
ছন্নছাড়া ফুটবলে প্রথমার্ধে গোল দিতে পারল না কোনো দল। ম্যাড়ম্যাড়ে ড্রয়ের অপেক্ষাতে হয়তো ছিলেন দর্শকরা। কিন্তু দ্বিতীয়ার্ধে যেন ভিন্ন কিছু ভর করল জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলারদের ভেতরে। একের পর এক গোল করে গ্যালারি মাতালেন তারা।
তবে দুই দল মিলে ৮ গোল করেও জয় পায়নি কেউই। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মঙ্গলবার রাতের ম্যাচটি হয়েছে ৪-৪ গোলে ড্র। ঘরের মাঠে ম্যাচের ৯৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত এক পয়েন্ট পায় জুভেন্টাস।
তিন দিন আগেই আলিয়াঞ্জ স্টেডিয়ামে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছিল তুরিনোর বুড়িরা। তিন দিনের ব্যবধানে আবারও স্বাগতিক দর্শকরা দেখল রোমাঞ্চে ঠাঁসা এক ম্যাচ।
প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে ফুটবল খেলে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে মাত্র ২২ মিনিটের মধ্যে তারা করে ৫ গোল। শেষ দিকে আবার ১০ মিনিটের মধ্যে হয় বাকি তিন গোল।
ম্যাচে ১৯টি শট করে ৭টি লক্ষ্য বরাবর রাখে জুভেন্টাস। বিপরীতে অতিথিদের ১০ শটের ৫টি ছিল লক্ষ্য বরাবর, এর চারটিই আবার প্রবেশ করে জালের ভেতরে।
৫২তম মিনিটে প্রথম গোলটি করে ডর্টমুন্ডই। দলকে এগিয়ে দেন করিম আদেয়েমি। ৬৩ মিনিটে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান কেনান ইলদিজ।
দুই মিনিট পর আবার লিড নেয় ডর্টমুন্ড। এবার গোলদাতা ফেলিক্স মেচা। তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। ৬৭ মিনিটে জুভেন্টাসের দ্বিতীয় গোলটি করেন দুসান ভ্লাহোভিচ।
৭৪ মিনিটে ইয়ান কৌতো গোল করে ৩-২ গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। পরে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে রামি বেনসেবেইনি লক্ষ্যভেদ করলে স্কোরলাইন হয়ে যায় ৪-২। হারের শঙ্কায় গোল করতে মরিয়া হয়ে পড়ে জুভেন্টাস।
অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জুভেন্টাসের তৃতীয় গোল করেন ভ্লাহোভিচ। এর এক মিনিট পর লয়েড কেলি গোল করে উচ্ছ্বাসে মাতে স্বাগতিক দর্শকরা। আর নিশ্চিত জয় হাতছাড়া হওয়ার হতাশায় পোড়ে ডর্টমুন্ড।
আগামী ১ অক্টোবর রাতে ডর্টমুন্ডের পরের ম্যাচের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। একই দিন একই সময়ে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে জুভেন্টাস।
No posts available.
