১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১০ পিএম

ব্যাপক নাটকীয়তার পাশ কাটিয়ে রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে সব সময়ের মতো এবারও ছড়াচ্ছে উত্তাপ। গতকাল দুই দলের অধিনায়ক সালমান আলী আগা ও সূর্যকুমার যাদব স্পষ্ট করেননি—হাত মেলাবেন কি না নিজেদের মধ্যে। ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন তাঁরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ম্যাচেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারতীয় দল। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বিপক্ষে ‘নো–হ্যান্ডশেক’ নীতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই ভারতের।
প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ম্যাচের টস কিংবা খেলা শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাবেন—এমন সম্ভাবনাও খুব কম।
আরও পড়ুন
| গুরুত্বপূর্ণ ম্যাচে ফার্গুসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড |
|
এর আগে ২০২৫ এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই দুই দেশের ক্রিকেটারদের মধ্যে করমর্দন এড়িয়ে চলার এই নীতি অনুসরণ করা হচ্ছে।
সেই ঘটনার পর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় পুরুষ ও নারী—উভয় দলের খেলোয়াড়রাই পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন থেকে বিরত থাকছেন। ফলে এবারের বিশ্বকাপ ম্যাচেও একই অবস্থান বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
ভারত ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ ঐতিহাসিকভাবেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি। রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন প্রায়ই মাঠের বাইরের আলোচনাকে প্রভাবিত করে। সেই প্রেক্ষাপটে ম্যাচের ফলের পাশাপাশি খেলোয়াড়দের পারস্পরিক আচরণও সমানভাবে নজরে থাকে সমর্থক ও বিশ্লেষকদের।
No posts available.
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩১ পিএম
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৪ পিএম

পাকিস্তানের বিপক্ষে অভিষেক শর্মা খেলবেন কি না— এ নিয়ে শঙ্কা ছিল ব্যাপক। পেটের পীড়া ও জ্বরের কারণে ভারতের গত ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলেছিলেন হাফ ফিট অবস্থায়। তবে তৃতীয় ম্যাচে অসুস্থ শরীর নিয়ে খেলতে নেমে ফিরলেন খালি হাতে।
ভারতের বিপক্ষে বিশ্বকাপে প্রথম মুখোমুখিতে টস হেরে পাকিস্তানের আমন্ত্রণে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন অভিষেক ও ঈশান কিশান। সালমান আলী আগার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন অভিষেক। তিনে নেমেছেন তিলক বর্মা।
কলম্বোতে বাংলাদেশ সময় সাড়ে সাতটার ম্যাচে টস হারলেও ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। তাদের কাছে টস হয়তোবা বড় কোনো ব্যাপার নয়। একাদশে ফিরেছেন বিধ্বংসী অভিষেক শর্মা ও অভিজ্ঞ কুলদীপ যাদব। বাদ পড়েছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং। জ্বরের কারণে আগের ম্যাচে দলে ছিলেন না অভিষেক। তাঁর জায়গায় সুযোগ পেয়ে স্যামসনও ছিলেন উজ্জ্বল। তবে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেকের কাছে জায়গা করা হারাতে হলো স্যামসনকে।
অভিষেক ছাড়াও ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলের মতো ব্যাটারর রয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপে।
আলোচনা হচ্ছিল ‘ব্যাটল অব স্পিন’। কন্ডিশন বিবেচনায় আর্শদীপ বাদ পড়লেন। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ ফিরলেন একাদশে। বোলিংয়ে স্পিন আক্রমণে অক্ষর, কুলদীপ, বরুন চক্রবর্তী,। পেস আক্রমণে জসপ্রিত বুমরার সঙ্গে সমর্থন দেবেন পান্ডিয়া। বেশ ভারসাম্যপূর্ণ একাদশ ভারতের।
পাকিস্তানের একাদশে নেই কোনো পরিবর্তন। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের দল নিয়েই মাঠে নামছে তারা। ব্যাটিংয়ে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান, বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফরা আছেন।
আবরার আহমেদ, উসমান তারিক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও সাইম আইয়ুবকে নিয়ে দুর্দান্ত স্পিন বৈচিত্র্য পাকিস্তানের। পেসে আক্রমণে শহিনের সঙ্গে ফাহিম।

