
চোটের খবর প্রথমে যেভাবে এসেছিল, তাতে জশ হ্যাজেলউডের এবারের আইপিএলে আর খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্লে-অফে খেলার জন্য তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে, খবর ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর।
চলতি মাসের শুরুতে আইপিএল স্থগিত হওয়ার আগে হ্যাজেলউড চোটের কারণে শেষ ম্যাচটি মিস করেছিলেন। এরপর কাঁধের চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার জন্য ফিরে যান দেশে। এখন ব্যস্ত আছেন অস্ট্রেলিয়ার আগামী জুনের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিসবেনে ট্রেনিং সেশনে।
ইএসপিএনক্রিকইনফো দাবি, হ্যাজেলউড ফিটনেস ফিরে পাওয়ার ট্রেনিং সেশনগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। ফলে তার ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করেনি।
চলতি আইপিএল বেঙ্গালুরুর হয়ে অসাধারণ পারফর্ম করেছেন হ্যাজেলউড। ১০ ম্যাচে মাত্র ১৭.২৭ গড়ে শিকার করেছেন ১৮ উইকেট। ফলে প্লে-অফে তিনি ফিরলে সেটা দলটির জন্য হবে দারুণ এক খবর।
লিগ পর্বে বেঙ্গালুরুর আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, আর আগামী ২৭ মে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে। এই ম্যাচগুলোর ফলাফল নির্ধারণ করবে প্লে-অফে বেঙ্গালুরুর অবস্থানে।
No posts available.
২ মার্চ ২০২৬, ৪:১৬ পিএম
২ মার্চ ২০২৬, ২:০৯ পিএম
২ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ঠিকই হারিয়েছে পাকিস্তান। কিন্তু রান রেটের সমীকরণ মেলাতে ব্যর্থ সাবেক চ্যাম্পিয়নরা। তাতেই সালমান আলী আগাদের সেমি-ফাইনাল স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। পাকিস্তানকে টপকে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে শেষ চার নিশ্চিত করে নিউ জিল্যান্ড। তিনটি ম্যাচই জিতে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড।
বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়েছে শনিবার। এখনও থামেনি সমালোচনার ঝড়। শূলে চড়ানো হচ্ছে নির্বাচক, কোচিং স্টাফদের সদস্যদেরও। শোনা গেছে, বিশ্বকাপে ব্যর্থতায় জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের। জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে কোচিং স্টাফদের। ইতোমধ্যে বৈশ্বিক আসরে ব্যর্থতায় পিসিবিতে ফাটল ধরেছে।
বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের কারণে দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। পাকিস্তানের সামা টিভি এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে আজ।
এক প্রতিবেদনে তারা জানায়, জাতীয় দলের ধারাবাহিক বাজে ফলের কারণে সৃষ্ট উদ্বেগ থেকেই আলিম দার পদত্যাগপত্র জমা দেন। এতে দল পরিচালনা ও নির্বাচকদের ওপর চাপ যে বাড়ছে, সেটিও স্পষ্ট হয়েছে।
বিশ্বকাপে মাঠের ব্যর্থতার পর নির্বাচক প্যানেলে এটিই প্রথম বড় পরিবর্তন। তবে তাঁর স্থলাভিষিক্ত কে হবেন বা কমিটিতে আরও কোনো পরিবর্তন আসছে কি না—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচই পাকিস্তান খেলেছে শ্রীলঙ্কায়। তাদের গ্রুপ পর্বের লড়াইগুলো হয়েছে কলম্বোয়। সুপার এইটের দুটি ম্যাচ খেলেছে তারা পাল্লেকেলেতে।
গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শেষ চারে খেলতে পারেনি পাকিস্তান। আসরে একটি ম্যাচও জিততে পারেনি তারা। আর এবার এই ব্যর্থতা।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশেও। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে এই সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
এদিকে, বিসিবির সূত্র বলছে, এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তাদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা হয়নি।
৫০ ওভারের তিনটি ম্যাচ খেলতে ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১, ১৩ এবং ১৫ মার্চ হওয়ার কথা ম্যাচগুলো। অনিশ্চয়তার মধ্যে সিরিজটি আলোর মুখ এখন না-ও দেখতে পারে। তবে সূত্র বরাতে জিও সুপার বলেছে ভ্রমণ ঝুঁকি, নিরাপত্তা উদ্বেগ যদি না বাড়ে তবে পাকিস্তান অবশ্যই সফর করবে।
আরও পড়ুন
| নতুন মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত |
|
এদিকে আসন্ন সিরিজে দল নিয়ে এই সপ্তাহে বসার কথা পাকিস্তান ম্যানেজমেন্টের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তারা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিচ্ছে। আগামী বছর সাদা বলের লঙ্গার ভার্সনের বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায়।
সূত্র জানায়, ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সফর দিয়েই ব্যাপক পরিবর্তন আনতে চায় পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের মতো প্রথম পছন্দের ক্রিকেটাররা বাদ পড়তে পারেন। তাদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে পাকিস্তানের নির্বাচক প্যানেল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা আরও ৫-৬ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন বলে জানায় সূত্র।
