
চলতি মৌসুমে লা লিগার ঠাসা সূচী ও ম্যাচের ক্লান্তিকর সময় নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে শুরু থেকেই। মৌসুমের শেষ ভাগে এসে এটি ক্রমেই বাড়ছে আরও। টানা ম্যাচ খেলার মধ্যে থাকা বার্সেলোনা এই মুহুর্তে পার করছে অবিশ্বাস্য এক সময়। লা লিগা যেভাবে দলগুলোর কথা চিন্তা না করে সূচি সাজাচ্ছে, তাতে বিরক্ত কোচ হান্সি ফ্লিক। তার কাছে বিষয়টি স্রেফ তামাশাই মনে হচ্ছে।
তিন প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে থাকা বার্সেলোনাকে এই মাসে ১০ দিনের মধ্যে খেলতে হচ্ছে ৪টি ম্যাচ। স্বাভাবিকভাবেই স্কোয়াডে তাতে যোগ হচ্ছে বাড়তি ক্লান্তি। চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ফিরতি লেগে তা স্পষ্ট হয়ে যায়, যেখানে বার্সেলোনা হেরে যায় ৩-১ গোলে।
ওই ম্যাচের ৭২ ঘন্টা পার না হতেই স্প্যানিশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় লা লিগার ম্যাচ খেলতে হবে বার্সেলোনাকে, যা বিরক্ত করেছে ফ্লিককে।
“আমি ভাষা হারিয়ে ফেলেছি। কারণ, এই পরিস্থিতি অবিশ্বাস্য। বুন্দেসলিগা বা প্রিমিয়ার লিগে তারা তাদের ক্লাবগুলোর যত্ন নেয়। প্রতিটি লিগ তাদের ক্লাবগুলোকে রক্ষা করে, বিশেষ করে তাদের একটি দল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলে। এটা অবিশ্বাস্য, আমাদের বিশ্রামের জন্য সময়ই নেই।”
এর আগে তিন দিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে রাজি হতে চায়নি রিয়াল মাদ্রিদও। দলটি এরপর এমন সূচিতে না খেলার হুশিয়ারিও দিয়েছিল। বার্সেলোনার জন্য কাজটা চ্যালেঞ্জিং, কারণ ২৬ এপ্রিল তাদের কোপা দেল রের ফাইনাল খেলতে হবে রিয়ালের বিপক্ষে। তার চার দিন বাদে আছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের ম্যাচ।
এমন সময়ে শনিবার সেল্টা ভিগোর সাথে ম্যাচটির সময় নিয়ে ক্ষুব্ধ ফ্লিক।
“আমি অজুহাত তৈরি করতে বা অভিযোগ করতে চাই না। তবে আমি খুশি যে আমাদের রবিবার দুপুর ২ টা খেলতে হচ্ছে না। আমাকে একটি কারণ দেখান। আমার কাছে এটা স্রেফ একটা রসিকতা এবং এটি স্প্যানিশ ফুটবলকে প্রভাবিত করে।”
No posts available.
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৭ পিএম
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

ফুলহ্যামের বিপক্ষে বুধবার রাতে দাপুটে জয় পেলেও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ম্যানচেস্টার সিটি। ম্যাচের মাঝপথে আর্লিং হলান্ড নিজে থেকে বদলির ইঙ্গিত দেন। ম্যাচ শেষে কোচ পেপ গার্দিওলা বিষয়টি নিশ্চিত করে জানান, হলান্ড অস্বস্তি অনুভব করছিলেন।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ ব্যবধানের জয়ে দলের তৃতীয় গোলটি করেন হলান্ড। ২০২৬ সালে প্রিমিয়ার লিগে ওপেন প্লে (পেনাল্টি বা সেটপিস ছাড়া) থেকে এটি ছিল তাঁর প্রথম গোল।
তবে ফুলহ্যাম ডিফেন্ডার ইয়োয়াকিম অ্যান্ডারসনের শক্ত ট্যাকলের শিকার হওয়ার পর বিরতির পর আর মাঠে ফেরেননি নরওয়ের এই তারকা স্ট্রাইকার।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, হলান্ড কিছুটা অস্বস্তি বোধ করায় তার সিদ্ধান্তেই বদলি করা হয়। ডাক্তারদের সঙ্গে কথা বলিনি, ঠিক কী হয়েছে জানি না। হয়তো ক্লান্তি বা অন্য কিছু। সে বলেছে, ‘আমি স্বস্তি পাচ্ছি না।’
সমস্যার কারণ নিয়ে প্রশ্ন করলে গুয়ার্দিওলা ইঙ্গিত দেন, টানা ম্যাচের চাপই মূল কারণ হতে পারে। ক্লাব বিশ্বকাপের কারণে গত জুনে মৌসুম শুরু করা হালান্ডের ওপর ম্যাচের চাপ বেশি পড়েছে বলে মনে করেন তিনি।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেয়া মঙ্গলবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তার প্রসঙ্গ টেনে গুয়ার্দিওলা বলেন, ‘কারণ কী? অনেক ম্যাচ। কুকুরেয়া চোট পেয়েছে, তাই না? কারণটা জানেন তো?’
