
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন শেষ অস্ট্রেলিয়ার। গ্রুপপর্বে অসিদের শেষ ম্যাচটি হয়ে থাকল কেবল নিয়ম রক্ষার। ২০০৯ সালের পর এই প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ২০২১ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না অসিদের।
সোমবার শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পরই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য ঝুলে যায়। যদি-কিন্তু ছাড়াও অন্যদের নিয়ন্ত্রণে চলে যায় ভাগ্য। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুর্ভাগ্য বরণ করতে হয় মিচেল মার্শ বাহিনীকে। অথচ আয়ারল্যান্ড জিতলে অন্তত শেষ ম্যাচ পর্যন্ত আশা টিকে থাকত অসিদের।
মাত্র এক মাস আগে অ্যাশেজে দাপুটে পারফর্ম করা অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পড়ে গেছে চরম ব্যর্থতায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারা, অভিজ্ঞদের ব্যর্থতা—সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়া আদৌ টি–টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছে?
অস্ট্রেলিয়ার দু’বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ম্যাথু হেইডেন বলেন,
“দল নির্বাচন আর প্রস্তুতির দিক থেকে আমাদের ভুল পথে ঠেলে দেওয়া হয়েছে। ব্যাপারটা ইংল্যান্ডের মতো—‘সব ঠিক আছে’ এ ধরনের আত্মতুষ্টি। এটা একধরনের অস্বীকার আর হয়তো দুর্বল ব্যবস্থাপনার ফল।’’
ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন হেইডেন। আইপিএলে ইতিহাসের অন্যতম দামী বিদেশি ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে ব্যর্থ গ্রিন।
বিষয়টি আরও একবার সামনে আনলেন হেইডেন,
“ব্যাট হাতে গ্রিন একেবারেই আত্মবিশ্বাসহীন। রেনশ এসেছে কোনো বাড়তি বোঝা ছাড়া। দেশে ওয়ানডেতে দারুণ খেলেছে। তাকে অবহেলা করা হয়েছে—টেস্ট দলেও তার জায়গা থাকা উচিত।”
হেইডেন যোগ করেন,
“ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি নতুন করে ভাবা দরকার। তাদের সবচেয়ে বড় সম্পদ ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে।”
No posts available.
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২ পিএম
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:১২ পিএম
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ এম

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই সুপার এইট নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। নিয়মরক্ষার ম্যাচে ইতালিকে ৪২ রানে হারিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে সুপার এইটে পা রাখল ক্যারিবিয়রা।
আজ আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় ইতালি।
কলকাতার ইডেন গার্ডেনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইতালি। ৩১ রানে দুই উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। তৃতীয় উইকেটে ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন রোস্টন চেজ ও শাই হোপ। এক প্রান্ত আগলে রেখে ২৮ বলে ফিফটি তুলে নেন ওপেনিংয়ে নামা হোপ।
চেজ ২৫ বলে ২৪ রান করে ফিরে যান বেন মানেত্তির বলে। খানিক পর রোভমান পাওয়েলকে ফেরান তিনি। পরের ওভারে ক্রিশান কালুগামেজের বলে বোল্ড হয়ে ফিরে যান চেজ। তাঁর ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে ছিল ৪ টি চার ও ৬ টি ছক্কার মার।
শেষদিকে শেফার্নে রাদারফোর্ডের ১৫বলে ২৪ ও ম্যাথিউ ফোর্ডের ৮ বলে ১৬ রানের ক্যামিওতে লড়াকু পুঁজি পায় উইন্ডিজ।
শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। এন্টনি মসকা (১৯), জেজে স্মাটস (২৪), বেন মানেত্তি (২৬) ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা দেশটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শামার জোসেফ ৪ টি, ম্যাথিউ ফর্ডে ৩টি ও গুদাকেশ মোতি ২ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন শাই হোপ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ ক্যাটাগরি ‘এ প্লাসে’ নেই কোনো ক্রিকেটার। ‘এ প্লাস’ বাদ দিয়ে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে জাতীয় দল ও আশপাশে থাকা ২৮ জন ক্রিকেটারকে।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার বিকেলে ১ জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ সময়কালের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি। গত বছর এই কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২২ জন ক্রিকেটার। এবার বাড়ানো হয়েছে আরও ৬ জন।
