৯ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

চোট থেকে পুরোপুরি সেরে ওঠার জন্য আগেই ইউয়েফা নেশন্স লিগের এই মাসের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নিয়মিত অধিনায়ক। কিলিয়ান এমবাপের অনুপস্থিতিতে ফ্রান্স দলের নেতৃত্ব পেয়েছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অহেলিয়া চুয়ামেনি।
ফরাসি ফুটবল ফেডারেশন বুধবার জানিয়েছে, আগামী বৃহস্পতিবার ইসরায়েলের বিপক্ষে ম্যাচে ফ্রান্সের নেতৃত্ব দেবেন মিডফিল্ডার চুয়ামেনি। আগামী সোমবার দিদিয়ে দেশমের দলের অন্য ম্যাচটি হবে বেলজিয়ামের বিপক্ষে। সেই ম্যাচের অধিনায়কের নাম অবশ্য এখনও বলা হয়নি।
চুয়ামেনি ছাড়াও অধিনায়কত্ব পাওয়ার লড়াইয়ে আরও ছিলেন ফুলব্যাক জুলস কুন্দে ও গোলকিপার মাইক ম্যাগনানে। এর মূল কারণ, সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন দেশটির হয়ে একশর বেশি ম্যাচ খেলা অভিজ্ঞ ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান। আর নাহলে তার হাতেই থাকত নেতৃত্বের ভার।
গত মাসে রিয়ালের হয়ে খেলার সময় চোট পান এমবাপে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে তাকে। এই কারণেই ফরাসি তারকাকে দলে রাখেননি দেশম। তবে সময়ের চেয়ে বেশ আগে সুস্থ হয়ে আন্তর্জাতিক বিরতির আগে রিয়ালের হয়ে মাঠেও নেমেছেন বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ড। ক্লাবের হয়ে খেলে দেশের হয়ে ফিট থেকেও না খেলায় নিজ দেশে ভালোই সমালোচনার মুখে আছেন এমবাপে।
নেশন্স লিগে ‘এ’ গ্রুপে দুই নম্বর স্থানে আছে ফ্রান্স। এই গ্রুপে সবার ওপরে অবস্থান এখন ইসরায়েলের।
No posts available.
.jpeg)
আক্রমণ-পাল্টা আক্রমণ আর রক্ষণ সামলানোর লড়াইয়ে ম্যাচটি গোলশূন্য প্রথমার্ধের দিকেই এগোচ্ছিল। তবে ৪৪তম মিনিটে আচমকা এক পেনাল্টি আশীর্বাদ হয়ে আসে আর্সেনালের জন্য। ডি-বক্সে বল নিয়ন্ত্রণের আগে ফাউলের শিকার হন ভিক্টর ইয়োকেরেস। সুইডিশ ফরোয়ার্ডের পেনাল্টিতে থেকে আদায় করা গোলেই আতলেতিকোর বিপক্ষে ১-০ গোলে এগিয়ে স্বস্তি নিয়ে বিরতিতে মিকেল আরতেতার দল।
বুধবার এস্তাদিও মেত্রোপলিতানোতে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফার্স্ট লেগের প্রথমার্ধে মোটে একটি করে গোলমুখে শট নিয়েছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল। তবে বল পজিশনে এগিয়ে ছিল অতিথিরা। ৫২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা।
ম্যাচঘড়ির সাড়ে পাঁচ মিনেট পর প্রথমবার গোছানো আক্রমণে ওঠে আর্সেনাল। প্রতিপক্ষের ডি বক্সের বাইরে ওয়ান টু পাসে মেতে ওঠে গানাররা। এরপর ডান প্রান্ত থেকে মাদুয়েকের হাওয়ায় ভাসানো শট থেকে উদ্দেশ্য হাসিলে ব্যর্থ হন জুবিমেন্দি ও ওডেগার্ড। লাফিয়ে ওঠে দুজনেই চেষ্টা করেছিলেন জালে লক্ষ্যবেদ করতে। তা হেলায় নষ্ট হয়।
১৩তম মিনিটে হুলিয়ান আলভারেজের বুলেট গতির শট রুখে দেন ডেভিড রায়া। ডি বক্সের সামান্য দূর থেকে নেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে বিপদমুক্ত করেন আর্সেনাল গোলকিপার। অথচ গ্যাব্রিয়েল ও রাইস কড়া পাহারায় রেখেছিলেন আলভারেজকে। তবে তার ক্ষিপ্রতার কাছে হার মানলেন তারা।
পরের মিনিটে প্রতিআক্রমণে ওঠে আর্সেনাল। ডি-বক্সে ঢুকে পড়ে আক্রমণে ছুটে আসা ওডেগার্ডের দিকে দারুণ এক বল বাড়ান ভিক্টর ইয়োকেরেস। কিন্তু আর্সেনাল অধিনায়ক বলটি নিয়ন্ত্রণে নিতে গিয়ে দু-তিনটি বাড়তি টাচ নিয়ে ফেলেন। সেই সুযোগে দ্রুত পজিশন নিয়ে ওডেগার্ডের শট ব্লক করে দেন আতলেতিকো ডিফেন্ডাররা। ওডেগার্ড যদি বলটি পাওয়ার সাথে সাথেই প্রথম প্রচেষ্টায় শট নিতেন, তবে হয়তো গোলটি পেয়ে যেতে পারত গানাররা।
