
সকালের দিকে এসেছিল দুঃসংবাদটি। তবে বেলা গড়ানোর সাথে সাথে এসেছে ভালো খবর। বিকেএসপিতে বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়া তামিম ইকবালের শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের টসের পর বুকে হালকা ব্যথা অনুভব অনুভব করেন তামিম৷ এরপর ফিল্ডিংয়ের সময় আবারও বুকে ব্যথা অনুভব করলে সাথে সাথেই মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ওপেনার।
তামিমের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত একটি হেলিকপ্টারও আনা হয় বিকেএসপিতে, যাতে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া যায়। তবে ডাক্তাররা জানান, হেলিকপ্টার ভ্রমণে শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
এরপর দেরি না করে বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিমকে।
হাসপাতালের সূত্রের বরাত দিয়ে বিসিবির মেডিকেল বিভাগের প্রধান দেবাশিষ চৌধুরী নিশ্চিত করেন, তামিমের দুই বার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তার অবস্থা এখন উন্নতির দিকে।
তামিমের অফিশিয়াল ফেসবুক পেজে এডমিন প্যানেল থেকে একটি দীর্ঘ পোস্টে তুলে ধরা হয়েছে পুরো ঘটনাটি।
“সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় (তামিম ইকবাল) বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হওয়ায় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন। তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন।”
“এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয়। দলের ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, যাতে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয়। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত এনজিওগ্রাম করা হয় এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”
তামিমের অসুস্থতার খবরে বিসিবি শেষ মূহুর্তে বাতিল করেছে পূর্ব ঘোষিত বোর্ড মিটিং। দুপুরে ১২টায় এটি হওয়ার কথা ছিল। সেটা না হওয়ায় তামিমকের দেখতে বিসিবি পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা ছুটে গেছেন হাসপাতালে।
সেখানে পৌঁছে গেছেন তামিমের পরিবারের সদস্যরাও, যেখানে আছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফিস ইকবালরা।
No posts available.
৩০ মার্চ ২০২৬, ১১:৩১ পিএম
৩০ মার্চ ২০২৬, ৭:৩৭ পিএম
৩০ মার্চ ২০২৬, ৭:২২ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলোয়াড়দের নিরাপত্তা প্রটোকল ভঙ্গের অভিযোগ ঘিরে আলোচিত ঘটনায় নিজেদের অবস্থান পরিষ্কার করেছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ২৮ মার্চের ঘটনাটি নিয়ে তারা গুরুত্ব সহকারে অভ্যন্তরীণ তদন্ত চালিয়েছে এবং বাস্তবতা যাচাই করেছে।
তদন্ত শেষে লাহোর কালান্দার্স নিশ্চিত করেছে, দলীয় হোটেলে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সেটি জনপরিসরে যেভাবে উপস্থাপিত হয়েছে, তা অতিরঞ্জিত এবং প্রকৃত প্রেক্ষাপটের বাইরে চলে গেছে বলে মনে করছে তারা।
গত শনিবার টিম হোটেলে সিকান্দার রাজার কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের টিম হোটেলে আগমন ঘিরে মূল ঘটনা। এই বিষয়ে জিম্বাবুয়ের তারকা এই অলরাউন্ডার বলেছেন, দায় মূলত তার নিজের। এক্ষেত্রে আফ্রিদির কোনো দায় নেই।
তবে ঘটনায় জড়িত থাকার কারণে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। পুরো ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও নিজেদের পর্যবেক্ষণও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে পাঠিয়েছে তারা।
লাহোর কালান্দার্স তাদের বিবৃতিতে নিরাপত্তাকর্মীদের ভূয়সী প্রশংসা করেছে। খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেছে দলটি।
ফ্র্যাঞ্চাইজিটি বলেছে, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে কোনো নিয়ম ভাঙার চেষ্টা ছিল না; বরং ভুল বোঝাবুঝি থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে আরও স্পষ্টতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছে তারা।
একই সঙ্গে এই ঘটনাকে ঘিরে অতিরিক্ত প্রচার-প্রচারণায় অসন্তোষ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। তাদের মতে, বিষয়টি অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখা হয়েছে, যা ফ্র্যাঞ্চাইজি ও পিএসএল- দুটিরই ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