৫ মে ২০২৬, ৩:৩৮ পিএম
৫ মে ২০২৬, ১:০০ পিএম
৫ মে ২০২৬, ১২:৩৭ পিএম

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীনে ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখা যাবে কি না, তা নিয়ে বেশ অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রচার স্বত্ব নিয়ে ফিফার সঙ্গে দেশ দুটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আলোচনা স্থবির হয়ে পড়েছে। কয়েক কোটি ফুটবল অনুরাগী প্রিয় দলের খেলা স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা কাটছে না।
রয়টার্সের প্রতিবেদন, ভারতে সম্প্রচার স্বত্বের দৌড়ে এগিয়ে থাকা রিলায়েন্স ও ডিজনির যৌথ উদ্যোগ ফিফাকে মাত্র দুই কোটি ডলারের প্রস্তাব দিয়েছে। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এই পরিমাণ অর্থ গ্রহণে রাজি নয়। সূত্রমতে, ফিফা আরও বড় অংকের প্রস্তাব আশা করছে। এর আগে সনি গ্রুপও ফিফার সঙ্গে আলোচনায় বসেছিল, তবে শেষ পর্যন্ত তারা কোনো প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ভারতে গত ২০২২ কাতার বিশ্বকাপের সময় রিলায়েন্সের মিডিয়া শাখা প্রায় ছয় কোটি ডলারে সম্প্রচার স্বত্ব কিনেছিল। এবার ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপের জন্য ফিফা শুরুতে ১০ কোটি ডলার চেয়েছিল। কিন্তু রিলায়েন্স-ডিজনি জোট মনে করছে, এবারের বিশ্বকাপ যেহেতু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে, তাই সময়ের পার্থক্যের কারণে ভারতে খেলাগুলো মধ্যরাতের পর সম্প্রচারিত হবে। এতে দর্শকসংখ্যা কম হতে পারে ভেবে তারা বড় অঙ্কের বিনিয়োগে আগ্রহী নয়।
বিশ্বের সবচেয়ে বেশি ফুটবল দর্শক থাকা সত্ত্বেও চীনে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি। অথচ ২০২২ বিশ্বকাপে বিশ্বজুড়ে ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোট দর্শক ঘণ্টার প্রায় অর্ধেকই এসেছিল চীন থেকে। সাধারণত বিশ্বকাপের অনেক আগে থেকেই চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রচার ও বিজ্ঞাপন কার্যক্রম শুরু করে দেয়। কিন্তু এবার টুর্নামেন্ট শুরু হতে মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকলেও তাদের পক্ষ থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের ১৭৫টিরও বেশি অঞ্চলে তারা ইতিমধ্যে সম্প্রচার চুক্তি সম্পন্ন করেছে। তবে ভারত ও চীনে মিডিয়া স্বত্ব বিক্রির বিষয়ে আলোচনা এখনো চলছে এবং গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।
বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে ক্রিকেটের মতো ফুটবল এখনো বড় বাণিজ্যিক মুনাফা নিশ্চিত করতে পারে না। বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে বিজ্ঞাপন বাজারে মন্দা দেখা দেওয়ায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি নিতে চাইছে না।

আগামী রোববার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে পয়েন্ট হারালেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা হাতছাড়া হবে লস ব্ল্যাঙ্কোসদের। দল যখন ট্রফিহীন মৌসুম কাটানোর দ্বারপ্রান্তে তখন নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বিতর্কের মুখে পড়েছেন কিলিয়ান এমবাপে।
গত ২৫ এপ্রিল রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়ে যান এমবাপে। মেডিকেল পরীক্ষায় তাঁর হাঁটুতে সমস্যা ধরা পড়েছিল। এরপর পুনর্বাসনে যান এই ফরোয়ার্ড।
রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে মাঠে নামে রিয়াল। ম্যাচ শুরুর ১২ মিনিট আগে এমবাপের ব্যক্তিগত জেটে মাদ্রিদে অবতরণ করার দৃশ্য প্রচার করে এল চিরিংগিতো। ইতালির ক্যাগলিয়ারিতে অভিনেত্রী এস্তের এক্সপোসিটোর সাথে ছুটি কাটিয়ে ম্যাচের আগমুহূর্তে ফেরায় ভক্ত ও সংবাদমাধ্যমে বেশ সমালোচনার সৃষ্টি হয়।
স্পেনের জনপ্রিয় দৈনিক ক্রীড়া সংবাদপত্র ‘এএসের’ খবর, দলের নাজুক সময়ে এমবাপের নিবেদন নিয়ে সতীর্থদের মাঝে দূরত্ব তৈরি হয়েছে। যদিও ক্লাব তাকে বিশ্রামের অনুমতি দিয়েছিল, তবে সেটি এমনভাবে জনসমক্ষে আসবে—তা কর্তৃপক্ষের পরিকল্পনায় ছিল না।
এই বিষয়ে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘মেডিকেল টিমই নির্ধারণ করে কার কখন অনুশীলনে থাকা উচিত। তবে ব্যক্তিগত সময়ে কে কী করবেন, তা আমাদের বিচারের বিষয় নয়। গত সপ্তাহের পরীক্ষার পর মনে হচ্ছে তাঁর ফিরতে আরও কিছুটা সময় লাগবে।‘
চলতি মৌসুমে ৪১ ম্যাচে ৪১ গোল করেছেন এমবাপে। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে পুনরায় পরীক্ষা করা হবে তাঁর। এরপরই জানা যাবে এল ক্লাসিকোতে মাঠে নামতে পারবেন কি না। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মাঠের বাইরের বিতর্ক রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন অস্থিরতা তৈরি করেছে।

গত
এপ্রিলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে
হাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ হয়েছে। চার
বছরেরও বেশি সময় বাংলাদেশ
দলের প্রধান কোচ ছিলেন তিনি।
তার অধীনে বাংলাদেশ একবার সাফের সেমিফাইনালে খেলে। সেবার প্রশংসিত হয়েছিলেন বেশ। তবে এরপর
তাঁর কৌশল ও খেলার
ধরন থেকে মন উঠে
যায় সমর্থকদের। যদিও বাফুফে তাঁর
ওপর আস্থা হারায়নি।
কাবরেরা
বিদায় নিয়েছেন নিজের পূর্ণ মেয়াদ শেষ করেই। সামাজিক
যোগাযোগ মাধ্যম লিংকডইনে কাবরেরা বিদায়ী বার্তায় লেখেন, ‘বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ
হিসেবে আমার যাত্রা শেষ
হতে চলেছে। চার বছর চার
মাস, যা বাংলাদেশ জাতীয়
দলের ইতিহাসে কোনো প্রধান কোচের
দীর্ঘতম মেয়াদ। আমি এমন কিছু
অবিস্মরণীয় স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে
বিদায় নিচ্ছি যা প্রতিটি সেকেন্ডের
জন্য সার্থক ছিল।’
দলের
ভেতর প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি করার দাবি
কাবরেরার, ‘মাঠ এবং মাঠের
বাইরে আমরা অনেকটা পথ
পাড়ি দিয়েছি। কয়েকশ’ দর্শকের সামনে খেলা থেকে শুরু
করে কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে অবিস্মরণীয় রাতগুলো কাটানো পর্যন্ত, আমরা এমন কিছু
মুহূর্ত তৈরি করেছি যা
বাংলাদেশের ফুটবল ইতিহাসে সর্বদা অংশ হয়ে থাকবে।
একসঙ্গে মিলে আমরা একটি
শক্তিশালী পরিচয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা তৈরি
করেছি, যা আমাদের মহাদেশের
শক্তিশালী দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে লড়াই করার সামর্থ্য
জুগিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ কিছু
মাইলফলক অর্জন করেছি, ১৪ বছর পর
সাফের সেমিফাইনালে পৌঁছানো, ২২ বছরের মধ্যে
প্রথমবার ভারতকে হারানো এবং ২০১৬ সালের
পর ফিফা র্যাঙ্কিংয়ে
সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো।’