চলতি বছরের জন্য ‘এ’ ক্যাটাগরিতে মাসিক পারিশ্রমিক ৮ লাখ টাকা। এভাবে পর্যায়ক্রমে ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ধরা হয়েছে যথাক্রমে ৬ লাখ, ৪ লাখ ও ২ লাখ টাকা। সর্বোচ্চ ১০ লাখের ক্যাটাগরিতে নেই কেউ।
২০২৫ সালের চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন তারকা পেসার তাসকিন আহমেদ। তবে এবার তাকে নামিয়ে দেওয়া হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। যেখানে তার সঙ্গী তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস।
এবারের চুক্তিতে ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’তে উন্নীত হয়েছেন রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি হাসান ও সাদমান ইসলাম। এছাড়া ‘ডি’ ক্যাটাগরি থেকে ‘সি’তে আনা হয়েছে নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদকে।
প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, তানভির ইসলাম। এছাড়া চুক্তিতে জায়গা ফিরে পেয়েছেন নাঈম হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান।
অবসর নেওয়ায় গত বছরের ফেব্রুয়ারিই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০২৬ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তি
‘এ প্লাস’ (১০ লাখ)
কেউ নেই
‘এ’ (৮ লাখ)
নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ
‘বি’ (৬ লাখ)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা
‘সি’ (৪ লাখ)
সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ
‘ডি’ (২ লাখ)
সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান

শ্রীলঙ্কা–জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচকে ঘিরে বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশেষ নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের মতোই সমান গুরুত্ব পাচ্ছে এই ম্যাচ।
গ্রুপ ‘বি’-র এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয় দুপুর সাড়ে ১২টায়।
কলম্বোয় এক বিশেষ সংবাদ সম্মেলনে ট্রাফিক কন্ট্রোল ও রোড সেফটির দায়িত্বে থাকা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডব্লিউ.পি.জে. সেনাধীরা অনুরোধ করেন, দর্শকরা সময়ের আগেই স্টেডিয়ামে পৌঁছান। তার ভাষায়, আগেভাগে এলে যানজট কমবে, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সহজ হবে।
সেনাধীরা বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচের সময় যে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক পরিকল্পনা কার্যকর ছিল, আজকের ম্যাচেও ঠিক একই ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিশেষভাবে অনুরোধ করছি, দর্শকরা যেন সাড়ে ১২টা থেকেই আসতে শুরু করেন।”
পুলিশ জানিয়েছে, সাড়ে ১২টা থেকে স্টেডিয়ামের আশপাশের একাধিক সড়কে পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ম্যাচ চলাকালে স্টেডিয়ামমুখী সড়কগুলোতে যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হবে।
দর্শকদের জন্য ৬টি নির্ধারিত পার্কিং এলাকা রাখা হয়েছে। স্টেডিয়ামের নিজস্ব কার পার্ক (১৬৫টি গাড়ির ধারণক্ষমতা) সংরক্ষিত থাকবে ভিআইপি, ভিভিআইপি পাসধারী ও গণমাধ্যমকর্মীদের জন্য।
এছাড়া সাথোসা মাঠ ও রেলওয়ে ইয়ার্ডে প্রায় ৫০০টি হালকা যানবাহন (গাড়ি, ভ্যান, মোটর সাইকেল ও তিন চাকার যান) পার্ক করার ব্যবস্থা করা হয়েছে। সেবাস্টিয়ান ক্যানাল রোডে (প্রথম সেতু থেকে দ্বিতীয় সেতু পর্যন্ত) ৮০টি, অ্যাপলওয়াট্টেতে ১৫০টি, কোভিল রোডে ২০০টি এবং আদি সেয়া রোডের দুই পাশে প্রায় ১৫০টি যানবাহন পার্ক করা যাবে।
পুলিশ জানিয়েছে, ম্যাচ চলাকালে জননিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে সবাইকে ট্রাফিক নির্দেশনা মেনে চলতে এবং নির্ধারিত পার্কিং এলাকাই ব্যবহার করতে অনুরোধ জানানো হচ্ছে।

