
মৌখিক সম্মতি থেকে শুরু করে লন্ডনে মেডিকেল, সব কিছুতেই আভাস ছিল ডিন হুইসেনের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার। আনুষ্ঠানিক ঘোষণাটাই ছিল কেবল বাকি, যা চলে আসল শেষ পর্যন্ত। স্প্যানিশ এই সেন্টার-ব্যাককে ক্লাব বিশ্বকাপের আগেই দলভুক্ত করার ঘোষণা দিয়েছে লা লিগার ক্লাবটি।
শনিবার বিবৃতি দিয়ে রিয়াল নিশ্চিত করেছে বিষয়টি। পাঁচ বছরের জন্য চুক্তি অনুযায়ী ২০৩০ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই দেখা যাবে ২০ বছর বয়সী এই ফুটবলারকে।
আরও পড়ুন
| আনচেলত্তির মত কোচেরই ব্রাজিলের দরকার : কাসেমিরো |
|
ইংলিশ ক্লাব বোর্নমাউথের হয়ে খেলা হুইসেন গত শুক্রবার লন্ডনে রিয়ালের মেডিকেল পরীক্ষা দেন এবং সেটা পাসও করেন। এরপর বাকি ছিল দুই ক্লাবের মধ্যে চুক্তির শর্ত নিয়ে সম্মতিতে পোঁছানো।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হুইসেনের জন্য বোর্নমাউথকে রিয়াল ৫০ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ মোট তিন কিস্তিতে পরিশোধ করবে কয়েক বছরে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, হুইসেনের বার্ষিক বেতন হবে ৭.৫ মিলিয়ন পাউন্ড। তবে তার পারফরম্যান্স ও দলের সাফল্যের ওপর ভিত্তি করে সেটা ৯ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
প্রিমিয়ার লিগে এই মৌসুমে হুইসেন ম্যাচ খেলেছেন ৩০টি। গোল করেছেন তিনটি। প্রতিভাবান এই ডিফেন্ডারকে বিশেষভাবে দলে চেয়েছেন রিয়ালের পরবর্তী সম্ভাব্য কোচ জাবি আলোনসো।
আরও পড়ুন
| দেরি করে আসলেন ইনফান্তিনো, ফিফা কংগ্রেস বয়কট ইউয়েফার |
|
হুইসেনের চুক্তি সম্পন্ন করার মাধ্যমে ভঙ্গুর রক্ষণভাগ শক্তিশালী করার প্রাথমিক ধাপ শেষ করল রিয়াল। এই মুহূর্তে ক্লাবটির মনোযোগ লিভারপুল থেকে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে দলে টানা, যিনি এরই মধ্যে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এছাড়াও আলোচনায় আছে বেনফিকা থেকে আরেক ডিফেন্ডার আলভারো ক্যারেরাসের রিয়ালে নাম লেখানোর খবর।
No posts available.
১১ মার্চ ২০২৬, ১০:২২ এম
১০ মার্চ ২০২৬, ৯:২৫ পিএম

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুঃস্বপ্নের মতো এক রাত কাটাল টটেনহাম হটস্পার। গোলকিপার এবং রক্ষণের একের পর এক ভুলে ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে উত্তর লন্ডনের ক্লাবটি।
মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে আতলেতিকোর মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত ইগর তুদরের দল।
ম্যাচে হারের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছেন ২২ বছর বয়সী চেক গোলকিপার আন্তোনিন কিনস্কির ভয়াবহ পারফরম্যান্স। অভিষেক ম্যাচে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুইবার পা পিছলে গোল উপহার দেওয়ার পর কিনস্কিকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন অন্তর্বর্তীকালীন কোচ তুদর।
আরও পড়ুন
| আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার |
|
ম্যাচের ষষ্ঠ মিনিটে কিনস্কি পা পিছলে বল তুলে দেন আদেমোলা লুকম্যানের পায়ে, সেখান থেকে বল পেয়ে গোল করেন মার্কোস ইয়োরেন্তে। ১৪ মিনিটে ডিফেন্ডার মিকি ফন ডি ভেন পিছলে গিয়ে আতোয়ান গ্রিজমানকে গোল করার সুযোগ করে দেন।
১৫ মিনিটে কিনস্কি দ্বিতীয়বার পা পিছলে পড়ে গেলে গোল করতে ভুল করেননি হুলিয়ান আলভারেজ। এই করুণ পারফরম্যান্সের পর ১৭ মিনিটে অশ্রুসিক্ত কিনস্কিকে তুলে ভিকারিওকে মাঠে নামান কোচ।
