
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম আজ দ্বিতীয় নামটি ওঠে লিটন দাসের। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটি করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
আলোচনা হচ্ছিল, নিলামে লিটনকে নিয়েই কাড়াকাড়ি হতে পারে। তবে তাঁকে নেওয়ার দৌড়ে ফ্যাঞ্চাইজিদের মধ্যে খুব বড় প্রতিযোগিতা দেখা যায়নি। ৭০ লাখ টাকায় তাঁকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
লিটন সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন। কিপিং, ব্যাটিং, লিটনের নেতৃত্বের অভিজ্ঞতা- সব মিলিয়ে শুরুতেই যেন নিলামে ছক্কা মারল রংপুর।
লিটনের পর তাওহীদ হৃদয়কে দলে নেয় রংপুর রাইডার্স। দর হাঁকাহাঁকি করে ৩৫ লাখ ভিত্তিমূল্যের হৃদয়কে ৯২ লাখ টাকায় নিয়েছে রংপুর। 'এ' গ্রেডের লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ।
রংপুর রাইডার্স এর আগে সরাসরি চুক্তিতে ভিড়ায় মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান হোসানকে। বিদেশিদের মধ্যে তারা ভিড়িয়েছিল খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে।
No posts available.
১৯ এপ্রিল ২০২৬, ৯:১১ পিএম
১৯ এপ্রিল ২০২৬, ৭:৫৩ পিএম

টি-টোয়েন্টিতে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার যেন হারিয়েই গিয়েছিল বাবর আজমের ব্যাটে। দীর্ঘ ৬৭ ইনিংসের সেই মরুভূমি পাড়ি দিয়ে অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার। ইনিংসের শেষ বলে যখন দুই রান প্রয়োজন, তখন স্নায়ুচাপ সামলে ঠিকই লক্ষ্যভেদ করলেন পেশোয়ার জালমি অধিনায়ক। প্রায় দুই বছর পর কুড়ি-কুড়ির ফরম্যাটে বাবর-শো দেখল ক্রিকেট বিশ্ব। আর সেই সাথে বড় হার দেখল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
ইনিংসের শেষ বলে বৃত্ত ভাঙার চ্যালেঞ্জে দাঁড়ানো বাবর উৎরেছেন অসীম পরীক্ষা। ইনিংসের শেষ বলে জোড়া রান তুলে পূর্ণ করেন স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১১তম শতক। সবশেষ ২০২৪ সালে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১১১ রান করেছিলেন পেশোয়ার জালমি অধিনায়ক।
রবিবার ইনিংস শুরু করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বাবর। ৫২ বলে পৌঁছেন শতকের ঘরে। তার নান্দনিক ইনিংসে চারটি ছক্কা ও ছয়টি চারের মার ছিল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি বাবরের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২১ সালে ৪৯ বলে শতক ছুঁয়েছিলেন তিনি।
বাবরের শতক ও মেন্ডিসের চমৎকার ইনিংসে ৩ উইকেট ২৫৫ রান করে পেশাওয়ার। পিএসএলে যা তাদের সর্বোচ্চ। সব মিলিয়ে এই টুর্নামেন্টে এই রান তৃতীয় সর্বোচ্চ। রান তাড়ায় নেমে কোয়েটা করতে পারেন কেবল ১৩৭ রান। অর্থাৎ বড় জয়ে আরও একটি ম্যাচ রাঙাল কোয়েটা।

বোলিংয়ে বরাবরই ভালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিং ব্যর্থতায় প্রায়ই তাদের হারতে হয় ম্যাচ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ব্যাটারদের কাছে বড় রানের দাবি জানিয়ে রাখলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা। এরপর সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।
এই সিরিজটি দুই দলের জন্যই মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির বড় সুযোগ। আগামী জুনে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড ও ওয়েলসে যাবে তারা। তাই ওয়ানডে সিরিজ থেকেই বিশ্বকাপের ভাবনা জ্যোতির।
প্রথম ওয়ানডের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হাই স্কোরিং ম্যাচের তাগিদ দেন তিনি।
“যেহেতু আমরা ইংল্যান্ডে যাব (বিশ্বকাপ) খেলতে তাই ওইখানে আসলে উইকেটগুলো ব্যাটিং বান্ধব বেশি হয়। দেশের কিছু কিছু মাঠে আসলে স্পিনটা অনেক বেশি সাহায্য করে দলগুলোকে। আমরা ওটা চাইনি।”
“আমরা চেয়েছি একটা ভালো ব্যাটিং বান্ধব উইকেট যেখানে ব্যাটাররা আসলে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে, রান আসবে। কারণ রান করার অভ্যাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
বাংলাদেশ অধিনায়কের চাওয়া সহজ করে দিতে পারে রাজশাহীর উইকেট। বরাবরই ব্যাটিংয়ের জন্য সহায়ক এই মাঠের উইকেট। তাই বড় রান করে দর্শকদেরও আনন্দ দিতে চান জ্যোতি
“অনেক সময় এটা (বড় রান) উইকেটের জন্য হয় না। তবে এখন পর্যন্ত রাজশাহীর উইকেট আসলে যেমন আচরণ করে, ব্যাটারদের জন্য খুব ভালো সেটা।”
“আমি চাইব যে দুই পক্ষ থেকেই অনেক বেশি রান হোক। কারণ রান যখন হবে তখন আসলে দর্শকরা মাঠে আসবে, মানুষ আসলে খেলা দেখতে পছন্দ করবে।”

