
প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে অবস্থান ছিল সবার নিচে, জয় ছিল মাত্র একটি। সেখান থেকে দ্বিতীয় চক্রে উন্নতি করে বাংলাদেশ জয় পায় চারটি। তবে সামগ্রিক পারফরম্যান্সের চিত্রটা খুব একটা পরিবর্তন হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে নতুন চক্রের প্রথম সিরিজের আগে অবশ্য বেশ আত্মবিশ্বাসী সুর নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, জয় দিয়ে সফর শুরু করাই তাদের মূল লক্ষ্য।
গত বছরের মাঝামাঝি সময়ে পাকিস্তানে গিয়ে দলটির বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে এরপর পরপর দুটি সিরিজে সব ম্যাচেই হেরে যায় ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ধরা দেয় একটি জয়। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে জিম্বাবুয়ের সাথে ঘরের মাটিতে দুই ম্যাচের সিরিজে ড্র করে বাংলাদেশ। ফলে সাম্প্রতিক ফর্ম শ্রীলঙ্কা সিরিজে খুব একটা আশা জাগানোর মত নয়।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত অবশ্য যথারীতি থাকলেন ইতিবাচকই।
“এই সিরিজের শুরুটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের দিক থেকে এটা বড় সুযোগ। আমরা বাংলাদেশে ভালো অনুশীলন করেছি, প্রস্তুতিও ভালো ছিল। আশা করি, প্রতিযোগিতার শুরুটা আমরা ভালোভাবেই করতে পারব। অবশ্যই আমরা জিততে চাই। প্রতিপক্ষের সঙ্গে জেতাই মূল লক্ষ্য। এখন গুরুত্বপূর্ণ হলে আমরা কিভাবে মাঠের ক্রিকেটে আমাদের খেলাটা খেলব বা প্রয়োগ করব আমাদের পরিকল্পনাগুলো। কত ভালো ক্রিকেট খেলতে পারছি এটাই গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের কাজগুলো করতে পারি ঠিকঠাকভাবে তাহলে এখান থেকে ভালো ফলাফল নিয়ে যাওয়া সম্ভব।”
শান্ত আশার কথা শোনালেও জিম্বাবুয়ের সাথে চেনা কন্ডিশনে যেভাবে একটি টেস্টে হেরে গিয়েছিল বাংলাদেশ, তা ছিল বিস্ময়করই। কারণ, তাদের প্রতিপক্ষ দল টেস্ট চ্যাম্পিয়নশিপেই খেলছে না। সাথে দলগতভাবে পিছিয়ে থাকার বিষয় তো ছিলই। সেই দলের সাথে প্রায় পূর্ণশক্তির দল নিয়ে পরাজয় বড় এক ধাক্কাই ছিল শান্তদের জন্য। পরের ম্যাচ জিতে অবশ্য সিরিজ ড্র করে বাংলাদেশ।
হারের তেতো অভিজ্ঞতা ভুলে জিম্বাবুয়ে সিরিজ থেকে শান্তর কাছে ইতিবাচক প্রাপ্তি ওই ঘুরে দাঁড়ানো জয়ই।
“অতীতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে কি সিরিজ খেলেছি তা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না। যদি শেষ ম্যাচের কথা বলেন ভালো স্মৃতি। আগের ম্যাচটা আমরা হেরেছিলাম। পরের ম্যাচটা আমরা যেভাবে কাম ব্যাক করেছিল ঐটাই দলকে মোটিভেটেড করবে।”
এই সিরিজে শান্তর ব্যাটিং পজিশন নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। স্কোয়াডে মাত্র দুজন স্পেশালিষ্ট ওপেনার থাকায় তার ওপেন করার রয়েছে জোর সম্ভাবনা। এই পজিশনে যদিও তার রেকর্ড খুব একটা ভালো নয়। বরং তিন বা চারেই দেখা পেয়েছেন সেরা সব সাফল্যের। তবে লিটন দাসের দলে ফেরার কারণে শান্তকে ওপেনিংয়ে যাওয়ার ভালো সম্ভাবনাই রয়েছে।
তবে ম্যাচের আগের দিন সেটা খোলাসা করতে চাননি বাংলাদেশ অধিনায়ক।
“আমার ব্যাটিং পজিশন কোথায় হবে, সেটা এখন বলা যাবে না, কারণ আমি চাই না প্রতিপক্ষ আগে থেকে কোনো ধারণা পেয়ে যাক। কাল আমরা কী কম্বিনেশন নিয়ে খেলতে নামব, সেটার ওপর নির্ভর করে একাদশ সাজানো হবে। এখনও মিরাজের হালকা ঘাম হচ্ছে, তবে ওর উন্নতি হচ্ছে। সব কিছু ওর ফিটনেসের উপর নির্ভর করছে। যদি সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে, তাহলে আমরা আরও ভালো একটি কম্বিনেশন নামাতে পারব।”
