
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে এসে যেভাবে চাচ্ছে, ঠিক সেভাবেই যেন সব পাচ্ছে পাকিস্তান। যে কারণে সুপার এইটে এখনও কোনো ম্যাচ না জিতেও টিকে আছে তাদের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা। সেজন্য মেলাতে হবে কঠিন এক সমীকরণ।
কলম্বোতে শুক্রবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। আর এতেই বেঁচে গেছে পাকিস্তানের সেমি-ফাইনাল খেলার স্বপ্ন। কারণ কিউইরা জিতলেই বিদায়ঘণ্টা বেজে যেত পাকিস্তানের।
সুপার এইটের দ্বিতীয় গ্রুপে এখন বাকি একটি ম্যাচ। পাল্লেকেলেতে শনিবার সন্ধ্যায় ওই ম্যাচে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানের। তারা আগে ব্যাট করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৬৪ রানের। পরে ব্যাট করলে ম্যাচ শেষ করতে হবে ১৩.৫ ওভারের মধ্যে।
গ্রুপে আপাতত তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বাইয়ের মাঠে খেলতে হবে তাদের। এছাড়া তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে নিউ জিল্যান্ড। এছাড়া দুই ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১ ও শ্রীলঙ্কার ঝুলিতে শূন্য।
সবার আগে সুপার এইট থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা। তাই শনিবার তারা পাকিস্তানের বিপক্ষে জিতলেও কোনো লাভ হবে না। উল্টো বাদ পড়ে যাবে পাকিস্তান। আর ৩ পয়েন্ট নিয়ে কলকাতায় প্রথম সেমি-ফাইনালের টিকেট পেয়ে যাবে নিউ জিল্যান্ড।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি পাকিস্তান জিতে যায়, তখন সমান ৩ পয়েন্ট হয়ে যাবে পাকিস্তান ও নিউ জিল্যান্ডের। সেক্ষেত্রে হিসেবে আসবে নেট রান রেট। আপাতত +১.৩৯০ নেট রান রেট নিয়ে কিছুটা স্বস্তিতে কিউইরা। আর পাকিস্তানের নেট রান রেট -০.৪৬১!
তাই নেট রান রেটে নিউ জিল্যান্ডকে টপকে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৪ রানের জিততে হবে পাকিস্তানের। এছাড়া পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে তাদের। এই সমীকরণ মেলাতে পারলে কলম্বোতে প্রথম সেমি-ফাইনাল খেলবে দলটি।
পাকিস্তান যদি সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয়, তাহলে প্রথম সেমি-ফাইনাল ম্যাচটি হবে কলকাতার মাঠে। পাকিস্তান সেরা চারে উঠলে, ম্যাচটি হবে কলম্বোতে। প্রথম সেমি-ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত অথবা ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয়টিতে সম্ভাব্য লড়াই ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার।
No posts available.
