৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এম

এইতো কদিন আগেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে। নেইমারকে আর ক্লাবে দেখতে চান না সান্তোসের সমথর্কের একটি অংশ। তাদের অভিযোগ, চোটে বিপর্যস্ত এই ব্রাজিলিয়ান সুপারস্টার তো কোনো কাজেই আসছে না ক্লাবের। তবে অন্য ধাতুতে গড়া নেইমার বোধহয় অপেক্ষা করছিলেন মোক্ষম সময়ের। হয়তো মনে মনে শপথও করেছিলেন, এবার শৈশবের ক্লাবে সবকিছু উজাড় করে দেব, সেটা যদি বিশ্বকাপ খেলার স্বপ্ন উৎসর্গ করেও হয়, তাতেও পরোয়া নেই।
ত্যাগ কিংবা উৎসর্গের সংজ্ঞাকে সান্তোসের সমর্থকদের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিলেন নেইমার। হাঁটুর চোট নিয়েই সান্তোসকে একাই টানা দু’ম্যাচ জেতালেন। আগের ম্যাচে করেছিলেন গোল-অ্যাসিস্ট। এবার ব্রাজিলের সিরি ‘আঁ’ এর ম্যাচে জুভেনতুদের বিপক্ষে ৩–০ গোলে জয়ের ম্যাচে সবক’টি গোল এসেছে নেইমারের নৈপুণ্যেই।
হ্যাটট্রিক করে সান্তোসকে অনেকটা খাদের কিনারা থেকে একাই টেনে তুলে এখন নেইমার আপাতত মহানায়কই বনে গেলেন। অবনমন এড়ানোর লড়াইয়ে টানা দুই জেয়ে মহামূল্যবান ছয়টি পয়েন্ট পেল নেইমাররের ক্লাব। ৩৭ ম্যাচে ১১ জয়, ১১ ড্র ও ১৫ হারে ৪৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সান্তোস। আগামী সোমবার সান্তোসের পরের ম্যাচ ক্রইজেইরোর বিপক্ষে। এই ম্যাচে জয় পেলেই টিকে যাবে ক্লাবটি। ড্র করলেও থাকবে সুযোগ।
প্রতিপক্ষের মাঠে নেইমারের তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। হাঁটুর চোট নিয়ে খেলেই ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ব্যবধানে তিনটি গোলই করেন। প্রায় সাড়ে তিন বছর পর হ্যাটট্রিকের অমৃত স্বাদ পেলেন নেইমার। সবশেষ ২০২২ সালের এপ্রিলে প্যারিস সেন্ট জার্মেইয়ের হয়ে ক্লেরমঁর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
বার্সেলোনার সাবেক তারকা নেইমার ৫৬ মিনিটে দ্রুত এক প্রতি-আক্রমণ থেকে তাঁর প্রথম গোলটি করেন। এরপর প্রায় ১০ মিনিটের মাথায় ইগর ভিনিসিউসের ক্রস থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। শেষদিকে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে হ্যাটিট্রক পূর্ণ করেন সান্তোসের রাজপুত্র। একক নৈপুণ্যে দলকে জিতিয়ে ৮৩ মিনিটে মাঠ ছাড়েন নেইমার।
গত সপ্তাহে ইএসপিএন ব্রাজিলকে জানিয়েছিল, মৌসুম শেষে বাঁ হাঁটুর মেনিস্কাস ইনজুরির কারণে আর্থ্রোস্কোপিক সার্জারির প্রয়োজন হতে পারে নেইমারের। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে নাকি তিনি চিকিৎসার মধ্যে থেকেই সান্তোসের শেষ দুই ম্যাচে খেলেছেন। চোট নিয়ে খেলার ঝুঁকি মাথায় রেখেই সান্তোসকে উদ্ধারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নেইমার শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে অবিচলই থাকলেন।
No posts available.
