
সাবেক ডিফেন্ডার রব এডওয়ার্ডসকে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ওলভস)। সাড়ে তিন বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি। চাকরিচ্যুত কোচ ভিতার পেরেইরার স্থলাভিষিক্ত হচ্ছেন এডওয়ার্ডস।
গত জুনে মিডলসব্রোতে হেড কোচ হিসেবে যোগ দিয়েছিলেন ৪২ বছর বয়সি এডওয়ার্ডস। খেলোয়াড়ি জীবনে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত উলভসের হয়ে ১১১ ম্যাচ ও জাতীয় দলের ১৫ ম্যাচ খেলেছেন তিনি। এডওয়ার্ডসের সঙ্গে তাঁর সহকারী হ্যারি ওয়াটলিংও ক্লাবে যোগ দেবেন।
উলভসের এক্সিকিউটিভ চেয়ারম্যান জেফ শি বলেছেন,
“রব খুবই প্রতিভাবান। তিনি ক্লাব, শহর ও সমর্থকদের ভালোভাবে জানেন। তার কৌশল, নেতৃত্ব ও চরিত্র দলকে শক্তিশালী করবে।”
মিডলসব্রো এক বিবৃতিতে জানিয়েছে,
“রব আমাদের সঙ্গে তিন বছরের চুক্তিতে ছিলেন। তবে তিনি ওলভসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করায় আমরা ক্ষতিপূরণে রাজি হয়েছি।”
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ভালো অবস্থায় নেই উলভস। প্রথম ১১ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি।
No posts available.
৫ এপ্রিল ২০২৬, ৩:০৯ পিএম
৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে শনিবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। মালদ্বীপ থেকে ফেরার পরপরই তাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ডেকলান সুলিভান বলেন, বাংলাদেশের সমর্থকেরাই বিশ্বের সেরা।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন দুই সুলিভান ভাই- রোনান ও ডেকলান। টুর্নামেন্টে প্রতি ম্যাচেই খেলেছেন রোনান। দুই গোলের সঙ্গে এক অ্যাসিস্টে বাংলাদেশের হয়ে অভিষেক টুর্নামেন্ট রাঙিয়েছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফরোয়ার্ড।
রোনানের মতো অবশ্য মাঠে তেমন সুযোগ হয়নি ডেকলানের। নেপালের বিপক্ষে সেমিফাইনালে ৮৭তম মিনিটে বদলি হিসেবে তাঁকে মাঠে নামান কোচ মার্ক কক্স। ওইটুকু সময়ের মধ্যে দুটি গোলের সুযোগ তৈরি করেন ডেকলান। ফাইনালেও শুরুর একাদশে ছিলেন না তিনি। ৬৬ মিনিটে নাজমুল ফয়সালকে তুলে তাঁকে মাঠে নামান বাংলাদেশ কোচ।
আরও পড়ুন
| সাফজয়ীদের কাল সংবর্ধনা দেবে ক্রীড়া মন্ত্রণালয় |
|
বাংলাদেশ দল মালদ্বীপে ব্যাপক সমর্থন পায়। প্রবাসী বাংলাদেশীরা বাংলাদেশের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে গলা ফাঁটিয়েছেন। এছাড়া অনলাইনেও সমর্থকদের ভালোবাসা পৌঁছেছে ডেকলানদের কাছে। শনিবার রাতে সংবর্ধনায় তাই সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ডেকলান, ‘আপনারা দর্শকরা আমাকে অনলাইনে যে সমর্থন দিয়েছেন এবং মালদ্বীপে যত ভক্ত উপস্থিত হয়েছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ।‘
শুক্রবার রাত ৯ টায় শুরু হওয়া ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ। টুর্নামেন্টে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিষয়টি নজর এড়ায়নি ডেকলানেরও, ’সত্যিই অবিশ্বাস্য, আমার মতে বাংলাদেশের ফুটবল সমর্থকরাই বিশ্বের সেরা।‘
সাফের উদ্বোধনী ম্যাচে রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। 'বি' গ্রুপ থেকে পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচেও রিয়াদকে অ্যাসিস্ট করেন রোনান। ফাইনালে তাঁর নেওয়া শেষ পেনাল্টি কিক থেকে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনান বলেন, ‘আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদের সমর্থন দিচ্ছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।’

লাল গালিচা বিছানোর প্রস্তুতি চলছে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি)। আগামীকাল সোমবার সাফজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিতে যাচ্ছে সরকার। জাতীয় ক্রীড়া দিবসে হবে এই অনুষ্ঠান।
এর আগে শনিবার দেশে ফিরলে শিরোপাজয়ীদের উষ্ণ সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখান থেকে তিনি দলটির সঙ্গে হাতিরঝিল এম্ফিথিয়েটারে যান। সেখানে উপস্থিত কয়েকশ’ সমর্থকের সঙ্গে সাফল্য উদযাপন করেন ফুটবলাররা।