ম্যাচ চলাকালেই নেমে এল মর্মান্তিক দুর্ঘটনা। ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে হঠাৎ মৌমাছির আক্রমণে প্রাণ হারিয়েছেন এক আম্পায়ার। আহত হয়েছেন আরও অনেকে; তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাণ হারানো আম্পায়ারের নাম মানিক গুপ্ত (৬৫)। দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বুধবার কানপুরের একটি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৩ দলের ম্যাচে আম্পায়ারিং করার সময় হঠাৎ মৌমাছির ঝাঁক মাঠে ঢুকে পড়ে।
ওই মুহূর্তে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই যে যেদিকে পারে ছুটে নিরাপদ আশ্রয় নিতে থাকেন। তবে গুরুতরভাবে আহত হন মানিক গুপ্ত।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় তিন দশক ধরে কানপুর ক্রিকেট অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন মানিক। স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের বহু গুরুত্বপূর্ণ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুতে কানপুরের ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে।
একই ঘটনায় আরেক আম্পায়ার জগদিশ শর্মাও গুরুতর আহত হয়েছেন। তবে আহত আরও অনেকের মত আপাতত শঙ্কামুক্ত আছেন তিনি।
ভারতের ক্রিকেটে এমন ঘটনা এই প্রথম নয়। ২০১৯ সালে ত্রিভ্যান্ড্রামে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের মধ্যকার এক দিনের ম্যাচ চলাকালেও মৌমাছির আক্রমণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। সেবার অনেকেই আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।

সমালোচনার জবাবটা আগে দিলেন মাঠে, তারপর কথায়ও ছাড়লেন না শাদাব খান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে সাবেকদের তীব্র সমালোচনার মুখে পড়ে আর চুপ থাকলেন না পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার।
দেশের সাবেক দুই তারকা শহিদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফের বক্তব্যের পাল্টা জবাবে লেগ স্পিনিং এই অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, ২০২১ সালের ঐতিহাসিক ভারত–জয়ের কথা।
গত রোববার কলম্বোতে ভারতের কাছে হারের পর সাবেক অধিনায়ক আফ্রিদি প্রকাশ্যে বলেন, বাজে পারফরম্যান্সের কারণে বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রাখার কথা ভাবা উচিত।
আরও পড়ুন
| দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না আর্সেনাল |
|
একই সুরে ইউসুফও বলেন, বাবর, আফ্রিদি ও শাদাবদের সময় ফুরিয়েছে। এখন বেঞ্চের শক্তি পরখ ও তরুণদের সুযোগ দেওয়া দরকার।
বুধবার নামিবিয়ার বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ জিতে পাকিস্তানের সুপার এইট নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে সাবেক ক্রিকেটারদের সমালোচনা নিয়ে প্রশ্ন করা হলে সরাসরিই পাল্টা জবাব দেন শাদাব।
“আমাদের সাবেক ক্রিকেটারদের নিজেদের ভাবনা ও মত আছে। তারা পাকিস্তানের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু সত্যিটা হলো, বিশ্বকাপে তারা কখনও ভারতের বিপক্ষে জিততে পারেননি। আমরা পেরেছি, ২০২১ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপে।”
“বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমাদের একমাত্র জয় ওই একটিই। তারা কিংবদন্তি, তাতে সন্দেহ নেই। কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপে উল্লেখযোগ্য কিছু তারা করতে পারেননি।”
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাবর আজমের নেতৃত্বে সেটিই ছিল বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম জয়।
নামিবিয়ার বিপক্ষে শাদাবের দিন ছিল স্মরণীয়। ব্যাটিংয়ে ২২ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলার করার পর বল হাতে নেন ৩ উইকেট, সঙ্গে আউটফিল্ডে একটি ক্যাচ- সব মিলিয়ে তিনি ছিলেন ম্যাচের সেরাদের একজন।
এমন পারফরম্যান্সের পর নিজেকে ঘিরে চলা সমালোচনার ব্যাপারে অবশ্য শান্ত ও স্পষ্ট উত্তর দেন শাদাব।
আরও পড়ুন
| অস্ট্রেলিয়ার ব্যর্থতায় হেইডেনের কণ্ঠে হতাশা |
|
“সমালোচনা নিয়ন্ত্রণ করা যায় না। সবাই নিজের মতো করে ভাববে। আমি ফিরে আসার পর একটা ওভার খারাপ গিয়েছিল- সেটার জন্যই এত কথা। কিন্তু আমাকে কিছু প্রমাণ করতে হবে না।”
“টি-টোয়েন্টিতে খারাপ দিন আসতেই পারে। রান দিতে পারেন, আবার উইকেটও নিতে পারেন। আমি যেটা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটাতেই মন দিই।”