শুরুর আগে আরও একবার বদলে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) ক্রিকেটের সূচি। তিন মাস পিছিয়ে আগামী জুলাইয়ে হবে প্রথম নারী বিপিএল। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিকভাবে আগামী ৪ এপ্রিল শুরু করে ১৪ এপ্রিল ফাইনাল ম্যাচের সূচি ঘোষণা করেছিল বোর্ড। তবে এখন সেই ভাবনা সরে এসেছে তারা।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে পরামর্শের পর, দলগুলোর প্রস্তুতির সময় দেওয়া যেমন স্কোয়াড গঠন, বিদেশি ক্রিকেটার আনা ও পরিকল্পনা সাজাতে সুবিধার জন্য টুর্নামেন্টটি জুলাই মাসে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিবর্তিত এই সূচি আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সঙ্গেও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এরপর নারী বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে।
নতুন পরিকল্পনা অনুয়ায়ী, ডব্লিউবিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাতেও ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২১ জুলাই ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড় তালিকা ও স্পন্সরের বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।
No posts available.
১১ মার্চ ২০২৬, ৬:৪৭ পিএম
১১ মার্চ ২০২৬, ৪:০০ পিএম

আগুনে বোলিংয়ে পাকিস্তানকে অল্পেই গুঁড়িয়ে দিলেন নাহিদ রানা। পরে ছোট লক্ষ্যে তাণ্ডব চালালেন তানজিদ হাসান তামিম। দুই তরুণের উজ্জ্বল নৈপুণ্যে পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ১৫.১ ওভারে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।
ম্যাচে দুই দল মিলে খেলেছে ৪৫.৫ ওভার। বাংলাদেশ-পাকিস্তানের এটিই সবচেয়ে সংক্ষিপ্ত ওয়ানডে ম্যাচ। এর আগে ২০১১ সালে ৫৬.১ ওভারে শেষ হয়ে গিয়েছিল দুই দলের ওয়ানডে।
২০১৮ সালের এশিয়া কাপের এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল বাংলাদেশ। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে ১৬১ রানে পাকিস্তানকে অলআউট করেছিল বাংলাদেশ।
পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশকে জয় এনে দেওয়ার কারিগর নাহিদ। টানা ৭ ওভারের স্পেলে মাত্র ২৪ রানে ৫ উইকেট নেন ২৩ বছর বয়সী পেসার। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিংয়ের রেকর্ড এটি।
রান তাড়ায় প্রথম দুই ওভারে অতিরিক্ত থেকেই ১১ রান পেয়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে আলতো শটে আউট হয়ে যান সাইফ হাসান।
শুরুর ধাক্কা সামলে পাল্টা আক্রমণ করেন তানজিদ হাসান তামিম। একের পর এক বাউন্ডারি মেরে মাত্র ৩৩ বলে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৬৭ বলে তিনি গড়েন ৮২ রানের জুটি।
জয় থেকে মাত্র ৬ রান দূরে থাকতে কট বিহাইন্ড হয়ে যান ৩৩ বলে ২৭ রান করা শান্ত। পরে লিটন কুমার দাসকে নিয়ে ম্যাচ শেষ করে মাঠ ছাড়েন তামিম। ৭ চার ও ৫ ছক্কায় মাত্র ৪২ বলে তিনি করেন ৬৭ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রয়েসয়ে শুরু করেন পাকিস্তানের দুই অভিষিক্ত ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। প্রথম ৯ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা।
দশম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ধস নামান নাহিদ। তার প্রথম ওভারের শেষ বলে স্ল্যাশ করতে গিয়ে পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন সাহিবজাদা। পরের ওভারে তার গতিময় ডেলিভারিতে পুল করতে গিয়ে আকাশে তুলে দেন আরেক অভিষিক্ত শামিল হোসেন। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস।
তরুণ পেসারের পরের ওভারে আরেকটি গতিময় ডেলিভারির শিকার মাজ সাদাকাত। বুক বরাবর ধেয়ে আসা বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন ১৮ রান করা অভিষিক্ত ওপেনার।
