
ইংলিশ প্রিমিয়ার লিগে বড় দলগুলোর হারের সুযোগ ভালোভাবেই কাজে লাগাচ্ছে আর্নেনাল। সবশেষ টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আরও জেঁকে বসেছে গানাররা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মিকেল আর্তেতার দল টানা নয় ম্যাচে জয় পেল। একই সময়ের অন্য ম্যাচে টানা তিন জয়ের পর ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড।
আজ বার্নলির বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে ভিক্টর ইয়োকেরেসের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন ডেকলান রাইস।
এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল আর্সেনাল। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা বোর্নমাউথের পয়েন্ট ১৮। আর চলতি মৌসুমে লিগে ষষ্ঠ হারে ১০ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে বার্নলে।
নিজেদের মাঠে আর্সেনালের বিপক্ষে বল দখলে ভালোই লড়েছে বার্নলি। তবে আক্রমণে সফরকারীদের সঙ্গে পেরে ওঠেনি তারা। ৫৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে আর্সেনাল। যেখানে পুরো ম্যাচে মাত্র দুটি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের ১৪ মিনিটে দলকে লিড এনে দেন ইয়োকেরেস। আরেকবার কর্নার থেকে লক্ষ্যভেদ করল আর্সেনাল। রাইসের নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন সুইডিশ ফরোয়ার্ড। ৩৫ মিনিটে ব্যবধান ২-০ করা গোলটি আসে আগের গোলের যোগানদাতার নৈপুণ্যে। ইয়োকেরের নিঁখুত পাস থেকে বল পান লিয়ান্দ্রো ট্রোসার্ড। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ক্রস করলেন িএই উইঙ্গার, সেখান থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান রাইস।
মূল্যবান এক পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের
প্রতিপক্ষের মাঠ থেকে খালি হাতেই ফেরার দিকে এগোচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৮১ মিনিটে ৮১তম মিনিটে আমাদ দিয়ালো দুর্দান্ত এক ভলিতে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে করম্যানচেস্টার ইউনাইটেড।
নটিংহ্যামের মাঠ সিটি গ্রাউন্ডে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যায় রুবেন আমোরিমের দল। বিরতির পর দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে রেড ডেভিলরা। এরপর শেষ দিকে দলকে গুরুত্বপূর্ণি একটি পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন দিয়ালো।
এই ড্রয়ের পর ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। বিপরীতে অবনমন অঞ্চলে থাকা ফরেস্ট ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে।
প্রথমার্ধে কাসেমিরোর হেডে থেকে করা গোলে টানা চতুর্থ জয় পেতে যাচ্ছে বলেই মনে হচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পুরো উল্টে যায়। ৪৮ মিনিটে ডানদিক থেকে রায়ান ইয়েটসের ক্রসে ফরেস্ট অধিনায়ক মরগান গিবস-হোয়াইট ইউনাইটেডর রাইট-ব্যাক আমাদকে পরাস্ত করে বল দখলে নিয়ে দলকে সমতায় ফেরান।
দুই মিনিট পরই আবার আক্রমণ ফরেস্টের। ডানদিক থেকে আরেকটি বিপদজনক ক্রস ইউনাইটেডের রক্ষণ হুমকির মুখে পড়ে। ইগর জেসুসের হেড কয়েকজন খেলোয়াড়ে থেকে বক্সে পড়লে ঠাণ্ডা মাথায় বল নিয়ন্ত্রণে নিয়ে রেড ডেবিলদের গোলকিপার সানে ল্যামেন্সকে পরাস্ত করেন নিকোলো সাভোনা।
পিছিয়ে পড়ে সমতাসূচক গোলের জন্য প্রাণপণ চেষ্টা চালাতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮১ মিনিটে আসে সুযোগ। ব্রুনো ফার্নান্দেসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে, তারপরই আমাদ এক লাফিয়ে ওঠা বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকেই প্রথম ছোঁয়ায় ভলিতে বল জালে পাঠান।
জয়সূচক গোলটিও পেয়ে যেতে পারত আমোরিমের দল। শেষ মুহূর্তে আমাদের আরেকটি শট জয় ফরেস্টের মুরিলো গোললাইন থেকে ক্লিয়ার করে দলকে রক্ষা করেন।
No posts available.
