৯ জুন ২০২৫, ১০:৫৪ পিএম
ইংল্যান্ড তো বটেই, টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা বোলারদের একজন তিনি। সেই জেমস অ্যান্ডারসনকে সম্মানিত করে তাই ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্ট দ্বৈরথের নতুন নামকরণ করা হয়েছে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। এই সম্মান পেয়ে আবেগাপ্লুত ইংলিশ কিংবদন্তি পেসার। বললেন, বিষয়টি বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে তার।
এতদিন ইংল্যান্ড-ভারতের টেস্ট সিরিজটি পাতৌদি ট্রফি নামে পরিচিত ছিল। তবে সম্প্রতি ক্রিকেটের দুই কিংবদন্তি অ্যান্ডারসন এবং ভারতীয় ব্যাটিং আইকন শচীন টেন্ডুলকারের নামে এই ট্রফির নামকরণ করার ঘোষণা আসে। আগামী ২০ জুন হেডিংলিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এর সূচনা হবে। ১১ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীন লর্ডসে আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রফি উন্মোচন করা হবে, যেখানে অ্যান্ডারসন ও টেন্ডুলকর দুজনেই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিশাল এই সম্মান ছুয়ে গেছে অ্যান্ডারসনকে। “এটা আমার জন্য অনেক বড় এক সম্মান। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না। শচীন এমন একজন খেলোয়াড়, যাকে আমি ছোটবেলায় আইডল হিসেবে দেখতাম। তার সঙ্গে একাধিকবার খেলেছি এবং তার নামে হওয়া ট্রফির অংশ হওয়া আমার জন্য গর্বের ব্যাপার।”
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দুজন হলেন টেন্ডুলকার (২০০ ম্যাচ) ও অ্যান্ডারসন (১৮৮ ম্যাচ)। ভারত কিংবদন্তি ১৫ হাজার ৯২১ রান করে এখনও লাল বলের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। অন্যদিকে অ্যান্ডারসন ৭০৪টি উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার।
১৯৮৯ সালে টেন্ডুলকারের আন্তর্জাতিক অভিষেক থেকে শুরু করে ২০২৪ সালে অ্যান্ডারসনের অবসর পর্যন্ত দুজন ক্যারিয়ার জুড়ে গড়েছেন অজস্র রেকর্ড। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত এই দুজন ১৪ বার টেস্টে মুখোমুখি হন, যেখানে টেন্ডুলকরকে ৯ বার আউট করেন অ্যান্ডারসন।
ভারতের বিপক্ষে অ্যান্ডারসনের রেকর্ডও নজরকাড়া। ৩৯ টেস্টে নিয়েছেন ১৪৯ উইকেট, গড় ২৫.৪৭। তবে ভারতের মাটিতে পরিসংখ্যান খুব একটা ভালো নয় ডানহাতি এই পেসারের। ভারতে খেলেছেন পাঁচটি সিরিজ, যার মধ্যে চারটিতেই হেরেছে ইংল্যান্ড।
No posts available.

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। হতাশাজনক এমন পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সিনিয়র খেলোয়াড়দের একহাত নিয়েছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের সাবেক এই ওপেনারের মতে, বর্তমান পিসিবি ইতিহাসের সবচেয়ে দুর্বল এবং কতিপয় ক্রিকেটারের কাছে জিম্মি।
গত রোববার মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে ১১ রানে হেরে ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে আরেকটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। শাহীন আফ্রিদির নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর তাই ক্ষোভ উগরে দিয়েছেন শেহজাদ।
নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় শেহজাদ বলেন,
‘আপনাদের খেলোয়াড়দের মান সেই পর্যায়ের নয়, যেভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৫-৭ বছর আগে পিএসএলের জন্য তাদের ব্র্যান্ড হিসেবে তৈরি করেছিল। এই ৬-৮ জন খেলোয়াড়ই পিএসএলের মুখ, তারাই আমাদের পাকিস্তান দলের মুখ। তারা কি পাকিস্তানের ভাগ্য বদলাবে?’
