
গ্লোব সকার অ্যাওয়ার্ডসে এ বছর চারটি বিভাগ—সেরা খেলোয়াড়, সেরা নারী খেলোয়াড়, সেরা কোচ ও সেরা ক্লাবকে পুরস্কৃত করা হবে।
আজ ২০২৫ সালের অ্যাওয়ার্ডসের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে আয়োজক সংস্থা।
পুরুষ খেলোয়াড় বিভাগে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে পিএসজি, বার্সেলোনা ও লিভারপুল।
সেরা খেলোয়াড়ের তালিকায় পিএসজি থেকে আছেন—উসমান দেম্বেলে, ওয়ারেন জায়ের–এমেরি, আশরাফ হাকিমি, খিচা কাভারাস্কেইয়া, নুনো মেন্দেস, ফাবিয়ান রুইজ ও ভিতিনিয়া।
বার্সেলোনার থেকে তালিকায় আছেন—রবার্ট লেভানডফস্কি, পেদ্রি, রাফিনিয়া ও লামিন ইয়ামাল। লিভারপুল থেকে আছেন—আলেকজান্ডার ইসাক, মোহাম্মদ সালাহ ও ফ্লোরিয়ান ভির্টজ।
এছাড়া তালিকায় আরও রয়েছেন ম্যানচেস্টার সিটির জিয়ানলুইজি দোন্নারুম্মা ও আর্লিং হলান্ড। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে, বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন ও মাইকেল ওলিসে, আর্সেনালের ভিক্টর ইয়োকেরেস ও ডেকলান রাইস, ইন্টার মিলানের লাউতারো মার্তিনেস, নাপোলির স্কট ম্যাকটমিনি এবং চেলসির কোল পালমার।
১৬তম সংস্করণে মোট ১৫টি বিভাগ রয়েছে, যার মধ্যে নয়টি বিভাগে জনসাধারণের ভোটিংয়ের সুযোগ থাকবে। ভোটগ্রহণ চলবে ২৭ নভেম্বর পর্যন্ত, যার ভিত্তিতে চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা নির্ধারণ করা হবে। আর ২৮ ডিসেম্বর দুবাইয়ে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
দ্বিতীয় ধাপের ভোটিং হবে ৩ থেকে ১১ ডিসেম্বর, যেখানে বিজয়ী নির্বাচিত হবে জনসাধারণের ভোট এবং ফুটবল জগতের প্রখ্যাত ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরির মতামতের ভিত্তিতে। জুরিতে আছেন—মার্সেলো লিপ্পি, ফ্রানচেস্কো তোত্তি, ইকার কাসিয়াস এবং লুইস ফিগো।
No posts available.
৩ মার্চ ২০২৬, ২:৫৮ পিএম
৩ মার্চ ২০২৬, ১:৩৭ পিএম
৩ মার্চ ২০২৬, ১:১২ পিএম

চীনের বিপক্ষে এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে লড়াই করছে বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে ডিফেন্ডারদের ভুলে জোড়া গোল হজম করে বাংলাদেশ। যদিও শুরু থেকে দারুণ খেলেছে বাংলাদেশ। এদিন দ্বিতীয়ার্ধে আরও ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধের পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের চেষ্টা চালায় পিটার বাটলারের দল।
এই ম্যাচে আগ্রহ ছিল সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকাকে দেখার। সেই অপেক্ষার অবসান ঘটে নির্ধারিত সময়ের খেলা ৪ মিনিট বাকি থাকতে। ৮৬ মিনিটে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে অভিষেক হয় আনিকা রানিয়া সিদ্দিকীর। শামসুন্নাহার জুনিয়রের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ৯ নম্বর জার্সি পড়ে নামবেন এটা জানাই ছিল। শেষ পর্যন্ত তাই হলো বাংলাদেশ দলে ৯ নম্বর জার্সি পেলেন এই উইঙ্গার।
এএফসি উইমেন’স এশিয়ান কাপে আনিকা যখন মাঠে নামেন তখন হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। জোড়া গোলে পিছিয়ে থাকার পর তাকে মাঠে নামান কোচ বাটলার।

এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দল খেলছে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ ৯বারের এবং বর্তমান চ্যাম্পিয়ন চীন। প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটিকে প্রথমার্ধে প্রায় আটকেই রেখেছিল বাংলাদেশ। তবে শেষ দিকে খেই হারিয়ে জোড়া গোল হজম করে বিরতিতে গেছে পিটার বাটলারের দল।
প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটির বিপক্ষে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে আজ ইতিবাচক মনোভাব নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আক্রমণের গোলা সামলে সুযোগ বুঝে বাংলাদেশও উঠেছে প্রতিপক্ষের সীমানায়। গোল পেতে পারতেন বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। নিজেদের সর্বোচ্চটা নিংড়ে দেওয়া বাংলাদেশের মেয়েরা প্রথমার্ধ দারুণ খেলেছে।
শুরুতেই মুহুর্মহু আক্রমণে বাংলাদেশের রক্ষণে চিড় ধরানোর চেষ্টায় মেতে উঠে চীনের মেয়েরা। ৫ মিনিটের মধ্যে দুই-তিনবার গোলের সুযোগও পেয়ে যায় দলটি। কখনও শট লক্ষ্যে থাকেনি, কখনও ফাঁকা জায়গায় পেয়েও সময় মতো শট নিতে পারেনি তারা। বাংলাদেশের ডিফেন্ডাররা দারুণ ছিলেন এ সময়। বিশেষকরে নবিরন খাতুন, কোহাতি কিসকুরা।
আরও পড়ুন
| চীনের বিপক্ষে নেই স্বপ্না-তহুরা, অভিষেকের অপেক্ষায় সুইডেনপ্রবাসী আনিকা |
|
১২ মিনিটে মিলির দারুণ সেভে রক্ষা। বক্সে দুরুহ কোন থেকে জোরালো শট নেন চীনের ওয়াং শুয়াং। বাঁ দিকে লাফিয়ে সেভ করেন মিলি। প্রতিপক্ষ মিডফিল্ডারের ফিরতি হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
প্রতি আক্রমণে ১৪ মিনিটে ঋতপর্ণাকে গোলবঞ্চিত করেন চীনের গোলকিপার চেন চেন। কর্নার প্রতিহতের পর বাংলাদেশের অর্ধ থেকে ঋতুকে লক্ষ্য করে উড়ন্ত পাস দেন মারিয়া। চীনের ডিফেন্ডার উ হাইয়ানকে গতিতে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন ঋতু। এরপর প্রায় ৪০ গজ দূর থেকে সরাসরি গোলে শট নেন তিনি। গোলকিপার টোকায় বল জালের ওপর দিয়ে কর্নার করে দেন।
১৭ মিনিটে গোল হতে হতে বেঁচে গেছে যায় বাংলাদেশ। বক্সে বল নিয়ে ঢুকে পড়েন প্রতিপক্ষের এক খেলোয়াড়। তবে তাঁকে গোলে শট নিতে দেননি বাংলাদেশ অধিনায়ক। দারুণ ব্লক করেন তিনি। তিন মিনিট পর পা দিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন মিলি।
২৪ মিনিটে হেডে বাংলাদেশের জালে বল ঠেলে দেন ওয়াং শুয়াং। তবে ভিএআরএ গেলে গোল বাতিল হয়ে অফসাইডের কারণে। পরের ১৫-১৭ মিনিটে বাংলাদেশও ওপরে উঠে খেলেছে। সমানে সমান লড়াইয়ে এ সময় প্রতিপক্ষের বক্সের সামনে আতঙ্ক ছড়িয়েছেন ঋতুপর্ণা, শামসুন্নাহার জুনিয়ররা।
তবে প্রথমার্ধের শেষ কয়েক মিনিটে খেই হারায় বাংলাদেশ। ৪৩ মিনিটে কোহাতি কিসকুর অবিশ্বাস্য ট্যাকলে গোলে শট নিতে পারেনি চীন। ৪৪ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে দূরপাল্লার শটে টপ কর্নার দিয়ে বাংলাদেশের জাল কাঁপান ওয়াং শুয়াং। গোলকিপার মিলির কিছুই করার ছিল না।
যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঝাং রুই। তাঁর নেওয়া রিবাউন্ড শট আফঈদা খন্দকারের পায়ে লেগে আশ্রয় নেয় জালে।

এএফসি উইমেন’স এশিয়ান কাপে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। দুপুর ২টায় চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ার সেরা এই আসরে অভিষেক হবে বাংলাদেশ নারী ফুটবল দলের। শক্তিশালী চীনের বিপক্ষে মূল একাদশে তিন পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ কোচ পিটার বাটলার।
সর্বশেষ আজারবাইজান ম্যাচের একাদশে ছিলেন তহুরা খাতুন, স্বপ্না রানী ও রুপনা চাকমা। আজ তাঁদের জায়গায় খেলছেন উমেহ্লা মারমা, কোহাতি কিসকু ও মিলি আক্তার।
বাংলাদেশের দুটি সাফজেতা দলের প্রথম গোলকিপার ছিলেন রুপনা। শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আজ জায়গা পাচ্ছেন না চীনের বিপক্ষে। তাঁর বদলি হিসেবে গোলবারের সামনে দেখা যাবে মিলি আক্তারকে।
আরও পড়ুন
| গ্যালারিতে নাৎসি স্যালুট: টটেনহামকে জরিমানা |
|
এর আগে নভেম্বর-ডিসেম্বরে হওয়া ট্রাই-নেশনস সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে একাদশে ছিলেন না তহুরা খাতুন। পরের ম্যাচ আজারাবাইজানের বিপক্ষে ফিরলেও আজ আবার জায়গা হারিয়েছেন। সেখানে তাঁর জায়গায় খেলছেন উমেহ্লা মারমা।
মিডফিল্ডে স্বপ্না রানী খেলেছেন সর্বশেষ আজারবাইজানের বিপক্ষে ম্যাচে। আজ তিনি বাদ পড়েছেন তিনি। বাংলাদেশ ৫জন ডিফেন্ডার নিয়ে মাঠে নামছে। যে কারণে কোহাতি কিসকুকে জায়গা ছেড়ে দিতে হয়েছে স্বপ্নাকে।
বাংলাদেশ দলে অভিষেকের অপেক্ষায় আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেনপ্রবাসী এই মিডফিল্ডার মূল একাদশে জায়গা পাননি। তবে বদলি হিসেবে আজ তাঁর অভিষেক হয়ে যেতে পারে।
চীনের বিপক্ষে বাংলাদেশের একাদশ: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, নবিরন খাতুন, উমেহ্লা মারমা, মিলি আক্তার।