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। অথচ এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরান জাতীয় ফুটবল দলের সদস্যরা। শুক্রবার ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ এই সংকটের কথা প্রকাশ করেছেন।
বুধবার তেহরানে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে ইরানের বিশ্বকাপগামী দলের এক জমকালো বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হলেও ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ জানিয়েছেন, এখনও তাদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধ চললেও বর্তমানে যুদ্ধবিরতিদে দেশ দুটি। এই পরিস্থিতিতে ভিসা জটিলতা নিরসনে ফিফাকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন মেহদি তাজ।
তিনি বলেন,
‘আগামীকাল বা পরশু আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসব। আমাদের সুনির্দিষ্ট গ্যারান্টি দিতে হবে। এখন পর্যন্ত অন্য পক্ষ থেকে আমরা কোনো সবুজ সংকেত বা ভিসা পাওয়ার তথ্য পাইনি।’
গত মাসে ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে মেহদি তাজসহ ইরানি কর্মকর্তাদের কানাডার সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। কানাডার অভিবাসন মন্ত্রী জানান, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা বাতিল করা হয়েছিল।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ফুটবলারদের স্বাগতম জানানো হলেও আইআরজিসি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো গত মাসেই আশ্বাস দিয়েছিলেন যে, ইরান অবশ্যই বিশ্বকাপে অংশ নেবে। বর্তমানে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে ১০টি শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে সামরিক সেবা সম্পন্ন করা খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা নিশ্চিত করা।
অপেক্ষার প্রহর আর যেন শেষই হচ্ছে না।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন তা নিয়েও জল্পনা থামছে না। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাঁকে নিয়ে আগ্রহী, কিন্তু বাজেট সেখানে বড় বাধা। আজ কোচের নাম ঘোষণা করার কথা থাকলেও সেই অপেক্ষা বাড়ছে।
জানা গেছে, কোলম্যান ও তাঁর সহকারী কোচ কিট সিমন্সের পেছনে মাসিক ব্যয় হতে পারে প্রায় ৩১ হাজার ডলার। কর বাবদ আরও প্রায় ৫ হাজার ডলার গুনতে হবে। বাফুফের একার সামর্থ্য নেই সেই অর্থ দেওয়ার। তাই সরকারও সহযোগিতা করতে রাজি। তবে যদি–কিন্তুর সংকট কাটছেই না
আজ পল্টনে প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ উদ্বোধনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন,
‘বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে দেশের মানুষের যে ক্রেজ ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটি পূরণ করা আমাদের কাছে সবচেয়ে জরুরি বিষয়। আমি মনে করি, সেই প্রত্যাশা পূরণের জন্য আমি, আমার সরকার এবং আমাদের ফুটবল ফেডারেশন—সবাই বদ্ধপরিকর। ইনশা আল্লাহ, আগামী দুই-তিন দিনের ভেতরেই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব।’
বাফুফে দুই বছরের জন্য কোচ নিয়োগ দিতে চায়। কিন্তু আগামী দুই বছরে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিযোগিতামূলক সূচি নেই। আমিনুল বলেন,
‘আমি যখন নিজে মাঠে খেলেছি, তখনও আমরা একটি কথা বলতাম—যেকোনো কোচ এলেই তাঁকে একটি নির্দিষ্ট সময় দেওয়া উচিত। সেই সময়টা পাওয়ার পর তবেই তাঁর কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করা যায়। কাজেই আমাদের পরবর্তী যিনি কোচ হবেন, তাঁকেও আমাদের সেই পর্যাপ্ত সময়টুকু দিতে হবে। সময় না দিলে আমরা আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাব না। আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সেসবের আলোকে আমরা সবকিছু মিলিয়েই আলোচনা করছি।’