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ পিএম
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৪ পিএম

কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে নিউ জিল্যান্ড। এই ম্যাচে শেষেই দেশে ফিরবেন কিউই পেসার ম্যাট হেনরি।
সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন হেনরি। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন এই তারকা পেসার।
এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন,
‘ম্যাট ও হলির জন্য এটি খুবই আনন্দের মুহূর্ত। তাদের পরিবারের জন্য বিশেষ সময়। আমরা সবাই তাদের জন্য শুভকামনা জানাই।‘
নিউ জিল্যান্ড সেমি-ফাইনালে উঠলে হেনরিকে আবার দলে পাওয়ার আশা দেখছেন কোচ,
‘এখনও অনেক কিছু নির্ভর করছে সামনে কী হয় তার ওপর। আশা করছি দলের জন্য এবং ম্যাটের জন্য সবকিছু অনুকূলে যাবে, এবং টুর্নামেন্টের শেষ দিকে আমরা তাকে আবার মাঠে দেখতে পাব।‘
আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করবে নিউ জিল্যান্ড। তবে হেরে গেলে কাল তাকিয়ে থাকতে হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের ওপর।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কিউইদের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি হেনরি। পাঁচ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট, ইকোনমি রেট ৭.৩৮।
এর আগে গ্রুপ পর্বে আরেক পেসার লকি ফার্গুসনও পিতৃত্বকালীন ছুটি নিয়ে কানাডার বিপক্ষে ম্যাচ খেলেননি। পরে দলে ফিরে ২৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচে খেলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে খাদের কিনারায় চলে যায় ভারত। এরপর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে আবার সেমি ফাইনালে যাওয়ার দৌড়ে ফিরে সূর্যকুমার যাদবের দল। আগামী রোববার ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দুই দলের জন্যই অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে। তবে বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে খেলার ফল না হলেই শেষ হয়ে যাবে ভারতের বিশ্বকাপ অভিযান।
ভারত প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও পরে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় তুলে ঘুরে দাঁড়ায়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইট শুরু করে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে, পরে প্রোটিয়াদের কাছে বিশাল ব্যবধানে হারে ক্যারিবিয়রা।
সেমিফাইনালের সমীকরণ বেশ সহজ—ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে যে দল জিতবে, তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে। তবে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে বা পরিত্যক্ত হলে পরিস্থিতি জটিল হবে। সুপার এইট পর্বে দুই ম্যাচ করে খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—উভয়েরই সংগ্রহ ২ পয়েন্ট। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে পৌঁছে যাবে। বর্তমানে ভারতের নেট রান রেট -০.১০০, যেখানে ওয়েস্ট ইন্ডিজের +১.৭৯১।
ভারতের সমর্থকদের জন্য সুখবর হলো—রোববার কলকাতায় আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকার পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, আর ম্যাচ শুরুর সময় তা নেমে আসবে প্রায় ২৫–২৬ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যার দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ফলে ম্যাচটি নির্বিঘ্নে শেষ হওয়ারই সম্ভাবনা বেশি। ইতিবাচক এই আবহাওয়ার পূর্বাভাস ভারত জাতীয় ক্রিকেট দল–এর জন্য বড় স্বস্তির খবরই বটে। আর বৃষ্টি হলেও ইডেন গার্ডেন্স–এর আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কারণে পুরো ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা কমই।
