
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ দাবি করেছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রধান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও তার অনুরোধের বিষয়ে এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি যেভাবে এশিয়া কাপে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে পরিবর্তনের দাবি জানিয়েছেন, সেটি মানার সম্ভাবনা খুবই কম—এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।
জানা গেছে, এখন পর্যন্ত নাকভির মেইলের উত্তর দেয়নি আইসিসি। ধারণা করা হচ্ছে, পিসিবির ম্যাচ রেফারি পরিবর্তনের অনুরোধ মানার মতো পর্যাপ্ত কারণ আইসিসির কাছে নেই। যদি এখনো কোনো অফিসিয়াল উত্তর দেয়নি ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থা। আশা করা হচ্ছে, খুব শিগগিরই আইসিসি এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।
আরও পড়ুন
| সুপার ফোরে ভারত, চিন্তায় পাকিস্তান |
|
পাকিস্তানের অভিযোগ, টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটই দুই অধিনায়ককে হাত মেলাতে মানা করেছিলেন। যা কিনা খেলাধুলার স্পিরিটের সরাসরি বিরোধী। তাই পাইক্রফটকে দায়ী করে এক টুইট বার্তায় তার অপসারণ দাবি করেন নাকভি।
“পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে যে, ম্যাচ রেফারি আইসিসি কোড অব কন্ডাক্ট এবং এমসিসি'র স্পিরিট অব ক্রিকেটসংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। এই কারণে এশিয়া কাপ থেকে ওই ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি।”
No posts available.
৩০ এপ্রিল ২০২৬, ৬:২৪ পিএম

ক্রিকেট বোর্ডের সুবিধাভোগী ক্রিকেটারদের সংখ্যা খুব বেশি নয়। সেন্ট্রাল কন্ট্রাক্ট, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট ক্রিকেটাররা ঘুরে-ফিরে খেলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন (ডিপিএল), জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০তে। বিসিবি থেকে পাচ্ছে বেতন, ম্যাচ ফি, ক্লাব এবং ফ্রাঞ্চাইজি থেকে পাচ্ছে সম্মানী। অথচ, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের ক্রিকেটাররা সারা বছরে মাত্র একটি আসরে পাচ্ছে খেলার সুযোগ। নিচের ধাপের ক্রিকেটারদের পর্যাপ্ত সংখ্যক ক্রিকেট ম্যাচ খেলার সুবিধা করে দেওয়ার কথা ভাবছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। ঢাকা ক্রিকেট লিগের নিয়মিত আসরের বাইরে একটি দীর্ঘ পরিসরের আসরে খেলার সুযোগ করে দেয়ার পরিকল্পনার কথা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিসিবি বস তামিম ইকবাল-
‘বিসিবি এমনভাবে ডিজাইন করা আছে, যারা জাতীয় দলে খেলছেন, তারাই বিপিএল, এনসিএল, বিসিএলে খেলছেন। কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগে যারা খেলছেন, লিগ ছাড়া তাঁদের কোনো খেলাই নেই। আমরা তাদেরকে কোনো প্লাটফর্ম করে দেইনি। তাই তাদের জন্য কিছু একটা করে দিতে চাই।’
ইংলিশ কাউন্টি ক্রিকেটের দৃষ্টান্ত এক্ষেত্রে অনুসরন করতে চান তামিম-
‘ইংলিশ কাউন্টি ক্রিকেটে প্রতিটি কাউন্টি টিমে ফার্স্ট ইলেভেনের পাশে সেকেন্ড ইলেভেন টিম আছে। এনসিএলে প্রতিটি বিভাগের জন্য একটি ফার্স্ট ইলেভেনের পাশে একটি সেকেন্ড ইলেভেন টিম করতে চাইছি। প্রথম একাদশের টিমগুলোর ম্যাচগুলো ৪ দিনের, তবে সেকেন্ড ইলেভেনের টিমগুলোর ম্যাচ হবে ৩ দিনের।’