বাংলাদেশের
সেরা সময় এখনো আসা
বাকি আছে
বলে মনে করেন কাবরেরা।
শুভকামনা জানিয়ে তিনি বলেন, ‘পরবর্তী
প্রজন্মের জন্য আমরা যে
পথ তৈরি করেছি, তা
নিয়ে আমি বিশেষভাবে গর্বিত।
এই সময়ের মধ্যে ২১ জন অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের অভিষেক
হয়েছে, যা এশিয়ার অন্যতম
কনিষ্ঠ জাতীয় দল হিসেবে নিজেদের
প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে
এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী
ভিত্তি তৈরি করেছে। প্রত্যেক
খেলোয়াড়, স্টাফ সদস্য, সমর্থক এবং বাংলাদেশ ফুটবল
ফেডারেশনের সকলকে জানাই ধন্যবাদ। আমি গভীর কৃতজ্ঞতা
ও গর্ব নিয়ে বিদায়
নিচ্ছি এবং আমি বিশ্বাস
করি যে বাংলাদেশের ফুটবল
সঠিক দিকেই এগিয়ে যাচ্ছে এবং এর সেরা
মুহূর্তগুলো আসা এখনো বাকি।’
২০২২
সালে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ
পান কাবরেরা।
তাঁর অধীনে ৩৯ ম্যাচ খেলে
মাত্র ১০টিতে জয় পেয়েছে বাংলাদেশ।
কাবরেরা যুগের অবসান ঘটিয়ে বাফুফে এখন হাঁটছে নতুন
কোচের সন্ধানে। শুক্রবারই চূড়ান্ত হওয়ার কথা নতুন কোচ।

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার ছিল প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা। যেখানে জয়লাভ করে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, চ্যানেল আই, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও দৈনিক কালবেলা।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ দিনে আট ম্যাচের তিনটিতে ফল আসে টাইব্রেকারে।
বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে দিনের প্রথম ম্যাচে হাড্ডাহাডি লড়াইয়ের পর গোলশূন্য ড্র থাকে স্টার নিউজ ও এখন টিভির ম্যাচ। পরে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় স্টার নিউজ। দলের গোলরক্ষক আশফাক উল মুশফিক ম্যাচ সেরা নির্বাচিত। অন্য ম্যাচে ঢাকা পোস্টকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় দ্য ডেইলি স্টার। ম্যাচসেরার পুরস্কার জেতেন গোলরক্ষক শামসুল আরেফিন আবির।
গোলের দেখা মেলেনি আর টিভি ও দীপ্ত টিভির মধ্যকার ম্যাচেও। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে যায় দীপ্ত টিভি। ম্যাচ সেরা হন মির্জা সাকিব। পরে বাংলাভিশনকে ২-০ গোলে হারায় চ্যানেল আই। ম্যাচ সেরা নির্বাচিত হন আব্দুল্লাহ আল নওফেল।
জাগোনিউজ২৪কে ২-১ গোলে হারিয়েছে দৈনিক কালের কণ্ঠ। ম্যাচ সেরা নির্বাচিত হন তৌকির আহমেদ। চ্যানেল টোয়েন্টিফোরের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কাওসার শান্ত।
তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচে এনটিভিকে ২-১ হারিয়েছে দৈনিক কালবেলা। ম্যাচ সেরা হন শাহরিয়ার। দিনের শেষ ম্যাচে দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে দৈনিক যুগান্তর। জোড়া গোল করে ম্যাচ সেরা সাদ্দাম হোসেন ইমরান।
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সাঈদ হাসান কানন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্যাচার্য, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাবেক সভাপতি এটিএম সাইদুজ্জামান, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।
বুধবার হবে কোয়ার্টার-ফাইনালের লড়াই।

আজ
রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত হবে চ্যাম্পিয়নস লিগের