পরে ইনিংসের অন্যতম সেরা ডেলিভারিটি করেন নাহিদ। ফোর্থ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেন মোহাম্মদ রিজওয়ান। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন। এরপর সালমান আগাকে ফিরিয়ে পূর্ণ হয় নাহিদের ৫ উইকেট।
টানা পাঁচ ওভারে ৫ উইকেট নেওয়ার পর নাহিদকে আরও দুই ওভার করান অধিনায়ক মিরাজ। নাহিদের সপ্তম ওভারে আসে আরেকটি উইকেটের সুযোগ। কিন্তু ফাহিম আশরাফের বিপক্ষে রিভিউ নেয়নি বাংলাদেশ। তাই ষষ্ঠ উইকেট পাওয়া হয়নি তরুণ পেসারের।
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোনো ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারের উইকেট নিলেন নাহিদ। প্রথম পাঁচ ব্যাটার না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর প্রথম ৫ উইকেটের সবকটি একাই নেন রিশাদ হোসেন।
নাহিদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ছিল মোট ৫ উইকেট। এবার ষষ্ঠ ম্যাচে প্রথম ৫ ওভারেই তিনি নিলেন ৫টি উইকেট।
এছাড়া মিরপুরে প্রায় ১১ বছর পর ৫ উইকেটের দেখা পেলেন বাংলাদেশের কোনো পেসার। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।
নাহিদের আগে দেশের মাঠে পেসারদের মধ্যে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ২০২৩ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নেন তরুণ পেসার।
পরে নাহিদ আর না পেলেও উইকেট শিকারে যোগ দেন মিরাজ। চমৎকার ডেলিভারিতে পাকিস্তানের চতুর্থ অভিষিক্ত ব্যাটার আব্দুল সামাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। পরে একই ওভারে হুসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকেও আউট করেন মিরাজ।
নতুন স্পেলে ফিরে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ আউট করেন তাসকিন আহমেদ। মাত্র ৮২ রানে ৯ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। সেখান থেকে একাই দলকে এগিয়ে দেন ফাহিম আশরাফ।
দশম উইকেটে আবরার আহমেদকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ফাহিম। যেখানের আবরারের অবদান ১০ বলে শূন্য রান। নতুন স্পেলে ফিরে ৩১তম ওভারে ফাহিমকে ফিরিয়ে পাকিস্তানকে অলআউট করে দেন মোস্তাফিজুর রহমান। ৬ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৭ রান নেন ফাহিম।
নাহিদের ৫ উইকেট ছাড়াও টানা ১০ ওভারের স্পেলে ২৮ রানে ৩ উইকেট নেন মিরাজ।

শুরুর গতি-বাউন্সের ঝড় তুললেন নাহিদ রানা। তার টানা ৫ উইকেটের পর যোগ দিলেন মেহেদী হাসান মিরাজ। দুজনের চমৎকার বোলিংয়ে পাকিস্তানকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে গুঁড়িয়ে গেল পাকিস্তান। সিরিজে লিড নিতে বাংলাদেশের সামনে এখন মামুলি লক্ষ্য।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে ১৬১ রানে পাকিস্তানকে অলআউট করেছিল বাংলাদেশ।
পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার কারিগর নাহিদ। টানা ৭ ওভারের স্পেলে মাত্র ২৪ রানে ৫ উইকেট নেন ২৩ বছর বয়সী পেসার। পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং।
টস হেরে ব্যাট করতে নেমে রয়েসয়ে ইতিবাচক শুরুই করেন পাকিস্তানের দুই অভিষিক্ত ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। প্রথম ৯ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা।
দশম ওভারে প্রথমবার আক্রমণে এসেই ধস নামান নাহিদ। তার প্রথম ওভারের শেষ বলে স্ল্যাশ করতে গিয়ে পয়েন্টে সহজ ক্যাচ তুলে দেন সাহিবজাদা। পরের ওভারে তার গতিময় ডেলিভারিতে পুল করতে গিয়ে আকাশে তুলে দেন আরেক অভিষিক্ত শামিল হোসেন। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস।
তরুণ পেসারের পরের ওভারে আরেকটি গতিময় ডেলিভারির শিকার মাজ সাদাকাত। বুক বরাবর ধেয়ে আসা বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন ১৮ রান করা অভিষিক্ত ওপেনার।