সেকেন্ড ইলেভেনের খেলোয়াড়দের জন্য থাকবে ম্যাচ ফি। এবং তাঁরা পারফর্ম করে ফার্স্ট ইলেভেনে খেলতে পারবেন, ফার্স্ট ইলেভেনের মধ্যে যারা পারফর্ম করতে ব্যর্থ হবেন, তারা অবনমিত হয়ে খেলবেন সেকেন্ড ইলেভেনে। এমন পরিকল্পনাই বিসিবি বস তামিম ইকবালের-
‘সেকেন্ড ইলেভেনের জন্যও ন্যূনতম ম্যাচ ফি থাকবে। সেকেন্ড ইলেভেন থেকে ফার্স্ট ইলেভেনে খেলার জন্য তাঁরা চ্যালেঞ্জ নিবে। ইংল্যান্ডের পেসার জোফরা আর্চার ইনজুরি থেকে সেরে উঠে কিন্তু সরাসরি কাউন্টির ফার্স্ট ইলেভেনে খেলেননি। তিনি সেকেন্ড ইলেভেনে খেলে জাতীয় দলে ফিরেছেন।’
এ বছর থেকেই ইংলিশ কাউন্টির আদলে এই ফর্মূলায় যাবে প্রথম শ্রেনির ক্রিকেট আসর, সে আশ্বাস দিয়েছেন তামিম ইকবাল-
‘এর জন্য আমরা বাজেট তৈরি করছি। এ বছর থেকে দেখতে পারবেন।’
দেশের প্রথম শ্রেনির ক্রিকেট আসর জাতীয় লিগকেও হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ফিরিয়ে আনতে চান তামিম ইকবাল- হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে এখন খেলা হচ্ছে না। আমার মনে আছে, লঞ্চে করে বরিশাল যেয়ে জাতীয় লিগ খেলেছি। হয়তবা হোম অ্যান্ড অ্যাওয়েতে সব ম্যাচ আয়োজন করতে পারব না। তবে যে সব জায়গায় মাঠ আছে, সে সব জায়গায় হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে খেলা হবে। এই সিজন থেকে দেখতে পাবেন।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাড-হক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরুতেই মাঠে খেলা দেখতে আসা দর্শকদের ভোগান্তি কমানোর দিকে নজর দেওয়ার কথা বলেছিলেন তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় এবার বড় একটি পদক্ষেপ নিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বিশেষ ক্যানোপি শেড বসানোর সিদ্ধান্ত নিয়েছে তামিমের অ্যাড-হক কমিটি। যাতে তপ্ত রোদের মাঝেও কিছুটা স্বস্তিতে খেলা দেখতে পারেন দর্শকরা।
এমনিতে দেশের হোম অব ক্রিকেটের বাকি সব গ্যালারি (শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড, নর্দার্ন ও সাউদার্ন গ্যালারি, ইন্টারন্যাশনাল লাউঞ্জ ও গ্র্যান্ড স্ট্যান্ড) মোটামুটি ছাউনি দিয়ে ঢাকা। তাই সেসব গ্যালারিতে রোদে খেলা দেখতে তেমন সমস্যা হয় না।
তবে পূর্ব গ্যালারির পুরোটা উন্মুক্ত। তাই দর্শকদের রোদে পুড়তে হয় অথবা বৃষ্টিতে ভিজতে হয়। সেখানে টিকিটের দামও থাকে সবচেয়ে কম। পূর্ব গ্যালারিতে খেলা দেখতে আসা দর্শকদের তাই কিছুটা স্বস্তির খবর দিলেন তামিম।
মিরপুরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ক্যানোপি শেড বসানোর সিদ্ধান্তের কথা জানান অ্যাড-হক কমিটির প্রধান তামিম।
“স্টেডিয়ামের যেখানে জায়ান্ট স্ক্রিন, স্কোরবোর্ড আছে, সেখানে কোন শেড নেই। এখানে টিকিটের দাম থাকে সবচেয়ে কম, আর এখানেই দর্শক আসে সবচেয়ে বেশি। এই গরমে বলেন তারা প্রচণ্ড কষ্ট পায় রোদের জন্য।”
“আমরা সবাই সম্মত হয়েছি, এখানে আমরা একটা ক্যানোপি সেটআপ করে দিব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো। এতে পুরো জিনিসটা শেডের ভেতরে এসে যাবে। সাম্প্রতিক সময়ে জাতীয় স্টেডিয়ামে করা হয়েছে। আমরা এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছি। আশা করি এই জিনিসটা দ্রুত আপনারা দেখতে পারবেন।”