শ্রীলঙ্কার মাটিতে শান্ত খেলেছিলেন তার ক্যারিয়ার সেরা ১৬৩ রানের ইনিংস। এবারও কি তেমন কিছু সম্ভব? বাঁহাতি এই ব্যাটার চোখ রাখছেন বড় স্কোরের দিকেই।
“আমার ভালো স্মৃতি আছে ক্যান্ডিতে। কিন্তু এখন আমি গলে খেলার সুযোগটা নিতে চাই। এটা আমার জন্য দারুণ সুযোগ। এখানে স্পিন বোলিংই বেশি চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা যা শুনেছি বা দেখেছিলাম এখানে আসার আগে। কিন্তু গলে প্রথম দুই দিনে ব্যাটারদের রানটাই গুরুত্বপূর্ণ। আমি সেই দুই তিনদিনের দিকেই নজর রাখতে চাই। বড় রান করতে চাই। আমি আশা করি আমরা সেটা করতে পারব।”
No posts available.
২১ এপ্রিল ২০২৬, ৮:৪৬ পিএম
২১ এপ্রিল ২০২৬, ৭:৩৫ পিএম
২১ এপ্রিল ২০২৬, ৭:০৯ পিএম

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত এই দলে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল। বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন দু’জন।
ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ে বেশ সুনাম কুড়িয়েছেন রিপন। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে জাতীয় দলের স্কোয়াডে এটিই তার প্রথম ডাক।
রিপন মন্ডলের জাতীয় দলে অর্ন্তভুক্তি নিয়ে মঙ্গলবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার বলেছেন,
‘আপনারা দেখেছেন দু’জন নতুন মুখ আমরা অন্তর্ভুক্ত করেছি—রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। রিপন মন্ডল খুব ভালো করছিলেন। আমরা মনে করছি, ডেথ ওভারে এবং শুরুর দিকেও তার উইকেট নেওয়ার সক্ষমতা রয়েছে। সেটা আমরা ভালোমতো ব্যবহার করতে পারব।’
বোলিং অলরাউন্ডার সাকলাইনকে দলে নেওয়ার ব্যাপারেও কথা বলেছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন,
‘আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি। আব্দুল গাফফার সাকলাইন হয়তো সেই অপশনটা হতে পারেন। সেই চিন্তাভাবনা থেকেই তাকে দলে নেওয়া। আশা করছি তিনি আমাদের ভবিষ্যতের জন্য সেই বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। তিনি সম্প্রতি ভালো ফর্মে আছেন। আশা করি তার সেই ফর্মটা আমরা কাজে লাগাতে পারব।’
ওয়ানডে সিরিজ ১-১ সমতায়। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চট্টগ্রামে। এরপরই টি-টোয়েন্টি মিশন। কুড়ি কুড়ির ফরম্যাটে সুবিধাজনক স্থানে কিউইরা। ২০ মুখোমুখিতে ১৫ বার জয় তাদের পক্ষে নিয়েছে। তারপরও বাশারের বিশ্বাস, দেশের এই টি-টোয়েন্টি দল সিরিজে ভালো ফল উপহার দিবে।
তিনি বলেন,
‘ব্যাটিংয়ে আগে যারা ছিলেন তারা সবাই আছেন। সেখানে আমরা ততটা পরিবর্তন করিনি। আশা করছি, আমাদের এই দলটা এবার টি-টোয়েন্টি সিরিজটা ভালো করবে।’
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন ও পেসার রিপন মন্ডল।
মঙ্গলবার দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ঘোষিত ১৫ সদস্যের এই দলে বড় চমক অভিজ্ঞ তিন পেসারের অনুপস্থিতি। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে এই দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে।
পেস বোলিং আক্রমণে নতুনত্ব আনতে ডাক পেয়েছেন ২৮ বছর বয়সী সাকলাইন। টি-টোয়েন্টিতে কার্যকরী বোলিং দক্ষতার পাশাপাশি লোয়ার অর্ডারে বড় শট খেলার সামর্থ্য থাকায় নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।
ডেথ ওভারে দুর্দান্ত বোলিং এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার হিসেবে দলে জায়গা করে নিয়েছেন রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার এর আগে ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছিলেন। তবে মূল জাতীয় দলের স্কোয়াডে এটিই তার প্রথম ডাক।
