
বড় জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ যাত্রা শুরু করল ভারত। সংযুক্ত আরব আমিরাতকে ২৩৪ রানে হারিয়েছেন আয়ুষ মাত্রেরা।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪৩৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেটে ১৯৯ রানে থামে আমিরাতের ইনিংস।
এদিন দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৪ রান করে আউট হন আয়ুষ মাত্রে। এরপরের গল্প শুধুই বৈভব সূর্যবংশী-এর। মারমুখী ভঙ্গিতে চড়াও হতে থাকেন আরব আমিরাতের বোলারদের ওপর। ৩০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরের ৫০ রানের মধ্যে সেঞ্চুরি করতে ১৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটার খেলেন মাত্র ২৬ বল।
৫৬ বলে শতক ছুঁয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সূর্যবংশী। ৮৪ বলে দেড়শো পেরিয়ে যান এই বাঁহাতি। ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে শেষ পর্যন্ত ৯৫ বলে ১৭১ রানে থামেন।
সূর্যবংশীর ইনিংসে ছিল ৯টি চার, ১৪টি ছয়। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে আজ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন সূর্যবংশী। ২০০৮ সালে ১২ ছয় মারা নামিবিয়ার ব্যাটার মাইকেল হিল-এর রেকর্ড ভাঙেন তিনি।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। সূর্যবংশী ছাড়িয়ে গেছেন শুবমান গিল, শিখর ধাওয়ান এবং মায়াঙ্ক আগারওয়াল-এর রেকর্ড।
সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসের সঙ্গে আরও দুই ব্যাটারের ফিফ্টিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪৩৩ রানের বিশাল সংগ্রহ পায় ভারত।
জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আমিরাত। ১৪তম ওভারে ৫৩ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকরা।
ষষ্ঠ উইকেটে ৮৫ রানের জুটি গড়েন পৃথ্বী মাধু ও উদিশ সুরি। মাধু ৫০ রানে ফিরলেও ৭৮ রানে অপরাজিত ছিলেন সুরি। এই দুজনের নৈপুণ্যে অলআউট হওয়া থেকে রক্ষা পায় আমিরাত।
No posts available.
২ মার্চ ২০২৬, ৪:১৬ পিএম
২ মার্চ ২০২৬, ২:০৯ পিএম
২ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য দেশেও। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে এই সিরিজের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
এদিকে, বিসিবির সূত্র বলছে, এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে তাদের সঙ্গে এখনও কোনো যোগাযোগ করা হয়নি।
৫০ ওভারের তিনটি ম্যাচ খেলতে ৯ মার্চ ঢাকায় আসার কথা রয়েছে পাকিস্তানের। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১, ১৩ এবং ১৫ মার্চ হওয়ার কথা ম্যাচগুলো। অনিশ্চয়তার মধ্যে সিরিজটি আলোর মুখ এখন না-ও দেখতে পারে। তবে সূত্র বরাতে জিও সুপার বলেছে ভ্রমণ ঝুঁকি, নিরাপত্তা উদ্বেগ যদি না বাড়ে তবে পাকিস্তান অবশ্যই সফর করবে।
আরও পড়ুন
| নতুন মাঠে আফগানিস্তানের বিপক্ষে খেলবে ভারত |
|
এদিকে আসন্ন সিরিজে দল নিয়ে এই সপ্তাহে বসার কথা পাকিস্তান ম্যানেজমেন্টের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর তারা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিচ্ছে। আগামী বছর সাদা বলের লঙ্গার ভার্সনের বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে, নামিবিয়া এবং দক্ষিণ আফ্রিকায়।
সূত্র জানায়, ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে সফর দিয়েই ব্যাপক পরিবর্তন আনতে চায় পাকিস্তান। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের মতো প্রথম পছন্দের ক্রিকেটাররা বাদ পড়তে পারেন। তাদের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে পাকিস্তানের নির্বাচক প্যানেল। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা আরও ৫-৬ জন ক্রিকেটার বাদ পড়তে পারেন বলে জানায় সূত্র।
