ক্রিকেট

মুরালিধরণের শেষ পদচিহ্নের ভেন্যুতে স্মৃতিকাতর মুশফিক

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

১৬ জুন ২০২৫, ৮:০৪ পিএম

news-details

ভারত মহাসাগরের দক্ষিণ উপকূল ঘেঁষে থাকা গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম নিজস্ব ঐতিহ্যে সমৃদ্ধ। ষোড়শ শতাব্দীতে ডাচ কলোনী গড়ে উঠেছে এখানে, মহাসাগরের গর্জনের মধ্যেও এখনো পাঁচশ’ বছর আগের বাড়ি-ঘর, দূর্গ টিকে আছে। ২১ বছর আগে প্রলয়ঙ্কারী সুনামীর আঘাতে ভেসে যাওয়া জনপদ, ক্রিকেট স্টেডিয়াম আবারো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ২৭ বছর আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত হওয়া এই ভেন্যুটি এখন টেস্টের হাফ সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে। আর মাত্র ২টি টেস্ট হলেই শ্রীলঙ্কার প্রথম ভেন্যু হিসেবে টেস্ট ম্যাচের হাফ সেঞ্চুরি পূর্ণ করবে। 


এই স্টেডিয়াম স্মরণীয় হয়ে আছে বিশ্বের সর্বকালের সেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরণের অসামান্য কৃতি-তে। এই ভেন্যুতে মাত্র ১৫ টেস্টে ১১১ উইকেট শিকারী সাবেক এই অফস্পিনারের আবেগঘন ফেয়ারওয়েলের স্মৃতি এখনো চোখের সামনে ভেসে ওঠে। 


টেস্ট ইতিহাসে প্রথম এবং একমাত্র ৮০০ উইকেট ক্লাবের সদস্যপদটা পেয়েছেন তিনি এই ভেন্যুতেই। ভারত টেল এন্ড ব্যাটার  প্রাজ্ঞন ওঝাকে দারুণ এক ছোবলে স্লিপে মাহেলা জয়বর্ধনের হাতে ক্যাচ দিতে বাধ্য করে পূর্ণ করেছেন ৮০০তম উইকেট। 


১৫ বছর আগে সেই কৃতির স্বাক্ষর রাখা বলটি গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের মিউজিয়ামে আছে সংরক্ষিত। এই স্টেডিয়ামে শ্রীলঙ্কার আর এক লিজেন্ডারি অ্যাঞ্জেলো ম্যাথুউসের ফেয়ারওয়েল মঞ্চ তৈরি করে রেখেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ৩৮ বছর পূর্ণ করে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ বছর কাটিয়ে ফেয়ারওয়েলের সামনে দাঁড়িয়ে অলরাউন্ডার ম্যাথুউস। 


এই গল-এ কৃতিমানদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের মুশফিকুর রহিমও। বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ডটা তার এই ভেন্যুতে, ২০১৩ সালে। ৪৩৭ মিনিট স্থায়ীত্ব পাওয়া মুশফিকুর রহিমের সেই ডাবল, ৫ম উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ২৬৩ রানের পার্টনারশিপে কী অসাধ্যই না সাধন করে বাংলাদেশ।


শ্রীলঙ্কা ৫৭০/৪ ডি. এর জবাব দিতে এসে যেখানে বড় ধরণের শঙ্কার মুখে পড়ার কথা, সেখানে প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নিয়ে উল্টো স্বাগতিক শ্রীলঙ্কাকেই কী না চাপের মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ।


এক যুগ আগে গল-এ বীরত্বগাঁথা ৬৩৮ স্কোরের কল্যানে জয়ের সমান ড্র’র সেই সুখ স্মৃতি নিয়ে মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবতীর্ন হবে নাজমুল হাসান শান্ত’র দল। এই টেস্ট দিয়ে চলমান চক্রে (২০২৫-২৭) আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হচ্ছে। যে চক্রে বাংলাদেশের জন্য বরাদ্দ ১২টি টেস্ট। সর্বশেষ চক্রে ১২ টেস্টে ৪ জয়ে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে ৭ম হওয়ার রেকর্ড থেকে টনিক নিয়ে পারফরমেন্সের গ্রাফ উর্ধ্বমুখী করার প্রত্যয় শান্তদের।


