৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পিএম

দল হেরেছে, জাল কেঁপেছে দুবার। তারপরও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পরাজিত দলেরই গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। এতো টুকুই কি প্রমাণ করে না শ্রাবণের বীরত্ব ছিল এদিন কতখানি? খেলা শেষে তাই তিনি বাহবা পেয়েছেন প্রতিপক্ষ দলের কোচের কাছ থেকেও।
বুধবার ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। প্রায় পুরোটা সময় ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা। জয়ের ব্যবধানটা হয়তো আরো বড় হত। সেটা হয়নি বাংলাদেশের বসুন্ধরা কিংসের গোলকিপার শ্রাবণের কল্যাণেই।
আরও পড়ুন
| তিন ম্যাচে দুই ভাইয়ের ৪ সেঞ্চুরি |
|
এই ম্যাচে একাধিক সেভ করেছেন শ্রাবণ। খেলার ৮৩ মিনিটে লিড দ্বিগুণ করে ভিয়েতনাম। আগের মিনিটে ভিয়েতনামের মিডফিল্ডার লে ভিক্টরের শটে যে সেভটা শ্রাবণ করেছিলেন সেটা নিশ্চয়ই লাল সবুজের সমর্থকদের চোখে লেগে থাকবে অনেক দিন।
বিষয়টি এড়ায়নি ভিয়েতনামের কোচ কিম সং সিকের চোখও।
“দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম, তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের গোলরক্ষক দারুণ খেলেছে। তারপরও ২-০ গোলের জয়কে আমি ইতিবাচক সূচনা হিসেবেই দেখছি।”
হারলেও এই ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বেশকিছু সুযোগ তৈরি করেছে বাংলাদেশ এমনটাই বলেছেন সহকারী কোচ হাসান আল মামুন। তার কণ্ঠেও প্রশংসা ঝরেছে শ্রাবণকে নিয়ে।
“সে আজকে অসাধারণ খেলেছে। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে। নিশ্চিত ৫-৬ টি গোল সেভ করেছে। পরবর্তী ম্যাচে এটা আমাদের দলের জন্য প্রেরণা হবে।”
আরও পড়ুন
| হৃদয় বড় ম্যাচের খেলোয়াড়, ওকে নিয়ে চিন্তিত নই: লিটন |
|
পরের ম্যাচে প্রেরণা হিসেবে বাংলাদেশ খুঁজে নিচ্ছে আরও অনেক কিছু থেকে। ১৮ ঘণ্টার ভ্রমণ ক্লান্তি থাকায় এই ম্যাচে খেলানো হয়নি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে। তাকে পরের ম্যাচে পাবেন আশা করেন সহকারী কোচ।
বাংলাদেশ আপাতত তাকাতে চায় আগামী ৬ সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে ম্যাচের দিকে। বুধবার 'সি' গ্রুপের অপর খেলায় সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারায় ইয়েমেন।
No posts available.
১৬ মার্চ ২০২৬, ১০:২৭ এম

সামনের ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে ইরান- এমন কোনো আনুষ্ঠানিক তথ্য এখনও পায়নি এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি জানিয়েছে, ইরানের ফুটবল ফেডারেশন বিশ্বকাপ খেলার সিদ্ধান্তেই অটল রয়েছে।
এএফসির সাধারণ সম্পাদক উইন্ডসোর জন সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সংবাদমাধ্যমকে বলেন,
“এখন অনেক আবেগঘন পরিস্থিতি চলছে। সবাই অনেক কথা বলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশনই। আজ পর্যন্ত তারা আমাদের জানিয়েছে, তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে।”
আগামী ফিফা বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যেখানে ৪৮টি দল অংশ নেবে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। এরই মধ্যে এই আসরে জায়গা নিশ্চিত করেছে ইরান।
সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের দুটি ম্যাচ হওয়ার কথা লস অ্যাঞ্জেলসে আর অন্যটি সিয়াটলে।
তবে সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরানে বিমান হামলা চালানোর পর দেশটির খেলোয়াড়দের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। তবে তার মতে, বর্তমান পরিস্থিতিতে “তাদের নিজেদের নিরাপত্তার জন্যই সেখানে থাকা ঠিক হবে না।”
এএফসির ভাষ্য, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই সংস্থাটি আশা করছে, পরিস্থিতি সামাল দিয়ে দলটি শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারবে।
ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তা হলে আধুনিক যুগে প্রথমবার কোনো দল স্বেচ্ছায় এই আসর থেকে সরে দাঁড়াবে। সে ক্ষেত্রে বিকল্প দল খুঁজে বের করার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নতুন মেয়াদে আরও একবার বার্সেলোনার সভাপতির দায়িত্ব পেলেন হুয়ান লাপোর্তা। রোববার স্প্যানিশ ক্লাবটির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলেন ৬৩ বছর বয়সী এই সংগঠক।
এ নিয়ে টানা দ্বিতীয়বার ও সব মিলিয়ে চতুর্থ মেয়াদে বার্সেলোনার সভাপতি হলেন লাপোর্তা। নির্বাচনে তিনি পেয়েছেন ৩২ হাজার ৯৩৪ ভোট। যা মোট ভোটে ৬৮.১৮ শতাংশ।
সভাপতি পদে লাপোর্তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিক্টর ফন্ট। যিনি লাপোর্তার অর্ধেক ভোটও পাননি। ফন্ট পেয়েছেন ১৪ হাজার ৩৮৫ ভোট (২৯.৭৮ শতাংশ)।
এর আগে ২০২১ সালে ৩০ হাজার ১৮৪ ভোট (৫৪.২৮%) পেয়ে তৃতীয় মেয়াদে সভাপতি হয়েছিলেন লাপোর্তা। আর প্রথম দফায় ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতি ছিলেন তিনি।
নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন বার্সেলোনার নতুন সভাপতি।
“এটি সত্যিই এক জোরালো ফলাফল, যা আমাদের ভীষণ শক্তি জোগায়। এটি আমাদেরকে অপ্রতিরোধ্য করে তোলে। কেউ আমাদের থামাতে পারবে না। সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর কিছু বছর- যা হবে আমাদের জীবনের সেরা সময়।”
“এটি একটি অসাধারণ ক্লাব, যেখানে সদস্যরাই তাদের সভাপতি এবং পরিচালনা পর্ষদ নির্বাচন করেন। পৃথিবীতে এমন অনন্য ও সত্যিই ব্যতিক্রমী ক্লাব খুব কমই আছে।”
“যেসব সদস্য ভোট দিতে এসেছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি ছিল গণতন্ত্র ও নাগরিক চেতনার এক উৎসব। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কর্মকর্তারা ও কর্মীরা যে চমৎকার কাজ করেছেন, সেটিও আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই।”

প্রথমার্ধেই দুটি পেনাল্টি পেয়ে গেল বার্সেলোনা। নিখুঁত স্পট কিকে জোড়া গোল করলেন রাফিনিয়া। পরে আরও একবার জাল খুঁজে নিয়ে পূরণ করলেন হ্যাটট্রিক। সঙ্গে সতীর্থদের আরও দুই গোলে বড় ব্যবধানে জয় পেল কাতালান ক্লাবটি।
স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে ন্যু ক্যাম্পে সেভিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার হ্যাটট্রিক ছাড়া বাকি দুই গোল করেছেন দানি ওলমো ও হোয়াও কান্সেলো। সেভিয়ার হয়ে দুই গোল শোধ দেন ওসো ও জিব্রিল সো।
সেভিয়ার বিপক্ষে গত অক্টোবরের ম্যাচে ৪-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার ফিরতি দেখায় তাদের ৫ গোল দিয়ে প্রতিশোধ নিল দলটি। এ নিয়ে ঘরের মাঠে লিগের টানা ১৪টি ম্যাচ জিতল তারা। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ।
এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রাখল বার্সেলোনা। ২৮ ম্যাচে ২৩ জয়, ১ ড্রয়ে তাদের ঝুলিতে এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৬৬ পয়েন্ট। মাত্র ৩১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সেভিয়া।
ম্যাচের শুরুতে ডি-বক্সের মধ্যে কান্সেলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। নবম মিনিটে দলকে এগিয়ে দেন রাফিনিয়া।
পরে ২১ মিনিটে কান্সেলোর শট ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে আবার পেনাল্টি পায় বার্সেলোনা। এবারও স্পট কিক থেকে বল জালে জড়াতে ভুল হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
ম্যাচের ৩৮ মিনিটে ব্যবধান ৩-০ করে দেন ওলমো। বিরতিতে যাওয়ার আগে যোগ করা সময়ে সেভিয়ার হয়ে একটি গোল শোধ করেন ওসো।
দ্বিতীয়ার্ধে ফিরে ৬ মিনিটের মধ্যে আরও একবার জাল কাঁপান রাফিনিয়া। চলতি লিগে এটিই তার প্রথম হ্যাটট্রিক। চলতি লিগ হয়ে গেল ১১টি।
এরপর ৬০ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন কান্সেলো। আর অতিরিক্ত যোগ করা সময়ে জিব্রিল সোর গোলে পরাজয়ের ব্যবধান কমায় সেভিয়া।

প্রিমিয়ার লিগ রেস থেকে অনেক আগেই ছিটকে পড়েছে ম্যানচেস্টার ইউইনাটেড। যদি-কিন্তুর অপেক্ষা, সে সঙ্গে শীর্ষ দলের টানা হার এবং নিজেদের একচেটিয়া জয়ে একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হতেও পারতো লিগের সবচেয়ে সফল দলটির। হয়নি, কারণ টালমাটাল একটা অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে ম্যান ইউনাইটেডকে।
সোমবার ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় রাত আটটায় মাইকেল ক্যারিকের শিষ্যরা যখন খেলতে নামে, তখন শীর্ষে থাকা আর্সেনাল থেকে টেবিলে তাদের পয়েন্ট দূরত্ব ১৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে দূরে ১০ পয়েন্ট। আর যাদের বিপক্ষে ম্যাচ অর্থাৎ অ্যাস্টন ভিলার সঙ্গে সমান— ৫১।
অর্থ— প্রিমিয়ার লিগে ম্যান ইউনাইটেডের টাইটেল চুমু আঁকার চেয়েও বড় লড়াই আোতত ভিলা পার্কের দল থেকে এগিয়ে থাকা এবং ম্যানসিটিকে টপকানো। এ যাত্রায় অবশ্য রেড ডেভিলসদের হাতে অবশিষ্ট ৭টি ম্যাচ। যার একটিতে আজ ভিলার বিপক্ষে জয়ে রাঙিয়েছে। অতিথিদের জালে ৩ বার জড়িয়েছে তারা। বিপরীতে একটি হজম করেছে।
টাইটেল রেসে অবস্থান আরও পোক্ত করার ম্যাচে ম্যান ইউনাইটেডের হয়ে গোল করেন কাসেমিরো, মাতেউস কুনিয়া ও বেঞ্জামিন সেসকো। ভিলার একমাত্র গোলটি করেন রস বার্কলি।
ম্যাচে ডেডলক ভাঙে ৫৩ মিনিটে। দুরুহ কোণ থেকে ব্রুনো ফার্নান্দেসের সুইং শট বুদ্ধিমত্তার সঙ্গে নিখুঁত হেডারে জালে জড়ান কাসেমিরো। এ নিয়ে টানা দুই ম্যাচে দুই গোল পেলেন ব্রাজিল ফরোয়ার্ড। মাঠে বোঝাপড়া, দক্ষতা এবং বলের নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষতা দেখিয়ে যাচ্ছেন তিনি।
এর আগে ব্রায়ান এমবেউমোর শট রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ। ফার্নান্দেস থেকে বল পেয়ে আক্রমণে ওঠেন ক্যামেরুণ ফরোয়ার্ড। কিন্তু তার বাঁ পায়ের শট সেটি সেভ করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার!
