
হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও সাবেক অধিনায়ক ফারুক আহমেদ । বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হার্ট অ্যাটাক করেন ফারুক। দ্রুত হাসপাতালে নেওয়ার পর বিকেলে এনজিওগ্রাম সম্পন্ন করে হার্টে রিং পরানো হয়। সূত্রটি আরও জানায়, সাবেক এই ক্রিকেটারের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।
৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক। ৯ মাস সেই দায়িত্বে ছিলেন তিনি।
খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন ফারুক। ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দেন তিনি। পরবর্তীতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সাবেক অধিনায়ক।
No posts available.
৯ মার্চ ২০২৬, ৯:৩৭ পিএম
৯ মার্চ ২০২৬, ৯:৩০ পিএম

দাপট দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রবিবার আহমেদাবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের বড় জয়ে তৃতীয়বারের মতো কুড়ি কুড়ি ট্রফি জয়ের স্বাদ পেল সূর্যকুমার যাদবরা। ভারতের এ জয়ের পর বিশেষ বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পাকিস্তানের ২০০৯ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্পিন অলরাউন্ডার আফ্রিদি। প্রতিবেশী ভারতের জয়ের পর সেই সময়কার স্মৃতি রোমন্থনের পাশাপাশি সূর্যকুমারদের প্রশংসা করেছেন তিনি।
নিজের এক্সে পোস্ট করা একটি ভিডিওতে আফ্রিদি বলেন,
‘তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন টিম ইন্ডিয়া। পুরো টুর্নামেন্টজুড়েই তারা নিখুঁত দল হিসেবে প্রমাণ করেছে। এটি ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের। এমন পারফরম্যান্সই প্রমাণ করে কেন ভারত এখনো বিশ্ব টুর্নামেন্টে শীর্ষে রয়েছে।’
বোলিং-ব্যাটিং ও ফিল্ডিং—তিন সেক্টরে ভারতের ক্রিকেটাররা সর্বোচ্চটুকু করে দেখিয়েছে। ব্যাটিং সঞ্জু স্যামসন, ইশান কিশান তাদের সেরাটা দেখিয়েছেন। বোলিংয়ে জসপ্রিত বুহমরাহ, আর্শদীপ সিংরা। তার মধ্যে শিবম দুবে ও হার্দিক পাণ্ডিয়ারা দেখিয়েছেন সেরাটা। অভিষেক শর্মা শুরুতে অপফর্মে থাকলেও শেষের দিকে ছিলেন বেশ মানানসই। অধিনায়ক সূর্যকুমারও সময়ের প্রয়োজনে জ্বলেছেন।
ভারতের বেঞ্চের শক্তির প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন,
‘বিশ্বকাপ শেষ। আমার মতে, ভারতই এই শিরোপার যোগ্য। তাদের দলগত সমন্বয় অসাধারণ। বেঞ্চে থাকা খেলোয়াড়েরাও প্রথম একাদশের মতোই মানসম্পন্ন। তাই আমি সব সময় বলি, আপনার বেঞ্চ শক্তিশালী হতে হবে। ভারতের বেঞ্চ খুবই শক্তিশালী ছিল—সেখান থেকে যেকোনো খেলোয়াড়কে তুলে এনে সহজেই প্রথম একাদশে রাখা যেত। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চ্যাম্পিয়নের মতোই খেলেছে।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে স্থগিত হতে যাচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ। সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা দুই দলের। তবে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজটি স্থগিত হওয়ার পথে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথমটি হওয়ার কথা ছিল ১৩ মার্চ। বাকি দুটি ১৫ ও ১৭ মার্চ। তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুবাইয়ে ২০, ২২ ও ২৫ মার্চ।
এখন পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্ক ক্রিকেট আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ইএসপিএনক্রিকইনফো নিজেদের সূত্রের জানিয়েছে উভয় বোর্ডই একমত হয়েছেন যে চলমান সংকটের কারণে সিরিজ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা সম্ভব নয়।
আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড বিকল্প স্থানের বিষয়ে আলোচনা করছে, তবে লজিস্টিক বাধার কারণে সিরিজ অন্যত্র স্থানান্তরিত হওয়াও সম্ভব নয়। দুই দেশের ক্রিকেট বোর্ডই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সৃষ্ট অস্থিরতার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এর আগে পাকিস্তান নারী দলও দক্ষিণ আফ্রিকা সফর শেষে একই কারণে ডারবানে আটকে পড়ার খবর পাওয়া গিয়েছিল। গত সপ্তাহে ভারতে বিশ্বকাপ শেষে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলও আটকা পড়ে। তবে রোববার তাদের জানানো হয় যে মঙ্গলবার তারা দেশে ফিরবেন।

ক্রিকেটের দুর্নীতি এবং পক্ষপাতিত্বের অভিযোগ বিশ্বের প্রায় সব দেশেই কম-বেশ। এশিয়া সাবকন্টিনেন্টে মাত্রাটা একটু বেশিই। এখানে কলি থেকে ফুল হওয়ার আগেই ঝরে পড়েন অনেকেই। তুখোড় খেলাপাগল অনেক তরুণ অল্পতেই থেমে যান পর্যাপ্ত সুযোগের অভাবে।
পাকিস্তান ক্রিকেটের এমনই এক ঘটনা ঘটেছে। দুর্নীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ সামনে এনে মাত্র ২৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন শাহজাইব ভাট্টি।
ভাট্টি তরুণ উদীয়মান ব্যাটার। পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া লিগ কয়েদ-ই-আজম ট্রফিতে সিয়ালকোটকে ২০২৪-২৫ ট্রফি জেতাতে বড় ভূমিকা রাখেন। রোমাঞ্চে রূপ নেওয়া সেই ম্যাচে ৩২ রানে অপরাজিত থাকেন ভাট্টি। সিয়ালকোটের এই বাসিন্দা শেষ পর্যন্ত নিজ রাজ্যের দলকে জয় উপহার দিয়ে মাঠ ছাড়েন।
এতসবের পরও সবাইকে অবাক করে দিয়েছেন ভাট্টি। রাজনৈতিক বাধা, দুর্নীতি এবং ঘরোয়া ক্রিকেটে কাঠামোকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি।
ভাট্টি জানান, তাঁর পারফরম্যান্স থাকা সত্ত্বেও তাকে বারবার সাইডলাইনে রাখা হয়েছে এবং প্রায় ৪০ ম্যাচে বেঞ্চে বসতে হয়েছে।
তরুণ এই ক্রিকেটার আরও জানিয়েছেন, তাঁর স্বপ্ন ছিল পাকিস্তান প্রতিনিধিত্ব করা, কিন্তু ঘরোয়া কাঠামোর বাস্তবতা তাকে খেলা থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।

ভারতের সফল অভিযানের মধ্যে দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। কুড়ি কুড়ির আসরে বেশ ধারাবাহিক পারফরম্যান্স করেছে চ্যাম্পিয়ন দলের প্রতিটি সদস্য। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন সেক্টরে সমানভাবে কৃতিত্ব দেখিয়েছে ম্যান ইন ব্লুজরা। ফলস্বরূপ সোনালি ট্রফিতে চুঁমু এবং আইসিসির টুর্নামেন্টসেরা একাদশে সর্বোচ্চ ক্রিকেটারের আধিক্য।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের সেরা একাদশ বাছাই করেছে। যেখানে ভারতের সর্বোচ্চ চারজন ক্রিকেটার সুযোগ পেয়েছে। অনুমিতভাবে এ তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসন। ভারতের এই উইকেটকিপার ব্যাটার ছাড়াও তালিকায় রয়েছেন ইশান কিশান, হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রিত বুমরাহ।
সঞ্জ মাত্র পাঁচ ইনিংসে ৩২১ রান করেছেন। টুর্নামেন্টের শুরুতে ভারতের একাদশে সুযোগ না পেলেও ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন। আর শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের দায়িত্বশীল ইনিংস।
টুর্নামেন্টে কিশান ৩১৭ রান করেছেন। ওপেনিংয়ে পাকিস্তানের বিপক্ষে ৭৭ রান করেন এবং পরে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি। আর পাণ্ডিয়া দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন টুর্নামেন্টজুড়ে। ব্যাট ও বোলিং—উভয় বিভাগে অবদান রেখেছেন সমানভাবে। দুটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৯টি উইকেট নিয়েছেন পাণ্ডিয়া।