সোমবার রাতে লা লিগায় ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শেষ দিকে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর লাল কার্ড।
ম্যাচের যোগ করা সময়ে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মেজাজ হারান মাস্তানতুয়োনো। রেফারি আলেজান্দ্রো মুনিজ রুইজের ম্যাচ রিপোর্ট অনুযায়ী, আর্জেন্টাইন এই তরুণ ফুটবলার রেফারির দিকে তাকিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
রিপোর্টে উল্লেখ করা হয়, মাস্তানতুয়োনো চিৎকার করে বলতে থাকেন, ‘কী (অশ্রাব্য শব্দ) লজ্জা! কী জঘন্য লজ্জা!’ বারংবার সতর্ক করার পরও শান্ত না হওয়ায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
আরও পড়ুন
| চীনের বিপক্ষে মূল একাদশে নেই জোড়া সাফজয়ী গোলকিপার রুপনা চাকমা |
|
লা লিগার শৃঙ্খলাবিধির ১২৪ নম্বর ধারা অনুযায়ী, রেফারির প্রতি অবমাননাকর আচরণের জন্য মাস্তানতুয়োনোকে অন্তত দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। গত বছর একই ধরনের আচরণের জন্য জুড বেলিংহ্যামকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।
মাস্তানতুয়োনো ছাড়াও আগামী ম্যাচে বড় ধাক্কা খেতে যাচ্ছে রিয়ালের রক্ষণভাগ। আলভারো কারেরাস এবং ডিন হুইসেন- দুজনই এই ম্যাচে মৌসুমের পঞ্চম হলুদ কার্ড দেখেছেন। ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাদের।
লিগে টানা দুই হারে শিরোপা দৌড়ে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। আগামী শুক্রবার সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা।
কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যামের চোট ও খেলোয়াড়দের শৃঙ্খলাজনিত সমস্যার কারণে এখন নতুন করে ছক কষতে হবে আলভারো আরবেলোয়াকে।

ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। খানিক পরেই চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি উইমেন’স এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দলের অভিষেক হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়াম থেকে বেলা ২টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় খবর, বাংলাদেশের মূল একাদশে থাকছেন না অভিজ্ঞ গোলকিপার রুপনা চাকমা।
বাংলাদেশের দুটি সাফজেতা দলের প্রথম গোলকিপার ছিলেন রুপনা। শিরোপা জয়ের অন্যতম নায়কও তিনি। দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার আজ জায়গা পাচ্ছেন না চীনের বিপক্ষে। তাঁর বদলি হিসেবে গোলবারের সামনে দেখা যাবে মিলি আক্তারকে।
আরও পড়ুন
| পেনাল্টির চেয়ে ফ্রি-কিক গোল বেশি মেসির |
|
সর্বশেষ নারী ফুটবল লিগে মিলি খেলেছেন বাংলাদেশ আর্মি স্পোর্টিং ক্লাবে। দলটির হয়ে দারুণ করেছেন তিনি। সেখানে তাঁর দল ১০ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে। সেই পারফরম্যান্স বিবেচনা করেই কি না আজ চীনের বিপক্ষে মিলিকে একাদশে রেখেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ।
লিগে রাজশাহী স্টার্সের হয়ে খেলেছেন জাতীয় দলের দুই গোলকিপার রুপনা চাকমা এবং স্বর্ণা রানী মন্ডল। তাঁদের দল হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। রাজশাহী ১০ খেলার ১০টিকেই ক্লিনশিট রেখেছে। তাতে বেশি অবদান রুপনার। কিন্তু তারপরও আজ একাদশে তাঁর না থাকাটা আশ্চর্যের।
ধারণা করা হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ট্রাইনেশন সিরিজে আজারবাইজানের বিপক্ষে রুপনার ভুলই কাল হয়ে দাঁড়িয়েছে। ১-২ ব্যবধানে হারা ম্যাচে রুপার একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। যদিও সেই ম্যাচের পর কোচ বাটলারই পাশে দাঁড়িয়েছিলেন রুপনার। দ্বায়টা একা তাঁকে না দিয়ে পুরো দলের ওপর দিয়েছিলেন তিনি। তবে আজ মূল একাদশে রুপনার না থাকাটা বিস্ময়ই।