শোধ করতে বেশি সময় নেয়নি ভিলা পার্কের দল। ডি বক্সের জটলায় সংঘবদ্ধ আক্রমণে ওঠে তারা। ছোট ছোট পাস ম্যান ইউনাইটেডের রক্ষণ চিড় ধরিয়ে ৬৪তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান রস বার্কলি।
গোল পরিশোধের পরও স্বস্তিতে থাকতে পারেনি অ্যাস্টন ভিলা। বার্কলি বাঁ পায়ের বুলেট গতির শট যখন ম্যান ইউনাইটেডের জাল কাঁপায়, তা নিজেদের এক সতীর্থের শরীর স্পর্শ করে। প্রাথমিকভাবে মনে হচ্ছিল বলটি হাত স্পর্শ করেছে। পরে ভিএআর চেকে দেখা যায়, কেবল শরীর স্পর্শ করেছে তা।
৭ মিনিট পর লিড পুনরুদ্ধার করে মাইকেল ক্যারিকের দল। অ্যাস্টন ভিলা আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে বসে, সুযোগ কাজে লাগিয়ে পাল্টা আক্রমণ শানায় ম্যান ইউনাইটেড। মাঠের বা প্রান্তে থাকা ফার্নান্দেস সময় নষ্ট না করে রক্ষণভাগ চিরে বল বাড়িয়ে দেন। সেই পাস থেকে বল পেয়ে কুনিয়া দ্রুতগতিতে বক্সে ঢুকে পড়েন এবং মার্তিনেজকে পরাস্ত করেন। ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর মূলে আবারও সেই ফার্নান্দেস!
৮১তম মিনিটে ম্যাচের ভাগ্য প্রায় নিশ্চিত করে ফেলে ম্যান ইউনাইটেড। বাঁ দিক দিয়ে দারুণ গতিতে বোগার্ডেকে পেছনে ফেলে এগিয়ে যান কুনিয়া এবং ভিলার গোলপোস্ট থেকে ছয় গজ ভেতরে নিচু একটি ক্রস পাঠান। সেখানে একজনের গায়ে লেগে আবারও বিপজ্জনক জায়গায় ফিরে আসে বল।
বল পেয়ে যান সেসকো। এরপর ঘুরে দাঁড়িয়ে দ্রুত শট নেন। ভিড়ের মধ্য দিয়ে বল সোজা জালে জড়িয়ে যায়। মার্তিনেজ আবারও পরাস্ত হন। এই গোলে স্বাগতিকরা ব্যবধান বাড়িয়ে করে ৩–১। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ছিল।

বায়ার লেভারকুজেনের বিপক্ষে লুইস দিয়াসের দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে কম আলোচনা হচ্ছে না। বায়ার্ন মিউনিখ কোচ ভেসোঁ কম্পানি তো সরাসরিই বলেছেন, হলুদ কার্ড পাওয়ার মতো অপরাধ করেনি তার শিষ্য। আর ব্যাপারটি নিয়ে স্বয়ং মুখ খুললেন ম্যাচের রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্ট।
ডিনগার্টের সহজ স্বীকারোক্তি—কলম্বিয়ান ফরোয়ার্ডকে হলুদ কার্ড দেখিয়ে ভুল করেছেন তিনি। এ জন্য দুঃখপ্রকাশ করতে দ্বিধা নেই তার।
বে এরিনাতে ম্যাচের ৬৯তম মিনিটে দিয়াসের গোলে সমতায় ফেরে বায়ার্ন। পাঁচ মিনিট পর হলুদ কার্ড দেখেন তিনি। এরপর ৮৪তম মিনিটে তাকে দ্বিতীয় হলুড কার্ড দেখান রেফারি।
ম্যাচ শেষে রেফারি ডিনগার্ট স্বীকার করেন, রিপ্লে দেখার পর তার মনে হয়েছে দিয়াসকে হলুদ কার্ড দেখানো সঠিক সিদ্ধান্ত ছিল না।
বায়ার্ন কোচ কম্পানি ম্যাচ শেষে বলেন,
“ওই ঘটনা কখনোই দ্বিতীয় হলুদ কার্ড দেওয়ার মতো ছিল না, এমনকি ওটায় হলুদ কার্ডই দেওয়ার মতো না। পেনাল্টি হবে কি হবে না, সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, কিন্তু একমাত্র যা নিয়ে বিতর্ক করা যায় তা হলো স্পর্শ করেছিল।”
তিনি যোগ করেন,
“আর ওই ফাউলের পর তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছিল সে কতটা সৎ ছিল; সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছিল। সে পড়ে গিয়েছিল কারণ (গোলরক্ষকের পায়ে) স্পর্শ লেগেছিল।”
বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৫৮।