২১ এপ্রিল ২০২৬, ৬:৪৪ পিএম

কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগে একই প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হেরে অনেকটাই চুপসে আছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দলের হাতে এখন অবশিষ্ট কেবল লা লিগা। বিরাট কোনো অঘটন না ঘটে, লা লিগা কাতালান শোকেসেই উঠছে। কারণ, দ্বিতীয় স্থানের দল রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা।
লা লিগায় সাত রাউন্ড বাকি থাকলেও, এখনই শিরোপা ঘরে তুলতে চান বার্সা কোচ। বুধবার লা লিগায় সেলতা ভিগোর মুখোমুখির আগে ফ্লিক বলেন,
‘আমরা লা লিগায় মনোযোগী। আমরা এখানে কিছুটা ভালো অবস্থানে আছি। তবে এখনও লড়াই শেষ হয়নি। এটা সহজ হবে না। আমরা নিজেদের সেরা খেলা খেলতে চাই। আমাদের সামর্থ্যের সবটুকু দিতে হবে। দলকে নিয়ে সবাই গর্বিত, কারণ ছেলেরা তাদের সবটা দিচ্ছে।”
দুটি বড় প্রতিযোগিতায় হারা বার্সেলোনার কাছে লা লিগাটাই একমাত্র সম্বল, যেখানে তাদের জয়ের সম্ভবনা প্রবল। ফ্লিক বলেন,
“কেবল লা লিগাতেই টিকে আছি আমরা। মাথা পরিষ্কার করার জন্য কয়েকদিন ছুটি পেয়েছি। আবহ দুর্দান্ত। এটাই মাঠে নিয়ে যেতে হবে এবং নিজেদের সেরা পারফরম্যান্স করতে হবে।”
৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল।

প্রিমিয়ার লিগের অন্তিম মুহূর্ত জমে উঠেছে বেশ। বিশেষ করে, শনিবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে আর্সেনালের ২-১ গোলের হারে লিগ হয়ে উঠেছে আরও রোমাঞ্চকর। শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৭০। দ্বিতীয়স্থানে থাকা সিটিজেনদের ৬৭। মিকেল আরতেতার দলের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তাতেই নতুন জীবন পেয়েছে সিটিজেনরা।
লিগে পেপ গার্দিওলার দল আগামী বৃহস্পতিবার রাতে বার্নলির মাঠে আতিথ্য নেবে। রেলিগেশনের শঙ্কায় থাকা দলটির বিপক্ষে জয় তোলা যে সহজ হবে উড়তে থাকা সিটির, সেটা সহজেই অনুমেয়। পূর্ণ তিন পয়েন্ট অর্জনে আর্সেনালের ঘাড়ে নিশ্বাস ফেলবে ম্যানসিটি। দু’দলের ম্যাচ এবং পয়েন্ট হবে সমানে সমান।
টার্ফ মুরে বাংলাদেশ সময় রাত একটার ম্যাচটির আগে গার্দিওলা আর্সেনালের বিপক্ষে শিরোপার লড়াই নিয়ে কথা বলেন। সিটিজেন কোচ বলেন,
‘দুই দলই (সিটি ও আর্সেনাল) জানে অতীতে কী ঘটেছে। উভয় পক্ষই জানে যে, এখন আর কোনো পয়েন্ট হারানো যাবে না। তা পুনরুদ্ধার করা খুব কঠিন। আমাদের খেলার সূচিও খুব ঠাসা, বিশেষ করে পরবর্তী প্রতিপক্ষ এভারটন—যাদের বিপক্ষে খেলা সবসময়ই অনেক কঠিন।’
গার্দিওলার যোগ করেন,
‘লিগে যে দল পেছনে থেকে ধাওয়া করে, তাদের জন্য মানসিক ও শারীরিকভাবে কাজটা বেশি কঠিন। আর্সেনালকে হারানোর পর এখন আমাদের বার্নলির মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’
আর্সেনালের বিপক্ষে জয়ের পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে গার্দিওলা বলেন,
‘ম্যাচ শেষ হওয়ার পর আমি তাদের বলেছি, আমাদের ফোকাস বা মনোযোগ নষ্ট করা যাবে না। আর্সেনাল এখনো লিগের শীর্ষে আছে এবং বর্তমান অবস্থান অনুযায়ী তারাই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।’

এ বছরের মার্চে নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় হওয়া ওই টুর্নামেন্টে অবশ্য কোনো ম্যাচ জিততে পারেনি লাল সবুজের মেয়েরা। তবে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা আজ মঙ্গলবার মেয়েদের র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আগের মতোই ১১২ নম্বরে অবস্থান করছে। তবে তাদের রেটিং কমেছে ৪.৮৭ পয়েন্ট। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১১৬৫.৫৭।
এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে মিলি আক্তার-আফঈদা খন্দকাররা খেলেছেন চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ১১ গোল হজম করেছে। বিপরীতে তারা কোনো গোল দিতে পারেনি।
আরও পড়ুন
| ‘মানুষের মধ্যে মেসি ১ নম্বর, কিন্তু আমার বাবা ঈশ্বর’ |
|
আজকের হালনাগাদে র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১৭ ধাপ এগিয়েছে আমেরিকান সামোয়া। দলটির রেটিং বেড়েছে +০.৬২। ১১৩০.৪২ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তারা অবস্থান করছে ১২০ নম্বরে। সবচেয়ে বেশি অবনতি হয়েছে সুরিনামের। বর্তমানে ওশেনিয়া মহাদেশের এই দেশটি অবস্থান করছে ১৩৯ নম্বরে।
বরাবরের মতো সবার ওপরে স্পেন। ১.০৩ রেটিং বেড়ে দলটির রেটিং ২০৮৩.০৯। ২০৫৪.৬৫ রেটিং নিয়ে দুইয়ে যুক্তরাষ্ট্র। তাদেরও অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি—কে সেরা? ফুটবল বিশ্বের এই চিরন্তন বিতর্কে এবার নতুন মাত্রা যোগ করলেন ম্যারাডোনার ছেলে দিয়েগো ম্যারাডোনা জুনিয়র। স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘লা রেভুয়েলতাতে’ অংশ তিনি এক আবেগঘন সাক্ষাৎকারে নিজের বাবার শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেন। তাঁর মতে, সাধারণ রক্ত-মাংসের মানুষের তালিকায় মেসি এক নম্বর হলেও তাঁর বাবা ছিলেন ফুটবলের ‘ঈশ্বর’।
সোমবার রাতে প্রচারিত এই অনুষ্ঠানে উপস্থাপক ডেভিড ব্রোনকানোর আমন্ত্রণে হাজির হন ইতালিতে জন্ম নেওয়া ম্যারাডোনা জুনিয়র। ১৯৮৬ সালে ম্যারাডোনা যখন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এবং নাপোলিকে শিরোপা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, সেই বছরই ক্রিস্টিনা সিনাগ্রার গর্ভে জন্ম নেন তিনি। ২০২০ সালের নভেম্বরে বাবার মৃত্যুর পর থেকে প্রতিটি শ্রদ্ধা অনুষ্ঠানে তাঁকে সামনের সারিতে দেখা গেছে।
আরও পড়ুন
| ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি |
|
অনুষ্ঠানে নিজের বাবার ঘটনাবহুল জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে দিয়েগো জুনিয়র বলেন,
‘বাবার জীবন ছিল জটিল কিন্তু অত্যন্ত সুন্দর। তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি জীবনকে সবটুকু দিয়ে উপভোগ করেছেন, যদিও তাকে অনেক কঠিন সময় পার করতে হয়েছে। তিনি ভুল করেছিলেন এবং তার চড়া মূল্যও দিয়েছেন, কিন্তু তিনি কারো ক্ষতি করেননি।’
ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক—মেসি বনাম ম্যারাডোনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বেশ কৌশলী অথচ স্পষ্ট জবাব দেন। মেসিকে সম্মান জানিয়ে তিনি বলেন,
‘আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, তার কাছের মানুষরা হয়তো পরিচয় করিয়ে দিতে চাননি। তবে এটা ঠিক, সাধারণ মানুষের মধ্যে মেসিই এক নম্বর। কিন্তু আমার বাবা তো মানুষ ছিলেন না, তিনি ছিলেন ফুটবলের ঈশ্বর।’
বাবার ফুটবল ক্যারিয়ার নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি দাবি করেন, ম্যারাডোনার নামের পাশে অন্তত তিনটি বিশ্বকাপ ট্রফি থাকা উচিত ছিল। তাঁর ভাষায়,
‘আমার বাবার কাছ থেকে দুটি বিশ্বকাপ চুরি করা হয়েছিল। ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপের শিরোপা তার জেতা উচিত ছিল।’
বাবার সঙ্গে দীর্ঘ দূরত্ব ঘুচিয়ে শেষ জীবনে কাছে আসার গল্পটিও শোনান দিয়েগো জুনিয়র। প্রায় ২৯ বছর পর বাবার সঙ্গে তাঁর পুনর্মিলন হয়েছিল। সেই স্মৃতি মনে করে বলেন,
‘টেলিভিশনে আমার একটি সাক্ষাৎকার দেখে বাবা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। আমি যখন তার সঙ্গে রাতের খাবারে বসলাম, মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি। আমরা অতীতের কোনো কটু স্মৃতি নিয়ে আলাপ করিনি, বরং বর্তমান নিয়েই কথা বলেছিলাম।’
