৫ মার্চ ২০২৫, ৯:০৮ পিএম

অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডেতে তার চেয়ে বেশি শতক আছেই কেবল পাঁচজনের। টেস্ট ক্রিকেটে নিজেকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কারণেই হয়ত স্টিভেন স্মিথের ৫০ ওভারের পরিসংখ্যান অনেকটাই আড়ালে চলে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর তার এই ফরম্যাট থেকে আকস্মিক অবসরের ঘোষণা তাই খুব একটা আলোড়ন ফেলতে পারছে না। অথচ সব পরিস্থিতিতে, সব কন্ডিশনে অজিদের হয়ে ওয়ানডে ক্রিকেটে স্মিথ যেভাবে রাঙিয়েছেন নিজেকে, তাতে দেশটির ইতিহাসের অন্যতম সেরাদের কাতারে থাকার দাবিদার তিনি।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পতনের পরও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি স্মিথের। দলে যে ছিলেন লেগ স্পিনিং অলরাউন্ডার। সেই একই খেলোয়াড় নিজের শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট করেছেন তিন নম্বরে। চাপের মুখে খেলেছেন ৭৩ রানের এক ইনিংস। লেগ স্পিনার থেকে সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন হয়ে ওঠার ১৫ বছরের পথচলায় ৩৫ বছর বয়সী এই ব্যাটারের ক্যারিয়ারের পরিসংখ্যান দাঁড়িয়েছে ১৭০ ম্যাচে ১৫৪ ইনিংসে ৫ হাজার ৮০০ রান। সেঞ্চুরি ১২টি, ফিফটি ৩৫টি, গড় ৪৩.২৮ গড় আর স্ট্রাইক রেটটাও দারুণ, ৮৭!
এবার একটু ভাবুন, প্রায় ৪৪ গড় আর প্রতি ১০০ বলে ৮৭ রান করা একজন ব্যাটারকে ওয়ানডে গ্রেট হিসেবে কিনা বিবেচনা করা হয় না। ‘ফ্যাভ ফোর’-এর মধ্যে তাকে রাখা হয়েছে সবসময়, তবে সেটা তার টেস্টের প্রায় অতিমানবীয় ব্যাটিংয়ের কারণেই। অথচ লম্বা এক ক্যারিয়ারে বারবার স্মিথ প্রমাণ দিয়েছেন, ওয়ানডে ক্রিকেটটাও তিনি বেশ ভালো খেলেন।
অস্ট্রেলিয়ার জার্সিতে ওয়ানডেতে স্মিথের চেয়ে বেশি গড় কেবল ডেভিড ওয়ার্নারের। এই ফরম্যাটে দেশটির ইতিহাসে তার চেয়ে বেশি রান মাত্র ১১ জনের। দুইবার হয়েছেন অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। বড় মঞ্চে রয়েছে দারুণ সব ম্যাচ জেতানো ইনিংস। এরপরও অস্ট্রেলিয়ার ওয়ানডের সর্বকালের সেরা দল করতে গেলে অধিকাংশই রাখবেন না স্মিথকে।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সময় স্মিথ ছিলেন ফর্মের তুঙ্গে। গ্রুপ পর্বে দুটি ফিফটির পর শেষ আটে পাকিস্তানের বিপক্ষে করেন আরেকটি ফিফটি। এরপর ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলেন মাত্র ৯৩ বলে ১০৫ রানের ইনিংস। আর নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয়সূচক বাউন্ডারি মারার পথে করেন আরেকটি ফিফটি।
সেই তুলনায় অস্ট্রেলিয়ার ২০২৩ বিশ্বকাপ জয়ে খুব বড় অবদান রাখতে পারেননি। তবে কয়েকটি ভালো ইনিংস খেলার পাশাপাশি প্যাট কামিন্সকে গুরুত্বপূর্ণ অবদান রাখে সাহায্য করেন লিডারশিপ গ্রুপে থেকে। স্মিথের নেতৃত্ব গুণ সবসময়ই প্রশংসিত হয়েছে এই কারণেই, কারণ স্রেফ তার মাঠে থাকাটাও দলকে এনে দেয় বাড়তি কিছু।
অধিনায়ক হিসেবে ক্ষুরধার স্মিথ ২০১৫ থেকে ২০১৫ সালের মধ্যে মোট ৬৪ বার ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন। শুধুমাত্র রিকি পন্টিং, অ্যালান বর্ডার, স্টিভ ওয়া, মার্ক টেলর এবং মাইকেল ক্লার্কই এই ফরম্যাটে তার চেয়ে বেশি ম্যাচে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিয়েছেন। তবে তারা সবাই বিশ্বকাপে নেতৃত্ব দিলেও স্মিথই সেটা পারেননি।
তবে খেলোয়াড় হিসেবে দুটি বিশ্বকাপ জেতাও তো কম নয়। বিশ্বের অনেক ক্রিকেটারই যে ক্যারিয়ার শেষ করেন একটি বিশ্বকাপ না জিতেই। নির্লিপ্ত স্মিথ তার অবসরের ঘোষণাতেও তাই আক্ষেপ লুকিয়ে জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপে তরুণদের সুযোগ করে দিতেই তার সরে যাওয়া।
পুরো ক্যারিয়ার যেমন, স্মিথের অবসরের ঘোষণাও এসেছে ঠিক সেভাবেই। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে জানিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটকে বিদায়। নিয়তিই যেন চায়নি, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে তিনি অবসর নেন। ফলে ‘আন্ডাররেটেড’ স্মিথের শেষটাও হয়েছে ঠিক সেভাবেই, যেভাবে এই ফরম্যাটে তার ব্যাটসম্যানশিপ থেকে গেছে আড়ালেই।
তবে ক্রিকেট ভক্তরা অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে ৫০ ওভারের ক্রিকেটে স্মিথের লড়িয়ে সব ইনিংস যে মিস করবেন, তা না বললেও চলে। এটাও তো কম অর্জন নয় বৈকি!