ফাইনালের ভাগ্য। বুদাপেস্টের ফাইনালের স্বপ্ন নিয়ে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে
মুখোমুখি হচ্ছে আর্সেনাল এবং আতলেতিকো মাদ্রিদ।
দুই দশক পর ইউরোপের
শ্রেষ্ঠত্বের মঞ্চে ফিরতে মরিয়া মিকেল আর্তেতার আর্সেনাল। এই প্রতিযোগিতায় ১০ বছর আগে
সর্বশেষ ফাইনাল খেলা স্প্যানিশ জায়ান্টরাও চাইবে নিজেদের সেখানে ফিরিয়ে আনতে।
নিজেদের
সর্বশেষ ২৩টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে কেবল দুবার হেরেছে আর্সেনাল। সর্বশেষ ৬টির মধ্যে
তিনটিতে জয়, তিনটিতে ড্র। এই সময়ে আতলেতিকো মাদ্রিদ সমান তিন ম্যাচে জিতলেও হেরেছে
দুটিতে। আর অন্য ম্যাচে করেছে ড্র। স্প্যানিশ দলটির সামনে এই মৌসুমে একমাত্র ট্রফি
জেতার আশা কেবল চ্যাম্পিয়নস লিগ ঘিরে। এদিকে আর্সেনাল প্রিমিয়ার লিগ শিরোপা জেতার অনেকটাই
কাছে। লিগ টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৫।
তিন ম্যাচ হাতে থাকা আর্সেনালের চেয়ে অবশ্য এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।
ফর্ম
বিবেচনায় আতলেতিকো মাদ্রিদের চেয়ে বেশ এগিয়ে আর্সেনাল। তবে এই প্রতিযোগিতায় গানারদের
চেয়ে আবার অভিজ্ঞ মাদ্রিদের দলটি। তারা মোট তিনবার ফাইনাল খেলেছে। এদিকে একবারই প্রতিযোগিতার
ফাইনাল খেলেছিল আর্সেনাল। শেষ পর্যন্ত কে যাবে ফাইনালে- আর্সেনাল নাকি আতলেতিকো, সেটির
জন্য আপাতত অপেক্ষাই করতে হচ্ছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে
সনি স্পোর্টস-২।
প্রথম লেগের
প্রেক্ষাপট
গত
সপ্তাহে স্পেনের রাজধানীতে হওয়া প্রথম লেগটি
ছিল পেনাল্টির নাটকীয়তায় ভরা। ১-১
গোলে সমতায় থাকায় আর্সেনাল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভিক্টর ইয়োকেরেস এবং হুলিয়ান আলভারেজ,
দুজনেই পেনাল্টি
থেকে গোল করেন। তবে
আর্সেনাল কোচ আর্তেতা ক্ষুব্ধ ছিলেন ভিএআর রিভিউতে তাদের দ্বিতীয় পেনাল্টি বাতিল করে দেওয়ায়। বিতর্ক
যাই হোক, প্রতিপক্ষের মাঠ
থেকে হার না মেনে
ফিরে আসা গানারদের জন্য
ইতিবাচক।
আর্সেনালের ফর্ম
ও
রেকর্ড
২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগ
মৌসুমে আর্সেনাল
এখন পর্যন্ত অপরাজিত। মঙ্গলবার হার এড়াতে পারলেই
তারা চ্যাম্পিয়নস লিগে টানা ১৪
ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড
গড়বে। ঘরোয়া লিগেও দারুণ ছন্দে আছে লন্ডনের ক্লাবটি। গত শনিবার ফুলহামকে
৩-০ গোলে হারিয়ে
ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্টে
এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এছাড়া স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে আর্সেনালের রেকর্ডও
আশাজাগানিয়া- গত
১৫টি ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে
হেরেছে।
আতলেতিকো মাদ্রিদের
অবস্থা
আতলেতিকো
মাদ্রিদের জন্য এটিই মৌসুমের
শেষ আশা। কোপা দেল
রে-র ফাইনালে হার
এবং লা লিগার শিরোপা
দৌড় থেকে ছিটকে যাওয়ার
পর দিয়েগো সিমিওনের দলের সামনে এখন
শুধুই চ্যাম্পিয়নস লিগ। গত শনিবার
ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা ২-০
গোলে জিতেছে, যা তাদের আত্মবিশ্বাস
বাড়িয়েছে। অতীতে ইউরোপীয় আসরে প্রথম লেগ
ড্র করার পর ১০
বারের মধ্যে ৬ বারই পরবর্তী
রাউন্ডে যাওয়ার রেকর্ড আছে সিমিওনের দলের।
আমি আর
অপেক্ষা
করতে
পারছি
না:
মিকেল আর্তেতা
সর্বশেষ