পরে ইনিংসের অন্যতম সেরা ডেলিভারিটি করেন নাহিদ। ফোর্থ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেন মোহাম্মদ রিজওয়ান। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন। এরপর সালমান আগাকে ফিরিয়ে পূর্ণ হয় নাহিদের ৫ উইকেট।
টানা পাঁচ ওভারে ৫ উইকেট নেওয়ার পর নাহিদকে আরও দুই ওভার করান অধিনায়ক মিরাজ। নাহিদের সপ্তম ওভারে আসে আরেকটি উইকেটের সুযোগ। কিন্তু ফাহিম আশরাফের বিপক্ষে রিভিউ নেয়নি বাংলাদেশ। তাই ষষ্ঠ উইকেট পাওয়া হয়নি তরুণ পেসারের।
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোনো ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারের উইকেট নিলেন নাহিদ। প্রথম পাঁচ ব্যাটার না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর প্রথম ৫ উইকেটের সবকটি একাই নেন রিশাদ হোসেন।
নাহিদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ছিল মোট ৫ উইকেট। এবার ষষ্ঠ ম্যাচে প্রথম ৫ ওভারেই তিনি নিলেন ৫টি উইকেট।
এছাড়া মিরপুরে প্রায় ১১ বছর পর ৫ উইকেটের দেখা পেলেন বাংলাদেশের কোনো পেসার। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।
নাহিদের আগে দেশের মাঠে পেসারদের মধ্যে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ২০২৩ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নেন তরুণ পেসার।
পরে নাহিদ আর না পেলেও উইকেট শিকারে যোগ দেন মিরাজ। চমৎকার ডেলিভারিতে পাকিস্তানের চতুর্থ অভিষিক্ত ব্যাটার আব্দুল সামাদকে ফেরান বাংলাদেশ অধিনায়ক। পরে একই ওভারে হুসাইন তালাত ও শাহিন শাহ আফ্রিদিকেও আউট করেন মিরাজ।
নতুন স্পেলে ফিরে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ আউট করেন তাসকিন আহমেদ। মাত্র ৮২ রানে ৯ উইকেট হারিয়ে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। সেখান থেকে একাই দলকে এগিয়ে দেন ফাহিম আশরাফ।
দশম উইকেটে আবরার আহমেদকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ফাহিম। যেখানের আবরারের অবদান ১০ বলে শূন্য রান। নতুন স্পেলে ফিরে ৩১তম ওভারে ফাহিমকে ফিরিয়ে পাকিস্তানকে অলআউট করে দেন মোস্তাফিজুর রহমান। ৬ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৩৭ রান নেন ফাহিম।
নাহিদের ৫ উইকেট ছাড়াও টানা ১০ ওভারের স্পেলে ২৮ রানে ৩ উইকেট নেন মিরাজ।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার
পর আইসিসি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিল ভারতের একাধিক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ব্যাটারদের
র্যাঙ্কিংয়ে শীর্ষ দুই স্থানই এখন চ্যাম্পিয়ন ভারতের দখলে। শীর্ষে আরও পোক্ত হয়েছেন
অভিষেক শর্মা আর দুইয়ে উঠে এসেছেন ইশান কিশান। তবে বোলারদের র্যাঙ্কিংয়ে রাজত্ব হারিয়েছেন
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী। ভারতীয় স্পিনারকে হটিয়ে
এক নম্বরে এখন রশিদ খান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের
১০ম আসরে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার গল্প লিখছিলেন অভিষেক। তবে শিরোপার মঞ্চে
নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেন বাহাতি ব্যাটার। ফাইনালে কিউইদের বিপক্ষে ২১
বলের ৫২ রানের বিধ্বসী ইনিংস
খেলা অভিষেকের রেটিং পয়েন্ট এখন ৮৭৫।
একই ম্যাচে ২৫ বলে ৫২ করেন
ইশান কিশান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে
খেলেন ১৮ বলের ৩৯ রানের ইনিংস।
দুই ধাপ উপরে উঠে আসা ২৭ বছর বয়সী ডানহাতি ব্যাটার ৮৭১ রেটিং নিয়ে সতীর্থ অভিষেকের
ঘাড়ে নিঃস্বাস ফেলছেন তিনি। ইংল্যান্ডের ফিল
সল্ট ও পাকিস্তানের সহিবজাদা
ফারহানকে পেছনে ফেলেছেন ইশান কিশান। ২০২২ সালের সেপ্টেম্বরে
শেষবার একই দলের দুই ব্যাটার
পাকিস্তানের বাবর
আজম ও মোহাম্মদ রিজওয়ান
এক–দুই নম্বরে ছিলেন।
শীর্ষস্থান থেকে মাত্র
চার পয়েন্টের ব্যবধান পিছিয়ে থাকা কিশানের সামনে সুযোগ রয়েছে বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও অভিষেক শর্মার