বাংলাদেশে আসার আগে সর্বশেষ গত নভেম্বরে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হওয়া তিন ম্যাচেই জয়লাভ করে পাকিস্তান।

রোজা রেখে অনেক ক্রীড়াবিদই খেলেন। তবে রমজান মাসে রোজা রেখে পেশাদার ক্রীড়াঙ্গনে কাজ চালিয়ে যাওয়া সহজ নয় বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার কবির আলী। বর্তমানে তিনি কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
৪৫ বছর বয়সী কবির আলী ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ও ১৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হওয়া এই সাবেক পেসার সম্প্রতি ল্যাঙ্কাশায়ারের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ক্যারিয়ারের শেষদিকে তিনি দুই মৌসুম এই ক্লাবের হয়েই খেলেছিলেন।
বিবিসি রেডিও ল্যাঙ্কাশায়ারকে দেওয়া সাক্ষাৎকারে কবির বলেন, 'রোজা রাখা অবশ্যই কঠিন। তবে বুদ্ধিমত্তার সঙ্গে চললে দিন পার করা যায়। সঠিক পরিমাণ তরল গ্রহণ করা খুবই জরুরি। কিন্তু দিনটা ব্যস্ত হলে তা বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে।'
আরও পড়ুন
| মধ্যপ্রাচ্যে সংঘাত: অনিশ্চয়তায় মেসি-ইয়ামালদের ফিনালিসিমা |
|
তিনি জানান, রোজার সময় তিনি দই এবং পর্যাপ্ত পানি খেতেন, যাতে দিনের দীর্ঘ সময় না খেয়ে-না পান করে থাকতে সুবিধা হয়।
কবির বলেন, 'সহকর্মী কোচ ও খেলোয়াড়েরা বিষয়টি বোঝেন। তাঁরা জানেন আপনি রমজানের মধ্য দিয়ে যাচ্ছেন, তাই অনুশীলনে অতটা চাপ দেন না। তবে একই সঙ্গে নিজেকেও সচেতন থাকতে হয়।'
বিশ্বজুড়ে মুসলমানেরা বর্তমানে রমজান মাস পালন করছেন। এ সময়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হয়। মাস শেষে নতুন চাঁদ দেখা সাপেক্ষে ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদ্যাপিত হবে। এ দিন পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দ-উৎসব ও উপহার বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করা হয়।
কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েক সপ্তাহ কাটিয়েছেন কবির আলী। তাঁর মতে, ল্যাঙ্কাশায়ারে প্রতিভাবান তরুণ পেসারের ভালো সমাহার রয়েছে। পাশাপাশি দলে আছেন অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনও, যা তরুণদের জন্য বড় অনুপ্রেরণা।

আফগানিস্তানকে স্বাগত জানিয়ে নতুন টেস্ট ভেন্যুর পথচলা শুরু করবে ভারত। আগামী জুনে এক টেস্ট ও তিন ওয়ানডের জন্য আফগানদের স্বাগত জানাবে তারা।
দুই দলের একমাত্র টেস্ট ম্যাচটি হবে নিউ চণ্ডীগড় স্টেডিয়ামে। ওই ম্যাচ দিয়ে ভারতের ৩১তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হবে এই মাঠের।
সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও তিন ওয়ানডের সূচি প্রকাশ করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নিউ চণ্ডীগড়ে আগামী ৬ জুন শুরু হবে আফগানিস্তান ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট।
আরও পড়ুন
| মধ্যপ্রাচ্যে সংঘাত: দেশে ফিরতে পারছেন না রাজা-টেলররা |
|
এরপর ধর্মশালা (১৪ জুন), লখনৌ (১৭ জুন) ও চেন্নাইয়ে (২০ জুন) তিন ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
নিউ চণ্ডীগড়ে হতে যাওয়া ম্যাচটি আফগানিস্তান ও ভারতের মধ্যে মাত্র দ্বিতীয় টেস্ট হতে চলেছে। এর আগে বেঙ্গালুরুতে ২০১৮ সালে খেলা একমাত্র টেস্টে ইনিংস ও ২৬২ রানে জিতেছিল ভারত।