গল-এ ফেয়ারওয়েল টেস্টে মুরালীধরনের ৮০০ টেস্ট উইকেটের কৃতিত্ব নিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন দৈনিকের প্রথম পৃষ্ঠার রিপোর্ট।


গল-এ হয়ে যাওয়া ৪৮ টি টেস্টের রেকর্ড কথা বলেছে ব্যাটারদের পক্ষে। এই ভেন্যুতে ১৫টি ৫০০ প্লাস স্কোর, যার মধ্যে ৬টি-তে ৬শ। ব্যাটিং বান্ধব গল-এ প্রথম ইনিংসে গড়ে ৩৭৩ রানও কম নয়। এমন এক ব্যাটিং বান্ধব মাঠে টেস্টে ২ হাজার রান পূর্ণ করেছেন ইতোমধ্যে ৩ শ্রীলঙ্কান। মাহেলা জয়বর্ধনে ২৩ টেস্টে ২ হাজাত ৩৮২, অ্যাঞ্জেলো ম্যাথুউস ৩৩ টেস্টে ২ হাজার ২০৬, দিমুখ করুণারত্নে ২৪ টেস্টে ২ হাজার ৪০ রান করে গল-এ হল অব ফেম-এ জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে ৮১ রান করতে পারলে চতুর্থ শ্রীলঙ্কান হিসেবে গল-এ ২ হাজারী ক্লাবের সদস্যপদ পাবেন দিনেশ চান্দিমাল।


গল-এ পেস বোলারদের নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এই ভেন্যুতে অতীতে ছড়ি ঘুরিয়েছেন স্পিনাররা। এই ভেন্যুতে মুরালীধরন ১৫ টেস্টে পেয়েছেন ১১১ উইকেট, হেরাথ ১৯ টেস্টে ১০২ উইকেট। ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টি আক্রান্ত করতে পারে এই টেস্টে। আবহাওয়ার পূর্বাভাস বলছে তা।  


এসব দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে স্মৃতিময় ভেন্যুতে ফর্মে ফেরার স্বপ্ন দেখছেন মুশফিকুর। গল-এ অনুশীলন করতে এসে দেখেছেন উইকেট। হাতের স্পর্শ দিয়ে বিশেষ কিছু অনুভবের চেষ্টা করেছেন। গত বছর বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহনের অভিষেকে লাহোরে ১৯১ রানের ইনিংস উপহারে দিয়েছিলেন মুশফিকুর রহিম অভিনন্দন। তবে টেস্টে প্রথম বাংলাদেশী হিসেবে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করার আগে নার্ভাস নাইনটিজ জুজু-তে ভুগছেন মুশফিকুর। লাহোর টেস্টে ম্যাচ উইনিং ১৯১’র পর ৭ টি টেস্টে তার রানের সমষ্টি মাত্র ১৯৮! সর্বশেষ ১৩ ইনিংসে তার গড় ১৫.২৩!


২০১৩ সালে গল-এ  ৫ম উইকেট জুটিতে ২৬৩ রানের পথে আশরাফুল-মুশফিকুরের চওড়া হাসি।


টেস্ট ক্যারিয়ারে ২ দশক পূর্ণ করে বিগউলের সুর যখন শুনতে পাচ্ছেন, তখন টেস্টে বাংলাদেশের একমাত্র ৬ হাজার ক্লাবের সদস্য ৯৮তম টেস্টে স্ব মহিমায় উদগ্রীব হবেন, এটাই স্বাভাবিক। এক যুগ আগের সুখস্মৃতি থেকে টনিক নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা হোক আশা জাগানিয়া, সে অপেক্ষায় এখন বাংলাদেশের সকল ক্রিকেটপ্রেমী।

ক্রিকেট থেকে আরও পড়ুন

No posts available.

bottom-logo

ক্রিকেট

ভাইরাল শটের নাম জানেন না শামীম নিজেই

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

১ মে ২০২৬, ৩:৩৪ পিএম

news-details

ক্রিকেটে এখন প্রথাগত শটের চেয়ে ইমপ্রোভাইজড বা উদ্ভাবনী শটের কদরই বেশি। আর এই শিল্পকে নিজেকে যেন অনন্য উচ্চতায় নিয়ে গেলেন শামীম হোসেন। মাঠের চারদিকে উদ্ভাবনী শট খেলা এই ব্যাটার এখন ‘টক অব দ্য টাউন’। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাঁর ওই ‘নো লুক শট’ তো রীতিমতো ভাইরাল। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন—কী নাম এই শটের?