এই ম্যাচে সন্ধ্যার পর শিশিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশির পড়লে বল ভিজে পিচ্ছিল হয়ে যায়, যা বোলারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তাই টস জেতা দল কৃত্তিম আলোয় লক্ষ্য তাড়া করার সিদ্ধান্ত নিতে পারে।
এই গ্রুপের অন্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচের ফলাফল সরাসরি সেমির সমীকরণে বড় প্রভাব না ফেললেও—ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও দক্ষিণ আফ্রিকা—তিন দলেরই গ্রুপসেরা হওয়ার সুযোগ আছে। গ্রুপ চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে অন্য গ্রুপের রানার্সআপের মুখোমুখি হবে।
এদিকে ভারতের ব্যাটার তিলক ভার্মা জানিয়েছেন, শুরুতেই উইকেট পড়লেও দল তাদের আক্রমণাত্মক ব্যাটিং কৌশল থেকে সরে আসবে না। তার মতে, এই মানসিকতা প্রতিপক্ষ বোলারদের মধ্যে ভীতি তৈরি করে।
বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ সুপার এইট ম্যাচে ভারতীয় ব্যাটাররা সম্মিলিতভাবে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ৪ উইকেটে ২৫৬ রান তোলে। এরপর দুর্দান্ত বোলিংয়ে ৭২ রানের বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিলক বলেন, ‘আমরা দল হিসেবে রান করার দিকেই মনোযোগ দিচ্ছি। পরিস্থিতি যাই হোক, পাওয়ারপ্লেতে তিন–চারটি উইকেট পড়ে গেলেও আমরা একই ছন্দে ব্যাটিং চালিয়ে যাওয়ার পরিকল্পনাই করেছি।’ এবার একই পরিকল্পনায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নরা সফল হতে পারে কি না সেটাই দেখার।

অভিষেক শর্মাকে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমিরের 'স্লগার' বলা নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। সেই মন্তব্যের মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জবাব দিয়েছেন সাবেক ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শুরুর দুই ম্যাচে শূন্য রানে আউট হন অভিষেক। তারপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে আমির বলেন, ‘অভিষেকের ব্যাটিংয়ে রক্ষণাত্মক কোনো দিক নেই, সে শুধু একজন স্লগার।‘ পাকিস্তানের বিপক্ষেও রানের খাতা খোলার আগেই আউট হন অভিষেক। তারপরই ভারতের এই ওপেনারকে নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা।
ছন্দ হারালেও অভিষেকের ওপর আস্থা রেখেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। গতকাল সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে সমালোচনার জবাব দেন এই বাঁহাতি ব্যাটার।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাতে’ অভিষেককে নিয়ে আজ অশ্বিন বলেন,
‘মোহাম্মদ আমিরের একটি ভিডিও দেখেছি, যেখানে সে অভিষেককে স্লগার বলেছে। তাঁর খেলা নিয়ে যে কেউ সমালোচনা করতে পারে, কিন্তু তাকে স্লগার বলা ঠিক নয়। বর্তমান ক্রিকেটে তার ব্যাট সুইং অন্যতম সেরা।‘
অশ্বিন আরও বলেন,
‘আমরা সবাই জানি, যুবরাজ সিং তাঁর মেন্টর। অভিষেকের ব্যাট সুইং যুবরাজের চেয়েও ভালো হতে পারে। যখনই সে বল ঠিকমতো টাইমিং করে, বল অনেক দূরে যায়। এজন্য অনেকে তাকে স্লগার ভাবতে পারেন। তাঁর একমাত্র অপরাধ হলো প্রতি বলেই আগ্রাসী মনোভাব দেখানো।‘
এদিকে ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার অভিষেকের প্রশংসা করেছেন। তিনি বলেন,
‘আমরা জানি অভিষেক কতটা ভালো ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে এই ৫৫ রানের ইনিংস দিয়ে সে সমালোচকদের জবাব দিয়েছে।‘
গাভাস্কার যোগ করেন,
‘সে ইনিংস শুরুতে একটু সময় নিয়েছে। অফ স্পিনারের বিপক্ষে ঝুঁকি নেয়নি, শান্ত ও পরিকল্পিতভাবে খেলেছে। এমনকি একটি ডিফেন্সিভ শটও খেলেছে—যা দেখে আমি অবাক হয়েছি, কারণ সাধারণত তাকে এমন খেলতে দেখা যায় না।‘

ইংল্যান্ডের কাছে হারের
পর পাকিস্তানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর আশা সুতোয় ঝুলে গেছে।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টি পরিত্যক্ত ম্যাচে ফল
হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়।
তারপর নিজেদের দ্বিতীয়
ম্যাচে পাকিস্তানের হারের পর প্রথম দল হিসেবে ইংল্যান্ডের সেমিফাইনালে নিশ্চিত হয়ে
গেছে। বিপরীতে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড পেয়েছে বড় জয়। এর পরও পাকিস্তানের সেমিফাইনালে
যাওয়া অসম্ভব নয়।
সুপার এইটে গ্রুপ ২-এর
বর্তমান অবস্থা
ইংল্যান্ড (সেমিফাইনাল
নিশ্চিত) – ২টি ম্যাচ, ২টি জয়, পয়েন্ট ৪, নেট রান রেট +১.৪৯১
নিউজিল্যান্ড – ২টি ম্যাচ,
১টি জয়, পরিত্যক্ত ১, পয়েন্ট ৩, নেট রান রেট +৩.০৫০
পাকিস্তান – ২টি ম্যাচ,
১টি হার, পরিত্যক্ত ১, পয়েন্ট ১, নেট রান রেট -০.৪৬১
শ্রীলঙ্কা (বিদায়) – ২টি
ম্যাচ, ২টি হার, নেট রান রেট -২.৮০০
সেমিফাইনাল খেলার জন্য
পাকিস্তানের শর্ত
পাকিস্তানকে সেমিফাইনালে
যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করতে হবে। নিউজিল্যান্ডের নেট রান রেট বেশ
ভালো (+৩.০৫০), তাই পাকিস্তানকে শুধু জয় নয়, বড় ব্যবধানের জয় করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার,
লঙ্কা ম্যাচের আগে আজ ইংল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানতে। নিউজিল্যান্ডের
হার কামনা করতে হবে। জিতলে কিউইরা চলে যাবে সেমিফাইনালে। কোনো ম্যাচ যদি বৃষ্টির কারণে
বন্ধ হয়, পাকিস্তান সেমিফাইনালে উঠতে পারবে না।
নিউজিল্যান্ডের উচ্চ নেট
রান রেট পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। নেট রান রেটে ৭০ রানের ব্যবধান। ইংল্যান্ড
যদি নিউজিল্যান্ডকে ৩০ রানে হারায়, তাহলে প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে শ্রীলঙ্কার
বিপক্ষে প্রায় ৪০ রানের ব্যবধান নিয়ে জয় পেতে হবে।
পাকিস্তান রান তাড়া করে জেতে, প্রায়
৫০ বল বাকি থাকতে জিততে হবে। উদাহরণস্বরূপ, যদি ইংল্যান্ড ২৫ বল হাতে নিউজিল্যান্ডকে
হারায়। তাহলে পাকিস্তানকে পাকিস্তানকে এখন নেট রান রেটের ব্যবধান পূরণ করতে হবে। আর
যদি আগে ব্যাটিং করে ইংল্যান্ড ২৫ বল বাকি রেখে কিউইদের হারায়, আর পাকিস্তান প্রথমে
ব্যাট করে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে প্রায় ৩৫ রানের ব্যবধান নিয়ে জয় নিশ্চিত করতে
হবে সালমান আলীদের।
পাকিস্তানের জন্য পরিস্থিতি
চ্যালেঞ্জিং হলেও শেষ মুহূর্তের পরিকল্পনা ও সঠিক পারফরম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে
যাওয়ার সম্ভাবনা এখনও আছে। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ পাকিস্তানের ভাগ্য নির্ধারণ
করবে। তার আগে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ের প্রার্থনা করতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে
সুপার এইটে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। জিম্বাবুয়ের সেমিফাইনালের
স্বপ্নভাঙল, আর দারুণভাবে টিকে রইল স্বাগতিকেরা। ম্যাচের পর ভিন্ন একটি ঘটনায় আলোচনায়
ভারতের তারকা ব্যাটার তিলক বর্মা।
জিম্বাবুয়ের পেসার ব্র্যাড
ইভান্সের বোনের জন্য বিশেষ ভিডিও বার্তা পাঠিয়েছেন তিলক। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা
মঞ্চে হাত মেলানোর সময় এই ভিডিও বার্তার জন্য ইভান্স অনুরোধ করেন তাঁকে।
ম্যাচে তিলক বর্মার ব্যাটিং
পজিশনও বদলে যায়। টপ অর্ডার থেকে নেমে গেছেন মিডল অর্ডারে। ১৬ বল খেলেছেন ৪৪ রানের
বিধ্বংসী ইনিংস। ৪টি ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার, নজরকাড়া স্ট্রাইক রেট ২৭৫.০০।
তিলকের খেলার ভক্ত ইভান্সের বোন রেবেকা। ভক্তকে ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তায় তিলক বলেন,
‘হাই, রেবেকা। তোমার হয়ে আমি ধন্যবাদ জানাই। তুমি আমার বড় ফ্যান, এটা অনেক মানে রাখে। আশা করি জিম্বাবুয়ে আসার সময় তোমার সঙ্গে দেখা হবে, আর তোমার ভাই দারুণ খেলেছে। আবার শীঘ্রই দেখা হবে, ধন্যবাদ।’
আগামী পরশু ভারত সুপার
এইট পর্বের শেষ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।