২০০৬ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলিছিল আর্সেনাল। সেবার বার্সেলোনার কাছে ২-১
ব্যবধানে হারে তারা। দীর্ঘ ২০ বছর পও আবার সেই ফাইনালের হাতছানি দলটির সামনে। খেলোয়াড়,
কোচ এবং ক্লাব সমর্থকদের জন্য এটি বিশেষ মুহূর্ত। সেটি উল্লেখ করে আর্সেনাল কোচ গতকাল
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আর অপেক্ষা
করতে পারছি না। আমি দল
এবং আমাদের সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে
তা অনুভব করছি। এ ধরনের মুহূর্তগুলো
আমরা সবাই মিলে উপভোগ
করতে চাই। ২০ বছর
পর আবার এই অবস্থানে
আসতে ক্লাব ও দল হিসেবে
আমাদের অনেক পরিশ্রম করতে
হয়েছে। আমরা খুবই আগ্রহী,
আগামীকাল (আজ) আমরা ম্যাচটি জিততে
চাই এবং ফাইনালে পৌঁছাতে
চাই।’
আমরা শুধু
চাই
খেলা
শুরু
হোক: দিয়েগো সিমিওনে
ইয়াহু
স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়- সোমবার যখন সংবাদ সম্মেলনে আসলেন যেন কোনো বিতর্কে জড়ানোর
মুডে ছিলেন না দিয়েগো সিমিওনে। বরং
আতলেতিকো মাদ্রিদ কোচকে
বেশ স্বচ্ছন্দই মনে হচ্ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা এমন একটি শিরোনাম
বা আলাদা কোনো মন্তব্য খুঁজছেন
যা সাধারণের বাইরে। কিন্তু কোচ ও খেলোয়াড়রা
শুধু চায় খেলা শুরু
হোক। কারণ এটা একটি
ফুটবল ম্যাচ, যে দল ভালো
খেলবে সেই দলই জিতবে।
আমরা আমাদের শক্তিগুলো সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা
করব। আর আর্সেনালের ম্যানেজারও
তাদেরটা করার চেষ্টা করবেন।’
গত
বছরের অক্টোবরে চ্যাম্পিয়নস লিগের
গ্রুপ পর্বে আর্সেনালকে মোকাবিলা করে আতলেতিকো
মাদ্রিদ এবং ৪-০
ব্যবধানে হারে স্প্যানিশ ক্লাবটি। সেবার লন্ডনের
যে হোটেলে উঠেছিল, এবার তারা হোটেল বদলেছে। এটা নিয়ে প্রশ্ন করাতেই ওই উত্তর মেলে সিমিওনের
কাছ থেকে। এরপর যোগ করে বলেন, ‘অক্টোবরে আমরা
যেমন ছিলাম, এখন তার চেয়ে
ভালো অবস্থায় আছি। আর হোটেলটাও
সস্তা ছিল। তাই আমরা
পরিবর্তন করেছি (হাসি)।’
ইনজুরি আপডেট
ও
সম্ভাব্য
একাদশ
আর্সেনাল: ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও কাই হাভার্টজ। বুকায়ো সাকাও পুরোপুরি ফিট আছেন। তবে
জুরিয়েন টিম্বার এবং মিকেল মেরিনোকে
ছাড়াই মাঠে নামতে হবে
গানারদের। মাঝমাঠে মার্টিন জুবিমেন্ডি এবং রক্ষণভাগে পিয়েরো
হিনকাপি ফিরতে পারেন।
সম্ভাব্য শুরুর
একাদশ (৪-২-৩-১ ফরমেশন): ডেভিড রায়া
(গোলকিপার), বেন হোয়াইট, উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল মাগালেস, পিয়েরো হিনকাপি, ডেকলান রাইস, মার্টিন জুবিমেন্ডি, বুকায়ো সাকা, এবারিচি এজে, লিয়ান্দ্রো ট্রসার্ড,
ভিক্টর ইয়োকেরেস।
আতলেতিকো মাদ্রিদ:
আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ প্রথম লেগে চোট পেলেও
তিনি এখন পুরোপুরি ফিট এবং লন্ডনে
দলের নেতৃত্ব দেবেন। আলভারেজ প্রথম লেগেই লিওনেল মেসির একটি রেকর্ড ভেঙেছেন;
সবচেয়ে দ্রুততম আর্জেন্টাইন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ২৫ গোল
করার কীর্তি গড়েছেন তিনি। তবে পাবলো ব্যারিওস
এবং নিকো গঞ্জালেজ ইনজুরির
কারণে স্কোয়াডে নেই।
সম্ভাব্য
শুরুর একাদশ (৩-৫-২ ফরমেশন): ইয়ান ওবলাক (গোলকিপার), মার্কোস ইয়োরেন্তে,
মার্ক পুবিল, ডেভিড হাঙ্কো, মাত্তেও রুগেরি, জিউলিয়ানো সিমিওনে, কোকে, জনি কার্দোসো, আদেমোলা
লুকমান, হুলিয়ান আলভারেজ, আতোয়ান গ্রিজম্যান।