আগামী ৩১ মে শেষ হবে আইপিএলের ২০২৬ সালের আসর। এর ৫ দিন পর লাল বলের লড়াইয়ে নেমে যাবে ভারত ও আফগানিস্তানের ক্রিকেটাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ আর তীব্র প্রতিক্রিয়া। দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন, জাতীয় দলের খেলোয়াড়দের প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্রুপ পর্বে ভারতের কাছে হারের পর থেকেই বোর্ডের অসন্তোষ বাড়তে থাকে। পরে সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে হার পাকিস্তানের সেমিফাইনালের আশা কার্যত শেষ করে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও তা শেষ চারে ওঠার জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তানের পারফরম্যান্সে হতাশ বোর্ড কর্তারা। সেই প্রেক্ষাপটেই এই আর্থিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
| স্যামসনের বিধ্বংসী ইনিংসে রেকর্ড গড়ে সেমি-ফাইনালে ভারত |
|
বিশ্বকাপ মিশন শেষ হলেও দলটির পারফরম্যান্স নিয়ে দেশজুড়ে সমালোচনা থামছে না। সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ বলেছেন, দুই বছর পরপর বড় আসরে নিজেদের প্রমাণের সুযোগ আসে, কিন্তু পাকিস্তান আবারও ব্যর্থ হয়েছে। তাঁর মতে, আধুনিক টি–টোয়েন্টি এখন অত্যন্ত পদ্ধতিগত ও পরিকল্পনানির্ভর; সে জায়গায় পাকিস্তান পিছিয়ে পড়ছে।
সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফের মতে, কয়েকজন খেলোয়াড়কে দীর্ঘদিন সুযোগ দেওয়া হলেও বড় আসরে তাঁরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। এখন ভুল থেকে শিক্ষা নিয়ে এগোনোর সময়।
বিশ্বকাপ ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছেন সাবেক অধিনায়ক , বর্তমান অধিনায়ক সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের মতো জ্যেষ্ঠ ক্রিকেটাররা। নেতৃত্বের দায়িত্ব থেকে আগা সরে দাঁড়াতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শেষ হলেও জিম্বাবুয়ের যাত্রা এখনও শেষ হয়নি। মাঠের লড়াই থামলেও নতুন করে শুরু হয়েছে আকাশপথের অনিশ্চয়তা।
মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে ভ্রমণ-সংকটে পড়েছে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার শেষ ম্যাচ খেলার পরই দেশে ফেরার কথা ছিল তাদের। কিন্তু নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় দলটি আপাতত দিল্লিতেই অবস্থান করছে।
জিম্বাবুয়ে দলের সদস্যদের কয়েকটি ভাগে ভাগ হয়ে দিল্লি থেকে দুবাই হয়ে দেশে অর্থাৎ হারারেতে ফেরার পরিকল্পনা ছিল। সোমবার ভোর সাড়ে চারটা থেকে পর্যায়ক্রমে উড়াল দেওয়ার কথা ছিল তাদের।
কিন্তু দুবাইকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ার একাধিক আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন বিকল্প রুট খোঁজা হচ্ছে। আপাতত ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলেই থাকার ব্যবস্থা করা হয়েছে দলের জন্য।
দলের প্রধান কোচ জাস্টিন স্যামন্স এখনও ভ্রমণ-পরিকল্পনা নিয়ে স্পষ্ট কিছু জানেন না। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খেলা শুরু হওয়ার সময় পর্যন্ত কিছু জানতাম না। আমরা পুরোপুরি খেলায় মনোযোগ দিয়েছিলাম। এখনো কোনো আপডেট পাইনি।’
অন্যদিকে পাকিস্তান তাদের সুপার এইট পর্ব শেষ করে এরই মধ্যে দেশে ফিরেছে। কলম্বো থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটে লাহোরে পৌঁছেছে দলটি।
শনিবার ইরানের ওপর ইসরায়েলের হামলার পর পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যায়। ফলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাপক ব্যাহত হয়। বহু এয়ারলাইন্স ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করেছে।
এই পরিস্থিতিতে আইসিসি জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজনীয় বিকল্প পরিকল্পনা সাজাতে শুরু করেছে।