ফুটবল

মেসি-রোনালদো কেন সবার চেয়ে আলাদা, বললেন স্কালোনি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

২ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ পিএম

news-details

লিওনেল মেসিকে নিয়ে যেকোনো আলোচনা এলে সেখানে অনিবার্যভাবেই চলে আসে ক্রিস্তিয়ানো রোনালদোর নামও। দেশের মাটিতে জাতীয় দলের আর্জেন্টিনা তারকার সম্ভাব্য শেষ ম্যাচ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোচ লিওনেল স্কালোনিও তুলে আনলেন পর্তুগাল অধিনায়কের কথা। তার মতে, এই দুজনই নিজেদের প্রতিভার সর্বোচ্চ ব্যবহার করেই হয়েছেন সবার চেয়ে আলাদা।


মেসির আগে পেশাদার ক্যারিয়ার শুরু করা রোনালদো এক যুগেরও বেশি সময় ধরে সমানে সমান লড়েছেন সাবেক বার্সেলোনা তারকার সাথে। ব্যক্তিগত ও দলীয় অর্জনের দিক থেকে দুজনের নেই কোনো কমতি। রেকর্ডের পাতায় এই পড়ন্ত বেলাতেও তারা ইতিহাস লিখছেন নতুন করে। মেসি বিশ্বকাপ জিতলেও রোনালদো তা এখনও জিততে পারেননি। তবে দুটি নেশন্স লিগ ও একটি ইউরো জয়ের স্বাদ আবার পেয়েছেন আল নাসর তারকা।


আরও পড়ুন

পড়ন্ত বেলায় ইতালিতে পাড়ি জমালেন ভার্ডি পড়ন্ত বেলায় ইতালিতে পাড়ি জমালেন ভার্ডি


আসছে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার ম্যাচ সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেসির পাশাপাশি রোনালদোরও প্রশংসা করেন স্কালোনি।


“এই বয়সে এসেও রোনালদো যে পর্যায়ে খেলছে, সেটা সম্ভব হয়েছে সে কঠোর পরিশ্রম করে আর নিজের যত্ন নেয় বলে। সে বা মেসির মতো খেলোয়াড়রা ভিন্ন ধাচের। তারা দুজনেই নিজেদের প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগিয়ে এখনও শীর্ষে অবস্থান করছে।”


আগামী ৪ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নামবে আর্জেন্টিনা। আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলায় ম্যাচটির খুব একটা প্রতিযোগিতামূলক গুরুত্ব নেই বর্তমান বিশ্বকাপজয়ীদের জন্য। তবে এই ম্যাচটিই ইতিহাসে জায়গা পেতেও পারে। কারণ, এটাই যে হতে পারে আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের হয়ে মেসির শেষ অফিসিয়াল ম্যাচ।


স্কালোনি অবশ্য এই ম্যাচ বা ২০২৬ বিশ্বকাপ দিয়ে মেসির সম্ভাব্য অবসর নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। “মেসিকে যতদিন পাওয়া যাচ্ছে, আমরা যেন সেটা উপভোগ করি। কবে থামবে, সেটা তার সিদ্ধান্ত। ২০২৬ বিশ্বকাপই শেষ হবে কিনা, সেটা বলা কঠিন। তবে এই সিদ্ধান্ত স্রেফ মেসিরই। থেমে যাওয়াটা কখনোই সহজ নয়, আমিও সেটা অনুভব করেছিলাম।”

No posts available.

bottom-logo

ফুটবল

বাঁচানোর সুযোগ পেয়েও অবহেলা চিকিৎসকদের, ম্যারাডোনার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

news-details

২০২০ সালের নভেম্বরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মস্তিষ্কের রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচারের পর বাড়িতে থাকাকালীন মৃত্যু হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের। 


আর্জেন্টিনার সরকারি কৌঁসুলিরা অভিযোগ করেছেন, ম্যারাডোনার চিকিৎসায় নিয়োজিত সাত সদস্যের দলটি যদি একটুও পেশাদারত্ব দেখাত, তবে বেঁচে থাকতেন এই ফুটবল কিংবদন্তি। দেশটির আদালতে আবারও শুরু হয়েছে ফুটবল কিংবদন্তিরর মৃত্যুর বিচার। সরকারপক্ষের আইনজীবীরা এবার সরাসরি বলেছেন, ম্যারাডোনার চিকিৎসক দল তাঁকে বাঁচানোর সুযোগ পেয়েও কাজে লাগায়নি।


প্রসিকিউটরদের দাবি, ম্যারাডোনার শারীরিক অবস্থার অবনতির কথা মেডিকেল টিম আগে থেকেই জানত, কিন্তু তাকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেয়নি।