ঐতিহাসিক উত্তেজনার ম্যাচ! টস হয়ে গেল, জিতলেন সালমান আলী আগা—ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন ভারতকে। টস প্রেজেন্টারের সঙ্গে একাদশ ও কন্ডিশনের ব্যাখ্যা দিয়েই সূর্যকুমারের পাশ দিয়ে চলে গেলেন পাকিস্তান অধিনায়ক। ‘নো হ্যান্ডশেক’! শুরুতেই বজায় থাকলো ভারত-পাকিস্তানের সেই চিরচেনা বৈরিতা।
টস হারলেও ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। তাদের কাছে টস হয়তোবা বড় কোনো ব্যাপার নয়। একাদশে ফিরেছেন বিধ্বংসী অভিষেক শর্মা ও অভিজ্ঞ কুলদীপ যাদব। বাদ পড়েছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং। জ্বরের কারণে আগের ম্যাচে দলে ছিলেন না অভিষেক। তাঁর জায়গায় সুযোগ পেয়ে স্যামসনও ছিলেন উজ্জ্বল। তবে দুর্দান্ত ছন্দে থাকা অভিষেকের কাছে জায়গা করা হারাতে হলো স্যামসনকে।
অভিষেক ছাড়াও ইশান কিশান, তিলক ভার্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলের মতো ব্যাটারর রয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপে।
আলোচনা হচ্ছিল ‘ব্যাটল অব স্পিন’। কন্ডিশন বিবেচনায় আর্শদীপ বাদ পড়লেন। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ ফিরলেন একাদশে। বোলিংয়ে স্পিন আক্রমণে অক্ষর, কুলদীপ, বরুন চক্রবর্তী,। পেস আক্রমণে জসপ্রিত বুমরার সঙ্গে সমর্থন দেবেন পান্ডিয়া। বেশ ভারসাম্যপূর্ণ একাদশ ভারতের।
পাকিস্তানের একাদশে নেই কোনো পরিবর্তন। সবশেষ যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের দল নিয়েই মাঠে নামছে তারা। ব্যাটিংয়ে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান, বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফরা আছেন।
আবরার আহমেদ, উসমান তারিক, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান ও সাইম আইয়ুবকে নিয়ে দুর্দান্ত স্পিন বৈচিত্র্য পাকিস্তানের। পেসে আক্রমণে শহিনের সঙ্গে ফাহিম।
পাকিস্তানের একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ, উসমান তারিক।
ভারতের একাদশ: অভিষেক শর্মা, ইশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী, জসপ্রিত বুমরা।

গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। প্রতিবারই পাকিস্তানের ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে করমর্দন করেননি ভারতের ক্রিকেটাররা। সেই ‘হ্যান্ডশেক’ বিতর্কের জলঘোলার পর আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
দশম বিশ্বকাপের বহুল প্রতিক্ষিত ম্যাচে হাত মেলাননি ভারত ও পাকিস্তানের দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আলী আগা। কলম্বোতে সন্ধ্যা সাড়ে সাতটার ম্যাচের আগে মুদ্রা নিক্ষেপনের পর দুই পাশে সরে গিয়ে দাঁড়ান দুই দলের অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা হাত মেলাবেন কি না, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শনিবার ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন,
‘২৪ ঘণ্টা অপেক্ষা করুন। ভালোমতো খাওয়াদাওয়া করুন, ভালোভাবে ঘুমান, আমরা ম্যাচের সময় এটা দেখব।’
পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে একই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্রিকেট তার নিজস্ব চেতনাতেই খেলা উচিত। তিনিও অপেক্ষা করতে বলেন,
‘ভারত কী করতে চায়, তার পুরোটাই তাদের ওপর নির্ভর করছে। আমরা আগামীকালই সেটা দেখতে পাব।’