আরও পড়ুন
| শিষ্যদের প্রতি একটাই পরামর্শ গার্দিওলার |
|
বাবার স্মৃতিকে আঁকড়ে ধরে দিয়েগো জুনিয়র আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
‘তিনি বর্তমানে আমাদের মাঝে নেই, কিন্তু তবুও তিনি সবসময় আমার ভেতরে সবচেয়ে বেশি উপস্থিত। মাঠে এবং মাঠের বাইরে তিনি অজস্র মানুষকে আনন্দ দিয়েছেন। তার সাথে কাটানো অল্প সময়টুকুই আমার জীবনের সবচেয়ে সুখের দিন। আমার আনন্দের দিনগুলোর অধিনায়ক ছিলেন তিনি।’
অনুষ্ঠানের শেষ অংশে উপহার বিনিময় এবং ব্যক্তিগত জীবনের মজার কিছু প্রশ্নের উত্তর দিয়ে বিদায় নেন কিংবদন্তিপুত্র। বর্তমানে কোচিং পেশায় যুক্ত থাকা ডিয়েগো জুনিয়র জানান, বাবা বেঁচে না থাকলেও তাঁর আদর্শ আর ভালোবাসা প্রতি মুহূর্তে তাঁকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

বেনফিকার সঙ্গে হোসে মরিনিয়োর চুক্তির মেয়াদ এখনও একবছরের বেশি সময় বাকি। এরইমধ্যে স্পেনের জনপ্রিয় এবং প্রভাবশালী রেডিও নেটওয়ার্ক ‘কাদেনা এসইআর’ জানিয়েছে, পুনরায় রিয়াল মাদ্রিদে ফিরতে মুখিয়ে মরিনিয়ো।
আগামী মৌসুমে আলভারো আরবেলোয়া হয়তো রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকছেন না। যদিও ড্রেসিংরুমের একটি বড় অংশ তাঁর প্রতি পূর্ণ সমর্থন দেখিয়েছে। তবে সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ হার এই সাবেক রিয়াল তারকার কোচিং ক্যারিয়ারকে সংকটে ফেলে দিয়েছে।
রিয়াল মাদ্রিদের বোর্ড এখন নতুন কোচের সন্ধানে। স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদেরই বিবেচনায় নেওয়া হচ্ছে। জাবি আলোনসো এবং পরবর্তীতে আরবেলোয়াকে নিয়ে করা পরীক্ষা-নিরীক্ষা থেকে ম্যানেজমেন্ট বুঝতে পেরেছে এখন ‘সুপ্রতিষ্ঠিত দক্ষতা’ সম্পন্ন কারো পেছনে বিনিয়োগ করাই হবে বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন
| ‘মানুষের মধ্যে মেসি ১ নম্বর, কিন্তু আমার বাবা ঈশ্বর’ |
|
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলো সান্তিয়াগো বার্নাব্যুতে মরিনিয়োর ফেরার একটি চমকপ্রদ সম্ভাবনার কথা জানাচ্ছে। পর্তুগালের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘রেকর্ড’ দাবি করেছে, ঘটনাপ্রবাহ এমন মোড় নেওয়া মোটেও অসম্ভব কিছু নয়।
প্রথমত, স্বয়ং ‘দ্য স্পেশাল ওয়ান’ নিজেই মাদ্রিদে ফিরতে আগ্রহী। ‘কাদেনা এসইআর’-এর তথ্য অনুযায়ী, ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় মরিনিয়োর নাম থাকলেও এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
রিয়াল মাদ্রিদে ঠিক একই রকম এক অবাক করা প্রত্যাবর্তন ঘটেছিল। ২০২১ সালে ক্লাবটি কার্লো আনচেলত্তিকে পুনরায় নিয়োগ দেয় সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব। তিনি তখন ক্যারিয়ারের এক সন্ধিক্ষণে ছিলেন এবং এভারটনের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন। সময় প্রমাণ করেছে সেই সিদ্ধান্তটি সঠিক ছিল।
আরও পড়ুন
| ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি |
|
মরিনিয়ো এর আগে প্রায় ১৮০টি ম্যাচে রিয়াল মাদ্রিদকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিনি লা লিগা এবং স্প্যানিশ কাপ জিতেছিলেন। তবে সে সময় তিনি মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট এনে দিতে ব্যর্থ হয়েছিলেন।
যদিও মরিনিয়োকে তাঁর ভবিষ্যৎ নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছে। বেনফিকার বর্তমান প্রেক্ষাপট থেকে তাঁকে যখনই জিজ্ঞাসা করা হয়েছে, তিনি চূড়ান্ত উত্তর দেননি।