২৪ অক্টোবর ২০২৫, ৯:১৫ এম
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে প্রধান কোচ হান্সি ফ্লিককে ছাড়াই খেলতে হবে বার্সেলোনাকে। আগামীকাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না কাতালান ক্লাবটির কোচ।
গত সপ্তাহে লা লিগায় জিরোনার বিপক্ষে দু’বার হলুদ কার্ড দেখে ডাগ-আউট ছাড়তে হয় বার্সা কোচেকে। লিগের পরের ম্যাচেও নিষিদ্ধ হন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নূ ক্যাম্পের ক্লাবটি। কিন্তু ডিসিপ্লিনারি কমিটি ওই সিদ্ধান্তকে সঠিক বলে গণ্য করেছে এবং একটি ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
এরপর বার্সেলোনা আবারও আপিল করলেও অ্যাপিলস কমিটি তাও খারিজ করে দিয়েছে। ফলে এল ক্লাসিকোতে দর্শক হয়েই থাকতে হবে ফ্লিককে। অভিজ্ঞ জার্মা কোচের অনুপস্থিতি প্রধান সহকারী কোচ মার্কাস সর্গকে ডাগ-আউটে দেখা যেতে পারে। গত মৌসুমে লেগানেস এবং আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুইবার দলের দায়িত্ব নিয়েছিলেন সর্গ।
বার্সার জন্য চিন্তার বিষয় হলো ফ্লিকের সহকারীর দায়িত্ব নেওয়া দুটি ম্যাচেই হেরে যায় তারা। ঘরের মাঠে লেগানেসের বিপক্ষে ০-১ গোলে হারের পর অ্যাতলেটিকোর বিপক্ষে ১-২ ব্যবধানে হারে বার্সা। তাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ফ্লিকের অনুপস্থিতি জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদকে খানিকটা এগিয়ে রাখল।
সবশেষ চারটি এল ক্লাসিকোতে ফল এসেছে বার্সার পক্ষে। গত মৌসুমে প্রতিবারই চিরপ্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হয়ে হাসিমুখে মাঠ ছাড়ে লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। এবার আলোনসোর নতুন রিয়াল কি বার্সার টানা পাঁচ জয় ঠেকাতে পারে কিনা সেটাই দেখার।
No posts available.
১০ মার্চ ২০২৬, ৯:২৫ পিএম
১০ মার্চ ২০২৬, ৯:১২ পিএম
১০ মার্চ ২০২৬, ৭:৩৭ পিএম

আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে যাওয়া আবাহনী এবার পয়েন্ট খোয়ালো রহমতগঞ্জের বিপক্ষেও। ফেডারেশন কাপের গত বছর রানার্সআপ দলটি এবার গ্রুপপর্ব থেকেই বিদায় নেওয়ার পথে।
আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। ‘এ’ গ্রুপে থাকা আবাহনী তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাদার্স। আবাহনীর পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য নির্ভর করছে ২৮ এপ্রিল পিডব্লিউডির সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচের ফলের ওপর।
গ্রুপের শেষ ম্যাচে পিডব্লিউডির কাছে হারলেই বিদায়ঘণ্টা বেজে যাবে আবাহনীর। ড্র কিংবা জয় পেলেও অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে। একই গ্রুপের অন্য তিন দলের মধ্যে পিডব্লুডি ও রহমতগঞ্জের এখনো দুটি করে ম্যাচ বাকি। গ্রুপে তিনে থাকা পিডব্লুডি দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট পেয়েছে, চতুর্থ নম্বরের দল রহমতগঞ্জের অর্জন দুই ম্যাচে ২ পয়েন্ট। পাঁচ নম্বরে থাক ফকিরেরপুল ইয়ংমেন্সের পয়েন্ট শূন্য।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে কোয়ালিফিকেশন রাউন্ডে। ফলে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ব্রাদার্সের পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত। তারা আজ কিংস অ্যারেনায় ব্রাদার্স ৩-০ গোলে হারিয়েছে পিডব্লুডিকে। ১৪ এপ্রিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইয়ংমেন্স।
কুমিল্লায় ঘানার আরনেস্ট বোয়েটেংয়ের গোলে ম্যাচের নবম মিনিটে এগিয়ে গিয়েছিল রহমতগঞ্জ। এরপর সমতায় ফিরতে মরিয়া আক্রমন চালায় আবাহনী। সেই সুযোগ আসে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আক মুহূর্তে। পেনাল্টি থেকে আবাহনীকে সমতায় ফেরান শেখ মোরসালিন।
দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে ১৭টি শট নিয়েও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় আবাহনী। জয়সূচক গোলের সুযোগ পায়নি রহমগঞ্জও। একের পর এক লক্ষ্যভ্রষ্ট শটে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ১৫ মার্চ। তার আগেই প্রার্থীরা একে অন্যের দিকে আঙুল তুলছেন। নির্বাচনের অন্যতম প্রার্থী ভিক্টর ফন্ট দাবি করেছেন, ২০২৩ সালে লিওনেল মেসির বার্সায় ফেরার ব্যর্থ প্রচেষ্টাকে ঘিরে আগের প্রশাসন ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।