মজার বিষয় হলো, যে শট দিয়ে নেটিজেনদের ঘুম কেড়েছেন, সেই শটের নাম খোদ শামীম নিজেও জানেন না! শটটা খেললেন তিনি, ভাইরালও হলো তার নামেই—কিন্তু সেই শটকে কী বলে ডাকবেন, তা নিয়ে খোদ দ্বিধায় আছেন শামীম।


তৃতীয় টি–টুয়েন্টির আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসার পরও তাঁর কাছে প্রশ্ন, ওই শটটার কি কোনো নাম আছে, থাকলেও শামীম কি তা জানেন? উত্তরে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। আর এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ, যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি।’


সোমবার চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ১৮২ রান তাড়ায় ২ ওভার হাতে রেখেই জয় পায় লিটন কুমার দাসের দল। যেখানে বড় কৃতিত্ব শামীম পাটোয়ারীর।


দলের প্রয়োজনের মুহূর্তে উইকেটের চারপাশে নানা ধরণের শট খেলে ১৩ বলে ৩১ রান করেন শামীম। হৃদয়কে নিয়ে ২১ বলে ৪৯ রান যোগ করে নিশ্চিত করেন দলের জয়। ক্রিজে গিয়ে তৃতীয় বলেই ওই শট খেলেন বাঁহাতি ব্যাটার। যেটিকে আসলে পুল-হুক-স্কুপের মাঝামাঝি কিছু বলা যায়। চোখের পলকে কিপারের পেছন দিয়ে সেটি ছক্কা হয়ে যায়।


বৈচিত্র্যময় সব শট খেলতে পটু শামীম ব্যাটিংয়ে নামলেই টার্গেট করেন প্রতিপক্ষের ফিল্ডিং সাজানোর ফাঁকফোকরকে, ‘আমার মূল চিন্তাধারা হলো—আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন ফিল্ডিং সাজানোটা একটু অন্যরকম থাকে। সেই সুযোগটা কাজে লাগানোই আমার লক্ষ্য, আর এটাই আমার সুবিধা।’


অলরাউন্ডার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা শামীমকে বোলিংয়ে খুব একটা দেখা যায় না। ম্যাচে বল হাতে শামীমকে কেন দেখা যায় না—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘না, তেমন কিছু না। অধিনায়ক আমাকে সবসময়ই বল করার কথা বলেন। শুধু মাঝেসাঝে সালাউদ্দিন স্যার বল করতে দেন না। তবে অধিনায়ক আমাকে সবসময়ই বোলিং করার জন্য প্রস্তুত থাকতে বলেন।’


দীর্ঘ সময় যে টি-টোয়েন্টি ফরম্যাট বাংলাদেশের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়ে ছিল, ক্রিকেটের এই সংস্করণেই এখন নিয়মিত সাফল্য আসছে। গত বছর সিরিজ জয় এসেছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে যাওয়ার পর মিরপুরে এবার শেষ ম্যাচ জিতলেই আরও একটি সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশ।


সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শামীম বলেন, ‘গত বছর আমরা অনেকগুলো টি–টুয়েন্টি সিরিজ জিততে পেরেছি। এটা আসলে আমাদের দলের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি করেছে। দুর্ভাগ্যবশত বিশ্বকাপটা মিস করে ফেলেছি। এটা তো কিছু করার নাই। তা–ও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম।’

bottom-logo

ক্রিকেট

বড় দুঃসংবাদ পেল নিউ জিল্যান্ড

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১ মে ২০২৬, ১:৫৪ পিএম

news-details

বড় এক হোঁচটই খেল নিউ জিল্যান্ড। ‘ব্ল্যাক ক্যাপসদের’ টেস্ট অধিনায়ক মিচেল স্যান্টনার অন্তত এক মাসের জন্য ছিটকে গেলেন। স্ক্যান রিপোর্টে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়েছে তার কাঁধে।


স্যান্টনার এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার চলতি সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডে ফিরে আসেন এবং শুক্রবার সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) নিশ্চিত করেছে, তাকে অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে।


গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় স্যান্টনার তাঁর বাম কাঁধে চোট পান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ব্যক্তিগত কারণে ম্যানেজমেন্টের কাছে বাড়তি ছুটি নেওয়ায় দেরিতে মুম্বাই শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ওই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রানে ১ উইকেট নিলেও পরে আর ব্যাটিং করতে নামেননি, তার বদলে শার্দুল ঠাকুর মাঠে নামেন।


নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ইনজুরির কারণে স্যান্টনার মে মাসের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জুনের শুরুতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে কি না, তা পরে জানানো হবে।’


আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াড আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করবে নিউ জিল্যান্ড। আইপিএলে ব্যস্ত থাকার কারণে স্যান্টনার নিউজিল্যান্ডের চলমান বাংলাদেশ সফর থেকেও বিরতি নিয়েছিলেন।


২০২৫ সালের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে স্যান্টনারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং এ বছরও তাকে ধরে রাখা হয়। গত মৌসুমে ১৩ ম্যাচে ৭.৯২ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। সম্প্রতি তার নেতৃত্বেই নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। বিশ্বকাপে ১৪২.৮৫ স্ট্রাইক রেটে ১২০ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করেন। এ বছর মুম্বাইয়ের হয়ে ২ ইনিংসে ২৬ রান করার পাশাপাশি ৮.৯২ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন তিনি।


মে-জুনে চারটি টেস্ট মিস করলেও ধারণা করা হচ্ছে, জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে আবারও নিউজিল্যান্ড দলে ফিরবেন স্যান্টনার।

bottom-logo

ক্রিকেট

গোপনে নারীদের ভিডিও করায় আটক শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

১ মে ২০২৬, ১২:৩৮ পিএম

news-details

কলম্বোর একটি হোটেলে নারীদের বাথরুমে গোপনে ভিডিও করার অভিযোগে আটক হয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার। অভিযুক্ত ক্রিকেটারদের নাম এখনো জানা যায়নি। 


গত সপ্তাহে কলম্বোর নারা হেনপিতা এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটে। পরে আটককৃত দুই ক্রিকেটারকে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি ব্যক্তিগত মুচলেকায় জামিন দেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, হোটেলে অবস্থানরত নারীরা তাদের বাথরুমে মোবাইল ফোনের মাধ্যমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ আনলে ওই দুই ক্রিকেটারকে আটক করা হয়। অভিযুক্তদের ব্যবহৃত ফোন থেকে ধারণকৃত ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।


অভিযুক্ত ক্রিকেটারদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখন পর্যন্ত এই খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি। বোর্ডে বড় ধরনের রদবদল চলায় বিষয়টি কিছুটা থমকে আছে।


বুধবার (২৯ এপ্রিল) পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি ও বোর্ডের সকল কর্মকর্তা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কমিটি বোর্ডের দায়িত্ব পালন করছে।


শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে দেশটির বেশ কয়েকজন খেলোয়াড় এ ধরনের গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন।


তিলকরত্নে দিলশানের বিরুদ্ধে ২০১০ সালে জিম্বাবুয়ে সফর শেষে একটি নাইট ক্লাবে পরিচয় হওয়া এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তাকে সহায়তা করার অভিযোগ উঠেছিল সতীর্থ জীবন মেন্ডিস এবং দিলহারা ফার্নান্দোর বিরুদ্ধেও।


সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাটি ছিল দানুশকা গুনাথিলাকাকে নিয়ে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।

bottom-logo

ক্রিকেট

ডিপিএলের স্পন্সর বসুন্ধরা সিমেন্ট ও ওয়ালটন স্মার্ট ফ্রিজ

 
অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
ঢাকা

৩০ এপ্রিল ২০২৬, ৯:১৩ পিএম

news-details

৪ মে মাঠে গড়াচ্ছে দেশের ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। মিরপুর জাতীয় স্টেডিয়ামসহ ছয় ভেন্যুতে অনুষ্ঠিতব্য ৫০ ওভারের এই টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। ২০২৫-২৬ মৌসুমে ডিপিএলের অন্যতম সঙ্গী হিসেবে থাকছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও ওয়ালটন।


বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘বসুন্ধরা সিমেন্ট’ পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে থাকছে ডিপিএলের। আর টাইটেল স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দীর্ঘ সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠান দুটি। পূর্বের ন্যায় এবারও ডিপিএলে যুক্ত হলো বসুন্ধরা ও ওয়ালটন। 


