
এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্ন শেষ অস্ট্রেলিয়ার। গ্রুপপর্বে অসিদের শেষ ম্যাচটি হয়ে থাকল কেবল নিয়ম রক্ষার। ২০০৯ সালের পর এই প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ অস্ট্রেলিয়া। ২০২১ সালে শিরোপা জয়ের পর টানা তৃতীয়বার টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা হলো না অসিদের।
সোমবার শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পরই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য ঝুলে যায়। যদি-কিন্তু ছাড়াও অন্যদের নিয়ন্ত্রণে চলে যায় ভাগ্য। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুর্ভাগ্য বরণ করতে হয় মিচেল মার্শ বাহিনীকে। অথচ আয়ারল্যান্ড জিতলে অন্তত শেষ ম্যাচ পর্যন্ত আশা টিকে থাকত অসিদের।
মাত্র এক মাস আগে অ্যাশেজে দাপুটে পারফর্ম করা অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে পড়ে গেছে চরম ব্যর্থতায়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারা, অভিজ্ঞদের ব্যর্থতা—সব মিলিয়ে আবারও প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়া আদৌ টি–টোয়েন্টিকে অগ্রাধিকার দিচ্ছে?
অস্ট্রেলিয়ার দু’বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ম্যাথু হেইডেন বলেন,
“দল নির্বাচন আর প্রস্তুতির দিক থেকে আমাদের ভুল পথে ঠেলে দেওয়া হয়েছে। ব্যাপারটা ইংল্যান্ডের মতো—‘সব ঠিক আছে’ এ ধরনের আত্মতুষ্টি। এটা একধরনের অস্বীকার আর হয়তো দুর্বল ব্যবস্থাপনার ফল।’’
ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন হেইডেন। আইপিএলে ইতিহাসের অন্যতম দামী বিদেশি ক্রিকেটার হওয়া সত্ত্বেও বিশ্বকাপে ব্যর্থ গ্রিন।
বিষয়টি আরও একবার সামনে আনলেন হেইডেন,
“ব্যাট হাতে গ্রিন একেবারেই আত্মবিশ্বাসহীন। রেনশ এসেছে কোনো বাড়তি বোঝা ছাড়া। দেশে ওয়ানডেতে দারুণ খেলেছে। তাকে অবহেলা করা হয়েছে—টেস্ট দলেও তার জায়গা থাকা উচিত।”
হেইডেন যোগ করেন,
“ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচি নতুন করে ভাবা দরকার। তাদের সবচেয়ে বড় সম্পদ ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে।”
No posts available.
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০০ পিএম
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ পিএম
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ পিএম

সিকান্দার রাজার সঙ্গে লড়াইটা বেশ জমে উঠেছে সাইম আয়ুবের। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলের এই লড়াইয়ে এবার এগিয়ে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে হটিয়ে রাজত্ব পুনরুদ্ধার করলেন সাইম।
ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে দুর্দান্ত বোলিং করেন সাইম। দারুণ পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন তিনি।
আজ ছেলেদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ভারতের বিপক্ষে তিন উইকেট নেওয়া সাইমের উন্নতিতে ফের এক ধাপ নিচে নেমে দুইয়ে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। চলদি বিশ্বকাপের আগে শীর্ষে ওঠেন সাইম। পরের সপ্তাহে তাকে পেছনে ফেলে চূড়ায় ফেরেন রাজা। পালাবদলে এবার অভিজ্ঞ অলরাউন্ডার আবার নিচে নেমে গেলেন।
ক্যারিয়ার সেরা ৩০৩ রেটিং পয়েন্ট নিয়ে চূড়ায় আছেন ২৩ বছর বয়সী সাইম। ২৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছেন রাজা। আর ক্যারিয়ার সেরা ২৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে চারে আছেন দিপেন্দ্রা আইরি ও আজমাতউল্লাহ ওমারজাই।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ব্যাটারতের র্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি তিন ধাপ উন্নতি করেছেন তিনি। একধাপ উঠরে উঠে চারে উঠলেন তিলক ভার্মা। পাকিস্তানের বিপক্ষে ৪০ বলে ৭৭ করা ১৭ ধাপ উন্নতি করে আটে উঠে এসেছেন ইশান কিষাণ। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডের বিপক্ষে ডাক মারা অভিষেক শর্মা শীর্ষেই আছেন।
টি-টোয়েন্টি বোলারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে তিনে পাঠিয়ে দুই নম্বরে উঠে এসেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।