নতুন বিচার প্রক্রিয়া শুরু: তিনজন নতুন বিচারপতির প্যানেলে ম্যারাডোনা মৃত্যু পরবর্তী বিচারকার্য পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ১০০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে এবং এই প্রক্রিয়া জুলাই মাস পর্যন্ত চলতে পারে।


অভিযুক্ত সাতজন হলেন—নিউরোলজিস্ট লিওপোল্ডো লুকে, মনোরোগ বিশেষজ্ঞ অগাস্টিনা কোসাচভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, চিকিৎসক ন্যান্সি এডিথ ফোরলিনি, নার্স রিকার্ডো আলমিরন ও মারিয়ানো আরিয়েল পেরোনি এবং চিকিৎসক পেড্রো পাবলো দি স্পাগনা। তারা সবাই নিজেদের নির্দোষ দাবি করেছেন।


পূর্ববর্তী বিচারের স্থগিতাদেশ: ২০২৫ সালের মার্চ মাসে এই মামলার মূল বিচার শুরু হয়েছিল এবং তা প্রায় তিন মাস চলে। কিন্তু ২০২৫ সালের মে মাসে বিচারক জুলিয়েটা মাকিনতাচ আদালতের ভেতরে একটি ডকুমেন্টারির জন্য অননুমোদিতভাবে চিত্রগ্রহণের অনুমতি দেওয়ায় সেই বিচার বাতিল করা হয়। অভিযোগ প্রমাণিত হলে আসামিদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

ফুটবল থেকে আরও পড়ুন

bottom-logo

ফুটবল

এশিয়ান কাপ ড্রয়ের নতুন তারিখ ঘোষণা

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ এপ্রিল ২০২৬, ৯:৪৩ পিএম

news-details

মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে স্থগিত হওয়া এশিয়ান কাপের ড্রয়ের নতুন তারিখ ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, আগামী ৯ মে রিয়াদের দিরিয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত ঐতিহাসিক আত-তুরাইফ ডিস্ট্রিক্টে হবে ড্র অনুষ্ঠান। 


এর আগে ড্রয়ের নির্ধারিত তারিখ ছিল ১১ এপ্রিল। কিন্তু ওই অঞ্চলের নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে এএফসি ড্র স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। অবশেষে বুধবারের বিবৃতিতে নতুন তারিখ নিশ্চিত করা হলো।


২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে অঞ্চলের বেশ কিছু ক্রীড়া ইভেন্ট স্থগিত বা বাতিল করা হয়। বর্তমানে পরিস্থিতির উন্নতি হওয়ার পর নতুন তারিখ ঘোষণা করল এএফসি।


২৪ দলের এই টুর্নামেন্ট প্রথমবারের মতো এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফুটবল উৎসব। ইতোমধ্যে ২৪টি দলের মধ্যে ২৩টি দল চূড়ান্ত হয়ে গেছে। 


২৪তম দলের ভাগ্য নির্ধারিত হবে আগামী ৪ জুন। সেদিন প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে লেবানন ও ইয়েমেন। ড্র অনুষ্ঠানে এই কোয়ালিফায়ারসহ মোট ২৪টি দলকে ৬টি গ্রুপে বিভক্ত করা হবে।

bottom-logo

ফুটবল

দুই লাল কার্ড নিয়ে লাপোর্তার জোড়া যুক্তি

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ এপ্রিল ২০২৬, ৯:৩৪ পিএম

news-details

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জিতলেও অগ্রগামিতায় আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হার কিছুতেই মেনে নিতে পারছে না কাতালানরা। ক্লাবের নব নির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা আঙুল তুলেছেন ম্যাচ অফিসিয়ালদের ওপর। 


আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় বার্সেলোনাকে। প্রথম লেগে পাউ কুবার্সি দেখেন লাল কার্ড। দ্বিতীয় লেগে এরিক গার্সিয়া। দুজনই ফাইনাল ফিনিশিংয়ের আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন।


ক্যাম্প ন্যুতে ২-০ গোলে পিছিয়ে আলিয়াঞ্জ অ্যারেনাতে যায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে শুরুর চতুর্থ মিনিটে লিড আদায় করেন লামিন ইয়ামাল। এরপর ফেরান তোরেস লিড দ্বিগুণ করেন। কিন্তু আদেমালো লুকমান একটি গোল শোধ করলে সব শেষ হয়ে যায় সফরকারীদের। যদিও বার্সা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কম করেনি। ১৫টি শট নিয়ে আতলেতিকোর পোস্টে ৮টি শট রাখতে পারে ক্লাবটি।  