পূর্ব গ্যালারিতে ক্যানোপি শেডের সিদ্ধান্ত নেওয়ার আগে এরই মধ্যে ক্লাব হাউজের ছাউনির নিচে পরীক্ষামূলকভাবে বড় ফ্যান লাগিয়েছে বিসিবি। যাতে তীব্র গরমে কিছুটা হলেও আরাম পেতে পারেন মাঠে খেলতে দেখতে আসা দর্শকরা।
এছাড়া স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদার কিছুটা মেটানোর কথাও ভাবছে বিসিবি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পরামর্শ অনুযায়ী শিগগিরই এটির কাজ শুরু করে দেওয়া হতে পারে।
“মাননীয় ক্রীড়ামন্ত্রী আমিনুল ভাইও এই জিনিসটা বলেছেন, আমরাও একমত এটার সঙ্গে যে, আমাদের সোলার সিস্টেম। একটা বড় অংকের টাকা আমাদের দিতে হয় প্রতি মাসে বিদ্যুৎ বিল হিসেবে। আমরা চেষ্টা করছি এটা নিয়ে... এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি... আমরা পুরো স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে সোলার সিস্টেম করে দেব।”
“এটা পরিবেশের জন্য ভালো। বিদ্যুৎ বাঁচাবে এবং সব কিছু হিসেব করে দেখতে হবে বিনিয়োগের সঙ্গে প্রাপ্তিটা কেমন। সব কিছু হিসেব করে সোলার সিস্টেম বসানো হবে। এটা এখন মাত্র রেকি করা হয়েছে। সব বিবেচনা করে এটা করতে পারলে আমাদের জন্য গর্বের বিষয় হবে।”

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করেছেন নাহিদ রানা। গতি, সুইং ও বৈচিত্রময় বোলিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। ব্যাটারদের নাভিশ্বাস তোলা নাহিদ ছিলেন পুরোদস্তর ‘হাড়কিপটে’। এবার পিএসএলের শিরোপা নির্ধারণী মঞ্চ গতির ঝড় তুলতে পুরোপুরি প্রস্তুত এই ডানহাতি পেসার।
পিএসএলে এবারের আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে রানার দল পেশাওয়ার জালমি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে চলতি মাসের ১৪ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফিরেছিলেন নাহিদ রানা। তখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পিএসএলের বাকি অংশে এই টাইগার পেসারকে আর এনওসি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে খেলার জন্য তাকে আবারও এনওসি দেওয়া হয়।
দেশে ফেরার আগে পিএসএলে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছিলেন রানা। বল করেছেন মোট ১৪ ওভার। ওভারপ্রতি মাত্র ৫.৪২ রান খরচ করেন এই গতিতারকা। গড় ১০.৮৫, স্ট্রাইক রেট ১২ অর্থাৎ প্রতি ১২ বলে একটি করে উইকেট নিয়েছেন এই পেসার।
এবারের পিএসএলে বোলারদের মধ্যে সর্বনিম্ন ইকোনমি রেট রানার। দুই নম্বরে থাকা মোহাম্মদ আব্বাস ৩ ম্যাচে ওভারপ্রতি ৫.৭৫ রান খরচ করেছেন আর তিনে থাকা ফখর জামানের ইকোনমি রেট ৫.৮০।
২০২৬ পিএসএল দিয়েই দেশের বাইরের লিগে অভিষেক হয় রানার। প্রথম ম্যাচে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি। তিন ওভার বল করে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

দ্বিতীয় ম্যাচ থেকেই নিজের জাত চেনাতে শুরু করেন রানা। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে তুলে নেন ৩ উইকেট, ১.৭৫ ইকোনমি রেটে খরচ করেন মাত্র ৭ রান। এই ম্যাচে মোট ২০ টি ডট বল করেন রানা। পিএসএল ইতিহাসের এক ইনিংসে সর্বোচ্চ ডট বল করার রেকর্ডে ভাগ বসান ২৩ বছর বয়সী এই তরুণ।
