
ক্রিজে দুই টেল এন্ডার ব্যাটার থাকায় শেষ ওভারে মুসফিক হাসান ১৫ রান ডিফেন্ড করে ফেলবেন, এই আশায় নিশ্চয়ই করেছিলেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে নাটকীয়ভাবে আলিস-সানি বীরত্বে ম্যাচটি জিতে গেছে চিটাগং কিংস। আসর থেকে বিদায় নিয়ে হতাশ মিরাজ অবশ্য হারের পেছনে মুসফিক নয়, দায়ী করলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের বোলিংকেই।
মিরাজের হতাশার জায়গা মূলত হোল্ডারের করা ইনিংসের ১৮তম ওভারটি। প্রথম তিন বল ভালোভাবে করলেও শেষ তিন বলে ‘আনাড়ি’ ব্যাটার আলিস আল ইসলামের কাছে হজম করেন চার ও ছক্কা। সাত বলের ওভারে সব মিলিয়ে আসে ১৩ রান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ হারের জন্য সরাসরি দায়টা তাই দিলেন হোল্ডারের সেই ওভারটিকেই। “আমাদের পরাজয়ের আসল কারণ জেসন হোল্ডারের তিন নম্বর ওভারটাই। ওই ওভারে যে ১৩টা রান হল, ওটাই ম্যাচটা একদম ঘুরিয়ে দিয়েছিল। আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞ হোল্ডারের মতো বোলারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি আমরা।”
হোল্ডারের ওই ওভারের পরও শেষ ওভারের আগে এগিয়ে ছিল খুলনাই। তিন ওভারে ২৩ রান দেওয়া এই ডানহাতি পেসারকে সুযোগ থাকলেও আর বল করাননি মিরাজ। আক্রমণে আনেন অনভিজ্ঞ মুসফিককে, যিনি শেষ ওভারে এলোমেলো বোলিংয়ে পারেননি ১৫ রান ডিফেন্ড করতে।
তবে তরুণ এই পেসারের কোনো ভুল দেখছেন না মিরাজ। “দেখেন, শেষ ওভারে মুশফিক হাসান ১৫ রান খাওয়ার কারণেই আমরা হেরেছি, এটা ঠিক আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, ম্যাচটা আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে হোল্ডার ওই ওভারটাতে ১৩ রান দেওয়াতেই।”
১৬৪ রান তাড়ায় ১৩০ রানে ৭ উইকেট হারানো চিটাগং ম্যাচ জিতে গেছে আরাফাত সানি ও আলিস আল ইসলামের ব্যাটে চড়ে। এমন কিছুর ভয়টা বেশ আগে নাকি ছিল মিরাজের মনে। “আমার মনে হচ্ছিল যে, যেকোনো সময় একটা না একটা কিছু অঘটন ঘটে যাবে। সেই ভয়ই আমার মনকে পুরোপুরি ঘিরে ধরেছিল।”
No posts available.
৪ মার্চ ২০২৬, ৪:৪৪ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুপার এইট পর্বেই বিদায়—পাকিস্তান ক্রিকেটে আবারও অস্থিরতার ঝড়। হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব, কোচিং ও দল পরিচালনা, সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে। এর মধ্যেই সামনে এসেছে আরও বিস্ফোরক অভিযোগ।
জিও সুপারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট চলাকালেই পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার প্রধান কোচ মাইক হেসনের আচরণ নিয়ে সরাসরি অভিযোগ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কর্মকর্তাদের কাছে।
ড্রেসিংরুমে অস্বস্তি?