আগেই ধারণা ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের ব্যস্ততার কারণে বাংলাদেশ সফরে মূল ক্রিকেটারদের পাবে না নিউ জিল্যান্ড। সেটিই সত্য হলো। দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশে খেলতে আসবে কিউইরা।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভিন্ন দুটি স্কোয়াড ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেসি)। স্কোয়াডে ফিরেছেন চোটে থাকা তিন পেসার ম্যাট ফিশার, উইল ও'রোক ও ব্লেয়ার টিকনার।
পিঠের চোটে থাকা ও'রোক শুধু ওয়ানডে, পায়ের চোট থেকে ফেরা ফিশার শুধু টি-টোয়েন্টি সিরিজে খেলবে। আর গোড়ালির চোট থেকে সেরে ওঠা টিকনারকে দুই সিরিজের দলেই রেখেছে কিউইরা।
এছাড়া ফেরার তালিকায় আছেন অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ২০২৪ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে।
সাদা বলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায়, বাংলাদেশ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম ল্যাথাম।
শ্রীলঙ্কা সফরে নিউ জিল্যান্ড 'এ' দলের সিরিজ শেষ করে বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আব্বাস (ওয়ানডে), আদিত্য অশোক (ওয়ানডে), ক্রিস্টিয়ান ক্লার্ক (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এবং বেন সিয়ার্স (ওয়ানডে ও টি-টোয়েন্টি)।
স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা একমাত্র ক্রিকেটার জেডেন লেনক্স। বাংলাদেশ সফর দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হতে পারে তার।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড। পরে ১৭ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরে টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ এপ্রিল। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে হবে দুই সিরিজের খেলা।
নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, উইল ও'রোক, বেন সিয়ার্স, হেনরি নিকোলস, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং
নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ড্যান ক্লেভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়ম নেওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যম টুইটারে ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ক্ষমাপ্রার্থনার পরও তাকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে নাসিম শাহর শাস্তির বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলের উদ্বোধনের দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিয়ম নেওয়াজ। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি তাকে সেখানে রাজকীয় অভ্যর্থনা জানান। সেই মুহূর্তের একটি ভিডিও পিসিবির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে নাসিম শাহ সেটি রি-টুইট করেন।
রিটুইটে নাসিম লেখেন, ‘কেন তাকে লর্ডসের রানির মতো আপ্যায়ন করা হচ্ছে?’
পোস্টের কয়েক মিনিটের মধ্যেই সেটি মুছে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নাসিম শাহ আরেকটি পোস্টে দাবি করেন যে, তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং তিনি মাত্রই তা পুনরুদ্ধার করেছেন। তবে পিসিবি এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
রবিবার শুনানী ও ব্যাখ্যা মূল্যায়নের পর সেন্ট্রাল কন্ট্র্যাক্টের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় নাসিমকে ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
নাসিম শাহ ইতিমধ্যে তার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে বরখাস্ত করেছেন এবং পিসিবি সেই উপদেষ্টাকে ভবিষ্যতে কোনো খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য ব্ল্যাকলিস্টে রাখবে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচের ঘাটতি শুধু খেলোয়াড়দের নয়, ক্ষতিগ্রস্ত করছে ম্যাচ রেফারিদের উন্নয়নও- এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এলিট আম্পায়ার ও বিসিবির আম্পায়ার প্রশিক্ষক সাইমন টফেল। তার মতে, আন্তর্জাতিক মানের ম্যাচ রেফারি গড়ে তুলতে দেশের ভেতরে আরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজন জরুরি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে দুই দিনের একটি ইনডাকশন কোর্স শেষে সোমবার এসব নিয়ে কথা বলেন টফেল। এই কর্মশালার লক্ষ্য ছিল দেশের ম্যাচ রেফারিদের দক্ষতা, ধারাবাহিকতা ও সামগ্রিক মান উন্নয়ন।