২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছে ফ্রান্স। ২৬ সদস্যের সেই দলে জায়গা হয়নি এদুয়ার্দো কামাভিঙ্গার। রিয়াল মাদ্রিদে খেলা এই অভিজ্ঞ মিডফিল্ডারের বাদ পড়ার ব্যাখায় ফরাসি কোচ দিদিয়ের দেশম জানান, দলের ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
২০২০ সালে ফরাসি জার্সিতে অভিষেক করেন কামাভিঙ্গা। এখন পর্যন্ত ২৯ ম্যাচ খেলে করেছেন ২ গোল। সবশেষ ২৯ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার।
বিশ্বকাপের দল ঘোষণার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন দেশম। সেখানে কামাভিঙ্গাকে বাদ দেওয়ার ব্যাখ্যায় ফরাসি কোচ বলেন,
‘তাঁর জন্য মৌসুমটি বেশ কঠিন ছিল, সে খেলার সুযোগ কম পেয়েছে। তাছাড়া সে চোটেও পড়েছিল। এটা সত্যি যে সে খুব অল্প বয়সেই আমাদের দলে চলে এসেছিল এবং সে এখনো একজন তরুণ খেলোয়াড়।‘
দলের ভারসাম্য রক্ষার কথা উল্লেখ করে ফরাসি কোচ আরও বলেন,
‘যেহেতু দল গঠনের জন্য আমাকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হয়, তাই রক্ষণভাগ, মধ্যমাঠ এবং আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখতে হয়েছে। তবে আমি কামাভিঙ্গার অনুভূতি বুঝতে পারছি এবং আজ রাতে (বৃহস্পতিবার) তাঁর যে বিশাল হতাশা তৈরি হয়েছে, তা আমি অনুভব করতে পারছি।‘
২০২২ কাতার বিশ্বকাপে রানার্স-আপ হওয়া ফ্রান্স দলের অন্যতম সদস্যও ছিলেন কামাভিঙ্গা। গ্রুপপর্বের একটি ম্যাচ এবং আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নেমেছিলেন।
কামাভিঙ্গার মতো নিয়মিত দলের সদস্যকে বাদ দেওয়ার সহজ নয় জানিয়ে দেশম বলেন,
‘আমি জানি কিছু খেলোয়াড়ের জন্য এটি মেনে নেওয়া কঠিন, বিশেষ করে যারা নিয়মিত দলে থাকে। তবে এটাই পেশাদারিত্ব।‘
২০২৬ ফিফা বিশ্বকাপের পরই ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন দেশম। ৫৭ বছর বয়সী এই কোচের অধীনে ২০১৮ সালে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে ফ্রান্স। বিদায়বেলায় নিজ দেশকে আরও একটি ট্রফি উপহার দিতে চান দেশম,
‘বেশ ভালোভাবেই জানি এগুলোই আমার দায়িত্বের শেষ মুহূর্তগুলোর কিছু অংশ। এটি বিশেষ অনুভূতি। আমি আবেগ প্রকাশ করতে খুব একটা অভ্যস্ত নই, বিশেষ করে সংবাদ সম্মেলনে যেখানে প্রতিটি শব্দের ভুল ব্যাখ্যা হতে পারে; তবে আমি ভালো বোধ করছি। এখন আমি আমার সমস্ত শক্তি টুর্নামেন্টের ওপর ফোকাস করছি।‘
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘আই’ তে ফ্রান্স। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর ২২ জুন ইরাক এবং ২৬ জুন নরওয়ের মুখোমুখি হবে 'দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা'। মূল টুর্নামেন্টের আগে দিদিয়ের দেশমের দল আইভরি কোস্ট এবং নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লে ব্লুজরা।
সমস্যা দলবল বেধেই হানা দেয়। রিয়াল মাদ্রিদের অবস্থাটা ঠিক এমনই নয়? টানা দ্বিতীয়বারের মতো মেজর কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করতে যাওয়া সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব নানা সমস্যায় জর্জরিত। সতীর্থদের মারামারি, জরিমানা, খেলায়াড়-কোচদের মধ্যে এড়িয়ে চলার ঘটনা হরহামেশা ঘটছে। যার সবশেষ সংযোজন কিলিয়ান এমবাপে ও আলভারো আরবেলোয়া ‘কথা যুদ্ধ’।
বৃহস্পতিবার রাতে লা লিগায় ওভিয়েদোর বিপক্ষে রিয়ালের ২-০ গোলে জয়ের ম্যাচে ৬৯ মিনিটে বদলি হিসেবে নামেন কিলিয়ান এমবাপে। এসময় সমর্থকদের দুয়োর খপ্পরে পড়েন ফরাসি ফরোয়ার্ড। চোট থেকে ফেরা এমবাপেকে সহজভাবে মেনে নিতে পারেনি রিয়াল সমর্থকরা।