প্রথম দুটি বল কিছুটা সামলাতে পারলেও তৃতীয়টিতে আর টিকলেন না ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। আরিয়ান দত্তের বল স্ট্যাম্প ভেঙে দিলে মাথা নিচু করে ট্যানেল ধরে সাজঘরে ফিরেন তিনি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা তিন ম্যাচে কোনো রান না নিয়েই বাইশগজ ছাড়লেন ভারতের ২৫ বর্ষী ওপেনার। তাতে বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েসকে মুক্তি দিয়ে বিব্রতকর রেকর্ড গড়লেন অভিষেক।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরেছেন অভিষেক। পরের ম্যাচে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ভারত ৬১ রানে জয় পেলেও অভিষেক মাত্র ৪ বল খেলে কোনো রান তুলতে পারেননি। আর আজ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন বল খেলে একই ভাগ্য ঘটল।
কুড়ি কুড়ির বিশ্বকাপ ইতিহাসে টানা দুই ম্যাচে বিব্রতকর লজ্জার রেকর্ডে বাংলাদেশি ব্যাটার ইমরুল কায়েসের সঙ্গী ছিলেন অভিষেক। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন ভারতের ব্যাটার। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হন ইমরুল। সেটিই ছিল তার প্রথম ও শেষ বিশ্বকাপ। প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আর খেলার সুযোগ হয়নি তার। তাই বিশ্বকাপে ইমরুলের সংগ্রহ দুই ম্যাচে শূন্য রান।
প্রায় ১৬ বছর পর এবার ইমরুলের পাশে বসলেন অভিষেক। বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষেও শূন্য রানে আউট হয়ে ইমরুলকে পেছনে ফেলে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন বাঁহাতি ওপেনার।

এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে অস্ট্রেলিয়া। গ্রুপপর্বে অজিদের শেষ ম্যাচটি হয়ে থাকল কেবল নিয়ম রক্ষার। হতাশার বিশ্বকাপ শেষে আরও একটি বড় দুঃসংবাদের শঙ্কায় আছে তারা।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা অনিশ্চিত হয়ে গেল অস্ট্রেলিয়ার। অলিম্পিক গেমসের সর্বোচ্চ সংস্থা এখনও এই টুর্নামেন্টে যোগ্যতার শর্তাবলী করেনি। যদি আইসিসি টি–টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংকে যোগ্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে, তাহলে অস্ট্রেলিয়াকে টপকে অলিম্পিক খেলবে নিউ জিল্যান্ড।
শেষবার ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ছিল ক্রিকেট। ১২৮ বছর পর ক্রিকেট ফেরার আসরে আইসিসি জানিয়েছে, প্রতিটি বিভাগে ছয়টি দল থাকবে—পাঁচটি মহাদেশীয় অঞ্চলের (এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া) শীর্ষস্থানীয় দেশ এবং আয়োজক যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে খেলবে। ষষ্ঠ দলটি নির্ধারিত হবে অলিম্পিক বাছাইপর্ব টুর্নামেন্টের মাধ্যমে। বাছাইপর্বের ফরম্যাট এবং সরাসরি কোয়ালিফিকেশনের কাট–অফ তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
প্রায় নিশ্চিতভাবেই ওশেনিয়ার প্রতিনিধি হিসেবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ায় এখন তাদের অবস্থান অনিশ্চিত। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হারের পর র্যাঙ্কিং অজিদের নিচে নেমে যাওয়া নিশ্চিতই। বিপরীতে সুপার এইটে ওঠা নিউ জিল্যান্ড বর্তমানে র্যাঙ্কিংয়ে চারে আছে, কিউদের সেরা পাঁচে থাকা অনেকটাই নিশ্চিত।
২০২৬ সালে অস্ট্রেলিয়া ১৩টি টি–টোয়েন্টি খেলবে। ২০২৭ সালের মার্চ পর্যন্ত—বাংলাদেশ, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। চোট, ছন্দহীনতার সঙ্গে পরবর্তী চক্রে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগের কারণে মিচেল মার্শ ও তার দল ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে।
অলিম্পিক ক্রিকেটে ছয় দল দুই গ্রুপে বিভক্ত হবে, প্রতিটিতে থাকবে তিনটি দল। প্রতিটি দল গ্রুপের অন্য দুই দলের সঙ্গে একবার করে খেলে। তারপর প্রতিটি দল অন্য গ্রুপের দুটি দলের সঙ্গে খেলে, তবে পয়েন্ট টেবিলে একই অবস্থানে থাকা দলের বিপক্ষে খেলবে না দলগুলোর। প্রতিটি দলের চারটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত র্যাঙ্কিং নির্ধারণ হয়। শীর্ষ দুই দল সোনা ও রূপের জন্য ফাইনালে খেলে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল ব্রোঞ্জ পদকের জন্য খেলবে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ও এর জের ধরে নিরাপত্তা শঙ্কায় চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। তাই আশঙ্কা ছিল, এই বিশ্বকাপ না খেলায় সামনের টুর্নামেন্টে হয়তো বাছাইপর্বে নামতে হবে তাদের।
তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই বাংলাদেশ দলকে এক সুখবর দিয়ে দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের টুর্নামেন্টে অংশ না নিলেও, ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে সরাসরিই খেলতে পারবে বাংলাদেশ।
আইসিসির বিশ্বকাপ কোয়ালিফিকেশন অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলা ৮ দলের সঙ্গে স্বাগতিক ২ দল এবং র্যাঙ্কিং থেকে আরও ২ দল সরাসরি সুযোগ পাবে ২০২৮ সালের টুর্নামেন্টে।
সেই অনুযায়ী, এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠা ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান পেয়ে গেছে আগামী বিশ্বকাপেরও টিকিট। আর সুপার এইটের আগে বাদ পড়লেও, স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
এছাড়া নিউ জিল্যান্ড দল সুপার এইটে ওঠায়, র্যাঙ্কিং থেকে সুযোগ পাবে ৩টি দল। আর সে তালিকায় এখন আছে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০-১১-১২তম দল হিসেবে এই তিন দেশই সুযোগ পাবে বিশ্বকাপে।
এর বাইরে বাকি ৮ দল আসবে প্রতিটি অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ খেলে। এর মধ্যে আমেরিকা অঞ্চল থেকে ১টি, ইউরোপ অঞ্চল থেকে ২টি, আফ্রিকা অঞ্চল থেকে ২টি ও এশিয়া-ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে আসবে ৩টি দল।

সাত দলের টিকিট নিশ্চিত হয়েছিল আগেই। অপেক্ষা ছিল শুধু শেষ দলের। নামিবিয়াকে উড়িয়ে রেকর্ড গড়া জয়ে সেই তালিকায় যুক্ত হলো পাকিস্তান। এবার সুপার এইটে প্রথম ম্যাচেই মাঠে নামতে হবে তাদের।
কলম্বোতে বুধবার বিকেলে পাকিস্তান-নামিবিয়া ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আট দলের নাম। চার গ্রুপের সেরা দুই দলকে নিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা।
এবারের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী প্রি সিডিং করে রাখা হয়েছিল আট দলের অবস্থান। এর মধ্যে শুধু অস্ট্রেলিয়া পায়নি সুপার এইটের টিকেট। তাদের জায়গায় 'বি' গ্রুপ থেকে সেরা আটে উঠেছে জিম্বাবুয়ে। সুপার এইটের প্রি সিডিংয়েও অস্ট্রেলিয়ার জায়গা নেবে তারা।
এই ফরম্যাট অনুযায়ী, সুপার এইটের প্রথম গ্রুপে থাকছে ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। আর দ্বিতীয় গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও পাকিস্তান। একইসঙ্গে এই ৮ দলের আগামী বিশ্বকাপের টিকিটও নিশ্চিত হয়ে গেছে।
প্রতিটি গ্রুপের চার দল নিজেদের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। প্রতি দলের নির্ধারিত তিন ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলের সেরা দুই দল পাবে সেমি-ফাইনালের টিকেট।
আর প্রি সিডিং পদ্ধতির কারণে এখন গ্রুপ পর্বের বাকি পাঁচটি ম্যাচ হয়ে গেছে ডেড রাবার। সেসব ম্যাচে যে দলই জিতুক বা হারুক, সুপার এইটের অবস্তান বা সূচিতে কোনো পরিবর্তন আসবে না।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত হবে সুপার এইটের ১২টি ম্যাচ। পরে ৪ ও ৫ মার্চ মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ৮ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে সেমি-ফাইনাল জয়ী দুই দল।
পাকিস্তান যদি সেমি-ফাইনালে ওঠে, তাহলে কলম্বোতে প্রথম সেমি-ফাইনাল খেলবে তারা। একইভাবে তারা ফাইনালে উঠতে পারলে, ফাইনাল ম্যাচটি হবে কলম্বোতে। অন্যথায় শিরোপা নির্ধারণী লড়াই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
একনজরে সুপার এইটের সূচি
২১ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান
২২ ফেব্রুয়ারি ২০২৬
বিকেল সাড়ে ৩টা - শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
২৩ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম পাকিস্তান
২৫ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম নিউ জিল্যান্ড
২৬ ফেব্রুয়ারি ২০২৬
বিকেল সাড়ে ৩টা - ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম জিম্বাবুয়ে
২৭ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সন্ধ্যা সাড়ে ৭টা - শ্রীলঙ্কা বনাম পাকিস্তান
১ মার্চ ২০২৬
বিকেল সাড়ে ৩টা - জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা
সন্ধ্যা সাড়ে ৭টা - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