২০২৫-২৬ ডিপিএলের ফরম্যাটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের মতো ডিপিএলে সুপার লিগ থাকছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে শিরোপা নির্ধারিত হবে। থাকছে রেলিগেশন লিগও। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দল প্রথম বিভাগে নেমে যাবে। 


লিগ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচ এবং রেলিগেশন লিগে ৩টি ম্যাচ খেলা হবে।


এই বছরের দলবদল অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করছিল। কারণ, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটি ক্লাব লিগ বয়কটের হুমকি দিলে এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠিত হলে পরিস্থিতির উন্নতি হয় এবং লিগ আয়োজনের পথ প্রশস্ত হয়।


লিগে অংশগ্রহণকারী ১২টি ক্লাব হলো শিরোপাধারী আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।

bottom-logo

ক্রিকেট

বিদ্যমান গঠনতন্ত্রে বিসিবির নির্বাচন, অপরিবর্তিত থাকছে পোস্টাল ব্যালট

 
শামীম চৌধুরী
শামীম চৌধুরী
ঢাকা

৩০ এপ্রিল ২০২৬, ৮:১১ পিএম

news-details

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ গঠণতন্ত্রের ২১ ধারা প্রয়োগ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পরিষদ ভেঙ্গে দিয়েছে। একই দিনে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে ঘোষিত এই অ্যাডহক কমিটিকে ৯০ দিনের মধ্যে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে বলা হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আগামী ৬ জুলাইয়ের মধ্যে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে অ্যাডহক কমিটির। তবে সে পর্যন্ত অপেক্ষায় থাকতে চান না বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। 


আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি সম্প্রতি গণমাধ্যমকে। তবে জুন মাসের প্রথম সপ্তাহে তাঁ সম্ভব না হলেও অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে চান তামিম ইকবাল- 

‘তিন তারিখে একটা বোর্ড মিটিং করে সবার সাথে কথা বলে নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দেওয়ার। প্রক্রিয়া যদি শুরু হয়ে যায়, সাধারণত ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই নির্বাচন হয়ে যায়, যেটা আমাদের ডেডলাইনের অন্তত দুই-তিন সপ্তাহ আগে হবে।’


বিসিবির সর্বশেষ নির্বাচনে পোস্টাল ভোট নিয়ে অনিয়মের অভিযোগ উঠে এসেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। গত ৭ এপ্রিল এনএসসি থেকে গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে। তারপরও বিসিবির পরবর্তী নির্বাচনে পোস্টাল ভোটের বিপক্ষে নন তামিম ইকবাল। তবে এক রুমে, সবাই এক সঙ্গে বসে পোস্টাল ভোটের বিপক্ষে তামিম-

‘পোস্টাল ব্যালট যদি পোস্টাল ব্যালটের মতো হয়, তাহলে অবশ্যই থাকতে পারে। এখন যদি একটা রুমে বসে সবাই একসঙ্গে বসে যদি করেন, সেটাই প্রশ্নবিদ্ধ ব্যাপার, তাই না? পোস্টাল ব্যালট যে নিয়মে আছে, ই-ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই-ভোটের মতো থাকবে।’


বিসিবির নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তে নিরপেক্ষ তদন্ত কমিটির সুপারিশমালায় গঠনতন্ত্রে-প্রথম আলো সংশোধনী আনার প্রস্তাব করা হয়েছে। তবে নির্বাচনের আগে গঠনতন্ত্রে সংশোধনী আনার পক্ষে নন তামিম ইকবাল- ‘অ্যাডহক কমিটির কাজ এটা নয়। এটা নির্বাচিত কমিটি দেখবে।’


অ্যাডহক কমিটিতে থেকে নির্বাচন করলে প্রশ্ন উঠতে পারে। তবে অ্যাডহক কমিটির সভাপতি পদে বহাল থেকে নির্বাচন করবেন বলে মনস্থির করেছেন তামিম ইকবাল-

‘পদত্যাগের কথা আমি ব্যক্তিগতভাবে চিন্তা করিনি, আমি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করব। প্রথমদিন থেকেই আমি বলেছি আমি নির্বাচনে অংশগ্রহণ করব।’

ক্রিকেট থেকে আরও পড়ুন

bottom-logo