৩০তম মিনিটে একটু জন্য লিড নেওয়া হলো না আর্সেনালের! মাঝমাঠে লুকম্যানের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন রাইস। এরপর ওডেগার্ডের বুদ্ধিদীপ্ত এক টাচে বল পেয়ে যান মাদুয়েকে। ডান প্রান্ত দিয়ে দ্রুত গতিতে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন এই উইঙ্গার। বক্সের প্রান্ত থেকে তার নেওয়া বাঁকানো শটটি ওবলাককে পরাস্ত করলেও দূরের পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে যায়। একটুর জন্য লিড নেওয়া হলো না গানারদের।
৪৪তম মিনিটে ইয়োকেরেস গোলে লিড আদায় করে আর্সেনাল। আলভারেজের একটি দুর্বল হেডার সরাসরি চলে যায় জুবিমেন্দিকে কাছে। ওডেগার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে তিনি বল বাড়িয়েছিলেন ইয়োকেরেসের দিকে। কিন্তু ডি-বক্সের ভেতর তাকে ফাউল করে বসেন হাঙ্কো। রেফারি এক মুহূর্ত দেরি না করে বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন। আতলেতিকোর খেলোয়াড়রা এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করলেও, হাঙ্কোর চ্যালেঞ্জটি যে ফাউল ছিল তা নিয়ে বিতর্কের সুযোগ খুব কমই আছে। এই গোলের সুবাধে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে আর্সেনাল।

প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডের ক্লাবের পক্ষ থেকে মিশরীয় ফরোয়ার্ড নিয়ে স্বস্তির খবরই বলা হয়েছে। জানানো হয়েছে, মৌসুম শেষ হওয়ার আগেই মাঠে ফিরবেন সালাহ।
শনিবার ক্রিস্টাল ম্যাচের দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিং চোটের কারণে সালাহ যখন মাঠ ছাড়ছিলেন, তখন অনেকের মনেই শঙ্কা জেগেছিল—লিভারপুলের জার্সিতে হয়তো শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। গত মাসেই মিশরীয় যুবরাজ ঘোষণা দিয়েছিলেন, অ্যানফিল্ডে নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে এই গ্রীষ্মেই তিনি ক্লাব ছাড়বেন।
বুধবার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সালাহর পেশির চোট গুরুতর নয়। তারা আশা করছে, ক্লাব ছাড়ার আগে অন্তত একবার লাল জার্সিতে তাকে আবারও মাঠে দেখা যাবে।
আগামী রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে সালাহর ফেরার সম্ভাবনা ক্ষীণ। তবে নতুন আপডেট অনুযায়ী, ৯ মে চেলসির বিপক্ষে হোম ম্যাচ কিংবা ১৭ মে অ্যাস্টন ভিলার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তাকে আবারও দেখা যেতে পারে। আর মে মাসের ২৪ তারিখ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলার সুযোগ থাকছে এই কিংবদন্তির।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া বার্সেলোনার হাতে অবশিষ্ট লা লিগা। বড় কোনো অঘটন না ঘটলে টানা দ্বিতীয়বারের মতো স্পেনের সর্বোচ্চ সম্মানজনক লিগের শিরোপা জিততে চলেছে কাতালানরা। দ্বিতীয়স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে ক্যাম্প ন্যুর ক্লাব। এরইমধ্যে বুধবার বেশ কয়েকটি সুখবর পেল বার্সা ফ্যানরা।
মৌসুমের শেষ পাঁচটি লিগ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া, ডিফেন্সিভ মিডফিল্ডার মার্ক বার্নাল ও সেন্টার-ব্যাক আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
হ্যামস্ট্রিং চোটের কারণে পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ব্রাজিল লেফট উইঙ্গার রাফিনিয়া। বার্নলে ছিলেন না অ্যাঙ্কেল চোটের কারণে। আর ক্রিস্টেনসেনের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল।