No posts available.

মুম্বাইয়ের গর্জন থামাতে চান স্যাম কারান। টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমন প্রত্যয়ই ব্যক্ত করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
আজ মুম্বাইয়ে অনুশীলনের আগে কারান বলেন, ছোটবেলায় যে স্বপ্ন দেখতেন, তার একটি ছিল ভারতে ভারতের বিপক্ষে খেলা,
‘শ্রীলঙ্কা থেকে মুম্বাইয়ে উড়ে আসার সময় ভাবছিলাম, ছোটবেলায় কী স্বপ্ন দেখতাম। ভারতের বিপক্ষে ভারতে খেলাটা নিশ্চয়ই তার একটি। এটা দারুণ অভিজ্ঞতা।’
সেমিফাইনালটি হবে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। স্বাগতিক সমর্থকদের উপস্থিতিতে গ্যালারি থাকবে সরব—এমনটাই প্রত্যাশা ইংল্যান্ড শিবিরের। তবে সেটিকেই ইতিবাচকভাবে দেখছেন কারান। বললেন,
‘স্টেডিয়াম খুব জোরে গর্জে উঠবে। এটাকে রোমাঞ্চকর সুযোগ হিসেবে দেখতে হবে। যদি গ্যালারি নীরব হয়ে যায়, বুঝতে হবে ইংল্যান্ড ভালো করছে—আমরা সেটাই ইতিবাচক দিক হিসেবে দেখছি।’
চলমান আসরে ইংল্যান্ড দলের বেশির ভাগ ক্রিকেটারই নিয়মিত খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ফলে ভারতীয় দর্শকদের আবেগঘন সমর্থনের সঙ্গে তারা পরিচিত। কারানের মতে, সেই অভিজ্ঞতাই কাজে দেবে। কারন বলেন,
‘আমাদের জন্য ইতিবাচক দিক হলো, আমরা ভারতে অনেক ক্রিকেট খেলেছি। এখানে খেলতে খেলতে আপনি শব্দকে উপেক্ষা করতে শিখে যান। অবশ্যই পরিবেশটা উপভোগ্য। অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলার।’
কারান আশা করছেন, ম্যাচের পরিস্থিতি এমন হবে যাতে গ্যালারি ধীরে ধীরে শান্ত হয়ে যায়,
‘আশা করি স্টেডিয়ামটা নীরব হবে। তবে নিশ্চিতভাবেই খুব জোরে সমর্থন থাকবে। দুইটি দুর্দান্ত দল মুখোমুখি হচ্ছে। গত চার–পাঁচ সপ্তাহের পরিশ্রম আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। আশা করি, আমরা আরেক ধাপ এগিয়ে ফাইনালের পথে যেতে পারব।’
সব মিলিয়ে মুম্বাইয়ের উত্তপ্ত পরিবেশেই বড় চ্যালেঞ্জের অপেক্ষায় ইংল্যান্ড। তবে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে ভর করে স্বাগতিকদের গ্যালারি স্তব্ধ করেই ফাইনালে উঠতে চায় তারা।

আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাড়ে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচ। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
কুড়ি কুড়ি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন, জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। মঙ্গলবার দু’টি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম জানিয়েছে তারা।
বুধবার ইডেনে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের ম্যাচে মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্থ। কলকাতায় তৃতীয় আম্পায়ার নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার রড ট্যাকার। ম্যাচ রেফারি জ্যাভগল শ্রীনাথ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার যথাক্রমে অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচেও গাফানি দায়িত্ব পালন করেছিলেন। আর আলাউদ্দিন এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের দু’টি ম্যাচে আম্পায়ার হিসাবে ছিলেন। ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী পরশু দেখা হচ্ছে ভারত ও ইংল্যান্ডের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন মাইকেল ভন।
ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো¬—এমনই দাবি করেছেন ভন। সাবেক ইংলিশ অধিনায়কের ‘মজার এক অনুভূতি’ হচ্ছে, মুম্বাইয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জয় পেতে পারে ইংল্যান্ড।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে ভন বলেন, ‘ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভারতের চেয়ে ভালো। ডসন, রশিদ ও উইল জ্যাকস—স্পিনে এই তিনজনই টুর্নামেন্টের সেরা ত্রয়ী।’