পর চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এক নম্বরে ওঠার।
নিউজিল্যান্ড ওপেনার টিম সেইফার্ট সেমিফাইনালে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ ও ভারতের
বিপক্ষে ফাইনালে ৫২ রানের ইনিংসের
পরে র্যাঙ্কিংয়ে চার
ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ স্থানে
উঠেছেন। অন্যদের মধ্যে বড় লাফ দিয়েছেন—ইংল্যান্ডের জ্যাকব বেথেল (১৭ ধাপ, ১৬তম), বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট
সঞ্জু স্যামসন (১৮ ধাপ, ২২তম), শিবম
দুবে (৪ ধাপ, ২৭তম),
এবং উইল জ্যাকস (৮
ধাপ, ৫৮তম)।
বোলিং র্যাঙ্কিংয়ে ভারতের
স্পিনার ররুণ চক্রবর্তী শীর্ষস্থান
হারিয়েছেন। যদিও সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি
বিশ্বকাপে সর্বোচ্চ
উইকেটশিকারী ছিলেন তিনি (৯ ম্যাচে ১৪
উইকেট)। চার বছরের
বেশি সময় ধরে শীর্ষে
থাকা আফগানিস্তানের তারকা রশিদ খান আবারও প্রথম স্থানে ফিরে পেলেন। ইংল্যান্ডের আদিল রশিদ
সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে
চতুর্থ স্থানে উঠে এসেছেন।
ভারতের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ, ফাইনালে মাত্র ১৫ রান দিয়ে চার উইকেট
নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ
হওয়ার পর র্যাঙ্কিংয়ে
এক ধাপ এগিয়ে ষষ্ঠ
স্থানে এই পেসার। তাঁর সতীর্থদের মধ্যে এগিয়েছেন অক্ষর
প্যাটেল (৬ ধাপ, ১৭তম),
হার্দিক পান্ডিয়া (৪ ধাপ, ৪৬তম)।

সালমান আলি আগার কোমরের ওপরের উচ্চতায় শর্ট বল করলেন নাহিদ রানা। অন সাইডে খেলার চেষ্টা করলেন পাকিস্তানি ব্যাটার। কিন্তু ঠিকঠাক ব্যাটে হয়নি তার। শর্ট লেগে দাঁড়িয়ে দুবারের চেষ্টায় তালুবন্দী করলেন তানজিদ হাসান তামিম। প্রথম ৫ ওভারে ৫ উইকেট হয়ে গেল নাহিদের।
দুর্দান্ত বোলিংয়ে গতি ও বাউন্সের ঝড় তুলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিলেন নাহিদ। মিরপুরে বুধবার দুপুরের ম্যাচে তরুণ পেসারের গতিময় বোলিংয়ের সঙ্গে বাউন্সের মিশেলে নাস্তানাবুদ হলেন পাকিস্তানের প্রথম পাঁচ ব্যাটার।
ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোনো ম্যাচে প্রতিপক্ষের প্রথম পাঁচ ব্যাটারের উইকেট নিলেন নাহিদ। প্রথম পাঁচ ব্যাটার না হলেও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর প্রথম ৫ উইকেটের সবকটি একাই নেন রিশাদ হোসেন।
নাহিদের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে ছিল মোট ৫ উইকেট। এবার ষষ্ঠ ম্যাচে প্রথম ৫ ওভারেই তিনি নিলেন ৫টি উইকেট। পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট পাওয়া বাংলাদেশের দ্বিতীয় বোলার তিনি। এর আগে ২০১৯ বিশ্বকাপে ৭৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান।
এছাড়া মিরপুরে প্রায় ১১ বছর পর ৫ উইকেটের দেখা পেলেন বাংলাদেশের কোনো পেসার। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে পরপর দুই ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ।
নাহিদের আগে দেশের মাঠে পেসারদের মধ্যে সবশেষ ৫ উইকেট নিয়েছিলেন হাসান মাহমুদ। ২০২৩ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নেন তরুণ পেসার।
দশম ওভারে প্রথম আক্রমণে আসেন নাহিদ। ওভারের শেষ বলে সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন ২৩ বছর বয়সী পেসার। পরের ওভারে তার গতিময় ডেলিভারিতে পুল করতে গিয়ে আকাশে তুলে দেন আরেক অভিষিক্ত শামিল হোসেন। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস।
তরুণ পেসারের পরের ওভারে আরেকটি গতিময় ডেলিভারির শিকার মাজ সাদাকাত। বুক বরাবর ধেয়ে আসা বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে সাইফ হাসানের হাতে ক্যাচ দেন ১৮ রান করা অভিষিক্ত ওপেনার।