প্রতিবেদন অনুযায়ী, কোচের কঠোর ও একক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা ড্রেসিংরুমের পরিবেশ অস্বস্তিকর করে তোলে। অভিযোগ, গুরুত্বপূর্ণ বিষয়ে অধিনায়কের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল পরিচালনার প্রায় সব ক্ষেত্রে হেসনের সরাসরি হস্তক্ষেপে ক্রিকেটারদের একাংশ অসন্তুষ্ট ছিলেন।
বিশ্বকাপে সালমান আলী আগার নেতৃত্বাধীন দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জাতীয় ক্রিকেট দল ও ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলর কাছে বড় ব্যবধানে হারে। ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ছিল অসংগতি। মাঠের পারফরম্যান্সের সঙ্গে ড্রেসিংরুমের অস্থিরতার যোগ আছে কি না, সেটিও এখন আলোচনায়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও অধিনায়ক—কেউই নাকি হেসনের কর্তৃত্ব চ্যালেঞ্জ করতে পারেননি। টিম ম্যানেজমেন্টে তাঁর ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ ছিল বলেও দাবি সূত্রগুলোর।
বোর্ডের পর্যালোচনা, তবে…
পিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। টুর্নামেন্ট–সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পাওয়ার পর কোচের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে। তবে তাৎক্ষণিকভাবে তাঁকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা কম।
কারণ, হেসনের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বোর্ড। প্রধান কোচের পদে স্থিতিশীলতা বজায় রাখার নীতিতে আপাতত অনড় পিসিবি। ফলে সমালোচনা ও অভিযোগের মধ্যেও দায়িত্বে টিকে যেতে পারেন এই নিউ জিল্যান্ডের কোচ।
বিশ্বকাপ–ব্যর্থতার পর জরিমানা, নেতৃত্ব পরিবর্তন কিংবা কোচিং স্টাফে রদবদল—সবই এখন আলোচনার টেবিলে। পাকিস্তান ক্রিকেট কোন পথে হাঁটবে, সেটাই দেখার।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে এমন সব অভিযোগ উঠেছিল। কঠোর আচরণ, এক হাতে দলের নিয়ন্ত্রণ, বিশ্বকাপের আগে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সম্পর্কের অবনতি, টিম ম্যানেজমেন্টও জানিয়েছিল অস্বস্তির কথা।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে তিন আছেন বরুণ চক্রবর্তী। তবে সর্বোচ্চ উইকেট
নেওয়া এই ‘রহস্য স্পিনারকে’ নিয়েই এখন দুশ্চিন্তায় ভারত। এই বোলার যে দেদারসে রান বিলিয়েই
যাচ্ছেন। ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে আবির্ভাব ঘটা বরুণই এখন রান বিলি করছেন প্রতি ম্যাচে।
আর ব্যাটারদের বেদড়ক মার খেয়ে নাকি ঘুরে দাড়ানোর পরিবর্তে উল্টে হতভম্ব হয়ে যান বরুণ।
বিশ্বকাপের গ্রুপপর্ব আর
সুপার এইট মিলিয়ে ৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। এই সাত ম্যাচে ২৪ ওভার
করা ৩৪ বছর বয়সী স্পিনারের ইকোনোমি রেট ৭.৬৬। সবশেষ সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
অঘোষিত কোয়ার্টার ফাইনালে ৪০ রান দিয়ে এক উইকেট নিয়েছেন বরুণ। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে ছিলেন আরও খরুচে, ৪৭ রান দিয়ে নেন একটি উইকেট।
বরুণের যে চার ওভারের ওপর
ভারত ভরসা করত, সেই চার ওভারই এখন চিন্তার কারণ। লাইন লেংথ ঠিক রাখতে না পেরে নিয়মিতই
ব্যাটারদের পিটুনি খাচ্ছেন তিনি। ব্যাটাররা তাঁর ওপর হলেই নার্ভাস হয়ে পড়েন বরুণ, এমনটাই
মনে করেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কৈফ।
নিজের ইউটিউব চ্যানেলে
কৈফ বলেছেন, ব্যাটাররা এখন বরুণের খেলা বোঝে এবং তিনি আর ভারতের ‘রহস্য স্পিনার’ নন।
রান খাওয়ালে বরুণ নার্ভাস হয়ে পড়েন এবং তার প্রাকৃতিক উইকেট-টু-উইকেট লেন্থের পরিবর্তে
প্যাডের দিকে বল করতে শুরু করেন।
কৈফ বলেন,
‘এখন অনেক ব্যাটাররা আগে থেকে প্রস্তুত হয়ে আসছে, ঠিক জানে কিভাবে বরুণকে মোকাবিলা করতে হবে। আর এখানেই তার একটি ছোট সমস্যা দেখা দেয়। আমি লক্ষ্য করেছি, যখন তাকে রান খাওয়ানো হয়, তখন সে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। প্রতিক্রিয়ায় তা দেখা যায়। উইকেট-টু-উইকেট লেন্থের পরিবর্তে সে প্যাডের দিকে বল করতে শুরু করে।’