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ১৯৯২ সালে ওয়ানডে এবং ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি ২০১৬ সাল থেকে টানা চারটি আইসিসি ইভেন্টে নকআউট পর্বে উঠতে ব্যর্থ।
এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ বলেন
‘আপনারা তাদের সব স্পনসরশিপ দিয়েছেন, সমর্থন করেছেন এবং তাদের ওপর বিনিয়োগ করেছেন। তাদের পিএসএলে অধিনায়কত্ব দিয়েছেন। পুরো পাকিস্তান দল এই ৬ জন খেলোয়াড় এবং তাদের এজেন্টদের হাতে তুলে দিয়েছেন। আর তারা কী করেছে? তারা মজা করেছে, পার্টি করেছে, নিজেদের পকেট ভরেছে, আনন্দ করেছে… কিন্তু এর মাধ্যমে পাকিস্তানকে কোনো জয় এনে দিতে পারেনি।‘
ব্যর্থতার পরও কোনো খেলোয়াড় দায় স্বীকার না করা নিয়েও ক্ষুব্ধ শেহজাদ,
‘খেলোয়াড়দের ঔদ্ধত্য এখন এমন পর্যায়ে যে, তারা কেউ নিজেদের দোষ স্বীকার করতে রাজি নয়। তারা এখনও ব্লেম গেম খেলে যাচ্ছে। আমার জীবনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এত দুর্বল দেখিনি, যতটা এখন। তাদের ক্ষমতা আছে, ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তারা খেলোয়াড়দের সামনে নতজানু হয়ে যায়। এই পিসিবি কিছুই করতে পারে না।‘

ভারতের পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম ব্যবহারকে অবৈধ দাবি করে করা এক জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কেরালা হাইকোর্ট। আদালত বলেছেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই।
মামলায় অভিযোগ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাদের আয়োজিত লিগের জন্য ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ নামটি বেআইনিভাবে ব্যবহার করছে। আবেদনকারী আশিক কারোথ, যিনি নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন, এ দাবি তোলেন।
প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি শ্যাম কুমার ভি এমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ যুক্তি নাকচ করে দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, আবেদনকারী সম্প্রতি জানতে পেরেছেন যে এই লিগটি দেশের আনুষ্ঠানিক ক্রিকেট টুর্নামেন্ট নয়—যদিও এটি বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।
রায়ে আদালত বলেন, উত্থাপিত যুক্তির মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই এটিকে জনস্বার্থ মামলা হিসেবে চালিয়ে নেওয়ারও প্রয়োজন নেই।
আইপিএল আয়োজন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে। কর্ণাটক সরকার ২০২৬ মৌসুমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে দলটির প্রথম শিরোপা জয়ের পর স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনার কারণে কয়েক মাস অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শেষে সরকার এই অনুমতি দেয়।
সূচি অনুযায়ী, এবারের আসর শুরু হবে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন পল স্টার্লিং। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ওপেনার বলেছেন, ‘নতুন এক অধ্যায়ে যাওয়ার জন্য এখনই সঠিক সময় বলে মনে হয়েছে।’
২০২৩ সালে সাদা বলের ক্রিকেটে আয়ারল্যান্ডের অধিনায়কত্ব পান স্টার্লিং। চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলকে নেতৃত্ব দেন তিনি। তবে সেই আসরে চোটের কারণে মাঝপথেই তাঁর অভিযান থেমে যায়।
এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই থাকবেন স্টার্লিং। পাশাপাশি ওয়ানডে দলের অধিনায়কত্বও চালিয়ে যাবেন তিনি।
সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে ভালোভাবে ভেবেছেন বলেও জানিয়েছেন স্টার্লিং। আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়াকে তিনি নিজের জন্য বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন,
'নিজ দেশের অধিনায়ক হওয়া গর্বের, একই সঙ্গে বড় দায়িত্বের। এই দায়িত্ব পালনের সময় যাদের সমর্থন পেয়েছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।'
সতীর্থ, কোচিং স্টাফ, বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন স্টার্লিং। তাঁর ভাষায়,
'বিশ্বের যেখানেই খেলি, সমর্থকদের সমর্থন আমাদের অনুপ্রাণিত করে।'
টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেও আয়ারল্যান্ডের হয়ে নিজের অবদান রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এই অভিজ্ঞ ক্রিকেটার,
'খেলোয়াড় হিসেবে আমার এখনও অনেক লক্ষ্য আছে। মনে করি, এই সিদ্ধান্ত আমাকে নিজের খেলায় আরও মনোযোগী হতে সাহায্য করবে।'
স্টার্লিং আরও মনে করেন, দলের জন্যও এটি নতুন পথে হাঁটার সময়। নতুন অধিনায়কের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন,
'নতুন অধিনায়ক তাঁর নিজস্ব পরিকল্পনা ও দর্শন নিয়ে দলকে এগিয়ে নেবেন—আমি তাঁর পাশে থাকব।'
স্টার্লিংকে দারুণ নেতা হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে দলকে নেতৃত্ব দেওয়াই এখন স্টার্লিংয়ের প্রধান লক্ষ্য।
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম আইরিশ ক্রিকেটারও হয়েছেন স্টার্লিং। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৮-এর টিকিট আগেই নিশ্চিত করা আয়ারল্যান্ড এখন নতুন অধিনায়কের অধীনে পরবর্তী অধ্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। জুনে ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই সেই যাত্রা শুরু হওয়ার কথা।