ফন্টের মতে, হান্সি ফ্লিকের অধীনে দলের বর্তমান সাফল্য এবং লা মাসিয়ার তরুণদের উত্থান ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিচ্ছে। তিনি বলেন, মেসির ক্লাব ছাড়ার প্রকৃত কারণ এবং ২০২৩ সালে ফেরার চেষ্টা কেন সফল হয়নি—সেটা স্পষ্ট হওয়া দরকার, যাতে ক্লাবের সদস্যরা বিভ্রান্ত না হয়ে পড়ে এবং সত্য জেনেই ভোট দিতে পারেন।
মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে ফন্ট বলেন,
“আমি মনে করি এখন থেকে রবিবারের মধ্যে মেসি হয়তো কিছু বলবেন না। আশা করি তিনি সত্যটা ব্যাখ্যা করবেন—ক্লাব ছাড়ার বিষয়টি এবং ২০২৩ সালে ফেরার চেষ্টা নিয়ে—যাতে সদস্যরা বিভ্রান্ত হয়ে ভোট না দেন।”
সম্প্রতি বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজ দাবি করেন, প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা নিজেই মেসির ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তবে লাপোর্তা সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,
“২০২৩ সালে আমি মেসির কাছে চুক্তির প্রস্তাব পাঠিয়েছিলাম। মে মাসে তিনি জানান, এখানে খুব বেশি চাপ থাকবে বলে মেসি মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি।”
মেসি ইস্যুর বাইরে ফন্ট আরও সতর্ক করে বলেন,
‘‘ক্লাবের প্রায় ২.৫ বিলিয়ন ইউরোর ঋণ এবং বর্তমান প্রশাসনের একক সিদ্ধান্তের ধারা বার্সেলোনার সদস্যভিত্তিক মালিকানা কাঠামোর জন্য হুমকি হতে পারে। তার মতে, দ্রুত পেশাদার সংস্কার না হলে ক্লাবের স্বতন্ত্রতা ঝুঁকিতে পড়বে।’’

নারী এশিয়ান কাপে উজবেকিস্তানকে হারালে কোয়ার্টার ফাইনালের আশা টিকে থাকত বাংলাদেশের। তবে আফঈদা খন্দকারদের সব স্বপ্ন গুড়ে দিয়ে বড় ব্যবধানে জিতে উল্টো শেষ আটের পথ সহজ করে উজবেকিস্তান। আজ প্রতিযোগিতার জাপানের কাছে ভিয়েতনাম ৪-০ ব্যবধানে হারায় ভাগ্য খুলে গেল তাদের। এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল উজবেকিস্তান।
আশা আর নিরাশার দোলাচলে থেকে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিডনিতে বাঁচামরার এই ম্যাচে ৪-০ গোলে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নেয় লাল-সবুজরা।
অন্যদিকে গ্রুপ ‘বি’তে ৩ পয়েন্ট নিয়ে তিন গ্রুপে ‘তৃতীয়’ হওয়া তিন দলের মধ্যে সেরা দুই হওয়ার আশা বাঁচিয়ে রাখে উজবেকিস্তান। বাংলাদেশের জালে বল পাঠিয়ে তারা গোল ব্যবধান নামিয়ে আনে-২। গ্রুপ ‘সি’ তে জাপানের কাছে ৪-০ গোলের হারে ভিয়েতনামের গোল ব্যবধান দাঁড়ায় -৪। তাতে নিশ্চিত হয় উজবেকিস্তানের কোয়ার্টার ফাইনাল। শেষ আটে তাঁরা মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার।
তিন গ্রুপ থেকে তৃতীয় সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা অন্য দল ফিলিপিনস। শেষ আটে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’ এর পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে শেষ করা জাপান। কোয়ার্টার ফাইনালের অন্য দুই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ উত্তর কোরিয়া আর চাইনিজ তাইপে লড়বে চীনের বিপক্ষে।

বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক দাবি করেছেন, তাঁর দলে আরও একজন তরুণ খেলোয়াড় রয়েছেন যিনি লামিন ইয়ামালের সমতুল্য। অবকাশ না দিয়েই স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সির নাম উল্লেখ করেছেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সে বার্সার প্রতিরক্ষার মূল স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুবার্সি। যদিও ২০২৫-২৬ মৌসুমে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে এবং বড় ম্যাচে কুর্বাসির সামর্থ্য নিয়েও প্রশ্ন ওঠেছে।
চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব সিক্সটিনে নিউক্যাসেলের বিপক্ষে প্রথম লেগের আগে ফ্লিক বলেছেন,
‘আমার মতে, পাউ কুবার্সি লামিন ইয়ামালের সমতুল্য, তবে সেটা ডিফেন্সে। সে ডিফেন্সে এতই ভালো করছে যে, তার থ্রো-ইনও যেন কর্ণারের মতো। মাত্র ১৯ বছর বয়সে সে এমন উচ্চমানের ফুটবল খেলতে পারে যা কল্পনাতীত।’
এসয় প্রিমিয়ার লিগ নিয়েও কথা বলেন ফ্লিক। তিনি বলেছেন,