স্পার্সদের দুর্দশা এখানেই শেষ হয়নি। ২৩ মিনিটের মাথায় সেট-পিস থেকে জটলার মধ্যে গোল করে ব্যবধান ৪-০ করেন রবিন ল্য নরমার।
২৬ মিনিটে পেদ্রো পোরো একটি গোল শোধ করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ৫৫ মিনিটে রিচার্লিসনের নিশ্চিত গোল জ্যান ওবলাক রুখে দিলে ফিরতি কাউন্টার অ্যাটাকে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন আলভারেজ।
৭৬ মিনিটে আতলেতিকো গোলকিপার ওবলাকও ভুল ক্লিয়ারেন্স দিয়ে ডমিনিক সোলাঙ্কেকে গোল উপহার দেন। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।
রাতে প্রথম লিগের অপর ম্যাচে আতালান্তার জালে গোলবন্যা বইয়ে দিয়ে ৬-১ ব্যবধানের বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ইতালির বেরগামোতে স্বাগতিকদের রক্ষণকে পুরোপুরি ধসিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের পথ প্রায় নিশ্চিত করে ফেলেছে ভিনসেন্ট কম্পানির দল।
আগামী বুধবার (১৮ মার্চ) ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে আতালান্তাকে আতিথ্য দেবে বায়ার্ন। একই দিন ঘরের মাঠে দ্বিতীয় লেগে আতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে টটেনহাম।

সেন্ট জেমস পার্কে মঙ্গলবার রাতে রূপকথার এক রাত উপহার দেওয়ার খুব কাছে ছিল নিউক্যাসল ইউনাইটেড। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টি গোল সেই স্বপ্নে জল ঢেলে দিল।
হার্ভে বার্নসের গোলে জয়ের পথে থাকা নিউক্যাসলকে ১-১ ড্রয়ে রুখে দিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগ শেষ করল বার্সেলোনা। আগামী বুধবার ফিরতি লেগে ন্যু ক্যাম্পে নামার আগে এই ড্রয়ে মানসিকভাবে এগিয়ে থাকল হান্সি ফ্লিকের দল।
১৯৯৭ সালে এই মাঠেই তিন গোল করে বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিলেন টিনো আস্প্রিলা। এদিনও গ্যালারিতে উপস্থিত ছিলেন সেই কিংবদন্তি।
আরও পড়ুন
| ফের পয়েন্ট হারিয়ে বিপদে আবাহনী |
|
ম্যাচের প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৮৬ মিনিট পর্যন্ত। নিউক্যাসলের বদলি খেলোয়াড় জ্যাকব মারফির ক্রস থেকে লক্ষ্যভেদ করে নিউক্যাসলকে উৎসবে মাতান হার্ভে বার্নস।
যখন মনে হচ্ছিল ৫ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়বে ম্যাগপাইরা, ঠিক তখনই দৃশ্যপটে বদল। ইনজুরি টাইমে বক্সের ভেতর বদলি খেলোয়াড় দানি অলমোকে ফাউল করেন মালিক থিয়াউ।
রেফারির পেনাল্টির বাঁশিতে নিস্তব্ধ হয়ে পড়ে সেন্ট জেমস পার্ক। গ্যালারির প্রচণ্ড দুয়োর মধ্যেও শান্ত থেকে গোলকিপার অ্যারন র্যামসডেলকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ১৮ বছর বয়সী ইয়ামাল। এই স্প্যানিশ নিখুঁত শটে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
শনিবার প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে নিউক্যাসল। পরদিন রোববার লা লিগায় সেভিয়াকে আতিথ্য দেবে বার্সেলোনা। এরপর বুধবার (১৮ মার্চ) ন্যু ক্যাম্পে ফিরতি লেগ।
স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার
আরও পড়ুন
| মিচেলের দিকে বল ছোড়ার শাস্তি পেলেন আর্শদীপ |
|
রাতের অপর ম্যাচে তুরস্কের ক্লাব গালতাসারাইয়ের মুখোমুখি হয়েছিল বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। আর্নে স্লটের অধীনে শততম সেই ম্যাচটি রাঙাতে পারেনি অলরেডরা।
শেষ ষোলোর প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন মারিও লেমিনা।