ফিরতি লেগে হুয়ান মুসোর বুটের আঘাতে ফারমিন লোপেজের রক্তাক্ত হওয়ার ঘটনা কিংবা বার্সেলোনার দ্বিতীয় গোলের পর ফেরান তোরেসের গোল ভিএআরের সাহায্যে অফসাইডে বাতিল হয়ে যাওয়া। পাশাপাশি প্রতিপক্ষের ধাক্কায় দানি ওলমো বক্সে পড়ে যাওয়ার পর বার্সেলোনা পেনাল্টির আবেদন। সব মিলিয়ে রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন লাপোর্তা।


বার্সা প্রেসিডেন্ট বলেন, 

“রেফারি ও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) উভয়ের সিদ্ধান্ত ছিল খুবই বাজে। তারা আমাদের সঙ্গে যা করেছে, তা অসহনীয়। প্রথম লেগে তারা আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেয়নি এবং আমাদের একজন খেলোয়াড়কে (পাউ কুবার্সি) মাঠ থেকে বের করে দিয়েছিল, যেটায় শুধু হলুদ কার্ড হতে পারত। জুলিয়ানোর (সিমেওনে) বলের ওপর নিয়ন্ত্রণ ছিল না, রেফারি প্রথমে সঠিক বাঁশিই বাজিয়েছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখাতে বাধ্য করে, যা আমাদের জন্য ছিল খুবই বেদনাদায়ক।”


প্রথম লেগের পর ফিরতি লেগেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটায় মেজাজটা একটু বেশিই খারাপ লাপোর্তার, 

“এটা এমন এক ম্যাচ ছিল যেখানে রেফারির সিদ্ধান্তগুলো আমাদের অনেক ভুগিয়েছিল। দ্বিতীয় লেগেও একই ঘটনা ঘটেছে। তারা আমাদের একজন খেলোয়াড়কে (এরিক গার্সিয়া) মাঠ থেকে বের করে দেয়, অথচ (জুলস) কুন্দে সহজেই বলটা ধরতে পারত, তাই সেখানে এরিক শেষ ডিফেন্ডার ছিল না। রেফারি হলুদ কার্ড দেখিয়েছিলেন, যা সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্তটি পাল্টে দিতে বাধ্য করে, যা আরেকটি ভুল সিদ্ধান্ত।”


প্রথম লেগের পরই রেফারিং নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় বার্সেলোনা। কিন্তু তাদের সেই অভিযোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে খারিজ করে দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। এবার উয়েফার ওই সিদ্ধান্তকেই ‘অগ্রহণযোগ্য’ বললেন লাপোর্তা।


তিনি বলেন, 

“আমরা একটি অভিযোগ দায়ের করেছিলাম এবং জবাবে উয়েফা জানিয়েছে যে, সেটা অগ্রহণযোগ্য। এখন আমরা জানতে চাইছি, কেন সেই অভিযোগটি অগ্রহণযোগ্য। আমরা আরও একটি অভিযোগ দায়ের করব, কারণ গতকাল আমাদের সঙ্গে আবার যা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তগুলো স্পষ্টতই আমাদের ক্ষতি করেছে।”
bottom-logo

ফুটবল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন একিতিকে

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ এপ্রিল ২০২৬, ৭:১৪ পিএম

news-details

শঙ্কাই সত্যি হল— বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হুগো একিতিকে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিনের প্রতিবেদন, ‘অ্যাকিলিস টেন্ডন’ (গোড়ালির চোট) ছিঁড়ে যাওয়ায় অন্তত ৯ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।


একিতিকের চোট পেয়ে মাঠ ছাড়ার রাতে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ২-০ গোলে হেরে (দুই লেগে ৪-০) বিদায় নিয়েছে লিভারপুল। ম্যাচের ২৭ মিনিটে পা হড়কে ডান পায়ের গোড়ালিতে চোট পান একিতিকে। চোটের গুরুত্ব বুঝে চিকিৎসকরা দ্রুত স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যান ফরাসি ফরোয়ার্ডকে।


ম্যাচের পরই একিতিকের চোট নিয়ে লিভারপুল কোচ আর্নে স্লটের কণ্ঠে ছিল দুশ্চিন্তার ছাপ, ‘পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। বেশ গুরুতর চোট বলেই মনে হচ্ছে, তবে ঠিক কতটা তা এখনই বলা কঠিন। আগামীকাল (আজ) আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানব।’ লিভারপুল কর্তৃপক্ষ ইতোমধ্যে একিতিকের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়ার পরিকল্পনা শুরু করেছে।


চলতি মৌসুমে লিভারপুলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন একিতিকে। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব ও দেশের হয়ে এরমধ্যেই ১৯টি গোল করেছেন। গত মাসে ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়েও তাঁর গোল ছিল।


যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ ‘আই’ তে ফ্রান্স। তাদের গ্রুপে রয়েছে সেনেগাল, ইরাক ও নরওয়ে। ১৭ জুন সেনাগালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

bottom-logo

ফুটবল

বাধা হতে পারেননি মেসি-ইয়ামালও, গর্ববোধ সিমিওনের

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১৫ এপ্রিল ২০২৬, ৪:০৩ পিএম

news-details

হোয়াংহো নদী যেমন চীনের দুঃখ, তেমনি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার জন্য এক মূর্ত অভিশাপ দিয়েগো সিমিওনে। ইতিহাসের অন্যতম সেরা দল নিয়েও ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতায় সিমিওনের আতলেতিকো মাদ্রিদের সামনে এসে আত্মসমর্পণ করতে হয়েছে বার্সাকে। তর্কাতিতভাবে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির হৃদয় যেমন ভেঙেছেন সিমিওনে, তেমনি বর্তমানের অন্যতম সেরা লামিনে ইয়ামালকেও দেখতে হলো বিদায়ের বিষাদ। বার্সার ভিন্ন ভিন্ন দুই যুগের এই তারকাকে বিদায় করে তাই বাধ ভাঙা আবেগে ভাসছেন সিমিওনে।


গতকাল বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিটি কাটে আতলেতিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয়ের পর কোচ দিয়াগো সিমিওনে জানিয়েছেন, নিজের দলের এই লড়াকু মানসিকতা দেখে তিনি রীতিমতো 'আবেগপ্রবণ' হয়ে পড়েন।


মেট্রোপলিটানো স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটিতে বার্সেলোনা ২-১ ব্যবধানে জিতেছে—গোল করেন লামিন ইয়ামাল, ফেরান তোরেস এবং আদেমোলা লুকমান। গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে যাওয়া সিমিওনের দল মুখোমুখি হবে আর্সেনাল অথবা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।


সিমিওনের অধীনে এ নিয়ে চারবার (২০১৪, ২০১৬, ২০১৭ এবং ২০২৬) চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল আতলেতিকো মাদ্রিদ। আর এই যাত্রায় তারা তিনবারই বিদায় করেছে শক্তিশালী বার্সেলোনাকে।


ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সাকে ছিটকে দেওয়া মোটেও সহজ কাজ নয়। আমরা লিওনেল মেসির বার্সার মুখোমুখি হয়েছি, ইয়ামালের বার্সার মুখোমুখি হয়েছি এবং দুইবারই আমরা তাদের হারিয়ে দেখিয়ে দিয়েছি।’


আরও পড়ুন

নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলোত্তির আলোচনা নেইমারের বিশ্বকাপ ভাগ্য নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলোত্তির আলোচনা


আতলেতিকোতে নিজের ১৪ বছরের দীর্ঘ সফরের কথা মনে করিয়ে দিয়ে সিমিওনে আরও যোগ করেন, ‘দলের এই লড়াই করার ক্ষমতা দেখে আমি আজও আবেগপ্রবণ হয়ে পড়ি। অনেক খেলোয়াড় বদলেছে, আমরা বহুবার শূন্য থেকে শুরু করেছি, কিন্তু দিনশেষে আবারও আমরা ইউরোপের সেরা চারটি দলের একটি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলা যে কতটা আনন্দের!’


আতলেতিকো মাদ্রিদের জয় উদযাপনের মাঝেই কোচ দিয়াগো সিমিওনে স্তুতি গাইলেন আতোয়ান গ্রিজম্যানের। এই গ্রীষ্মেই ক্লাব ছেড়ে এমএলএস-এর দল অরল্যান্ডো সিটিতে যোগ দিচ্ছেন এই ফরাসি তারকা। প্রিয় শিষ্যকে নিয়ে সিমিওনে বলেন, ‘সে একজন জিনিয়াস। সময় গেলেই আমরা উপলব্ধি করতে পারব যে আমাদের দলে ফুটবলের একজন জাদুকর ছিল—এমন একজন খেলোয়াড় যে তার অভিজ্ঞতা আর ব্যক্তিত্ব দিয়ে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আমাদের সাথে তার যেটুকু সময় বাকি আছে, ঈশ্বর আর ভাগ্য যেন তাকে তার কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়।’


সিমিওনের দলকে প্রায়ই 'ডিফেন্সিভ' বা রক্ষণাত্মক দল হিসেবে তকমা দেওয়া হয়। কিন্তু কোচ দাবি করেছেন, বার্সেলোনাকে ছিটকে দেওয়ার পেছনে ছিল তাদের আক্রমণাত্মক মানসিকতা, ‘আমরা বছরের পর বছর ধরে নিজেদের পরিবর্তন করেছি। আমরা কী চাই, তা নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই। সত্যি বলতে, আমরা ডিফেন্ড করার চেয়ে অ্যাটাক ভালো করি! তাই আমাদের আক্রমণ করতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই।’

bottom-logo