জানা গেছে, লা লিগায় শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচের পাওয়া যেতে পারে রাফিনিয়া ও বার্নালকে। ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের খেলার সম্ভাবনাই বেশি। আগামী ১০ মে ক্যাম্প ন্যু চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে বার্সেলোনা।

২০২৬ বিশ্বকাপে বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। ‘ফ্রি জোন’ বা কার্ড মুছে ফেলার মতো মানবিক ধাপের পাশাপাশি কিছু ব্যাপারে কঠোর হচ্ছে ফিফা। এরই ধারাবাহিকতায় মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়কালে মুখ ঢেকে কথা বললে সর্বোচ্চ লাল কার্ডের শাস্তি রেখেছে সংস্থাটি। এছাড়াও রেফারির সিদ্ধান্ত অমান্য করে কেউ মাঠ ছাড়লে তাকেও পড়তে হবে লাল কার্ডের খড়গ।
গত মঙ্গলবার কানাডার ভ্যাঙ্কুভারে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) একটি বিশেষ সভায় প্রস্তাবিত এই দুটি সিদ্ধান্ত অনুমোদিত হয়।
আইএফএবি জানিয়েছে, নিয়ম দুটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ থাকছে। তবে ফিফা নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপেই এই নিয়মগুলো কার্যকর করা হবে।
এই দুই সিদ্ধান্তের মূলে বড় দুটি ঘটনা সম্প্রতি ঘটেছে। যার একটি আফ্রিকা কাপ অব নেশনসে। অন্যটি চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের ম্যাচে। আফকনের ফাইনালে রেফারির একটি সিদ্ধান্তের জেরে মাঠ ছাড়েন সেনেগালের ফুটবলাররা। পরবর্তীতে ফল পর্যন্ত পাল্টে যায়। মহাদেশীয় ফুটবল সংস্থার সিদ্ধান্তক্রমে নতুন করে মরক্কোকে জয়ী ঘোষণা করা হয়।
মাঠে ফুটবলারদের মুখ ঢেকে কথা বলার বিষয়টি আলোচনায় আসে গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে কথা বলার সময় বেনফিকা উইঙ্গার জিয়ানলুকা প্রেসতিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। সে ঘটনায় ৬ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন আর্জেন্টাইন ফুটবলার।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, তিনি ফুটবলে এমন একটি নিয়ম চালু করতে চেয়েছেন, যার ‘প্রতিরোধমূলক প্রভাব’ থাকবে। সে লক্ষ্যেই সরাসরি লাল কার্ড দেখানোর বিষয়টিতে সমর্থন দিয়েছেন ফিফা সভাপতি।
ইনফান্তিনো বলেন, ‘যদি কোনো খেলোয়াড় মুখ ঢেকে কিছু বলেন এবং সেটির ফল বর্ণবাদী হয়, তবে তাঁকে অবশ্যই মাঠ থেকে বের করে দিতে হবে।’

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারার দায়ে আর্জেন্টাইন গোলকিপার এস্তেবান আন্দ্রাদাকে ১৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই ঘোষণা দেয়।
গত রবিবার হুয়েস্কা-রিয়াল জারাগোজা ম্যাচের ৯৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার নির্দেশ পান ৩৫ বছর বয়সী আন্দ্রাদা। তিনি মাঠ থেকে বের না হয়ে উল্টো দৌড়ে গিয়ে হুয়েস্কা অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে ঘুষি মারেন। এতে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে, শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর পাহারায় ড্রেসিংরুমে নিয়ে যেতে হয় আর্জেন্টাইন গোলকিপারকে।
ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আন্দ্রাদাকে ঘুষি মারার অপরাধে সর্বোচ্চ ১২ ম্যাচের শাস্তি এবং লাল কার্ডের জন্য আরও ১ ম্যাচ—সব মিলিয়ে মোট ১৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এই ঘটনায় হুয়েস্কা গোলরক্ষক দানি জিমেনেজকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর হাতাহাতির সময় প্রতিপক্ষকে লাথি মারার অপরাধে জারাগোজার দানি তাসেন্দেকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।