‘প্রিমিয়ার লিগ বিশ্বের সেরা লিগ। এখানে অনেক শক্তিশালী দল আছে। তাদের অনেক দল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয়।’
পাশাপশি ফ্লিক ইউরোপীয় প্রতিযোগিতার বিশেষত্বও তুলে ধরেন,
‘চ্যাম্পিয়নস লিগ আলাদা। সবাই দেখাতে চায় তারা কী করতে পারে। তারা আমাদের ওপর চাপে রাখবে, তাই আমাদের সাহসী হতে হবে এবং আত্মবিশ্বাস দেখাতে হবে। তাদের কনট্রা অ্যাটাকে দুর্দান্ত ।’

রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমের আগে কোচ বদলের সম্ভাবনা মাথায় রেখে সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করছে। সেই তালিকায় আছেন মরিসিও পচেত্তিনো। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হিসেবে আর্জেন্টাইন কোচকে বিবেচনায় রাখা হয়েছে— ইএসপিএনের প্রতিবেদন সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে।
চলতি বছরের ১২ জানুয়ারি জাবি আলোনসোর জায়গায় আরবেলোয়াকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেয় মাদ্রিদ। তবে তার চুক্তির মেয়াদ কতদিন—সেটি কখনো স্পষ্ট করা হয়নি। রিয়াল ও লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার যুবদলের কোচ হিসেবে কাজ করার সময় ভালো সুনাম অর্জন করেছিলেন। তবুও ইএসপিএন জানিয়েছে, তাকে কখনোই দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখা হয়নি।
কোচ হিসেবে আরবেলোয়ার প্রথম কয়েক মাসেও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে চোখে পড়ার মতো পরিবর্তন আনতে পারেননি। আগামী মৌসুমেও ডাগআউটে থাকতে হলে নাকি তাঁর ‘অলৌকিক কিছু’ করতে হবে—অথবা জিততে হবে চ্যাম্পিয়নস লিগ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাদ্রিদ চাইলে আরবেলোয়াকে ক্লাবেই অন্য কোনো দায়িত্ব দেওয়ার প্রস্তাবও দিতে পারে। এমনকি তাকে আবারও রিয়াল মাদ্রিদ কাস্তিয়া–এর কোচের দায়িত্ব দেওয়ার কথাও ভাবা হচ্ছে।
পিএসজিতে থাকাকালীন পচেত্তিনো কিলিয়ান এমবাপে-কে সঙ্গে নিয়ে তিনটি শিরোপা জিতেছিলেন। তবে তারকাখচিত দল নিয়েও ইউরোপের সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি পিএসজির। ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতায় ২০২১ সালে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরে বিদায় নেয় ফরাসি ক্লাবটি। আর ২০২২ সালে শেষ ষোলোতেই ছিটকে যায় রিয়াল মাদ্রিদ–এর বিপক্ষে হেরে।
বেশ কিছুদিনই স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে কোচ হিসেবে রিয়ালের সঙ্গে ইর্য়ুগেন ক্লপ, উনাই এমেরি এবং ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির নামও জড়িয়েছে। অন্যদিকে কিছু সূত্র বলছে, জিনেদিন জিদানের প্রত্যাবর্তনই এখনো ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সবচেয়ে বড় ইচ্ছা। যদিও জোর গুঞ্জন আছে, ফরাসি এই কোচ ইতিমধ্যে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন এবং বিশ্বকাপ শেষ হওয়ার পরই সেই দায়িত্ব গ্রহণ করবেন।
এদিকে আগামী গ্রীষ্মে সান্তিয়াগো বার্নাব্যু–এ বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। সেই প্রেক্ষাপটে শুধু কোচ আরবেলোয়া–র ভবিষ্যৎই নয়, ক্লাবের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদও অনিশ্চয়তার মুখে রয়েছে।
গত মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার পর গত গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ব্যয়ে দলে আনা কয়েকজন ফুটবলার এখনো প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। এই প্রসঙ্গে ইএসপিএনকে জানিয়েছে, ক্লাবের প্রধান স্কাউট জুনি ক্যালাফাত–এর অবস্থানও এখন প্রশ্নের মুখে।
অতীতে তরুণ প্রতিভা দলে ভেড়ানোর জন্য জুনি ক্যালাফাত ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। তার হাত ধরেই ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এদের মিলিতাও এবং জুড বেলিংহাম–এর মতো খেলোয়াড়দের দলে আনে রিয়াল মাদ্রিদ। তবে গত গ্রীষ্মে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটিতে যোগ দেওয়া ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ডিন হুইসেন এবং ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পারফরম্যান্স নিয়ে কিছুটা সন্দিহান রিয়াল।