এই হারের ফলে আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডে ফিরতি লেগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে লিভারপুলকে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কাইল ওয়াকার। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলকে বিদায় বলেন ইংলিশ ডিফেন্ডার। বিশ্বকাপের মাত্র তিন মাস আগেই ইংল্যান্ড জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন ওয়াকার।
বিদায় বার্তায় ওয়াকার জানান, ‘এই সিদ্ধান্ত নিতে গিয়ে আমার খারাপ লাগছে, তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি তা নিয়ে আমি ভীষণ গর্বিত।’
২০২০ ও ২০২৪ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ওয়াকার। এছাড়া ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে ৯৬টি ম্যাচ খেলেই তিনি বিদায় বললেন।
জাতীয় দলে নিজের ক্যারিয়ার নিয়ে ওয়াকার বলেন,
‘পাঁচটি বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করা, যেসব ফাইনালে আমরা উঠেছি সেখানে খেলা এবং এই ইংল্যান্ড দলের অংশ হতে পারা—বিশেষ করে যেসব খেলোয়াড় ও কোচের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি—সবই আমার জন্য বিরাট সম্মানের। কিন্তু আজ সেই অধ্যায়ের শেষ। আন্তর্জাতিক মঞ্চে আমার ক্যারিয়ারের একটি সুন্দর সমাপ্তি পেলাম।’
ইংল্যান্ডে যেসব কোচের অধীনে খেলেছিলেন ওয়াকার, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াকার বলেন, ‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যেসব কোচের অধীনে কাজ করেছি—ফ্যাবিও কেপেলো, রয় হজসন, লি কার্সলে, গেরেথ সাউথগেট এবং থমাস টুখলেকে। তারা আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন। অতীত ও বর্তমান সব সতীর্থকেও ধন্যবাদ জানাই, সবার জন্য রইল শুভকামনা।
সমর্থকদের উদ্দেশ্যে ওয়াকার বলেন,
‘আর সমর্থকদের বলব—বছরের পর বছর যে সমর্থন দিয়েছেন তার জন্য ধন্যবাদ। ছেলেদের পাশে থাকুন, তারা আপনাদের সমর্থন চায়, যেন তারা দেশের জন্য গর্ব বয়ে আনতে পারে।’
২০০৯ সালে ফ্যাবিও ক্যাপেলোর অধীনে স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে অভিষেক হয় ওয়াকারের। সেই ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন স্কোট পার্কারের জায়গায়, যিনি এখন তার বর্তমান ক্লাব বার্নলির কোচ। কয়েক দিন পর সুইডেনের বিপক্ষে প্রথম একাদশে নেমেই ম্যাচসেরার পুরস্কার জেতেন ওয়াকার।
ক্লাব ফুটবলে ওয়াকার খেলেছেন শেফিল্ড ইউনাইটেড, নর্থ্যাম্পটন টাউন, টটেনহ্যাম হটস্পার, কুইন্স পার্ক রেঞ্জার্স, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান এবং বার্নলিতে। এরমধ্যে ম্যান সিটিতেই ক্যারিয়ারের সবচেয়ে সাফল্য পেয়েছেন ওয়াকার। ২০২৫ সালের জানুয়ারিতে ইতিহাদের ক্লাবটি ছাড়ার আগে খেলেছেন ৩১৯ ম্যাচ। ক্লাবটির হয়ে ১৭টি বড় শিরোপা জিতেছেন তিনি। সিটি ছেড়ে ধারে এসি মিলানে যোগ দেওয়ার পর গত বছরের জুলাইয়ে বার্নলিতে পাড়ি জমান ওয়াকার।

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে যাওয়া আবাহনী এবার পয়েন্ট খোয়ালো রহমতগঞ্জের বিপক্ষেও। ফেডারেশন কাপের গত বছর রানার্সআপ দলটি এবার গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার পথে।
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ‘এ’ গ্রুপে থাকা আবাহনী তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাদার্স। আবাহনীর পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য নির্ভর করছে ২৮ এপ্রিল পিডব্লিউডির সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচের ফলের ওপর।