নিউ জিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। তার সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিপন মন্ডল, সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।

দিনের শুরুতেই কিছুটা হইচই ফেলেছেন জিসান আলম। চার দিনের ম্যাচ হলেও আক্রমণাত্মক ব্যাটিং যাঁর স্বভাবজাত—৫২তম বলে গিয়ে তিনি খুলেছেন নিজের রানের খাতা! তবে সেই টেম্পারমেন্ট বেশিক্ষণ ধরে রাখতে পারেননি মধ্যাঞ্চলের তরুণ ব্যাটার। তার আগে দুই টপ অর্ডার—মাহফিজুল ইসলাম রবিন ও মোহাম্মদ নাঈম শেখও ফেরেন দ্রুত। অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাটও হাসেনি। পূর্বাঞ্চল অবশ্য বোলিংয়ের এই ছন্দ দিনের বাকি অংশে ধরে রাখতে ব্যর্থ হয়েছে।
মাঝে এক মৌসুম মাঠে গড়ায়নি—বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম সংস্করণ শুরু হয়েছে আজ থেকে। সিলেটে প্রথম দিন দুই ম্যাচেই ছিল বোলার-ব্যাটারদের সমান দাপট।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাদমান-শিবলি ও রনির ফিফটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে মধ্যাঞ্চল। দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭৬ রান তুলেছে তারা। লাল বলের ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির সুবাস পাচ্ছেন অলরাউন্ডার আবু হায়দার রনি। কাল দ্বিতীয় দিন ৯০ রান থেকে ব্যাটিং শুরু করবে তিনি। ৭৫ রানে অপরাজিত আছেন আশিকুর রহমান শিবলি।
সিলেট অ্যাকাডেমি গ্রাউন্ডে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ৩১৪ রানে থেমেছে দক্ষিণাঞ্চল। শেষ বিকেলে ব্যাটিংয় নেমে ১৬ রান করেছে উত্তরাঞ্চল। সাব্বির হোসেন ১০ ও আব্দুল্লাহ আল মামুন ৬ রানে অপরাজিত রয়েছেন।
ইবাদত হোসেন-খালেদ আহমেদদের নিয়ে অভিজ্ঞ পেস বোলিং, নাঈম হাসান-হাসান মুরাদদের নিয়ে দারুণ স্পিন আক্রমণ পূর্বাঞ্চলের। বোলিংয়ের শক্তিতে মধ্যাঞ্চলকে সহজে গুটিয়ে দিতে চেয়েছিল তারা। টস জিতে তাই আগে বোলিং বেছে নেন অধিনায়ক জাকির হাসান। তাঁর প্রত্যাশা মতোই শুরু পায় পূর্বাঞ্চল। তোফায়েল আহমেদ-ইবাদতদের তোপের সঙ্গে দারুণ ঘূর্ণি জাদুতে ১১৬ রানে ৫ উইকেট হারায় মধ্যাঞ্চল।
ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকটে হারায় মধ্যাঞ্চল। ইবাদতের বলে দলীয় ১০ রানে ফেরেন ওপেনার রবিন (১)। সুইং-বাউন্সারে ইবাদত নতুন বলের সুবিধা আদায় করেন বেশ ভালোভাবে। নিজের পরের ওভারে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা নাঈমকেও (৪) পৌঁছাতে দেননি দুই অঙ্কের ঘরে।
জিসানকে নিয়ে তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন ওপেনার সাদমান ইসলাম। ৫৭ রানের জুটি গড়েন দুজনে। প্রথম ৫১ বলে কোনো রান নেননি জিসান। ভোগাতে থাকেন পূর্বাঞ্চলের বোলারদের। তবে দ্বিতীয় সেশনের শুরুতে জিসানকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন তোফায়েল। ৮০ বলে ১৪ রান ফেরেন জিসান।
মার্শালকেও (৯) থিতু হতে দেননি তোফায়েল। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে ফিফটি তুলে নেন সাদমান। তারপরে তিনিও বেশি দূরে যেতে পারেননি, নাঈমের শিকার হয়েছেন ১১৪ বলে ৫৬ রানে। পরের ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতকে (৯) ফেরান মুরাদ।