বাংলাদেশে আসার আগে সর্বশেষ গত নভেম্বরে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হওয়া তিন ম্যাচেই জয়লাভ করে পাকিস্তান।

রোজা রেখে অনেক ক্রীড়াবিদই খেলেন। তবে রমজান মাসে রোজা রেখে পেশাদার ক্রীড়াঙ্গনে কাজ চালিয়ে যাওয়া সহজ নয় বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার কবির আলী। বর্তমানে তিনি কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
৪৫ বছর বয়সী কবির আলী ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ও ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হওয়া এই সাবেক পেসার সম্প্রতি ল্যাঙ্কাশায়ারের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্যারিয়ারের শেষদিকে তিনি দুই মৌসুম এই ক্লাবের হয়েই খেলেছিলেন।
বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে দেওয়া সাক্ষাৎকারে কবির বলেন, 'রোজা রাখা অবশ্যই কঠিন। তবে বুদ্ধিমত্তার সঙ্গে চললে দিন পার করা যায়। সঠিক পরিমাণ তরল গ্রহণ করা খুবই জরুরি। কিন্তু দিনটা ব্যস্ত হলে তা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।'
আরও পড়ুন
| মধ্যপ্রাচ্যে সংঘাত: অনিশ্চয়তায় মেসি-ইয়ামালদের ফিনালিসিমা |
|
তিনি জানান, রোজার সময় তিনি দই এবং পর্যাপ্ত পানি খেতেন, যাতে দিনের দীর্ঘ সময় না খেয়ে-না পান করে থাকতে সুবিধা হয়।
কবির বলেন, 'সহকর্মী কোচ ও খেলোয়াড়েরা বিষয়টি বোঝেন। তাঁরা জানেন আপনি রমজানের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই অনুশীলনে অতটা চাপ দেন না। তবে একই সঙ্গে নিজেকেও সচেতন থাকতে হয়।'
বিশ্বজুড়ে মুসলমানেরা বর্তমানে রমজান মাস পালন করছেন। এ সময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। মাস শেষে নতুন চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এ দিন পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ-উৎসব ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়।
কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েক সপ্তাহ কাটিয়েছেন কবির আলী। তাঁর মতে, ল্যাঙ্কাশায়ারে প্রতিভাবান তরুণ পেসারের ভালো সমাহার রয়েছে। পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও, যা তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।

আফগানিস্তানকে স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর পথচলা শুরু করবে ভারত। আগামী জুনে এক টেস্ট ও তিন ওয়ানডের জন্য আফগানদের স্বাগত জানাবে তারা।
দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি হবে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে। ওই ম্যাচ দিয়ে ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে এই মাঠের।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তিন ওয়ানডের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউ চণ্ডীগড়ে আগামী ৬ জুন শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট।
আরও পড়ুন
| মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশে ফিরতে পারছেন না রাজা-টেলররা |
|
এরপর ধর্মশালা (১৪ জুন), লখনৌ (১৭ জুন) ও চেন্নাইয়ে (২০ জুন) তিন ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
নিউ চণ্ডীগড়ে হতে যাওয়া ম্যাচটি আফগানিস্তান ও ভারতের মধ্যে মাত্র দ্বিতীয় টেস্ট হতে চলেছে। এর আগে বেঙ্গালুরুতে ২০১৮ সালে খেলা একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত।
আগামী ৩১ মে শেষ হবে আইপিএলের ২০২৬ সালের আসর। এর ৫ দিন পর লাল বলের লড়াইয়ে নেমে যাবে ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ আর তীব্র প্রতিক্রিয়া। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ বাড়তে থাকে। পরে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হার পাকিস্তানের সেমিফাইনালের আশা কার্যত শেষ করে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও তা শেষ চারে ওঠার জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ বোর্ড কর্তারা। সেই প্রেক্ষাপটেই এই আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
| স্যামসনের বিধ্বংসী ইনিংসে রেকর্ড গড়ে সেমি-ফাইনালে ভারত |
|
বিশ্বকাপ মিশন শেষ হলেও দলটির পারফরম্যান্স নিয়ে দেশজুড়ে সমালোচনা থামছে না। সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, দুই বছর পরপর বড় আসরে নিজেদের প্রমাণের সুযোগ আসে, কিন্তু পাকিস্তান আবারও ব্যর্থ হয়েছে। তাঁর মতে, আধুনিক টি–টোয়েন্টি এখন অত্যন্ত পদ্ধতিগত ও পরিকল্পনানির্ভর; সে জায়গায় পাকিস্তান পিছিয়ে পড়ছে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতে, কয়েকজন খেলোয়াড়কে দীর্ঘদিন সুযোগ দেওয়া হলেও বড় আসরে তাঁরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এখন ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনোর সময়।
বিশ্বকাপ ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছেন সাবেক অধিনায়ক , বর্তমান অধিনায়ক সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের মতো জ্যেষ্ঠ ক্রিকেটাররা। নেতৃত্বের দায়িত্ব থেকে আগা সরে দাঁড়াতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।