস লিগের শিরোপা।
ফুটবল বিশ্ব বারবারই ভেবেছে—এবার বুঝি শেষ। কিন্তু রোনালদো প্রতিবারই উত্তর দিয়েছেন মাঠে, গোল দিয়ে, ট্রফি দিয়ে, আর অদম্য উচ্চাকাঙ্ক্ষা দিয়ে। ‘সিআর সেভেনের লক্ষ্য এখন জাদুকরী এক সংখ্যায় পৌঁছানো। গ্লোব সকার অ্যাওয়ার্ডেও আসল ১ হাজার গোলের অসাধারণ মাইলফলকের আলোচনা।
ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর এখন সবার মরে একটাই প্রশ্ন—ক্রিস্তিয়ানো রোনালদো কি ছুঁতে পারবেন ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক? বয়সকে অনেকেই সবচেয়ে বড় বাধা হিসেবে দেখছেন। দুই মাসেরও কম সময়ের মধ্যে ৪১ বছরে পা রাখতে যাচ্ছেন রোনলদো। শনিবার আল নাসরের হয়ে জোড়া গোল করার পর তাঁর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬।
আরও পড়ুন
| ম্যান ইউনাইটেডের পর চেলসিকে হারিয়ে শিরোপা রেসে ভিলা |
|
তবে এই বয়সেও রোনালদো দারুণ ফিটনেস নিয়ে খেলে যাওয়ার অনুপ্রেরণা খুঁজে পান গোল আর ট্রফি ক্ষুধার জন্যে। পাঁচবারের ব্যালন ডি’র জয়ীর মুখ থেকেই শোনা যাক অনুপ্রেরণার উৎস, ‘খেলা চালিয়ে যাওয়া সহজ নয়, কিন্তু আমার ভেতরের আবেগ এখনও আগের মতোই তীব্র। আমি এখনও খেলতে চাই, এখনও ভীষণভাবে অনুপ্রাণিত। আমি কোথায় খেলছি—মধ্যপ্রাচ্যে হোক বা ইউরোপে—তা বড় কথা নয়। আমি ফুটবল খেলতে, ট্রফি জিততে আর গোল করতে ভালোবাসি।’
পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পর ১ হাজার গোলের লক্ষ্য নিয়ে স্পষ্ট ও দৃঢ় বার্ত দিয়ে রোনালদো বলেন, ‘আমি থামতে চাই না। আপনারা জানেন আমার লক্ষ্য কী। আমি আরও ট্রফি জিততে চাই এবং সেই সংখ্যাটায় পৌঁছাতে চাই, যেটা সবাই জানে। ইনশাআল্লাহ, যদি কোনো চোট না আসে, আমি নিশ্চিতভাবেই সেই সংখ্যায় পৌঁছাব।’
রোনালদোর মধ্যপ্রাচ্যের সেরা হওয়ার দিন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা হওয়ার পর এবার গ্লোব সকার অ্যাওয়ার্ডসের পুরষ্কার উঠল ওসমান দেম্বেলের হাতে। এছাড়া মেয়েদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন বার্সেলোনার ব্যালন ডি’অর জয়ী তারকা আইতানা বোনমাতি। সেরা ক্লাব পিএসজি, সেরা কোচ লুইস এনরিকে। ফরাসি ক্লাবটির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়াকে দেওয়া হয় সেরা মিডফিল্ডারের পুরস্কার, আর সেরা উদীয়মান ফুটবলার দেসিরে দুয়ে।
দু’টি পুরষ্কার উঠে বার্সার স্প্যানিশ তারকা উইঙ্গার লামিনে ইয়ামাললের হাতেও। ইয়ামালকে ‘বেস্ট ফরোয়ার্ড’ নির্বাচিত করা হয় এবং তাকে দেওয়া হয় ডিয়েগো আরমান্দো ম্যারাডোন অ্যাওয়ার্ড। বল পায়ে সর্বোচ্চ নৈপুণ্য ও প্রতিভার স্বীকৃতি হিসেবে, প্রয়াত কিংবদন্তি মারাদোনার নামে এই পুরষ্কারের প্রচলন শুরু হয়।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পিএম

ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা জরুরি বৈঠক ডেকেছেন। বিশ্বকাপের মূল পর্বে ইতালি জায়গা করতে না পারায় তিনি পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টিতে হেরে যায় ইতালি। চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি টানা তৃতীয়বারের মতো মূল পর্ব থেকে বাদ পড়ে। ফলে বৃহস্পতিবার জরুরি বৈঠক ডেকেছেন গ্রাভিনা।
আজ্জুরিদের ব্যর্থতার প্রেক্ষিতে ফুটবল ফেডারেশন এবং ইতালি দল বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ফুটবল ইতালিয়া।
ফুটবল সংবাদ পরিবেশক ওয়েবসাইট থেকে জানানো হয়েছে, ইতালির হেড কোচ জেনেরো গাত্তুসো ও ম্যানেজার জিয়ানলুইজি বুফন পদত্যাগ করতে পারেন।
জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন সিরি আ প্রেসিডেন্ট ইজিও সিমোনেল্লি, সিরি বি প্রেসিডেন্ট পাওলো বেডেন, সিরি সি প্রেসিডেন্ট মাতেও মারানি, অ্যামেচার লিগ প্রেসিডেন্ট জিয়ানকার্লো আবিতি, খেলোয়াড় ইউনিয়ন প্রেসিডেন্ট উমবার্তো ক্যালকানো, অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট রেনজো অলিভিয়েরি।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শুরুটা ভালো হয়েও হলো না; থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও দিনশেষে পরাজিতের কাতারে বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে মনে রাখার মতো একটা দিনই ছিল মোসাম্মৎ সাগরিকার জন্য। বুধবার শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তবে এই ফরোয়ার্ড গোলের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। আজ দলের সহকারী কোচ আবুল হোসেনও জানালেন দলের প্রত্যেককে সমান চোখে দেখা হয়। তিনি জানান, গতকাল সাগরিকা গোল করেছে, পরের দিন অন্য কেউ করবে। এভাবেই তারা মেয়েদেরকে উজ্জীবিত রাখেন।
এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার, চীনের বিপক্ষে। আগের ম্যাচে করা ভুল নিয়ে আজ কাজ করেছে কোচিং স্টাফ। থাইল্যান্ড থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আবুল হোসেন বলেন,
‘গতকাল আমরা প্রথম ম্যাচ খেলেছি। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলাম। সামান্য ভুলের কারণে আমরা জিততে পারিনি। কারণ এমন ভুল তো আর সচরাচর হয় না। কিন্তু হয়ে গেছে। আজ সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। পরের ম্যাচ চীনের বিপক্ষে। তাদের সঙ্গে যেন একই ভুল না হয় তা নিয়ে কাজ করছি। মেয়েদের বলেছি যা হয়েছে সেটা এখন অতীত। এ নিয়ে তাদের চিন্তা করতে হবে না।’
সাগরিকাকে নিয়ে আলাদা করে প্রশংসা ঝরেছে সহকারী কোচের কণ্ঠে। বলেছেন,
‘সাগরিকা অসাধারণ একজন খেলোয়াড়। সে বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলেও সুযোগ পেলে নিজেকে মেলে ধরে।’ তবে আবুল হোসেন সেই সঙ্গে এটাও বলেন যে তারা সবাইকে সমান চোখে দেখেন, ‘আমরা প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করি। কে কখন জ্বলে উঠবে তা বলা যায় না, সেভাবেই আমরা মেয়েদের মোটিভেট করি। সবাইকে সমান নজরে দেখি।’

২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর অপেক্ষায়। যেখানে অনেকে অভিজ্ঞ তারকা ফুটবলারকে গ্যালারিতে বসেই দেখতে হবে খেলা।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বুধবার সকালে সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরাক। আগের রাতে ইউরোপয়ীয় প্লে অফ থেকে জায়গা নিশ্চত করে সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
কোয়ালিফায়ার ফাইনালে হেরে বাড়ির টিকিট কাটতে হয়েছে জিয়ানলুইজি দোনারুমা, রবার্ট লেভানডফস্কি, কালাফিওরির মতো তারকাদের।
ইতালির চার তারার অসহায়ত্ব: বাছাইপর্বে সবচেয়ে বড় ধাক্কা লাগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির পালে। বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলা হচ্ছে না আজ্জুরিদের। বিশ্বকাপে দেখা যাবে না দলটির চার তারকা দোনারুমা, রিকার্দো কালাফিওরি, সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাকে।
পোলান্ডের ব্যর্থতায় কপাল পুড়ল রবার্ট লেভানডফস্কির: ইউরোপীয় প্লে-অফ ফাইনালে শেষ মূহুর্তে ভিক্টর ইয়োকেরেসের গোলে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পোল্যান্ড। এর মাধ্যমে ৩৭ বছর বয়সী কিংবদন্তি লেভানফস্কির বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে যায়।
হাঙ্গেরির বিদায়ে স্বপ্ন ভাঙল সোবোসলাইয়েরও: বিশ্বকাপের বাছাইয়ে হাঙ্গেরির বিদায় ছিল ট্র্যাজিক। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই চলত তাদের। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত ২-১ এ এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বপ্ন ভাঙে হাঙ্গেরির। লিভারপুলের হয়ে দূরপাল্লার শট আর নিখুঁত পাসের জন্য পরিচিত সোবোসলাইকে মিস করবেন ভক্তরা।
কঙ্গোতে বাঁধা ব্রায়ান এমবেউমোর উচ্চাশা: ব্রেন্টফোর্ড থেকে ৭১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এমবেউমো গত মৌসুমে ২০ গোল করে নজর কাড়েন। কিন্তু ডিআর কঙ্গোর কাছে ৯১ মিনিটের গোলে ক্যামেরুন হেরে যাওয়ায় এই উইঙ্গারকেও গ্যালারিতে বসেই বিশ্বকাপ দেখতে হবে।
কাভারাস্কেইয়ার ড্রিবলিং মিস করবে বিশ্ব: ইউরো ২০২৪-এ নজরকাড়া জর্জিয়া এবার মূল পর্বে জায়গা করতে পারেনি। ফেলে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাভারস্কেইয়ারের জাদুকরী ড্রিবলিং দেখার সুযোগ এবার হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
অপেক্ষা বাড়ল হইলুন্দের: চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নিয়েছে ডেনমার্ক। যেখানে হইলুন্দ পেনাল্টি মিস করে খলনায়কে পরিণত হয়েছেন। গত বিশ্বকাপে অভিজ্ঞতার অভাবে দলে জায়গা পাননি তিনি, এবার দলের ব্যর্থতায় তাঁর অপেক্ষা আরও বাড়ল।

