
মিচেল মার্শের ডাকনাম ‘দ্যা বাইসন’। এর কারণ তাঁর অতি আক্রমণাত্নক ব্যাটিং চরিত্র। এখন এই মিচেল মার্শ যদি ভারতের বিপক্ষে উসমান খাজার সাথে টেস্ট ম্যাচে ওপেন করেন তাহলে কেমন হবে? দারুণ হবে, অন্তত তাই মনে করেন সাবেক পেসার ব্রেট লি। ইংল্যান্ডের ‘বাজ বল’ ক্রিকেটের ভাল একটা জবাব হবে- ‘বাইসন বল’!
ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন। ওপেনিংয়ে উসমান খাজার স্থায়ী সঙ্গী খুঁজে ফিরছে অস্ট্রেলিয়া। দলের সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথকে দিয়ে ঐ দায়িত্ব দিয়েও সফল হয়নি দলটি। আর তাই ভারত সিরিজে স্মিথ ফিরে যাচ্ছেন পুরোনো পজিশন ৪ নম্বরে। যে কারণে মিচেল মার্শের নাম উঠে আসছে আলোচনায়, আসছে দারুণ প্রতিভাবান স্যাম কনস্টাসের নামও। ব্রেট লি বলছেন অস্ট্রেলিয়ার বাজি ধরা উচিত তাদের ওপর,” অতি আক্রমণাত্মক কৌশলে অস্ট্রেলিয়া খেলতে পারে, অনেকটা ওয়ার্নারের মতো। হয় মিচেল মার্শকে নিয়ে আসেন নইলে তরুণ স্যাম কনস্টাসকে খেলান, যাকে আমার দারুণ প্রতিভা মনে হয়।’
ইংল্যান্ডের বাজ বল ক্রিকেটই ভিন্ন ভাবনা ভাবাচ্ছে ব্রেট লিকে। ফক্স স্পোর্টসে লি বলেছেন, ‘আমরা বাজবল শুনেছি, তাহলে বাইসন বল কেন নয়? মিচেল মার্শকে ওপরে এনে দেখা যেতে পারে, ওকে দাপট দেখানোর সুযোগ দেয়া যেতে পারে। মিচেল মার্শকে যদি ৫ টেস্টের একটিতেও ওপরে আনা হয়, সেটা সিরিজে জয়–পরাজয়ের পার্থক্য গড়ে দিতে পারে। এটা একটা দারুণ বিকল্প।’
২০১৯ সালে দল থেকে বাদ পড়ার পর মিচেল মার্শ গত বছরের জুলাইয়ে আবার টেস্ট দলে ফিরেছেন। মিডল অর্ডারে দারুণ পারফর্ম করে জায়গাও পাকাপোক্ত করেছেন। মিচেল আসলে মিডধ-অর্ডারে ব্যাট করতে পছন্দ করেন,“ আমি ৬ নম্বরে ব্যাটিং করতে ভালোবাসি। আমি এখানে ভাল করছি। আমি সেটা পরিবর্তনে অনিচ্ছুক।’
যদিও সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মিডল অর্ডারে ফিরবেন স্মিথ। এখন মার্শ যদি শেষ পর্যন্ত রাজি না হয় তবে প্রথাগত ওপেনাররাই আবার অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে ফিরছেন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও তাই জহুরির চোখ নিয়ে তাকিয়ে আছেন- মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রাফট, ম্যাট রেনশ, স্যাম কনস্টাসের দিকে। এখন এরা যদি ব্যর্থ হন, তখন আবার আলোচনায় ফিরে আসতে পারে ব্রেট লি’র ‘বাইসন বল’ থিওরি।
No posts available.