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক হয়েও আর্থিক ধাক্কার মুখে পড়তে পারেন জসপ্রিত বুমরাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি কাঠামোয় বড় পরিবর্তনের কারণে বছরে প্রায় ২ কোটি রুপি কম আয় হতে পারে এই পেসারের।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বুমরাহ। আট ম্যাচে ১৪ উইকেট নিয়ে ছিলেন যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তাঁর ৪ উইকেটে ১৫ রানের বিধ্বংসী স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টুর্নামেন্টজুড়েই বুমরাহর ধারাবাহিক পারফরম্যান্স করেন।
তবে মাঠের এই সাফল্যের বিপরীতে প্রশাসনিক সিদ্ধান্তে আর্থিক ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। বিসিসিআই সম্প্রতি তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরি বাতিল করেছে। আগে এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি পেতেন। এই তালিকায় ছিলেন বুমরাহও ।
এই সিনিয়র ক্রিকেটারদের কেউ কেউ নির্দিষ্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর পর বুমরাহই কার্যত একমাত্র সব ফরম্যাটে নিয়মিত খেলোয়াড় হিসেবে ‘এ প্লাস’ ক্যাটাগরির দাবিদার ছিলেন। কিন্তু নতুন কাঠামোয় সেই স্তরটি তুলে দেওয়ায় তাঁকে এখন ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেখানে বার্ষিক পারিশ্রমিক ৫ কোটি রুপি—অর্থাৎ আগের তুলনায় ২ কোটি রুপি কম।
তবে বিষয়টি চূড়ান্ত নয় বলেই জানা গেছে। বিসিসিআইয়ের ভেতরে চুক্তি কাঠামো পুনর্বিবেচনার আলোচনা চলছে। বিশেষ করে, সব ফরম্যাটে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ক্ষেত্রে যেন আর্থিক মূল্যায়ন যথাযথ হয়, সে বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বুমরাহর মতো ক্রিকেটারের আয় কমে যাওয়া নেতিবাচক বার্তা দিতে পারে বলেও মনে করা হচ্ছে।
এদিকে এই পরিবর্তন শুধু বুমরাহ নয়, আরও কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। যেমন এখনো নিচের ‘সি’ ক্যাটাগরিতে আছেন, যদিও সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন।
সব মিলিয়ে বুমরাহ এখনো ভারতের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ। চুক্তির এই পরিবর্তনে সাময়িক আর্থিক ক্ষতির শঙ্কা থাকলেও ভবিষ্যতে সংশোধিত কাঠামো বা বিকল্প ব্যবস্থার মাধ্যমে তা পুষিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনাটি ক্রিকেট প্রশাসনের জন্য একটি বড় প্রশ্নও তুলে দিচ্ছে—দলের কাঠামো বদলের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে খেলোয়াড়দের ন্যায্য আর্থিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।

পাকিস্তানের সালমান আলি আঘা আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা নবম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বোলারদের তালিকায় আবারও শীর্ষ দশে ফিরেছেন। সবশেষ সাপ্তাহিক হালনাগাদে এমনটাই জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।
সম্প্রতি বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ৬৪ ও ১০৬ রানের দারুণ ইনিংস খেলায় সালমান ১৮তম স্থান থেকে উঠে যৌথভাবে নবম স্থানে জায়গা করে নিয়েছেন ভারতের লোকেশ রাহুলের সঙ্গে। আর প্রথম দুই ম্যাচে যথাক্রমে ২৯ রানে ৩ উইকেট এবং ৩৪ রানে ২ উইকেট নেওয়ায় মিরাজ ৯ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন।
অলরাউন্ডার তালিকাতেও উন্নতি করেছেন এই দুজন। সালমান যৌথভাবে দশম স্থানে উঠেছেন, আর মিরাজ দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই।
এদিকে বাংলাদেশের তানজিদ হাসান তামিম সিরিজ নির্ধারণী ম্যাচে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন। এছাড়া তাওহিদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে পৌঁছেছেন।
বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নেন। তাতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪০তম থেকে উঠে ২৮তম স্থানে এসেছেন এই ডানহাতি পেসার। পাশাপাশি মুস্তাফিজুর ১৩ ধাপ এগিয়ে ৪৭তম এবং নাহিদ রানা ৬৫ ধাপ এগিয়ে ৯৮তম স্থানে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন
| বিশ্বকাপে না যাওয়ার রহস্য অনুসন্ধানে তদন্ত কমিটির ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর |
|
পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৭ ও ১৯ নম্বরে উঠেছেন। তিন ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শাহীন, আর দুই ম্যাচে ৬ উইকেট রউফের। তাঁদের আগে পাকিস্তানের একমাত্র বোলার হিসেবে ১৩তম স্থানে আছেন লেগ স্পিনার আবরার আহমেদ।
অন্যদিকে, আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৪ ওভারে ৮ রান খরচায় এক উইকেট এবং ও ভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। তাতে শর্টার ফরম্যাটের বোলিং র্যাঙ্কিংয়ে ২৪তম থেকে ১৩তম স্থানে উঠেছেন বাঁহাতি স্পিনার স্যান্টনার।
নিউ জিল্যান্ডের পেসার লকি ফার্গুসন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টনে দ্বিতীয় ম্যাচে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ৬৯তম থেকে ৫১তম স্থানে উঠে এসেছেন। আর দক্ষিণ আফ্রিকার ওটনেইল বার্টম্যান ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯৬তম থেকে ৭৩তম স্থানে উঠেছেন। এছাড়া নিউ জিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে দ্বিতীয় ম্যাচে ৬০ রান করে ৭০তম স্থানে উঠে এসেছেন।