১২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় মধ্যাঞ্চল। শঙ্কা জাগে স্কোর ২০০-তে পৌঁছানোর। সেখান থেকে সপ্তম উইকেটে শিবলি-রনির ঘুরে দাঁড়ানোর লড়াই। দুজনে গড়েছেন ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটি। দিনশেষে ১৫১ বলে ৭৫ রানে অপরাজিত আছেন শিবলি। বিপরীতে রনি খেলেছেন ব্যাট চালিয়ে। ১১০ বলে অপরাজিত থাকেন ৯০ রানে ইনিংসে মেরেছেন ১০টি চার ও ৩টি ছক্কা। পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে ইবাদত ও তোফায়েল দুটি করে উইকেট নিয়েছেন।
অ্যাকাডেমি গ্রাউন্ডে দক্ষিণাঞ্চলের ইনিংসে ফিফটি হাতছাড়ার হিঁড়িক। দলের ৭ ব্যাটার দুই অঙ্কেরে ঘরে পৌঁছেছেন, ফিফটি করতে পেরেছেন শুধু অধিনায়ত মোহাম্মদ মিঠুন (৫৩)। পাঁচটি ইনিংসে পেরিয়েছিল অন্তত ৩০। ৪৯ রান করে ফেরেন ওপনোর ইফতিখার হোসেন। ৪৭ রানে আউট হয়েছেন রিজান হোসেন। উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ও মামুন ৩টি করে উইকেট নিয়েছেন।

সফরকারী শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ শুরুর ম্যাচে অনবদ্য এক ইনিংস উপহার দেন শারমিন আক্তার। তাঁর ৮৬ রানের ইনিংসের ওপর ভর করে সহজ জয় পায় বাংলাদেশ। রাজশাহীর সেই ইনিংসের ২৪ ঘণ্টা না পেরোতেই সুসংবাদ পেলেন টাইগ্রেস ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক লাফে সাত ধাপ এগিয়েছেন শারমিন। ব্যাটারদের তালিকায় ডানহাতি ব্যাটার উঠে এসেছেন ২২তম স্থানে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি।
শারমিন ছাড়াও সোবহানা মোস্তারি ৮ ধাপ উন্নতি হয়েছে। বাংলাদেশের এই ব্যাটার ৫০তম স্থানে উঠে এসেছেন। সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানের ইনিংস খেলার পর রিটায়ার্ড হার্ট হয়েছেন মোস্তারি।
ব্যাটারদের তালিকায় শীর্ষে ভারতের স্মৃতি মান্দানা। ৭৯০ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার বেথ মনি।
বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন নাহিদা আক্তার। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ রানে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই রয়েছেন সবার ওপরে। লেগ স্পিনার রাবেয়া খান এক ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মারুফা রয়েছেন যৌথভাবে ৪৩তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে পাকিস্তানের সাদিয়া ইকবাল। দ্বিতীয় স্থানটিও অক্ষত রয়েছে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়াম। অথচ, কী জানেন, গত সোমবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের সংখ্যায় প্রেমাদাসাকে স্পর্শ করেছে শের-ই-বাংলা স্টেডিয়াম। ৪০ বছর বয়সে প্রেমাদাসায় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের সমষ্টি ২২৩, সেখানে ১৯ বছর ৪ মাস ১২ দিনে প্রেমাদাসার সমান আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে বাংলাদেশের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়াম। আগামী ২ মে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের টসের সঙ্গে সঙ্গে প্রেমাদাসা স্টেডিয়ামকে ছাড়িয়ে যাবে শের-ই-বাংলা স্টেডিয়াম। সেই দিনই সর্বাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনে ৬ষ্ঠ ভেন্যু হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট ভেন্যুটি।
ফুটবল থেকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের পরে আইসিসির স্বীকৃতি পেয়ে ২০০৬ সালের ৮ ডিসেম্বর শের-ই-বাংলা স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা শুরু। ৭০৭৩ দিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই ম্যাচ দিয়ে যখন এই স্টেডিয়ামটির আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছে, তখন কী এতো দ্রুত একটার পর একটা ম্যাচের মাইলস্টোনে রেকর্ড করবে এই ভেন্যুটি, তা কী কল্পনা করেছে কেউ ?