ম্যাচের শুরুর একাদশে এমবাপে না দেখে অনেকেই অবাক হয়েছেন। ফরাসি ফরোয়ার্ড নিজেও মনঃক্ষুণ্ণ এ বিষয়ে। ম্যাচ শেষে তার কথায় স্পষ্ট হয়েছে বিষয়টি। সম্প্রচার চ্যানেলকে এমবাপে বলেন,
‘আমি শতভাগ প্রস্তুত। (একাদশে) খেলতে পারিনি, কারণ, কোচ আমাকে জানিয়েছেন, তাঁর কাছে আমি দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। আমি মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস ও গঞ্জালো থেকে পিছিয়ে। আমি এটা মেনে নিয়েছি এবং যতটুকু খেলার সময় পেয়েছি খেলেছি। সম্ভবত ভালোই খেলেছি।’
ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে এমবাপের এমন মন্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেন আরবেলোয়া। তিনি জানান, এমবাপেকে উদ্দেশ্য করে এমন কিছুই তিনি বলেননি।
রিয়ালের কোচ বলেন,
‘আমার যদি চারজন ফরোয়ার্ড থাকত! আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। আর আমি এমবাপেকে এমন কিছু কখনোই বলিনি। হতে পারে সে আমার কথা ভুল বুঝেছে। এর বাইরে আমার আর কিছু বলার নেই। কোনো অবস্থাতেই আমি তাকে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড বলতে পারি না।’
এমবাপের মন্তব্য এবং সাংবাদিকের কার্লিং শটে খেই না হারিয়ে বরং নিজের অবস্থা আরও শক্তিশালী করেন আরবেলোয়া। স্মরণ করান নিজের কর্তৃত্বের কথা।
আরবেলোয়া বলেন,
‘আমি কোচ, কে খেলবে আর কে খেলবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। ম্যাচের আগে তার সঙ্গে আমার কথা হয়েছিল। সে সেটা কীভাবে নিয়েছে, আমি জানি না।’
২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ৪১ ম্যাচে ৪১ গোল করেছেন এমবাপে। তবে রিয়ালের সাফল্য না পাওয়ার বিষয়টি পুরোপুরি এমবাপের ওপর চাপিয়ে দিতে ব্যস্ত সমর্থকরা। ইতোমধ্যে তাকে রিয়াল থেকে বের করে দিতে পিটিশন চালু করে তারা। যেখানে লাখ লাখ ভোট পড়ে ফরাসি ফরোয়ার্ডের বিপক্ষে।
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জাপান। শুক্রবার টোকিওতে কোচ হাজিমে মোরিয়াসুসের ঘোষিত সেই দলে জায়গা করে নিয়েছেন দীর্ঘদিন ইনজুরির সাথে লড়াই করা তাকেহিরো তোমিয়াসু।
ইনজুরির কারণে প্রায় দুই বছর ‘সামুরাই ব্লু’দের হয়ে মাঠে নামা হয়নি সাবেক আর্সেনাল ডিফেন্ডার তোমিয়াসুসের। সবশেষ ২০২৪ সালের জুনে সিরিয়ার বিপক্ষে দেশের জার্সি গায়ে জড়িয়েছিলেন তিনি। গত বছর আর্সেনালের সাথে চুক্তি বাতিলের পর বর্তমানে ডাচ ক্লাব আয়াক্সে খেলছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।
জাপান দলে আরও জায়গা করে নিয়েছেন লিভারপুলের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াতারু এন্দো এবং ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমো।
তোমিয়াসুর ফেরার দিনে জাপানের বিশ্বকাপ দলে বড় ধাক্কা হয়ে এসেছে কাওরু মিতোমার অনুপস্থিতি। চলতি মাসে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় ব্রাইটন তারকা মিতোমাকে ছাড়াই মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার বিমান ধরতে হচ্ছে জাপানকে।
গত দুই বিশ্বকাপে শেষ ১৬ থেকে বিদায় নিতে হয়েছিল সূর্যোদয়ের দেশ জাপানকে। ২০১৮ সালে বেলজিয়াম এবং ২০২২ সালে ক্রোয়েশিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। কোচ হিসেবে এটি মোরিয়াসুর দ্বিতীয় বিশ্বকাপ।
জাপানের বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: জায়ন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।
রক্ষণভাগ: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আইয়ুমু সেকো, ইয়ুকিনারি সুগাওয়ারা, জুনোসুকে সুজুকি।
মধ্যমাঠ ও আক্রমণভাগ: ওয়াতারু এন্দো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সান্নো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেন্টো শিগাই ও কেইসুকে গোতো।