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে চারজন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে পাকিস্তান। দলীয় সূত্রে এনডিটিভির প্রতিবেদন, টিম ম্যানেজমেন্ট দুই স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজাতে আগ্রহী।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ প্রধান কোচ মাইক হেসন ও অধিনায়ক সালমান আলী আগা বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও উসমান তারিককে খেলাতে চান। পাশাপাশি পেস আক্রমণে থাকবেন শাহিন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। প্রতিপক্ষ ও কম্বিনেশন বিবেচনায় অলরাউন্ডারদের মধ্য থেকে একজনকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্রটি জানায়, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ—এই তিনজনের মধ্যে একজনকে বসে থাকতে হতে পারে। টিম ম্যানেজমেন্টের প্রধান দুশ্চিন্তা এখন এই সিদ্ধান্তই।
ব্যাটিং অর্ডারে সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান র্আলী, বাবর আজম ও উসমান খানকে শীর্ষ পাঁচে ভাবা হচ্ছে। তারপর ছয় ও সাত নম্বর পজিশনে কাকে রাখা হবে, সেটিও নির্ভর করছে কোন অলরাউন্ডার বাদ পড়েন তাঁর ওপর।
দলীয় বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, ভারতের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় বাঁহাতি স্পিনার নওয়াজকে বসিয়ে রাখা হতে পারে। পরিবর্তে ফাহিমকে খেলালে তাঁর ভালো ব্যাটিং, পাশাপাশি প্রয়োজনে তৃতীয় পেসার হিসেবে ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে শাদাবের লেগস্পিন বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে কার্যকর হতে পারে।
তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট ও আবহাওয়ার পরিস্থিতির ওপর। পাকিস্তান এই টুর্নামেন্টে প্রথমবার এই মাঠে খেলতে যাচ্ছে।
গত মাসে শ্রীলঙ্কায় একটি টি–টোয়েন্টি সিরিজ জিতেছিল পাকিস্তান, যদিও ম্যাচগুলো হয়েছিল ডাম্বুলায়। বিশ্বকাপে এখন পর্যন্ত তারা নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ খেলেছে সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে।
ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ, উসমান তারিক।

টি–টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ কলম্বোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
শ্রীলঙ্কা আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। ফলে বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে। একটি আভাস অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ৭টার মধ্যে ৫.১ মিমি বৃষ্টিপাত হতে পারে এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টার মধ্যে তা হালকা ঝিরঝিরে বৃষ্টিতে (৩.৮ মিমি) রূপ নিতে পারে। যদি এমনটি ঘটে, তাহলে ম্যাচ বাতিল বা অন্তত বড় অংশ বাদ দিয়ে খেলা প্রায় নিশ্চিত।
বৃষ্টির পরিস্থিতিতে আইসিসির নিয়ম অনুযায়ী, দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। যদি কম ওভার খেলা হয়, ডি এল এস পদ্ধতিতে ফল নির্ধারণ করা হবে। গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় কোনো রিজার্ভ ডে নেই। পুরো ম্যাচ পরিত্যক্ত হলে দুই দল পয়েন্ট ভাগাভাগি করবে।
‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের বর্তমান অবস্থান অনুযায়ী, পয়েন্ট ভাগ হলে দুই দলেরই লাভ আছে। দুই দলই এখন পর্যন্ত ২টি করে ম্যাচ জিতেছে, পয়েন্ট ৪ করে। একই গ্রুপে যুক্তরাষ্ট্র ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয়, নেদারল্যান্ডসও সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ। নামিবিয়া ২ ম্যাচে কোনো জয় পায়নি।
পয়েন্ট তালিকা অনুযায়ী, মাত্র ১ পয়েন্ট পেলেই ভারত ও পাকিস্তান সুপার এইটে উঠতে পারবে। কারণ গ্রুপের বাকি তিন দলের কেউই সর্বোচ্চ ৫ পয়েন্টে পৌঁছাতে পারবে না। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের ম্যাচ বাকি আছে, সর্বোচ্চ ৪ পয়েন্টের সম্ভাবনা রয়েছে। নামিবিয়াও দুই ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট অর্জন করতে পারবে।
যদি আজকের ম্যাচ বৃষ্টি বা বাতিলের কারণে পরিত্যক্ত হয়, দুই দলই অনায়াসেই সুপার এইটে পৌঁছানোর সম্ভাবনা ধরে রাখতে পারবে।