ভারত টুর্নামেন্টে অন্যতম ফেবারিট হিসেবে শুরু করলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে এবং গ্রুপ পর্বেও কিছুটা হোঁচট খেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড এখনো পূর্ণাঙ্গ পারফরম্যান্স দিতে না পারলেও টানা পাঁচ জয়ে সেমিফাইনালে উঠেছে।
ভনের ভাষায়, ‘ওরা জয়ের পথ খুঁজে নিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার ছিল, কিন্তু যেভাবে শেষ পর্যন্ত জিতেছে, সেটা দারুণ প্রচেষ্টা।’
ইংল্যান্ডের স্পিন বিভাগে আছেন আদিল রশিদ, লিয়াম ডসন ও উইল জ্যাকস। ভনের মতে, ভারতের বরুণ চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপে ফেলা গেছে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি যথাক্রমে ৪০ ও ৪৭ রান দিয়েছেন।
ভারতের হাতে বিকল্প হিসেবে আছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব, যাঁর ইংল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ড রয়েছে। তবে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র তিন ওভার বল করেছেন তিনি।
ভন বলেন, ‘ইংল্যান্ডের ফিল্ডিং অসাধারণ। ওদের সতর্কতা চোখে পড়ার মতো। উইকেটের মধ্যে দৌড়ও দারুণ। ছোট ছোট যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো ইংল্যান্ড খুব ভালোভাবে করছে।’তিনি যোগ করেন, ‘আমার ভেতরে একটা মজার অনুভূতি কাজ করছে—মুম্বাইয়ে ইংল্যান্ড কাজটা করে ফেলতে পারে।’
ওপেনার জস বাটলার টানা পাঁচ ইনিংসে এক অঙ্কে আউট হয়েছেন। ভনের মতে, বাটলার হয়তো টেকনিক নিয়ে বেশি ভাবছেন। ভন বলেন, ‘যখন আপনি ভালো অনুভব করেন না, তখন টেকনিক নিয়ে ভাবেন। কিন্তু জস হ্যান্ড-আই খেলোয়াড়। বলের দিকে তাকাও, প্রতিক্রিয়া দেখাও। বাটলারের র্যাম্প শট দেখা যাচ্ছে না। এই উইকেট ওই শটের জন্য ভালো হতে পারে। ভালো খেললে শুরুতেই সে শট বের করে আনে।’
টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছিল, ২০২৪ বিশ্বকাপে গায়ানায় জয় পায় ভারত। দুই দলই পরে শিরোপা জিতেছিল।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান বলেন, ২০২২ সালের জয়ই হতে পারে আদর্শ উদাহরণ। নিখুঁত ম্যাচ খুঁজতে গেলে ২০২২ সালের ম্যাচটাই মডেল হতে পারে, বলেন তিনি।
সব মিলিয়ে ভনের মতে, স্পিন, ফিল্ডিং ও ছোট ছোট দিকগুলোতে এগিয়ে থাকাই ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ের গর্জনমুখর পরিবেশে সেই বিশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর অদম্য টি-টোয়েন্টি কাপ, এরপর এখন বাংলাদেশ ক্রিকেট লিগ- পরপর তিনটি ঘরোয়া টুর্নামেন্টে নেই এনামুল হক বিজয়। বিপিএল ও অদম্য টি-টোয়েন্টি থেকে তাকে বাদ দিয়েছে বিসিবি। তবে বিসিএলে নিজ থেকেই খেলেননি অভিজ্ঞ ওপেনার।
শুধু তাই নয়, বিসিবির তরফ থেকে সম্মান ফেরত না পেলে আর কখনও ক্রিকেট খেলবেন না সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে আচমকা ডাকা সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন একসময়ের জাতীয় দলের ওপেনার।
২০২৪-২৫ মৌসুমের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। ওই টুর্নামেন্টে ফিক্সিংয়ের সন্দেহভাজন তালিকায় আসে তার নাম। পরে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের পরামর্শ অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের বিপিএলে খেলতে দেওয়া হয়নি বিজয়কে।
তবে এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, ওই বিপিএলে বিজয়ের ফিক্সিং কাণ্ড সম্পর্কে বিস্তারিত জানায়নি বিসিবি। তাকে দোষী সাব্যস্ত করে সুনির্দিষ্ট কোনো শাস্তির ঘোষণাও দেওয়া হয়নি। তাই এখন এই বিষয়ে সুষ্ঠু সমাধান ও নিজের হারানো সম্মান ফেরত চান বিজয়।