কৈফ পরামর্শ দেন,
বরুণকে আরও বেশি লেগ স্পিন করতে হবে এবং ব্যাটাররা কেন তাকে খেলা সহজ মনে করছে, তার কারণ ব্যাখ্যা করেন, ‘এই বিশ্বকাপে আমি লক্ষ্য করেছি, তিনি খুব কম লেগ স্পিন করছেন। লেগ স্পিনের ওপর কাজ করতে হবে, কারণ এখন ব্যাটররা তার গুগলির জন্য অপেক্ষা করছে। বল স্টাম্পের দিকে আসছে, তাই তারা এটিকে অফ-স্পিনারের মতো ধরে নেয় এবং ভেতরে ঘুরবে মনে করে। তাই অনেকেই তাকে লং-অন বা সরাসরি ব্যাটে সহজে মারতে পারছে।’
বরুণকে আরও বেশি লেগ স্পিন করতে হবে এবং ব্যাটাররা কেন তাকে খেলা সহজ মনে করছে, তার কারণ ব্যাখ্যা করেন,
‘এই বিশ্বকাপে আমি লক্ষ্য করেছি, তিনি খুব কম লেগ স্পিন করছেন। লেগ স্পিনের ওপর কাজ করতে হবে, কারণ এখন ব্যাটররা তার গুগলির জন্য অপেক্ষা করছে। বল স্টাম্পের দিকে আসছে, তাই তারা এটিকে অফ-স্পিনারের মতো ধরে নেয় এবং ভেতরে ঘুরবে মনে করে। তাই অনেকেই তাকে লং-অন বা সরাসরি ব্যাটে সহজে মারতে পারছে।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টি
বিশ্বকাপে ভারতের সব ম্যাচেই খেলেছেন বরুণ। কুলদীপ যাদবের পরিবর্তে তাঁর ওপরই ভরসা
রেখেছে ভারত। আগামীকাল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের সহ-আয়োজকরা।
ফাইনাল নিশ্চিতের মঞ্চে নিজের চেনা রূপ দেখাতে পারেন কি না বরুণ সেটাই দেখার এখন।

আরব সাগরের হাওয়া বয়ে যায়
গ্যালারির ওপর দিয়ে। সূর্য ডোবার পর আলো জ্বলে উঠলে ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন আরেক রূপ
নেয়। ভারতের ক্রিকেট–ইতিহাসে মুম্বাইয়ের এই মাঠ শুধু একটি
ভেন্যু নয়, আবেগের আরেক নাম। কাল ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড-ভারতের
দেখা হওয়ার আগে তাই স্মৃতির পাতা উল্টে দেখার এটাই সময়। ওয়াংখেড়েতে ভারতের সেমিফাইনাল
মানেই নাটক, উত্তেজনা আর ইতিহাস।
১৯৮৭: স্বপ্নভঙ্গের
শুরু
১৯৮৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন
ভারত চার বছর পর ঘরের মাঠে শিরোপা ধরে রাখার স্বপ্নে বিভোর। গ্রুপ পর্বে দুর্দান্ত
খেলে সেমিফাইনালে ওঠে স্বাগতিকেরা। সেবরাও প্রতিপক্ষ ইংল্যান্ড।
গ্রাহাম গুচের লড়াকু সেঞ্চুরি
ভারতকে চাপে ফেলে দেয়। রান তাড়ায় নেমে সুনীল গাভাস্কারের দ্রুত বিদায় ছিল বড় ধাক্কা।
মাঝের দিকে লড়াই থাকলেও শেষ ৫ উইকেট মাত্র ১৫ রানে হারিয়ে ৩৫ রানের হারে বিদায় নেয়
ভারত। ওয়াংখেড়েতে সেটিই ছিল স্বাগতিকদের প্রথম বড় ধাক্কা—স্বপ্নভঙ্গের
শুরু।
২০১৬: ১৯২ রানও যথেষ্ট
নয়
সময়ের স্রোতে বদলে গেছে
প্রজন্ম, বদলেছে ফরম্যাট। ২০১৬ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও মঞ্চ
সেই ওয়াংখেড়ে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল।
বিরাট কোহলির ব্যাটে আগুন
ঝরা ইনিংসে ১৯২ রান তোলে ভারত। গ্যালারিতে তখন উৎসবের আমেজ। কিন্তু টি–টোয়েন্টির
নির্মম বাস্তবতা বুঝিয়ে দেয় ক্যারিবীয়রা। লেন্ডন সিমন্সের স্থিরতা আর আন্দ্রে রাসেলের
ঝড়ে দুই বল বাকি থাকতে ম্যাচ বের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ১৯২ রানের স্কোরও যে নিরাপদ
নয়, সেই শিক্ষা দেয় সেই রাত।
২০২৩: প্রতিশোধের উল্লাস
সবচেয়ে সাম্প্রতিক স্মৃতি
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। লিগ পর্বে অপরাজিত ভারত সেমিফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ডের।
চার বছর আগের আঘাতের জবাব দেওয়ার মঞ্চও যেন তৈরি ছিল।
রোহিত শর্মার ঝড়ো শুরু,
শুভমান গিলের লড়াকু ইনিংস, আর বিরাট কোহলির রেকর্ড ভাঙা ৫০তম সেঞ্চুরি—সব মিলিয়ে প্রায়
৪০০ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে ড্যারিল মিচেল লড়াই করলেও শেষ কথা বলেন মোহাম্মদ শামি।
তাঁর সাত উইকেটে উল্লাসে ফেটে পড়ে ওয়াংখেড়ে। সেই রাতে ইতিহাসের সঙ্গে আবেগের মেলবন্ধন
ঘটে।
ওয়াংখেড়ের সেমিফাইনাল ইতিহাস
তাই মিশ্র অনুভূতির—হতাশা আছে, আছে গৌরবও। ১৯৮৭-এর কান্না, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের
আক্ষেপ আর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের উল্লাস—সব মিলিয়ে এই মাঠ ভারতের জন্য এক আবেগঘন
অধ্যায়।
এবার ২০২৬ টি–টোয়েন্টি