বর্তমান মৌসুমে দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো বেশ কিছু সমস্যার মুখে। ২০২৫ সালের অক্টোবর থেকে নতুন বিসিবি প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ঢাকার কয়েকটি ক্লাব বিভিন্ন প্রতিযোগিতা বয়কট করেছে। ফলে ম্যাচের সংখ্যা কমে গেছে উল্লেখযোগ্যভাবে।
টফেলের মতে, এই পরিস্থিতি খেলোয়াড়দের মতো ম্যাচ কর্মকর্তাদের উন্নয়নও থামিয়ে দিচ্ছে। নিয়মিত ম্যাচ না থাকলে তাদের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা গড়ে ওঠে না।
ম্যাচ কর্মকর্তাদের মান উন্নয়নে একটি বড় পরিকল্পনার কথাও জানান টফেল। তার মতে, বড় প্যানেল না রেখে ছোট কিন্তু প্রতিযোগিতামূলক প্যানেল গঠন করাই কার্যকর।
“প্যানেল বড় হলে মান নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। তাই আমরা চাই মানের দিকে বেশি নজর দিতে। প্যানেল ছোট হলে কর্মকর্তারা বেশি ম্যাচ পাবেন, যা তাদের উন্নয়নে সহায়ক হবে।”
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি আম্পায়ার ও ম্যাচ রেফারি দেখতে চান টফেল। তার মতে, ক্রিকেটে খেলোয়াড়দের মতো ম্যাচ অফিসিয়ালরা তৃতীয় একটি দল- যাদের মান উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ।
“আমরা চাই বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিনিধি আন্তর্জাতিক পর্যায়ে যাক- আম্পায়ার, রেফারি, স্কোরার- সবাই।”
টফেল জোর দিয়েছেন ধারাবাহিক শেখা ও ফিডব্যাকের ওপর। প্রতিটি ম্যাচ থেকে শেখার মানসিকতা তৈরি করাই একজন ভালো ম্যাচ অফিসিয়ালের মূল চাবিকাঠি।
“প্রতিটি ম্যাচ শেখার সুযোগ। পরিকল্পনা, প্রস্তুতি আর বাস্তবায়নের পর সঠিক ফিডব্যাক দরকার- তবেই উন্নতি সম্ভব। উন্নতির কোনো শেষ নেই। প্রতিবারই আরও ভালো করার চেষ্টা থাকতে হবে।”

ক্রিকেট মাঠে ব্যাট-বল নিয়ে নাটকীয় বা অবিশ্বাস্য ঘটনা দেখা যায় অনেক। এবার ব্যাট-বল ছাড়াই এক অভূতপূর্ব ঘটনার জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বেয়ার্স সোয়েনপোল। ফ্লাইট ধরতে হবে দেখে ফাইনাল ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে গেলেন এই অলরাউন্ডার।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রভিনশিয়াল ওয়ানডে চ্যালেঞ্জ কাপের ফাইনালে। রোববার ওই শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়ে সোয়েনপোলের লায়ন্স ও টাইটান্স। ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাঠ ছেড়ে ফ্লাইট ধরতে চলে যান সোয়েনপোল।
আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৪৮ রান করেছিল লায়ন্স। পরে টাইটান্সের ইনিংসের ৪৩ ওভারের মধ্যে নিজের কোটার ১০ ওভার করে ফেলেন সোয়েনপোল। চমৎকার বোলিংয়ে ২ মেডেনসহ ৪৪ রান খরচ করে ৩ উইকেট নেন তিনি।
নিজের ১০ ওভার শেষ হতেই ইংল্যান্ডের ফ্লাইট ধরার জন্য মাঠ ছেড়ে যান সোয়েনপোল। তখন জয়ের জন্য টাইটান্সের প্রয়োজন ৬০ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু উপযুক্ত কারণ না দেখানোয়, বাকি ৭ ওভারের জন্য লায়ন্সকে বদলি ফিল্ডার নামাতে দেননি আম্পায়াররা।
ফলে ম্যাচের শেষ ৭ ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করতে হয় লায়ন্সের। সুযোগ কাজে লাগিয়ে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় টাইটান্স। একইসঙ্গে পেয়ে যায় ওয়ানডে কাপের ট্রফি।
পরে জানা যায়, কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য ইংল্যান্ডের ফ্লাইট ধরার জন্য ছিল সোয়েনপোলের তাড়াহুড়ো। তাই ম্যাচ শেষ না করেই চলে যান তিনি। কাউন্টিতে উর্স্টারশায়ারের হয়ে খেলার কথা ২৭ বছর বয়সী অলরাউন্ডারের।
এই ঘটনায় এরই মধ্যে সোয়েনপোলের বিপক্ষে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে লায়ন্স কর্তৃপক্ষ। মাঠে নিজের সতীর্থদেরও কিছু না জানিয়ে চলে গিয়েছিলেন সোয়েনপোল। একদম শেষ মুহূর্তে গিয়ে দলের কোচদের এই বিষয়ে জানান তিনি। কিন্তু তখন আর কিছুই করার ছিল না।