গ্রুপের শেষ ম্যাচে পিডব্লিউডির কাছে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে আবাহনীর। ড্র কিংবা জয় পেলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। একই গ্রুপের অন্য তিন দলের মধ্যে পিডব্লুডি ও রহমতগঞ্জের এখনো দুটি করে ম্যাচ বাকি। গ্রুপে তিনে থাকা পিডব্লুডি দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে, চতুর্থ নম্বরের দল রহমতগঞ্জের অর্জন দুই ম্যাচে ২ পয়েন্ট। পাঁচ নম্বরে থাক ফকিরেরপুল ইয়ংমেন্সের পয়েন্ট শূন্য।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে কোয়ালিফিকেশন রাউন্ডে। ফলে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ব্রাদার্সের পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত। তারা আজ কিংস অ্যারেনায় ব্রাদার্স ৩-০ গোলে হারিয়েছে পিডব্লুডিকে। ১৪ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়ংমেন্স।
কুমিল্লায় ঘানার আরনেস্ট বোয়েটেংয়ের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। এরপর সমতায় ফিরতে মরিয়া আক্রমন চালায় আবাহনী। সেই সুযোগ আসে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আক মুহূর্তে। পেনাল্টি থেকে আবাহনীকে সমতায় ফেরান শেখ মোরসালিন।
দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ১৭টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় আবাহনী। জয়সূচক গোলের সুযোগ পায়নি রহমগঞ্জও। একের পর এক লক্ষ্যভ্রষ্ট শটে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ১৫ মার্চ। তার আগেই প্রার্থীরা একে অন্যের দিকে আঙুল তুলছেন। নির্বাচনের অন্যতম প্রার্থী ভিক্টর ফন্ট দাবি করেছেন, ২০২৩ সালে লিওনেল মেসির বার্সায় ফেরার ব্যর্থ প্রচেষ্টাকে ঘিরে আগের প্রশাসন ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।
ফন্টের মতে, হান্সি ফ্লিকের অধীনে দলের বর্তমান সাফল্য এবং লা মাসিয়ার তরুণদের উত্থান ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছে। তিনি বলেন, মেসির ক্লাব ছাড়ার প্রকৃত কারণ এবং ২০২৩ সালে ফেরার চেষ্টা কেন সফল হয়নি—সেটা স্পষ্ট হওয়া দরকার, যাতে ক্লাবের সদস্যরা বিভ্রান্ত না হয়ে পড়ে এবং সত্য জেনেই ভোট দিতে পারেন।
মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ফন্ট বলেন,
“আমি মনে করি এখন থেকে রবিবারের মধ্যে মেসি হয়তো কিছু বলবেন না। আশা করি তিনি সত্যটা ব্যাখ্যা করবেন—ক্লাব ছাড়ার বিষয়টি এবং ২০২৩ সালে ফেরার চেষ্টা নিয়ে—যাতে সদস্যরা বিভ্রান্ত হয়ে ভোট না দেন।”
সম্প্রতি বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ দাবি করেন, প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা নিজেই মেসির ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তবে লাপোর্তা সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,
“২০২৩ সালে আমি মেসির কাছে চুক্তির প্রস্তাব পাঠিয়েছিলাম। মে মাসে তিনি জানান, এখানে খুব বেশি চাপ থাকবে বলে মেসি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।”
মেসি ইস্যুর বাইরে ফন্ট আরও সতর্ক করে বলেন,
‘‘ক্লাবের প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ এবং বর্তমান প্রশাসনের একক সিদ্ধান্তের ধারা বার্সেলোনার সদস্যভিত্তিক মালিকানা কাঠামোর জন্য হুমকি হতে পারে। তার মতে, দ্রুত পেশাদার সংস্কার না হলে ক্লাবের স্বতন্ত্রতা ঝুঁকিতে পড়বে।’’