১৪ মার্চ ২০২৬, ৪:৪৩ পিএম

চুক্তিবদ্ধ থাকার পরও শেষ
মুহূর্তে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) থেকে সরে দাঁড়ান জিম্বাবুয়ের পেসার ব্লেসিং
মুজারাবানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলার সিদ্ধান্ত নিয়ে পিএসএল থেকে সরে
দাঁড়ান তিনি। কলকাতা নাইটরাইডার্স দলে ভিড়িয়েছে তাঁকে। অঙ্গীকার ঠিক না রাখায় মুজারাবানির
বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের
হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন মুজারাবানি। প্রতিদ্বন্দ্বী একটি লিগে খেলতে গিয়ে
বাধ্যতামূলক চুক্তি ভেঙে দেওয়ায় বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি। বোর্ডের কর্মকর্তারা
মনে করছেন, এটি চুক্তি লঙ্ঘন। মুজারাবানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা
করা হচ্ছে।
গত দুই বছরে পিএসএল ছেড়ে
আইপিএল খেলার সুযোগ নিয়েছেন—এটি দ্বিতীয় ঘটনা। গত বছর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন
বশও একইভাবে পাকিস্তানের পেশোয়ার জালমির সঙ্গে চুক্তি থাকার পরও ভারতের লিগে মুম্বাই
ইন্ডিয়ানসে যোগ দেন। পরে চুক্তি ভঙ্গের দায়ে তাঁকে এক বছরের জন্য পাকিস্তানের লিগে
নিষিদ্ধ করা হয়।
তবে মুজারাবানির ক্ষেত্রে
পাকিস্তান বোর্ড আরও কঠোর শাস্তির বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। এর আগে তিন মৌসুম
পাকিস্তানের লিগে খেলেছেন মুজারাবানি। ২১টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। যদিও আইপিএলে
এখনো কোনো ম্যাচ খেলা হয়নি তাঁর। তবে ২০২৫ আইপিএলে বেঙ্গালুরু দলের সদস্য ছিলেন।
এবার কলকাতা নাইট রাইডার্স
মুজারাবানিকে দলে নিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে। ভারতীয়
ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেষে মোস্তাফিজকে দল থেকে ছাড়তে বাধ্য হয় কলকাতা।
আগামী ২৯ মার্চ ওয়াংখেড়ে
স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কলকাতা নাইট রাইডার্সের
এবারের অভিযান। আর নিজেদের মাঠ ইডেন গার্ডেনে তাদের প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ
সানরাইজার্স হায়দরাবাদ।
No posts available.
১০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
১০ এপ্রিল ২০২৬, ৩:৫৬ পিএম

গত কয়েক সিরিজের মতো নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেও অনলাইনে বিক্রি করা হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের টিকিট। সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার কিউইদের বিপক্ষে সিরিজের টিকিটের বিস্তারিত তথ্য জানিয়েছে বিসিবি। এদিন সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে কেনা যাবে টিকিট।
মিরপুরে আগামী ১৭ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ। শনিবার সন্ধ্যা থেকে বিসিবির টিকিটিং ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে কিনতে হবে টিকিট।
মিরপুরে ইস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৪০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৬০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ও লাউঞ্জ ১৫০০ টালা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা।
চট্টগ্রামেও আছে নিউ জিল্যান্ড সিরিজের খেলা। ওই মাঠেও ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। এছাড়া ওয়েস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ৬০০ টাকা এবং গ্যান্ড স্ট্যান্ড ও রুফ টপ গ্যালারির টিকিটের মূল্য ২৫০০ টাকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্রে 'ওয়ান-অফ টেস্ট' বা একটি ম্যাচের সিরিজগুলোকেও অন্তর্ভুক্ত করার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২টি দলে উন্নীত করার লক্ষ্যে এই পরিকল্পনা করা হচ্ছে।
নিউ জিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজের নেতৃত্বে আইসিসির একটি বিশেষ দল এই সুপারিশ তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, মে মাসে আইসিসির বোর্ড সভায় এই প্রস্তাব পেশ করা হবে।
গত বছর রজার টুজকে একটি বিশেষ দলের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। যার কাজ ছিল ক্রিকেটের বর্তমান প্রতিযোগিতামূলক কাঠামোকে আরও উন্নত করা। মূলত আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ভিড়ে যে ঠাসা সূচি তৈরি হয়েছে, তার একটি সমাধান খোঁজা। এর আগে নভেম্বরে এ দলটি 'দুই স্তরের' একটি টেস্ট মডেল প্রস্তাব করলেও বেশ কিছু পূর্ণ সদস্য দেশ তা নাকচ করে দিয়েছিল।
১২টি দলের এই গ্রুপ টেস্ট চ্যাম্পিয়নশিপ মডেল নিয়ে পুনরায় হাজির হচ্ছে। এতে বর্তমানে বাদ থাকা তিনটি পূর্ণ সদস্য দেশ— জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
২০১৯ সালে যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়। তখন এই তিনটি দেশ সদস্য হওয়া সত্ত্বেও সুযোগ পায়নি। তারা টেস্ট খেললেও বর্তমানে চ্যাম্পিয়নশিপের বাকি ৯টি দলের বিপক্ষে খেলার সুযোগ খুব একটা পায় না। গ্রুপটি আরও একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করবে। সেটি হলো— একটি ম্যাচের টেস্ট সিরিজকেও পয়েন্ট টেবিলের অন্তর্ভুক্ত করা।
বর্তমানে ৯টি দেশ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে দুই বছরে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলে। নতুন এ মডেলে একটি ম্যাচের টেস্ট অন্তর্ভুক্ত হলে জিম্বাবুয়ে, আফগানিস্তান বা আয়ারল্যান্ড সহজেই লিগে জায়গা করে নিতে পারবে। এখন দেখার বিষয় আইসিসির বোর্ড সভায় এই সুপারিশ গৃহীত হয় কিনা।

আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি সাকিব আল হাসানকে দেশে ফেরাতে ব্যস্ত হয়ে পড়েছিল। সাকিবকে ফেরানো নিয়ে বিভিন্ন সময় নান মন্তব্য করে আলোচনা সমালোচনারও জন্ম দিয়েছেন অনেকে। তবে শেষ পর্যন্ত সেটা ‘ফাঁকা বুলি’ হয়েই থেকেছে।
বর্তমানে বিসিবি চলছে তামিম ইকবালের নেতৃত্বাধীন এডহক কমিটিকে দিয়ে। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবের দেশে ফেরা প্রসঙ্গে কথা বলেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। সাকিবের ফেরা নিয়ে আগের বোর্ড কেবল ‘স্ট্যান্ডবাজি’ করেছে বলে মন্তব্য করেন তিনি।
সাকিবের ফেরা নিয়ে আশাবাদী মিঠুন বলেন,
‘সাকিবের দেশে ফেরা সম্ভব— আমি অবশ্যই বিশ্বাস করি। তবে এখানে সরকারের কিছু নমনীয়তা প্রয়োজন। তার যেসব মামলা বা বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে আগে কাজ করতে হবে।’
মিঠুন যোগ করেন,
‘ক্রিকেটের দিক থেকে তার সক্ষমতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তিনি যদি প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতে পারেন, তাহলে বাংলাদেশের প্রতিটি দর্শক ও মানুষই খুশি হবে।’
সাকিব ইস্যূ কেবল আলোচনায় থাকার জন্যই জিইয়ে রাখা হয়েছিল বলে মনে করেন মিঠুন, ‘এই বিষয়টি নিয়ে অনেক কথা হয়েছে। আমার ব্যক্তিগত মনে হয়েছে, সাকিব ভাইয়ের বিষয়ে বাস্তব কাজের চেয়ে ‘স্ট্যান্ডবাজি’ই বেশি হয়েছে। অনেকেই শুধু সংবাদে আসার জন্য তার নাম ব্যবহার করেছেন।
মিঠুন আরও বলেন,
‘আমার মনে হয়, এসব না করে যদি সত্যিই কেউ তার জন্য কিছু করতে চান, তাহলে সরকারের সঙ্গে আলোচনা করে সঠিক পথে তার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা উচিত। যাতে তিনি আবার বাংলাদেশে ফিরে আসতে পারেন—সেটাই হওয়া উচিত মূল লক্ষ্য।’
তামিম ইকবালকে নিয়ে হওয়া ১১ সদস্যের এডহক কমিটি নিয়ে আশা দেখছেন মিঠুন। এই কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি দিবে। দায়িত্বের নেওয়ার পর তামিমের কাজ দেখে আশাবাদী তিনি,
‘তামিম ভাই এবং তার নেতৃত্বে যে কমিটি এসেছে, তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই যেভাবে কাজ শুরু করেছেন এবং যেসব গুরুত্বপূর্ণ জায়গায় হাত দিয়েছেন, তাতে আমি আশাবাদী। আমার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ক্রিকেট নিয়ে দীর্ঘদিনের যে আশা এবং আক্ষেপ রয়েছে, সেগুলোর অনেকটাই পূরণ হবে।’

ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত এক ওভারে ছয় ছক্কা। সেই কীর্তির নায়ক যুবরাজ সিং জানালেন ঘটনাটির এক ভিন্ন দিক। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচের পর তাঁর সই করা একটি জার্সি ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড—সম্প্রতি এমনটাই জানতে পেরেছেন তিনি।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয় ছক্কা হাঁকান যুবরাজ। বোলার ছিলেন ব্রড। ঘটনাটি নিয়ে সম্প্রতি মাইকেল ভনের সঙ্গে এক আলাপচারিতায় স্মৃতিচারণ করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার।
সেই সময়ের একটি ঘটনা তুলে ধরে যুবরাজ বলেন,
‘স্টুয়ার্টের বাবা ক্রিস ব্রড আমার কাছে এসে বলেছিলেন, তুমি প্রায় আমার ছেলের ক্যারিয়ার শেষ করে দিয়েছিলে। আমি তাকে বলেছিলাম, স্যার, আমিও একবার পাঁচটি ছক্কা খেয়েছি, কেমন লাগে জানি। এরপর তিনি বললেন, তোমাকে স্টুয়ার্টের জন্য একটি জার্সিতে সই করতে হবে।’
তারপর জার্সিতে কী লিখেছিলেন, সেটিও জানান যুবরাজ। তাঁর ভাষায়, ‘আমি আমার ভারতের জার্সিতে লিখেছিলাম, আমিও পাঁচটি ছক্কা খেয়েছি। কেমন লাগে জানি। আশা করি তুমি একদিন সেরাদের একজন হবে।’
তবে পরে সেই জার্সির পরিণতি শুনে বিস্মিত হন যুবরাজ। বলেন, ‘সম্প্রতি জেনেছি, ক্রিস যখন জার্সিটা স্টুয়ার্টকে দেয়, সে সেটি ডাস্টবিনে ফেলে দেয়। সে তখন খুবই রাগান্বিত ছিল, আর সেটা একদমই স্বাভাবিক।’
যদিও সেই হতাশাই পরে শক্তিতে পরিণত করেন ব্রড। এ প্রসঙ্গে যুবরাজ বলেন, ‘সেখান থেকেই সে এক কিংবদন্তি পেসার হয়ে ওঠে। টেস্টে ছয় শতাধিক উইকেট নিয়েছে। সেই মুহূর্তকে সে শক্তিতে পরিণত করেছে এবং দুর্দান্ত বোলার হয়েছে।’
যুবরাজের মতে, ওই এক ওভারের ঘটনাই অনেকের ক্যারিয়ার শেষ করে দিতে পারত। তবে ব্রড সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, যা তাঁর মানসিক দৃঢ়তারই প্রমাণ।

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজকে সামনে রেখে দলে পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। চোটের কারণে ক্রিস্টিয়ান ক্লার্ক ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে পেসার বেন লিস্টারকে। দুই বছরের বেশি সময় পর আবার জাতীয় দলে ফেরার সুযোগ পাচ্ছেন এই বাঁহাতি পেসার।
জানা গেছে, চলতি সপ্তাহে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের আঙুলের মাঝের অংশে গুরুতর কেটে যান ক্লার্ক। সেই চোটের কারণে বাংলাদেশ সফর থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। এর পরই লিস্টারকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণের দলেই অন্তর্ভুক্ত করে নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।
বর্তমানে শ্রীলঙ্কায় নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলছেন লিস্টার। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রোববার দলের সঙ্গে যোগ দিয়ে সিরিজের প্রস্তুতি শুরু করবেন তিনি। আগামী শুক্রবার মিরপুরে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ।
পেসার বেন সিয়ার্সকে একদিনের সিরিজে পাবে না নিউ জিল্যান্ড। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শেষ মুহূর্তে ডাক পাওয়ায় বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এই পেসারের।
নিউ জিল্যান্ড দল আগামী সোমবার সকালে বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়বে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। এই সিরিজকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত নিউ জিল্যান্ড, আর চোট-সংক্রান্ত সমস্যার মধ্যেই নতুন করে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণের অপেক্ষায় রয়েছেন লিস্টার।