পরে ইনিংসের অন্যতম সেরা ডেলিভারিটি করেন নাহিদ। ফোর্থ স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়ার মুখে খোঁচা দেন মোহাম্মদ রিজওয়ান। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন লিটন। এরপর সালমান আগাকে ফিরিয়ে পূর্ণ হয় নাহিদের ৫ উইকেট।
টানা পাঁচ ওভারে ৫ উইকেট নেওয়ার পর নাহিদকে আরও দুই ওভার করান অধিনায়ক মিরাজ। নাহিদের সপ্তম ওভারে আসে আরেকটি উইকেটের সুযোগ। কিন্তু ফাহিম আশরাফের বিপক্ষে রিভিউ নেয়নি বাংলাদেশ। তাই ষষ্ঠ উইকেট পাওয়া হয়নি নাহিদের।
নাহিদের তাণ্ডবের পর উইকেট শিকারে যোগ দেন মিরাজ নিজেই। তিনি নেন পরের ৩টি উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ৮১ রান।

গত বছরের ৬ অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনের বৈধতা নিয়ে নির্বাচন বর্জনকারী ক্রীড়া সংগঠকরা প্রশ্ন তুলে গণমাধ্যমে অসংখ্যবার বিবৃতি-বক্তব্য দিয়েছে। ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স ব্যানারে একটার পর একটা সংবাদ সম্মেলন করে বিসিবির নির্বাচিত কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে দ্রুত এই কমিটি ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গত ৮ মার্চ ক্যাটাগরি-২ ( ঢাকার ক্লাব কোটা) এবং ১০ মার্চ ক্যাটাগরি-১ ( জেলাও বিভাগীয় কোটা) ও ক্যাটাগরি-৩ ( সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ, শিক্ষা বোর্ডসমূহ, বিকেএসপি, ক্রীড়া পরিদপ্তর, এনএসসি, মহিলা ক্রীড়া সংস্থা, আম্পায়ার্স প্রতিনিধি) থেকে একদল কাউন্সিলর বিসিবির নির্বাচনের অনিয়ম তদন্তে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে আবেদন করেছেন।
বিসিবির নির্বাচনের অনিয়ম নিয়ে তাঁদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১১ মার্চ) ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সভাপতি করে ৫ সদস্যের তদন্ত কমিটিতে রাখা হয়েছে যুবও ক্রীড়া মন্ত্রানালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফারুক,যুগ্ম পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাসিমুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার সালেহ আকরামকে। নির্বাচনে অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী ৫ সদস্যের তদন্ত কমিটি অনুমোদন করেছেন বলে বলে জাতীয় ক্রীড়া পরিষদের প্রজ্ঞাপনে বলা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুবও ক্রীড়া মন্ত্রনালয়কে জমা দিতে হবে।
তদন্ত কমিটিকে তদন্তকাজে ৬টি বিষয়ের উপর গুরুত্ব দিতে বলা হয়েছে। যার মধ্যে বিসিবির নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত প্রাপ্ত অভিযোগসমূহ পর্যালোচনা, অভিযোগে উন্থাপিত বিষয়সমূহের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও দলিলাদি সংগ্রহ করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহন, কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠণতন্তম প্রযোজ্য আইন, বিধি ও প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন হয়েছে কি না, তা পরীক্ষা করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব/সংস্থা থেকে ব্যাখ্যা গ্রহন করা, অভিযোগসমূহের প্রেক্ষিতে কোনো অনিয়ম বা বিধিবহির্ভুত কার্যক্রম সংঘটিত হয়েছে কি না, তা নিরুপন করা এবং ভবিষ্যতে কাউন্সিলর মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাও জবাবহিদিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা।
এমন একটা সময়ে বিসিবির নির্বাচনে অনিয়ম তদন্তে তদন্ত কমিটি গঠনের প্রজ্ঞাপন জারী করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যখন শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে বিসিবি পরিচালকদের সাথে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম ওডিআই ম্যাচ দেখছেন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার আগে বিসিবির প্রবেশ পথে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।