এর আগে ২০১৮ সালে মোহাম্মদ নওয়াজ ২০টি ডট বল করে এই রেকর্ডটি গড়েছিলেন। তবে পেসার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ডট বলের রেকর্ডটি এখন এককভাবে রানার নামেই।
লাহোর কালান্দার্সের বিপক্ষে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ৩ ওভার বোলিং করে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন রানা। দেশে ফেরার আগে নিজের সবশেষ ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে ২৪ রান খরচায় তুলে নেন ২ উইকেট।
পিএসএল থেকে দেশে ফিরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও গতির ঝড় তোলেন রানা। তিন ওয়ানডেতে ৮ উইকেট নিয়ে হন সিরিজসেরা।

‘ব্ল্যাক ক্যাপসদের’ বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারের কোটা পূরণ করা রানার ৫৯ টি ডেলিভারিই ছিল ১৪০ কিলোমিটারের ওপরে। দ্বিতীয় ওয়ানডেতে তাঁর গড় গতি ছিল প্রায় ১৪৬ কিলোমিটার ঘণ্টায়।
রানার গতি ঝলক আরও একবার দেখা যাবে চলতি পিএসএল ফাইনালে। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচ। একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনা করেই নাকি নাহিদকে ছাড়পত্র দিয়েছে বিসিবি। বোর্ড মনে করছে, বিদেশের মাটিতে এমন হাই-ভোল্টেজ ফাইনালের চাপ সামলানোর অভিজ্ঞতা রানাকে মানসিকভাবে আরও পরিপক্ক করে তুলবে, যা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে পারফর্ম করতে সহায়ক হতে পারে।

কঠিন লক্ষ্যে দারুণ উদ্বোধনী জুটিতে জেগেছিল জয়ের আশা। কিন্তু প্রথম উইকেট পড়ার পর রান আউটের কালো ছায়া পড়ল ইনিংসে। শেষ হয়ে গেল সব সম্ভাবনা। আবার হেরে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সফরকারীদের ১৫৪ রানের জবাবে ১৩৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের ম্যাচ জেতার সম্ভাবনা শেষ হয় মূলত ৩টি রান আউটে। এক ম্যাচে বাংলাদেশের এর চেয়ে বেশি রান আউটের ঘটনা আছে স্রেফ দুইটি। ২০১৪ সালে ভারত ও ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৪টি করে।
রান তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ৷ কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৪৬ রান করে ফেলেন দিলারা আক্তার দোলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
সপ্তম ওভারে আক্রমণে এসে উদ্বোধনী জুটি ভাঙেন কাভিশা দিলহারি। ৪ চারে ২৩ রান করে ফেরেন দিলারা।
আরেক ওপেনার জয়িতা ইতিবাচক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে দশম ওভারে রান আউটে কাটা পড়েন তরুণ এই ব্যাটার। ৩ চারের সঙ্গে১ ছক্কায় ২৩ বলে তিনি খেলেন ২৯ রানের ইনিংস।
এরপর জয়িতার মতোই রান আউটে থামতে হয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৭ বলে ৭) ও সোবহানা মোস্তারি (২ বলে ০)। তিনটি রান আউটেই অন্য প্রান্তে ছিলেন শারমিন আক্তার সুপ্তা।
ছয় নম্বরে নেমে এদিন তেমন কিছু করতে পারেননি প্রথম ম্যাচে ঝড় তোলা স্বর্ণা আক্তার। ফলে নিশ্চিত পরাজয়ের দিকে এগোতে থাকে বাংলাদেশ। ১২ রান করে আউট হন স্বর্ণা।
শেষ পর্যন্ত খেলে ৪ চারে ৪৭ বলে ৪৫ রান করেন সুপ্তা।
শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট নেন কাভিশা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তেমন সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে হাসিনি পেরেরাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