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তার আগে জেতার আশা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু জোড়া গোলের লিডের পরও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন মোসাম্মৎ সাগরিকা। সামনে এবার চীন। শনিবারের ওই ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ ও ৫০ মিনিটে গোল দুটি করেন সাগরিকা। এরপর ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বাংলাদেশ। এরপরই ডিফেন্ডারদের ভুলে পরপর দুটি পেনাল্টি গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটের মাথায় তৃতীয় গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
ওই ম্যাচে জোড়া গোল করার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে মিডিয়াকে ভিডিও বার্তা দিয়েছেন সাগরিকা। বলেছেন,
‘আমি বলব থাইল্যান্ড অনেক ভালো দল। প্রথমার্ধে আমরাও ভালো করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি ধরে রাখতে পারিনি। যখন একটা গোল হজম করে ফেলি, তখন সবার মন মানসিকতা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে ওমনটা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি কামব্যাক করতে। কিন্তু পারিনি, ৩-২ গোলে হেরে গেছি।’
ম্যাচে জোড়া গোল করলেও সাগরিকা কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেন,
‘এখানে আমাদের প্রথম ম্যাচ, আর আমি দুইটা গোল করেছি। সত্যি খুব ভালো লাগছে, টিম সাপোর্ট করছে বিধায় পেরেছি। যদি ওরা বল সাপ্লাই দিতে না পারত তবে গোল করতে পারতাম না।’
টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। সেই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে উঠে আসা সাগরিকার,
‘পরের ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ইনশা আল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরব।’
থাইল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন সাগরিকা। সহকারী কোচ আবুল হোসেন ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বলেন,
‘সাগরিকা অসাধারণ করেছে। সে সবখানেই সুযোগ পেলে ভালো খেলে।’

টানা চার ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজের নেতৃত্বে অসন্তুষ্ট চেলসির ফুটবলাররা— সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
রিস জেমসের অনুপস্থিতিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন এনজো। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে চেলসির হার এবং ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মন্তব্য ঘিরে উত্তাল চেলসির ড্রেসিংরুম।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদকে নিয়ে এনজোর মন্তব্যে চেলসির ড্রেসিংরুমে অসন্তোষ বেড়েছে। অথচ এর আগে সহ-অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে খুশি ছিলেন না সতীর্থরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির লজ্জাজনক বিদায়ের পর ফার্নান্দেজ নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি। বরং রহস্যময়ভাবে বলেছেন, ‘দেখা যাবে।’ যদিও ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার পর কয়েক দিনের মধ্যেই ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। কিন্তু পুনরায় মাদ্রিদের প্রতি আগ্রহের ইঙ্গিত দিতে থাকেন।
জানুয়ারিতে কোচ এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন ফার্নান্দেজ। একই সময়ে আন্তর্জাতিক বিরতিতে তিনি দু’বার বলেছেন, মাদ্রিদ শহরে থাকতে চান—যদিও কখনো সরাসরি ক্লাবের নাম উল্লেখ করেননি।
আর্জেন্টিনার স্থানীয় টিভি লুজুকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ নিজের অনুপ্রেরণা হিসেবে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিতুল্য লুকা মদরিচ ও টনি ক্রুসের নাম উল্লেখ করেন। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকরা এই ইঙ্গিত থেকে মনে করতে শুরু করেছেন মাদ্রিদের শহরেই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া ফার্নান্দেজের চুক্তির এখনও পাঁচ বছর বাকি। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন, আগামী কয়েক মাসই হয়তো স্ট্যামফোর্ড ব্রিজে তার শেষ সময় হতে পারে।