বুধবার রাতে ফুলহ্যামের বিপক্ষে জয়ে লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান নামিয়ে এনেছে তিন পয়েন্টে। শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ সময়ে হলান্ডের ফিটনেস সিটির জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াল।

নতুন মৌসুম শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় ইন্টার মায়ামি। প্রাক-মৌসুমে চোটে পড়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ফলে পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির নির্ধারিত প্রীতি ম্যাচ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
ইকুয়েডরে ৮ ফেব্রুয়ারি বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান মেসি। মেডিক্যাল পরীক্ষায় হ্যামস্ট্রিংয়ে পেশির টানের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব।
আজ ভোরে এক বিবৃতিতে মায়ামি জানায়,
‘বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচে পাওয়া বাঁ হ্যামস্ট্রিংয়ের পেশির চোটের কারণে ১১ ফেব্রুয়ারি অনুশীলনে অংশ নেননি মেসি। মেডিক্যাল পরীক্ষায় একই চোট নিশ্চিত হয়েছে। তার শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে অনুশীলনে ফেরা।’
এই চোটের কারণে ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘সমর্থকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।’
তবে বিষয়টি শুধু প্রীতি ম্যাচ নয়, ২২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে এমএলএস মৌসুমের উদ্বোধনী ম্যাচের আগে মেসির ফিটনেস এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিরোপা রক্ষার মিশনে নামার আগে অধিনায়কের অনিশ্চয়তা কৌশলগতভাবে ধাক্কা দিতে পারে দলকে।
সমর্থকদের হতাশা কমাতে সামাজিক মাধ্যমে সরাসরি বার্তা দিয়েছেন মেসি। ভিডিওতে তিনি বলেন,
‘শেষ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তাই ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আশা করি শিগগিরই দেখা হবে।’
পুয়ের্তো রিকোয় টিকিট বিক্রি ও প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সূচি পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে হংকং সফরেও চোটের কারণে মেসি না খেলায় সমালোচনার মুখে পড়েছিল ইন্টার মায়ামি।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামকে উড়িয়ে লিগ শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান নামিয়ে এনেছে তিন পয়েন্টে। একই রাতে জিতেছে লিভারপুল ও অ্যাস্টন ভিলাও।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে প্রথমার্ধের ঝড়ে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফুলহ্যামের টানা ২০ ম্যাচে হার, ইংলিশ ফুটবলের ইতিহাসে এক দলের বিপক্ষে অন্য দলের দীর্ঘতম হারের রেকর্ড।
ম্যাচের ২৪ মিনিটে গোলের সূচনা আসে ফুলহ্যাম মিডফিল্ডার সান্দের বের্গের ভুল হেড থেকে। বল পেয়ে কাছ থেকে জালে পাঠান জানুয়ারিতে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া অঁতোয়ান সেমেনিও। সিটির হয়ে শেষ আট ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল।
ছয় মিনিট পর গোলের যোগানদাতা সেমেনিও। তার পাস থেকে এগিয়ে আসা বের্ন্ড লেনোকে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকো ও’রাইলি।
বিরতির আগে ৩৯ মিনিটে আসে দলের তৃতীয় গোল। ফিল ফোডেনের বাড়ানো বল নিচু শটে জালে জড়ান আর্লিং হলান্ড। চলতি মৌসুমে এটি তার ২২তম লিগ গোল এবং ফুলহ্যামের বিপক্ষে টানা অষ্টম ম্যাচে গোল।
এই জয়ে ঘরের মাঠে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল সিটি। ২৬ ম্যাচে সিটির পয়েন্ট ৫৩, এক ম্যাচ কম খেলা আর্সেনালের পয়েন্ট ৫৬।
সান্ডারল্যান্ডের ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে ভার্জিল ফন ডাইকের হেডে ১-০ গোলে জিতেছে লিভারপুল। ৬১ মিনিটে মোহামেদ সালাহর কর্নার থেকে গোলটি করেন ডাচ ডিফেন্ডার।
এই জয়ে ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল। পঞ্চম স্থানে থাকা চেলসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে অলরেডরা।