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নতুন গল্প লেখার অপেক্ষা। ইতিহাস কি আবার
হাসবে ভারতের দিকে? নাকি ওয়াংখেড়ে উপহার দেবে আরেক নাটকীয় রাত—উত্তর মিলবে আগামীকাল।

টি-টোয়েন্টি
বিশ্বকাপের ব্যর্থতায় এবার ওয়ানডে দলেও জায়গা হারালেন বাবর আজম। একইসঙ্গে ধাক্কা খেলেন
সাইম আইয়ুবও। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি পাকিস্তানের এই দুই
তারকা ব্যাটারকে।
মিরপুর
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ মার্চ (বুধবার) শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর সপ্তাহখানেক আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান
ক্রিকেট বোর্ড (পিসিবি)।
শাহিন
শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলে ডাক
পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ৬ জন ক্রিকেটার। তারা হলেন- আব্দুল সামাদ, মাজ
সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাহিবদজাদা ফারহান, সাদ মাসুদ ও শামিল হোসেন।
নতুন
ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আব্দুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হোসেন
সম্প্রতি আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের ('এ' দল) বিপক্ষে সিরিজের পাকিস্তান শাহিন্স
('এ') দলেও ছিলেন।
পূর্ব
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ (সোমবার) বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান
দলের। তবে ফ্লাইটের সূচির ওপর নির্ভর করে এক দিন এগিয়ে আসতে পারে তাদের আগমন।
মিরপুরে
১১, ১৩ ও ১৫ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।
বাংলাদেশ সফরের পাকিস্তান স্কোয়াড
শাহিন
শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস
রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,
মোহাম্মদ গাজী ঘড়ি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল
হোসেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ। তাঁর ভাষায়, তিনি শুধু একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।
কলকাতার ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে নিউ জিল্যান্ডের সঙ্গে দেখা হবে দক্ষিণ আফ্রিকার। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। তবে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক সুরই শোনা গেল মার্করামের কণ্ঠে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মার্করাম বলেন, ‘আমি শুধু ভাগ্যবান যে এত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিচ্ছি। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয় আছে। কখনও সন্দেহ হলে অভিজ্ঞদের ওপর ভরসা করা যায়, তারা পথ দেখায়।’
আরও পড়ুন
| নিয়ম লঙ্ঘন করে জরিমানা ধোনির |
|
অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল। এ ক্ষেত্রে উইকেটের পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কুইন্টন ডি কক। বললেন, ‘কুইনি (ডি কক) উইকেটের পেছন থেকে কন্ডিশন খুব ভালো বোঝে। ওর পরামর্শ আমাদের অনেক সহায়তা করে।
ব্যাট হাতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্করাম। সাত ম্যাচে ২৬৮ রান করেছেন, গড় ৫৩.৬০। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়ের দায়িত্ব আলাদা করে দেখার বিষয়টিও শিখেছেন, ‘এই বিশ্বকাপ ও সাম্প্রতিক মাসগুলো থেকে আমি শিখেছি, অধিনায়ক ও ব্যাটার—দুই ভূমিকাকে আলাদা করে দেখতে হয়। ব্যাটার হিসেবে নিজের কাজটা ঠিকমতো করতে পারলে সেটাই দলের জয়ে অবদান রাখবে।’
সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ছন্দ ধরে রাখা কতটা সহজ হবে, এ প্রশ্নে সতর্ক মার্করাম, ‘ইশ, ক্রিকেট যদি এত সহজ হতো! এটা একেবারে নতুন শুরু। সেমি-ফাইনাল সব সময়ই আলাদা ম্যাচ। আগের পারফরম্যান্স হুবহু পুনরাবৃত্তি করা এতটা সহজ নয়।’
অপরাজিত থেকে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে মার্করামের কথায় স্পষ্ট, আত্মতুষ্টির সুযোগ নেই; বড় ম্যাচে নতুন করেই নিজেদের প্রমাণ করতে হবে প্রোটিয়াদের।