জসপ্রিত বুমরাহ ফাইনালে ম্যাচসেরা হয়েছেন। টুর্নামেন্টে ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেটটেকারদের মধ্যে রয়েছেন। ফাইনালে তাঁর বোলিং ফিগার ৪/১৫ এবং টুর্নামেন্টে ইকোনমি রেট ৬.২১।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের সাহিবজাদা ফারহান। টুর্নামেন্টে দুই সেঞ্চুরিতে মোট ৩৮৩ রান করেছেন পাকিস্তানের এই ওপেনার। দক্ষিণ আফ্রিকার দুইজন খেলোয়াড়—এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিদি রয়েছেন একাদশে। প্রোটিয়া দলপতি মার্করাম রান করেছেন ২৮৬ এবং এনগিদি উইকেট নিয়েছেন ১২টি।
ইংল্যান্ডের উইল জ্যাকস জায়গা পেয়েছেন একাদশে। আদিল রশিদও আছেন তালিকায়। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ থেকে একজন করে ক্রিকেটার রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ব্লেসিং মুজারাবানি জায়গা পেয়েছেন টুর্নামেন্টসেরা একাদশে।
১২তম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ভ্যান শ্যালকওয়াইক। যিনি আসরে ১৩ উইকেট নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ :
সহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিশান, এইডেন মার্করাম (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, জাসপ্রিত বুমরাহ, লুঙ্গি এনগিদি, আদিল রশিদ ও ব্লেসিং মুজারাবানি। ১২তম খেলোয়াড়: শাডলি ভ্যান শ্যালকওয়াইক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-আয়োজক শ্রীলঙ্কার ব্যর্থতার পর দায়ভার কাঁধে নিয়ে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছিলেন সানাৎ জায়াসুরিয়া। লঙ্কানদের সাবেক কিংবদন্তি এই ক্রিকেটারের বিদায় নিশ্চিত হওয়ার পর এবার দলটির প্রধান কোচ হিসেবে যোগ দিলেন কিংবদন্তি গ্যারি কারস্টেন।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক বিবৃতিতে অভিজ্ঞ এই কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। দুই বছরের দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটারকে নিয়োগ দিল শ্রীলঙ্কা। আগামী ১৫ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার দায়িত্ব নেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অধিকারী কারস্টেন এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারত জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তাঁর কোচিংয়েই ২০১১ সালে বিশ্বকাপ জেতে ভারত।
এরপর ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নেন। সাবেক কিংবদন্তি প্রোটিয়া ব্যাটার ডাগ-আউটে থাকাকালীন দক্ষিণ আফ্রিকা টেস্ট, ওয়ানডে ও টি–টোয়েন্টি—সব ফরম্যাটেই বিশ্ব র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছিল।
সবশেষ কারস্টেন নামিবিয়া জাতীয় দল–এর পরামর্শক হিসেবে কাজ করেছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও এই দলের সঙ্গে ছিলেন ৫৮ বছর বয়সী কোচ।
খেলোয়াড়ি জীবনে ১৯৯৩ থেকে ২০০৪ সাল মাঠ মাতিয়েছেন কারস্টেন। এই সময়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে তিনি মোট ১৪,০৮৭ রান করেছেন। এর মধ্যে রয়েছে ২১টি টেস্ট সেঞ্চুরি ও ১৩টি ওয়ানডে সেঞ্চুরি।
কারস্টেনের প্রধান দায়িত্বগুলোর একটি হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে প্রস্তুত করা। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।
নতুন প্রধান কোচ নিয়োগ দেওয়ার মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে।