১২ জুলাই ২০২৫, ৫:২০ পিএম

চিত্রটা বেশ পুরনোই। বছর দুয়েক ধরেই টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খুব কমই খেলছেন প্যাট কামিন্স। সেই ধারায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না। এর পেছনে অ্যাশেজ সিরিজের প্রস্তুতিকে বড় করে দেখছেন তিনি।
ফলে পেস আক্রমণের তিন মূল বোলারকেই টি-টোয়েন্টি সিরিজে পাবে না অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক আগে থেকেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রামে আছেন। শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে থাকলেও জশ হ্যাজলউডকেও বিশ্রামে দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন জেভিয়ার বার্টলেট। এছাড়া দলের বাইরে আছেন ব্যাটার ট্রাভিস হেডও।
আরও পড়ুন
| জয় দিয়েই আসর শুরু চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের |
|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এই দুই সিরিজ না খেলে কামিন্স ফিটনেসের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন গত শুক্রবার। “আগামী ছয় সপ্তাহ আমার জন্য ভালো একটা অনুশীলনের সুযোগ হবে। শরীর মোটামুটি ভালোই আছে। তবে সবসময়ই কিছু জায়গা থাকে, যেখানে উন্নতির চেষ্টা থাকে। সেই ধাপ পেরিয়ে এরপর ধীরে ধীরে গ্রীষ্মের জন্য নিজেকে প্রস্তুত করব।”
২০২৩ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে কামিন্সই অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক থাকলেও, এরপর থেকে মাত্র দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেননি। কারণ এর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া গোড়ালির চোট সামলাচ্ছিলেন। পরে অবশ্য আইপিএল খেলেছেন পুরোটাই। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলছেন।
কামিন্স সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন, তিনি আগামী অক্টোবরে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেন। এরপর ভারতের বিপক্ষে কিছু সাদা বলের ম্যাচ এবং সম্ভাব্য একটি শেফিল্ড শিল্ড ম্যাচ খেলে মাঠে নামবেন অ্যাশেজে।
No posts available.
২৮ এপ্রিল ২০২৬, ৭:৪৩ পিএম
২৮ এপ্রিল ২০২৬, ৬:৩০ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে যেন উড়ছেন বাবর আজম। মাত্র ৯ দিনের ব্যবধানে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই পাকিস্তানি ব্যাটার।
মঙ্গলবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৫৯ বলে ১০৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ক্যারিয়ারের ১৩তম টি-টোয়েন্টি শতক তুলে নেন বাবর। একইসঙ্গে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির অনন্য রেকর্ড এখন পেশোয়ার জালমির অধিনায়কের দখলে।
গত ১৯ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ৫২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাবর। ১৯২ স্ট্রাইক রেটের ইনিংসটিতে মাত্র একটি বল ডট দিয়েছেন তিনি যা ৫০ বা এর চেয়ে বেশি বলের ইনিংসে সবচেয়ে কম।
আজ বাবরের স্ট্রাইক রেট ছিল ১৭৪.৫৭। চারটি ছক্কা ও ১২টি বাউন্ডারি মেরেছেন জালমির অধিনায়ক। এই সেঞ্চুরিতে ক্রিস গেইলের (২২টি সেঞ্চুরি) ঠিক পরেই সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় নিজের দ্বিতীয় স্থানটিকে আরও মজবুত করলেন তিনি।
চলতি পিএসএলে বাবর এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে অবস্থান করছেন। শুধু তাই নয়, পিএসএল ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে চারটি ভিন্ন আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তিও গড়েছেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২৬ সংস্করণে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সাতটি দল। ১৪তম সংস্করণে নতুন দল হিসেবে অভিষেক হতে যাচ্ছে ‘জ্যামাইকা কিংসেন’ এর।