২০০৯-১০ মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের সর্বশেষ ট্রফি জয়ে অবদান রেখেছেন লুৎফর রহমান বাদল। চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে বড় অংক পৃষ্ঠপোষকতা করেছেন তিনি। সেই থেকে ঢাকা ক্রিকেট লিগে ক্রিকেটারদের সম্মানির অংক হু হু করে বেড়ে যাওয়ার নেপথ্যে এই সংগঠক। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা পরিষদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় মোহামেডান ছেড়ে ২০১১-১২ মৌসুমে দায়িত্ব নিয়েছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টিম গঠনে। সাকিব-তামিমকে দলে ভিড়িয়ে, সেই দলকে দিয়েছেন ক্রিকেট লিগের ট্রফি।
২০১৩-১৪ ক্রিকেট মৌসুমে গাজী ট্যাংক ক্রিকেটার্সের মালিকানা কিনে সেই দলটিকেও দিয়েছেন ট্রফি উপহার। লিস্ট 'এ' মর্যাদার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অভিষেক শিরোপা জয়ের পর এই ক্লাবটির নাম পরিবর্তন করে রেখেছেন লেজেন্ডস অব রূপগঞ্জ নাম। নতুন নামকরণের ক্লাবের একটি ট্রফি জয়ে প্রতিবারই দল গঠনে কাগজে-কলমে সেরাদের কাতারে থেকেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। এবার তাই ছেড়ে দিয়েছিলেন এই ক্লাবের ওপর আশা। প্রথমে ক্রিকেট টিম গঠন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ছেড়ে দিয়েছেন জাকের আলী অনিক, সৌম্য সরকার, আকবর আলী, আলিস আল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটারকে। তবে শেষ পর্যন্ত নিশ্চুপ থাকতে পারেননি লুৎফর রহমান বাদল। বিসিবি সভাপতি তামিম ইকবালের জোর অনুরোধে সাড়া দিয়ে মাঝারি মানের দল গঠন করেছেন এই সংগঠক।
দলের পুরোনো ১০ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিয়েছেন ১২ ক্রিকেটারকে। আগামী ৮ থেকে ২০ মে ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট দল ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ওই সিরিজ চলাকালে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজকে পাওয়া যাবে না প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। তা জেনেও বাংলাদেশ দলের টি-২০ এবং ওয়ানডে অধিনায়ককে নিজের অর্থায়নে পরিচালিত ক্লাব লেজেন্ডস অব রূপগঞ্জে নিয়েছেন। গুলশান ক্রিকেট ক্লাব থেকে লিটন দাস এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন। লেজেন্ডস অব রূপগঞ্জে যোগ দিয়ে সংবাদ মাধ্যমকে লিটন দাস বলেছেন- ‘আমরা তো বাদল ভাইকে চিনি। বরাবরের মতো উনি ভাল টিম বানানোর চেষ্টা করেছেন। আমরা দুজন যে মানের প্লেয়ার, চেষ্টা করব ভাল কিছু করতে। যে কটি ম্যাচ খেলার সুযোগ পাই, টিমটাকে যেনো সাহায্য করতে পারি, সে চেষ্টা করব।’
মিরাজ, লিটন ছাড়াও এই দলে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। মোহামেডান থেকে যোগ দিয়েছেন তিনি লেজেন্ডস অব রূপগঞ্জে। আছেন ২০২৩ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহক আশিকুর রহমান শিবলি। ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে আনা হয়েছে তাঁকে। এ ছাড়া ব্রাদার্স ইউনিয়ন থেকে সফর আলী ও এইচ মোল্লা, প্রাইম ব্যাংক থেকে ইরফান শুকুর, পারটেক্স থেকে রবিউল ইসলাম রবি, ধানমন্ডি স্পোর্টস থেকে হাবিবুর রহমান সোহান, রূপগঞ্জ টাইগার্স থেকে আহমেদ শরীফ এবং বিকেএসপি থেকে শাহরিয়ার আহমেদকে নিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ।
সিসিডিএম-এর দেওয়া তথ্য অনুযায়ী দুই দিনের এই দল-বদলে মোট ১৩৫ ক্রিকেটার নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন। যার মধ্যে ৬৬ জন অনলাইনে দল-বদল করেছেন। সশরীরে দল-বদল করেছেন ৬৯ জন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া রুবেল হোসেনকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সন্ধ্যায় এক বার্তায় দেশীয় ক্রিকেটের নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে দেশের হয়ে ১৯৩ উইকেট শিকারি এই ফাস্ট বোলারকে সম্মাননা জানানো হবে।
গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে কেবল ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন।
২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। এরপর আর তাকে লাল সবুজ জার্সিতে আর দেখা যায়নি। ২০২০ সালের পর থেকে তিনি আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছয় ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন তিনি।
সবশেষ বিপিএলের নিলামে রুবেলের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। স্বীকৃত ক্রিকেটে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া রুবেল হোসেনকে সম্মাননা জানানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার সন্ধ্যায় এক বার্তায় দেশীয় ক্রিকেটের নিয়ন্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে দেশের হয়ে ১৯৩ উইকেট শিকারি এই ফাস্ট বোলারকে সম্মাননা জানানো হবে।
গত বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, এখন থেকে কেবল ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন।
২০২১ সালের এপ্রিলে সর্বশেষ নিউ জিল্যান্ড সফরের দলে জায়গা হয়েছিল রুবেলের। এরপর আর তাকে লাল সবুজ জার্সিতে আর দেখা যায়নি। ২০২০ সালের পর থেকে তিনি আর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। খেলেননি ঢাকা প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরেও। এর আগের বছর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ছয় ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন তিনি।
সবশেষ বিপিএলের নিলামে রুবেলের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। স্বীকৃত ক্রিকেটে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে ওই ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।