প্রতিরোধের চেষ্টা করেন ইমেশা দুলানি ও অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে এই জুটিতে বেশি দূর যেতে দেননি একাদশে ফেরা রিতু মনি। ১১তম ওভারে ২৭ রান করা দুলানি ফিরলে ৩৭ বলে ৪৪ রানের জুটি।
শুরু থেকে খেলতে থাকা আতাপাত্তুকে থামান সুলতানা খাতুন। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে ৬ চারে ৩৭ বলে ৪২ রানের ইনিংস।
এরপর ঝড় তোলেন হার্শিতা মাধবি ও নিলাকশিকা সিলভা। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে মাত্র ৩৭ বলে যোগ করেন ৬১ রান। শেষের কয়েক ওভারে গড়ে ১০ রান করে নেয় সফরকারীরা।
ইনিংসের শেষ বলে আউট হওয়া হার্শিতা ৪ চার ও ২ ছক্কায় ২৯ বলে করেন ৪৯ রান। নিলাকশিকা সিলভার ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারিহা, নাহিদা আক্তার, রিতু ও সুলতানা।
একই মাঠে শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন দলের ড্রেসিংরুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগকে ইলেকট্রনিক সিগারেট বা ভেপ ব্যবহার করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ম্যাচ চলাকালীন 'ধূমপান' করার অপরাধে রিয়ান পরাগকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বিসিসিআই।
পরাগকে এক নোটিশে বিসিসিআই জানিয়েছে, তিনি খেলোয়াড়দের আচরণবিধির ২.১ অনুচ্ছেদের অধীনে লেভেল-১ পর্যায়ের অপরাধ করেছেন। এই ধারাটি সাধারণত খেলোয়াড় বা কর্মকর্তাদের সাধারণ কোনো শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিধি অনুযায়ী ড্রেসিংরুমে ধূমপান করে পরাগ খেলার ভাবমূর্তি নষ্ট করেছেন।
আইপিএলের চলতি মৌসুমে পরাগ তাঁর ১৪ কোটি রুপির চুক্তি অনুযায়ী, প্রতি ম্যাচের পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১ কোটি রুপি। সেই হিসেবে ২৫ শতাংশ জরিমানার পরিমাণ প্রায় ২৫ লক্ষ। যেহেতু এটি তাঁর প্রথম অপরাধ হিসেবে গণ্য হয়েছে, সেই বিবেচনায় ২৫ লক্ষ টাকা বেশ বড় অংকের জরিমানাই।
আচারণবিধি অনুযায়ী এতে বেপরোয়া এবং এড়ানো সম্ভব এমন আচরণের কথাও উল্লেখ আছে। অপরাধটি কতটা গুরুতর তা বিচারের সময় কয়েকটি বিষয় দেখা হয়—কাজটি কি উদ্দেশ্যপ্রণোদিত ছিল, নাকি বেপরোয়া, অবহেলাজনিত, এড়ানো সম্ভব ছিল এমন, নাকি স্রেফ দুর্ঘটনাবশত। এছাড়া, যিনি অভিযোগ দায়ের করবেন, তিনিই ঠিক করবেন এই অপরাধটি কতটা মারাত্মক (যা সামান্য অপরাধ বা 'লেভেল-১' থেকে শুরু করে চরম পর্যায়ের অপরাধ বা 'লেভেল-৪' পর্যন্ত হতে পারে)।
বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পরাগকে এই নোটিশ দেওয়া হয়েছে। তাঁর আপিল করার অধিকার থাকলেও, তাতে বিষয়টি নিয়ে তদন্ত এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হতে পারে। জানা গেছে, এই পরাগ জরিমানা মেনে নিয়ে বিষয়টি এখানেই মিটিয়ে ফেলতে চান।
২৪ বছর বয়সী রিয়ান পরাগ এবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সঞ্জু স্যামসন দল পরিবর্তন করে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ায় পরাগের ওপর নেতৃত্বের ভার তুলে দেয় কর্তৃপক্ষ। তবে নেতৃত্বের পাশাপাশি ব্যাটে হাতেও তিনি চূড়ান্ত ব্যর্থ। এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ১১৭ রান, গড় ১৪.৬৩।