“আমি সিম্পল একটা কথা বলি, আমার ক্রিকেট খেলার দরকার নাই। যতক্ষণ পর্যন্ত না ওনারা আমাকে সম্মান ফেরত দিচ্ছেন, সসম্মানে সবাইকে জানাচ্ছে যে, বিজয় অপরাধী না, বিজয়ের পারিশ্রমিক শোধ হয়েছে, বিজয়ের সঙ্গে (ফিক্সিংয়ের ব্যাপারে) যা হয়েছে, এই নামগুলো ভুলে এসেছে, সন্দেহের তালিকায় ছিল এখন জিনিসটা সুন্দর (সমাধান) হয়ে গেছে, সব ধরনের খেলাও খেলতে পারবে। সুন্দর করে বিসিবি যখন বলবে তখন আমি ক্রিকেট খেলব।”
“এমন না যে... এই বিসিএল খেললে এমন কি! এর আগেও আমি বহুত সেঞ্চুরি করেছি। এ মাঠে আমার অনেক সেঞ্চুরি আছে। অন্য জায়গায় যেখানেই খেলি অনেক সেঞ্চুরি আছে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পেয়েছি, আলহামদুলিল্লাহ! আমার এখন সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পাইতে চাই।”
তাহলে এটা কি অবসরের ঘোষণা কি না, তা জানতে চাওয়া হয় বিজয়ের কাছে। প্রশ্নের উত্তরে প্রচ্ছন সেই ইঙ্গিত দিয়ে রাখেন স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৫১টি সেঞ্চুরি করা এই ব্যাটার।
“এটা এক ধরনের যদি বলেন, আমাকে যদি তারা উপযুক্ত সম্মান, ঠিকভাবে না দেয়, আমার কাছে মনে হয় যে আমি (ক্রিকেটে) ফিরব না। আমার দরকার নাই ক্রিকেট খেলার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলঙ্কা ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সনাথ জয়াসুরিয়া। সাবেক এই ক্রিকেটারের বিদায়ের পর দাসুন শানাকার দলের নতুন হেড কোচ কে হবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে। কুড়ি কুড়ির বিশ্বকাপ হতাশাজনকভাবে শেষ হলেও ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই চক কষছে শ্রীলঙ্কা।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠন এবং অভিজ্ঞ ও প্রমাণিত কোনো কোচকে দায়িত্ব দিতে আগ্রহী শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এসএলসির সে শর্টলিস্টে তিন অভিজ্ঞ কোচ—ট্রেভর বেলিস, অ্যালান ডোনাল্ড ও জনাথন ট্রট।
ট্রেভর শ্রীলঙ্কা ক্রিকেটে পরিচিত মুখ। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত লঙ্কান ক্রিকেটের প্রধান কোচ ছিলেন। টম মুডির পর দায়িত্ব নিয়ে দলকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছিলেন বেলিস। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিলেও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে অগ্রণী ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত রানার্স-আপ হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ক্রিকেট সংস্কৃতি ও খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা ট্রেভরের।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেস কিংবদন্তি ডোনাল্ড আছেন শর্টলিস্টে। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কার বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক—দুই পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে ডোনাল্ডের।
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। তাঁর ট্যাকটিকস ও তরুণ সম্ভাবনাময় পেসারদের গড়ে তোলার ক্ষমতা রয়েছে তার।
ইংল্যান্ডের সাবেক ব্যাটার জনাথন ট্রট রয়েছেন সম্ভাব্য প্রার্থীদের তালিকায়। ২০২২ সালে আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে মোহাম্মদ নবীরা। সেমিফাইনালের খুব কাছাকাছি পৌঁছেছিল আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানকে সেমিফাইনালে তুলতে ভূমিকা রাখেন ট্রট। তরুণ প্রতিভা গড়ে তোলা ও লড়াকু দল তৈরি করার দক্ষতা তাকে শ্রীলঙ্কার জন্য আকর্ষণীয় বিকল্প করে তুলেছে।