আরও পড়ুন
| সৌদি আরবে আধুনিক স্টেডিয়াম বানাবে পাকিস্তান |
|
অথচ, কী জানেন ২০১৮ সালের ১৭ জুন শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে এই ভেন্যু আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের সেঞ্চুরি করেছে। ১১ বছর ৬ মাস ৯ দিনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড করেছে মিরপুর। আন্তর্জাতিক ম্যাচের ডাবল সেঞ্চুরিতেও বিশ্বরেকর্ড। ২০২৩ সালের ৩ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের দিন এই ভেন্যু ম্যাচের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে। যে রেকর্ডে লেগেছে ১৬ বছর ২ মাস ২৩ দিন।
গত ১৭ এপ্রিল নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শের-ই-বাংলা ম্যাজিকাল ফিগার (২২২) স্পর্শ করেছে। ৩দিন পর সিরিজের দ্বিতীয় ম্যাচে স্পর্শ করেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামকে।
আরও পড়ুন
| ‘বন্ধু’ কোহলির জন্যই ক্রিকেট দেখেন কিংবদন্তি জোকোভিচ |
|
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর শের-ই-বাংলা স্টেডিয়ামে বছরে গড়ে ১২টির কাছাকাছি ম্যাচ আয়োজন করেছে বিসিবি। এভাবে চলতে থাকলে অচিরেই লর্ডস, মেলবোর্ন, সিডনিকে ছাড়িয়ে যাবে শের-ই-বাংলা স্টেডিয়াম। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ১৪২ বছরে আয়োজন করেছে ২৩০টি আন্তর্জাতিক ম্যাচ। মাত্র ২০ বছরেই লর্ডসকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছে ক্রিকেট সমর্থকরা শের-ই-বাংলা স্টেডিয়ামকে ঘিরে। আর মাত্র ৭টি ম্যাচ হলেই লর্ডসের ম্যাচ সংখ্যাকে স্পর্শ করবে শের-ই-বাংলা স্টেডিয়াম। আগামী জুন পর্যন্ত হোমে যে সূচি চূড়ান্ত করেছে বিসিবি, তাতে এই সময়ের মধ্যে ৪টি ম্যাচ শের-ই-বাংলা স্টেডিয়ামে চূড়ান্ত। সেপ্টেম্বরে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা। ৩ ম্যাচের ওডিআই এবং ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের জন্য প্রধান ভেন্যু হিসেবে বিবেচিত হবে শের-ই-বাংলা স্টেডিয়াম, তা বলার অপেক্ষা রাখে না। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোমে ২ টেস্টের একটির জন্যও বিবেচিত হবে মিরপুর। তাহলে তো এ বছরই ম্যাচ আয়োজনের সংখ্যায় লর্ডসকে ছাড়িয়ে যাবে মিরপুর। তখন সামনে থাকবে শারজা ক্রিকেট স্টেডিয়াম (৩১৮ ম্যাচ), হারারে স্পোর্টস ক্লাব মাঠ (৩০৫ ম্যাচ), সিডনি ক্রিকেট গ্র্যাউন্ড (২৯৫ ম্যাচ), মেলবোর্ন ক্রিকেট গ্র্যাউন্ড (২৯০ ম্যাচ)।