২০২৩ মৌসুমের পর জ্যামাইকা তালাওয়াস বিলুপ্ত হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিটি অ্যান্টিগায় স্থানান্তরিত হয়েছিল। তবে ২০২৬ জ্যামাইকা কিংসেন নামে নতুন দলের অন্তর্ভুক্তিতে জ্যামাইকান সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে।
নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের আর্নোস ভেল স্টেডিয়াম। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এই মাঠেই মুখোমুখি হবে নবাগত জ্যামাইকা কিংসেন এবং অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকনস। উদ্বোধনী ম্যাচসহ টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ এখানেই হবে।
সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বার্বাডোজকে ফাইনালের ভেন্যু হিসেবে ঘোষণা করে বলেন, ‘আমরা বার্বাডোজে ফাইনাল সপ্তাহ আয়োজনের বিষয়ে অত্যন্ত উৎসাহিত। টুর্নামেন্টের ১৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় ও স্মরণীয় ফাইনাল উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। প্রতি বছরই আমরা মানোন্নয়নের চেষ্টা করি এবং আমি আত্মবিশ্বাসী যে ২০২৬ সংস্করণটি এযাবৎকালের সেরা হতে যাচ্ছে।‘
আগামী ৭ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এবার মোট ৩৯টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের খেলাগুলো চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট পর্বের লড়াই।

অধিনায়কের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। তাদের সামনে এখন সিরিজ জয়ের সম্ভাবনা। আর অধিনায়ক লিটন কুমার দাসের সামনে হাতছানি সবাইকে টপকে শীর্ষে ওঠার।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড। দুপুর ২টায় শুরু হবে খেলা। এই ম্যাচ জিতলে এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিজেদের করে ফেলবে বাংলাদেশ।
আর সিরিজের ট্রফি নিশ্চিত করতে পারলে অধিনায়ক লিটনের জন্যও হবে দারুণ এক রেকর্ড। এই সংস্করণে জয়-পরাজয়ের হারে আগেই সবার ওপরে ছিলেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার। এবার জয়ের সংখ্যায়ও সবাইকে টপকে যাবেন তিনি।
এখন পর্যন্ত ৩০ ম্যাচে অধিনায়কত্ব করে ১৬টি জয় পেয়েছেন লিটন। হেরেছেন ১৩ ম্যাচে। তার জয়-পরাজয়ের হার ৫৩.৩৩ শতাংশ। বাংলাদেশের হয়ে অন্তত ১০ ম্যাচ নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তার জয়-পরাজয়ের হারই সবার সেরা।
আরেকটি ম্যাচ জিততে পারলে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানকে টপকে জয়ের সংখ্যায়ও সবার ওপরে উঠে যাবেন লিটন। মাহমুদউল্লাহরে নেতৃত্বে ৪৩ ম্যাচের ১৬টি জিতেছে বাংলাদেশ। আর সাকিবের অধিনায়কত্বে ৩৯ ম্যাচে জয় ১৬টি।
অগ্রজ দুজনের চেয়ে কম ম্যাচ খেলেই দেশের সফলতম অধিনায়ক হওয়ার সুযোগ এখন লিটনের সামনে।
লিটনের ইতিহাস গড়ার অপেক্ষা হয়তো বাড়িয়ে দিতে পারে প্রকৃতি। মঙ্গলবার দিনভর ভারী বর্ষণে ভিজেছে চট্টগ্রাম নগরী। আবহাওয়ার পূর্বাভাসে বুধবারও রয়েছে বৃষ্টির শঙ্কা। তাই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ম্যাচ পরিত্যক্ত হয়ে গেলেও অবশ্য এই সিরিজে আরেকটি সুযোগ থাকবে লিটনের। মিরপুরে আগামী শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে লড়বে দুই দল। তার আগে অবশ্য চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজটি নিজেদের করে ফেলার চেষ্টাই করবে বাংলাদেশ।

ব্রিজটাউনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৫৯ বলে ৭৬ রানের ইনিংসে ভারতকে ট্রফি উপহার দিয়ে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিয়েছেন বিদায় বিরাট কোহলি। তার সঙ্গে রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজাও সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন বিদায়। তবে রোহিত-জাদেজার বিদায়ী ঘোষণা সমর্থকরা মেনে নিলেও কোহলির বিদায়টা ছিল না মেনে নেওয়ার মতো। ২২ মাস আগের সেই কোহলির সেই বিদায়ের কারণ জানতে এখনও কৌতুহলী ক্রিকেট ভক্তরা।
৩৭-এ দাঁড়িয়ে যেভাবে আইপিএলের চলমান আসরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন, তাতে একটার পর একটা রেকর্ড হয়েই চলেছে। আইপিএলের চলমান আসরে প্রথম ম্যাচেই ফিফটি। সানরাইজার্স হায়দারাদের বিপক্ষে ৬৯ রানের হার না মানা ইনিংস থেকে প্রেরণা নিয়ে ওয়াংখেড়েতে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ফিফটি (৫০)। ৭ম রাউন্ডে গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০৬ রান তাড়া করে ৪৪ বলে ৮১ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ উইনার বিরাট কোহলি।
৮ম রাউন্ডে এসে লো স্কোরিং ম্যাচে ২৩ রানের হার না মানা ইনিংসে আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজারী ক্লাবের সদস্যপদ পেয়েছেন। ২৬৭ ইনিংসে ৪০.০৫ গড় এবং ১৩৩.৮০ স্ট্রাইক রেটে ৯০১২ রানে আইপিএলে ব্যাটারদের চূড়ায় এখন কোহলি। আইপিএলে তাঁর ধারে-কাছে নেই কেউ। ৮ হাজারী ক্লাবে নাম উঠতে পারেনি দ্বিতীয় কোনো ব্যাটার। তাঁর পেছনে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ৭১৮৩ রান নিয়ে।
আইপিএলে রানের এভারেস্টে থাকা বিরাট কোহলির সামনে হাতছানি দিচ্ছে টি-২০-তে আরও একটি মাইলস্টোন। টি-২০তে ১৪ হাজারী ক্লাবে ৬ষ্ঠ এবং প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নাম লেখানোর জন্য এখন কোহলির দরকার ১০৬ রান। তা সম্ভব হলেই ক্যারিবিয়ান টি-২০ লিজেন্ডারি ক্রিস গেইল (৪৬৩ ম্যাচে ১৪৫৬২), কাইরন পোলার্ড (৭৩৫ ম্যাচে ১৪৬২), ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ( ৫২৮ ম্যাচে ১৪৪৪৯), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ( ৪৩৯ ম্যাচে ১৪২৮৪) এবং ইংল্যান্ডের জস বাটলারের ( ৫০১ ম্যাচে ১৪১১৫) পাশে প্রথম ভারতীয় হিসেবে নাম লেখাবেন বিরটি কোহলি।
আইপিএলের চলমান আসরে হয়ে যাওয়া ৮ম রাউন্ড শেষে রান সংগ্রহে চতুর্থ শীর্ষে (৩৫১ রান) থাকা কোহলির গড় এবং স্ট্রাইক রেট সত্যিই প্রশংসনীয়। ক্যারিয়ারেরর সায়াহ্নে দাঁড়িয়ে ৫৮.৫০ গড় এবং ১৬২.৫০ স্ট্রাইক রেটে চ্যালেঞ্জ ছুঁড়েছেন সানরাইজার্স হায়দারাবাদের তরুণ অভিষেক শর্মা (৩৮০), দিল্লী ক্যাপিটালসের লোকেশ রাহুল (৩৫৮) এবং রাজস্থান রয়্যালসের কিশোর বৈভব সূর্যবংশীকে (৩৫৭)। যে গতিতে রান উঠছে কোহলির ব্যাটে, তাতে আইপিএলের পরবর্তী ২ রাউন্ডের মধ্যেই টি-২০-তে ১৪ হাজার রান ছুঁয়ে ফেলার সম্ভাবনা প্রবল তাঁর।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চমৎকার ব্যাটিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে পুরস্কার পেলেন সোবহানা মোস্তারি। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগোলেন মিডল-অর্ডার এই ব্যাটার।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার মেয়েদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ৬০ গড়ে ১২০ রান করে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৭১ রেটিং পয়েন্ট নিয়ে ৪৫ নম্বরে উঠে এসেছেন সোবহানা। এটিই তার ক্যারিয়ার সেরা রেটিং।
এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন। ভালো করতে না পারায় ৫ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন শারমিন আক্তার সুপ্তা।
বোলারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাহিদা আক্তার। ২ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার। ৪ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রাবেয়া খান।