২৩ মার্চ ২০২৬, ৯:৪৮ পিএম
২৩ মার্চ ২০২৬, ৪:৫০ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আজ চার সদস্যের নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫৩ বছর বয়সী বাশার এর আগে ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেন। তিনি নারী ক্রিকেট দলের নির্বাচকও ছিলেন। দেশের ক্রিকেটের সফল এই অধিনায়ক প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন।
হাবিবুল বাশারের নেতৃত্বে এই প্যানেলে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি গত বছরের সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন প্যানেলেও সদস্য হিসেবে কাজ করছিলেন।
প্যানেলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন ঘরোয়া ক্রিকেটের দুই অভিজ্ঞ মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। ৩৯ বছর বয়সী নাঈম দুই দশকের ক্রিকেট ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ২০ হাজারেরও বেশি রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪টি সেঞ্চুরি নিয়ে বর্তমানে তিনি বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
৩৮ বছর বয়সী নাদিফ চৌধুরীর ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে। অবসরের পর তিনি বিসিবির বয়সভিত্তিক নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।
বিসিবি জানিয়েছে, নবনিযুক্ত এই প্যানেলের মেয়াদকাল থাকবে ছেলেদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সে বিরাট কোহলির করা এক আসরের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন পাকিস্তানের এই ওপেনার। তারই পুরস্কার এবার আইসিসি থেকে পেলেন তিনি।
২০২৪ সালের নভেম্বরে হারিস রউফের পর প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসি মাসসেরার খেতাব অর্জন করলেন ২৯ বছর বয়সী এই ব্যাটার।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেন ফারহান। ১৬০.২৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ডানহাতি ওপেনার টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি তুলে নেন।
নামিবিয়া ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়ে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো একটি বৈশ্বিক সংস্করণে দুটি সেঞ্চুরির মালিক এখন ফারহান।
পাকিস্তানি ব্যাটারের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে এই রেকর্ডটি ছিল বিরাট কোহলির দখলে। ৩১৯ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটার।
মাসসেরা হওয়ার পর উচ্ছ্বসিত ফারহান বলেন,
‘বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে এই পুরস্কার জেতাটা সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। সতীর্থদের সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।‘

আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এই আকর্ষনীয় আসরটিকে সামনে রেখে তারকা বোলারদের ইনজুরি বড় দুর্ভাবনায় ফেলে দিয়েছে ফ্রাঞ্চাইজিদের। ৮ বিদেশি এবং ২ ভারতীয় বোলার পড়েছেন ইনজুরিতে। যাদের মধ্যে অস্ট্রেলিয়ার বোলারদের সংখ্যা সর্বোচ্চ ৫ জন। ভারতের ২ জন, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডের ১ জন করে বোলার পড়েছেন ইনজুরিতে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো দিয়েছে এ তথ্য।
ইনজুরির ধাক্কাটা সবচেয়ে বেশি এলোমেলো করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে ( কেকেআর)। এই ফ্রাঞ্চাইজির তিনজন বোলার পড়েছেন ইনজুরিতে। তিনজনই আবার পেস বোলার।
হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর ম্যাচ ফিটনেট ফিরে পেতে অপেক্ষা করতে হচ্ছে হর্ষিত রানাকে। সে কারণে আসরের একটি বড় অংশ খেলতে পারবেন না এই ভারতীয় পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কাফ মাসলে টান পড়ায় এখন বিশ্রামে আছেন শ্রীলঙ্কান পেসার মাথিস পাথিরানা। ১৮ কোটি রুপিতে কিনেও মাথিস রানার সার্ভিস পেতে অপেক্ষায় থাকতে হবে কেকেআরকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। পিঠের নিচের অংশে হওয়া একটি গুরুতর আঘাত থেকে সময়মতো সেরে উঠতে না পারায়, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ভারতের আর এক পেস বোলার আকাশদীপ।
আরও পড়ুন
| কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার 'বাংলাদেশ চ্যাম্পিয়নস' |
|
আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দারাবাদ খেলবে তিন অজি পেসার ছাড়াই। সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোট কাটিয়ে সেরে উঠলেও ম্যাচ খেলার জন্য অপেক্ষা করতে হবে তাঁকে আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। ১৮ কোটি রুপিতে কেনা প্যাট কামিন্সের সার্ভিস শুরুতে না পাওয়ায় এখন বিলাপ করছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। ৩ কোটি রুপিতে কেনা অজি পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস পায়ের আঘাতের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে জশ হ্যাজেলউড পুরো অ্যাশেজ খেলতে পারেননি। মিস করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি।ফলে অস্ট্রেলিয়ার এই দ্রুতগতির বোলার প্রথম কয়েকটি ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে থাকতে পারছেন না।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে কুঁচকির সমস্যায় পড়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারান। আইপিএলের পুরো আসর থেকে ছিটকে পড়েছেন তিনি। পরিস্থিতির মুখে তার পরিবর্তে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন
| পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-নাহিদ রানারা |
|
চেন্নাই সুপার কিংসে ২ কোটি রুপিতে বিক্রি হয়েও আইপিএলের আসন্ন আসরে খেলা হচ্ছে না নাথান এলিসের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ফাইনালে পুরনো হ্যামস্ট্রিংয়ের চোট বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার ছিটকে গেছেন।
মিচেল স্টার্ক অবশ্য আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে দিচ্ছেন গুরুত্ব। আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তার কাজের চাপের উপর নজর রাখছে। মৌসুমের কোনো এক পর্যায়ে তিনি দিল্লী ক্যাপিটালসের সাথে যোগ দিতে পারেন বলে এই ফ্রাঞ্চাইজিকে আশ্বস্ত করেছেন।
মাত্র ২ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে বিক্রি হওয়া নিউ জিল্যান্ড পেসার লকি ফার্গুসন নবজাতক ছেলের সাথে কিছুদিন সময় কাটাতে চান। সে কারণেই আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না বলে ফ্রাঞ্চাইজিকে জানিয়েছেন।

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় সংস্করণে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দল। আয়োজকেরা জানিয়েছেন, নতুন মৌসুমে বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে টুর্নামেন্টের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।
ডব্লিউসিএলের তৃতীয় সংস্করণে বাংলাদেশ যোগ দেওয়ায় এখন প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দেশের দল। এর আগে থেকেই এই টুর্নামেন্টে খেলছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। আয়োজকদের মতে, বাংলাদেশের অন্তর্ভুক্তি ২০২৬ মৌসুমকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে।
অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। টুর্নামেন্টটিতে খেলেছেন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মঈন আলি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলসহ ক্রিকেটের অনেক কিংবদন্তি।
ডব্লিউসিএলকে আয়োজকেরা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে উল্লেখ করেছেন। প্রথম আসরে ৩২ কোটি ৫০ লাখের বেশি দর্শক খেলা উপভোগ করেন। দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ৩১ লাখে, যা লিগটির বৈশ্বিক জনপ্রিয়তার দ্রুত বিস্তারের প্রমাণ।
ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষিত তোমর বলেন, গত দুই বছরে সমর্থকদের ধারাবাহিক দাবির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নসের পক্ষে জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই উদ্যোগকে দেশের ভক্তদের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দেশের ভেতরে ও বাইরে থাকা সমর্থকদের সঙ্গে ক্রিকেটের বন্ধন আরও দৃঢ় করবে এই অংশগ্রহণ।
বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অংশীদার ইশতিয়াক সাদেক বলেন,
‘ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়নসের অংশ হতে পারা আমাদের জন্য গর্বের। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে, কারণ এই প্রতিযোগিতাকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়। আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করব।‘
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরো প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে।
সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তাদের মধ্যে আজ সকালে চারজন দেশ ছেড়েছেন। তারা হলেন— মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।
এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ, নাহিদ ও ইমন।
পরবর্তীতে শরিফুল এবং তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও ইমন লাহোর কালান্দার্সে; আর রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।
এবার পিএসএলের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।