রাতের অপর ম্যাচে কঠিন লড়াইয়ের পর ব্রাইটনকে ১-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৮৬ মিনিটে জ্যাক হিনশেলউডের আত্মঘাতী গোলে জয় পায় ভিলা। ২৬ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে।

লিওনেল
মেসির আগমনের পর থেকেই বদলে গেছে ইন্টার মায়ামির ভাগ্য। মাঠে সাফল্যের পর এবার আর্থিক
দিক থেকেও শীর্ষে উঠে এসেছে ক্লাবটি।
ক্রীড়া ব্যবসা বিষয়ক মাধ্যম স্পোর্টিকোর সর্বশেষ মূল্যায়নে মেজর লিগ সকারের (এমএলএস)
সবচেয়ে দামি ক্লাব এখন ইন্টার মায়ামি। ক্লাবটির বর্তমান বাজারমূল্য ১.৪৫ বিলিয়ন ডলার।
বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৭৪৬ কোটি টাকার বেশি।
গত
এক বছরে ক্লাবটির মূল্য প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গত পাঁচ বছর ধরে রাজত্ব করা লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি) নেমে গেছে দ্বিতীয় স্থানে,
যাদের বর্তমান মূল্য ১.৪০ বিলিয়ন ডলার।
গত ডিসেম্বরে মেসির নেতৃত্বে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে মায়ামি। একইসঙ্গে এমএলএস
কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। মাঠের সাফল্য,
দর্শক আগ্রহ ও বাণিজ্যিক চুক্তি-সব মিলিয়ে ক্লাবটির বাজারমূল্য বেড়েছে দ্রুতগতিতে।
তবে লিগজুড়ে চিত্র একরকম নয়। মূল্যায়নের তালিকায় নিচের দিকের ১২টি ক্লাবের গড় বৃদ্ধি
মাত্র ২ শতাংশ। সান হোসে আর্থকোয়েকস, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও সিএফ মন্ট্রিয়ালের
মূল্য বরং কমেছে।
যদিও
গত মৌসুমে জার্মান কিংবদন্তি টমাস মুলারের নেতৃত্বে এমএলএস কাপের ফাইনালে উঠেছিল ভ্যাঙ্কুভার।
সব মিলিয়ে এমএলএসের ক্লাবগুলোর মোট মূল্য এখন ২৩ বিলিয়ন ডলার। এই হিসাবে ক্লাব মালিকদের
মালিকানাধীন সংশ্লিষ্ট রিয়েল এস্টেট ও ফুটবল-সম্পর্কিত ব্যবসাও অন্তর্ভুক্ত রয়েছে।
এমএলএসের নতুন মৌসুম শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

টানা
চার জয়ের পর আশা জেগেছিল। আর মাত্র এক ম্যাচ জিতলেই শেষ হতো ৪৯৩ দিনের অপেক্ষা। কিন্তু
ওয়েস্ট হামের বিপক্ষে জয় না পাওয়ায় আবারও চুল কাটা হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের
সমর্থক ফ্র্যাঙ্ক আইলেটের।
ওয়েস্ট হামের বিপক্ষে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। ফলে টানা পাঁচ ম্যাচ
জয়ের স্বপ্ন আবারও অপূর্ণ রয়ে গেছে। আর তাতে চুল কাটার প্রতিশ্রুতি পূরণ করতে পারলেন
না আইলেট।
‘দ্য ইউনাইটেড স্ট্র্যান্ড’ নামে পরিচিত এই সমর্থক ২০২৪ সালের ৫ অক্টোবর সামাজিক মাধ্যমে
ঘোষণা ঘোষণা দিয়েছিলেন, ইউনাইটেড টানা পাঁচ ম্যাচ না জেতা পর্যন্ত চুল কাটবেন না।
মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, ফুলহ্যাম ও টটেনহ্যামকে হারিয়ে দলটিকে চ্যালেঞ্জ পূরণের এক ম্যাচ দূরে নিয়ে গিয়েছিলেন।
প্রিমিয়ার লিগের ২৬তম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হামের মাঠে গতকাল নাটক কম হয়নি। দ্বিতীয়ার্ধের
চার মিনিট পর টমাস সৌচেকের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড।
শেষ
দিকে বেঞ্জামিন শেশকোর অতিরিক্ত সময়ে করা গোলে সমতা ফিরলে উল্লাসে ফেটে পড়েন আইলেট।
লাইভ স্ট্রিমে তখন ২ লাখ ৬৫ হাজার দর্শক দেখছিলেন তার প্রতিক্রিয়া।
এর আগে কোবি মাইনুর ক্রস থেকে কাসেমিরো গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। শেষ
পর্যন্ত সমতায় শেষ হওয়ায় টানা পাঁচ জয়ের স্বপ্ন অপূর্ণই রয়ে যায়।
শেষ বাঁশি বাজার পর হতাশ আইলেট বলেন, ‘খুব কঠিন লাগছে। ভেবেছিলাম এবারই শেষ হবে। তবে
আমরা আবার চেষ্টা করব।‘
আইলেট জানিয়েছেন, চুল কাটার দিনটি তিনি বিশেষভাবে উদ্যাপন করতে চান। পরিকল্পনা আছে
ক্যানসার আক্রান্ত শিশুদের সহায়তায় কাজ করা ‘লিটল প্রিন্সেস ট্রাস্ট’-এ চুল দান করার।
এরই মধ্যে তহবিল সংগ্রহেও সাড়া মিলেছে, লক্ষ্য ছিল ৫০০ পাউন্ড, যা ৬ হাজার পাউন্ড ছাড়িয়েছে।
আইলেট চুল কাটা নিয়ে নিছক মজা করে যে ঘোষণা দিয়েছিলেন ৪৯৩ দিন পর সেটি এখন আলোচিত এক
প্রতীক। এই ভক্তের অপেক্ষা আর কতদিন দীর্ঘ হয় সেটিই দেখার বিষয়।
ইউনাইটেড সর্বশেষ টানা পাঁচ জয় পেয়েছিল ২০২৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে। এরপর আর
সেই ধারায় ফিরতে পারেনি রেড ডেভিলরা।