উৎসবের আবহের মধ্যেই আর্থিক পুরস্কারের বিষয়টি সামনে আসে। উপস্থিত সমর্থকেরা সরকারের কাছে বোনাস দেওয়ার দাবি জানান। এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৬ তারিখ বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে একটি কর্মসূচি আছে এবং আমি সভাপতি জনাব তাবিথ আউয়ালকে বলেছি যে, আমরা সেই দিনই জাতীয় বীরদেরকে সরকারের পক্ষ থেকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। আমি কোন অ্যামাউন্ট বলবো না এখন, সেদিনই ইনশাআল্লাহ আপনারা দেখবেন। তবে ভালো কিছু ফুটবলারদের জন্য অপেক্ষা রয়েছে।’
সোমবার সকাল ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে হতে চলা এই অনুষ্ঠানে সরকারের শীর্ষ কর্মকর্তা, ফুটবল প্রশাসক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে উদযাপনে অংশ না নিয়ে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন লামিন ইয়ামাল। বার্সা কোচ হান্সি ফ্লিকের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে এই বিষয়টি।
ঘরের মাঠ মেট্রোপলিটানোয় শনিবার ম্যাচের ৩৯ মিনিটে জুলিয়ানো সিমিওনের গোলে এগিয়ে যায় আতলেতিকো। দুই মিনিট পর মার্কাস রাশফোর্ডের গোলে সমতা ফিরিয়ে আনে বার্সেলোনা।
আরও পড়ুন
| ৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার |
|
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন গোল করে বার্সাকে জয় উপহার দেন রবার্ট লেভানডফস্কি।
ম্যাচ শেষে বেশ বিরক্তি নিয়ে বেরিয়ে যান ইয়ামাল। ফ্লিক তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেও তিনি ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন। বিষয়টি নিয়ে পরে ব্যাখ্যা দেন বার্সা কোচ।
“ইয়ামাল কিছুটা রাগান্বিত ছিল। সে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল, গোল করার এবং শেষ পাসটি দেওয়ার চেষ্টা করেছিল। অবশ্যই তার আবেগ আছে, তবে সে এখন ড্রেসিংরুমে আছে এবং সবকিছু ঠিক আছে।”
ফেব্রুয়ারিতে ভিয়ারিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করার পর থেকে ক্লাব ও জাতীয় দলের হয়ে শেষ ৯ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন ইয়ামাল। যার দুটি এসেছে পেনাল্টি থেকে, মাত্র একটি গোল এসেছে ওপেন প্লে থেকে।
তবে ইয়ামালের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন ফ্লিক।
“সে কেমন খেলেছে তার জন্য এই রাগ নয়, সে ভালো খেলেছে। কিছু পরিস্থিতির কারণে এমন হয়েছে; সে গোল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু এই মুহূর্তে গোল পাওয়ার মতো সেই ভাগ্যটা তার সহায় হচ্ছে না। তবে এটা দ্রুতই ফিরে আসবে।”
লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। ব্যবধান বাড়লেও আত্মতৃপ্তিতে ভুগতে চান না ফ্লিক।
“সবাই জানে আজকের পয়েন্টগুলো কতটা মূল্যবান ছিল, এই ম্যাচটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সবাই এটাও জানে যে লিগ এখনো শেষ হয়ে যায়নি। আমরা খুশি, কিন্তু আমরা এখনই উৎসবে মেতে উঠছি না।”
আগামী বুধবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামবে বার্সেলোনা। ১৪ এপ্রিল ফিরতি লেগের ম্যাচ দিয়ে শেষ হবে বার্সেলোনা ও আতলেতিকোর তিন ম্যাচের এই লড়াই।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শুক্রবার রাতে শিরোপা ধরে রাখে বাংলাদেশ। মালদ্বীপ থেকে গতকাল দেশে ফিরলে ছাদখোলা বাসে চড়ে চ্যাম্পিয়নরা আসেন হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে জমকালো সংবর্ধনা আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকতারা। সেখানেই সভাপতি তাবিথ আউয়াল বলেন জাতির সুনাম ফিরিয়ে আনতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে কেবল ৯০ মিনিটই যথেষ্ট।
ফুটবল ৯০ মিনিটের খেলা। অনেক সময় অতিরিক্ত সময় গড়ালেও নির্ধারিত সময় ৯০ মিনিটই। সাফের ফাইনালও ছিল ৯০ মিনিটের। নির্ধারিত সময়ের খেলা শেষে গোলশূন্য থাকে দুই দল। পরে টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার ইসমাইল হোসেন মাহিন। বাংলাদেশ ফাইনাল জেতে ৪-৩ ব্যবধানে। পুরো দেশ মেতে ওঠে শিরোপা জেতার আনন্দে।
চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা জানানোর মঞ্চে বাফুফে সভাপতি বলেন, ‘এই দলটাকে দেখে আমি একই জিনিস দেখি, আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো ভাষা দেখি না, আমরা কোনো জাত দেখি না, আমরা দেখি বাংলাদেশ। একটাই শব্দ, একটাই ঐক্য। আর বাংলাদেশ দল আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটা পৃথিবীকে, একটা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, বাংলাদেশের নাম-সুনাম ফিরিয়ে দেওয়ার জন্য শুধু ৯০ মিনিট লাগে। এই ৯০ মিনিটের সময় আমরা সব দুঃখ-কষ্ট, বেদনা, বিভেদ ভুলে গিয়ে একটা দলের পেছনে দাড়াই, চিৎকার করি এবং একটা দলের জন্যই আমরা বুক ফুলিয়ে পৃথিবীর সামনে বলতে পারি- আমরা চ্যাম্পিয়ন।’
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রোনা সুলিভান, ডেকলান সুলিভান, মিঠু চৌধুরীরা। এরপর হাতিরঝিলে আসলে সংবর্ধনা অনুষ্ঠান চলে রাত প্রায় ১১টা পর্যন্ত। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিমানবন্দরেই দলকে স্বাগত জানাতে যান। এরপর হাতিরঝিলের অনুষ্ঠানেও ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক।
ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, ‘উনাকে দেখলেই বোঝা যায় লিডারশিপ কাকে বলে। উনার প্রেরণা আমরা পেয়েছি, সেটি সফলতা অর্জনে বড় ভূমিকা পালন করেছে। আমিনুল হক সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য। আশা করি আপনি বারবার আমাদের নেতৃত্ব দেবেন।’ এই সময়ে বাফুফে সভাপতি প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের।
তবে শুরুতেই বাফুফে সভাপতি প্রশংসা করেছেন দেশের ফুটবলের সমর্থকদের। কেননা মালদ্বীপে বাংলাদেশ দল প্রচুর সমর্থন পেয়েছে প্রবাসী বাংলাদেশী সমর্থকদের। প্রতিটি ম্যাচেই তারা মাহিনদের জন্য গলা ফাটিয়েছেন। তাদের নিয়ে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের ১১ জন প্লেয়ারের সঙ্গে যে ১২ তম প্লেয়ার ছিলেন, সেটা হলো কারা? আমাদের দর্শকরা। মালদ্বীপ থেকে আমরা মনে হয় না যে ইন্টারনেট বা ফোন লেগেছিল; মানে ওদের চিৎকার মনে হয় মালদ্বীপ থেকে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। আমরা দেখেছিলাম আমাদের দর্শকরা কীভাবে শুধু আমাদের অনূর্ধ্ব-২০ দলকে নয়, আমাদের জাতীয় দলকে সিঙ্গাপুরে, আমাদের অনূর্ধ্ব-২০ নারী দলকে থাইল্যান্ডে এবং তার আগে আমাদের নারী দলকে অস্ট্রেলিয়ায় প্রতিবার সাহস জুগিয়েছেন। তাই ধন্যবাদ আপনাদের সকল দর্শকদের।’

এফএ কাপে শনিবার রাতে অঘটনের শিকার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল। মিকেল আরতেতার দলকে স্তব্ধ করে দিয়ে সেমি-ফাইনালে উঠেছে দ্বিতীয় স্তরের দল সাউদাম্পটন। অন্য ম্যাচে পোর্ট ভেলেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি।
প্রতিপক্ষের মাঠ সেন্ট মেরিস স্টেডিয়ামে আর্সেনালের হার ২-১ ব্যবধানে। চলতি মৌসুমে এই নিয়ে পঞ্চমবারের মতো হারের মুখ দেখল তারা। প্রিমিয়ার লিগে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকা দলটি গত মাসে লিগ কাপের ফাইনালে হেরেছিল ম্যানচেস্টার সিটির কাছে।
ম্যাচের ৩৫ মিনিটে সাউদাম্পটনের হয়ে গোল করেন রস স্টুয়ার্ট। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর ইয়োকেরেশ। শেষ দিকে চার্লসের গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে সাউদাম্পটন।
আরও পড়ুন
| ৩৪ বছরেই অবসরে ব্রাজিলের অস্কার |
|
সাউদাম্পটন এখন ৪৬ বছর আগের রূপকথার পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে। ১৯৭৬ সালে দ্বিতীয় স্তরের দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতেছিল তারা। তবে তার আগে সাউদাম্পটনকে পেরোতে হবে সেমি-ফাইনাল বাধা।
পোর্ট ভেলেকে উড়িয়ে সেমিতে চেলসি
প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে টানা চার ম্যাচ হারের পর শনিবার রাতে স্বস্তির জয় পেয়েছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তৃতীয় স্তরের দল পোর্ট ভেলেকে ৭-০ উড়িয়ে দিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠেছে চেলসি।
জোরেল হাটো, জোয়াও পেড্রোর গোল ও কোল পালমারের প্রচেষ্টায় জর্ডান লরেন্স-গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্লুজরা।
দ্বিতীয়ার্ধে তোসিন আদারাবায়ো, আন্দ্রে সান্তোস এবং এস্তেভাও উইলিয়ান আরও তিনটি গোল যোগ করেন। ম্যাচের ইনজুরি টাইমে আলেজান্দ্রো গার্নাচো পেনাল্টি থেকে গোল করলে বড় জয় নিশ্চিত হয় লিয়াম রোসেনিয়রের দলের।