১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ পিএম

আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবল। বাংলাদেশের নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করতে যাচ্ছে। গৌরবময় মুহূর্তে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
বাংলাদেশ দল আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। সিডনিতে এক সপ্তাহের মতো ক্যাম্প করবেন আফঈদা খন্দকাররা। দলকে শুভেচ্ছা জানিয়ে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল বলেছেন, ‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’
প্রতিযোগিতায় কঠিন দলের গ্রুপে পড়েছে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে সাবেক ৯বারের চ্যাম্পিয়ন চীন। শক্তিশালী উজবেকিস্তানের সঙ্গে গ্রুপে আছে আরেক সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া।
নারী দলের প্রতি নিজের আশার কথা জানিয়েছে ক্রীড়াঙ্গনের অভিভাবক এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল বলেছেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।‘
সূচি অনুযায়ী আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়ারা।
No posts available.
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ পিএম
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৮ পিএম
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৯ পিএম
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ পিএম

মৌসুমের মাঝামাঝি সময়ে এসে বড় হোঁচট খেল বার্সেলোনা। মাঝমাঠের নিয়মিত সদস্য পেদ্রি ফেরার পর এবার আরেক মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং চোটে পড়লেন। বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক যখন প্রায় সম্পূর্ণ খেলোয়াড় দলে পেয়ে ব্যস্ত সূচি সামাল দিচ্ছিলেন, ঠিক তখনই চোটে পড়লেন ডাচ মিডফিল্ডার।
অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন ডি ইয়ং। যদিও বার্সেলোনা এখনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করেনি, তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে, তারকা এই মিডফিল্ডারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট এবং মার্কার প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী মিডফিল্ডার ডি ইয়ংয়ের সম্ভবত পেশীর কোনো অংশ ছিঁড়ে গেছে। তেমনটা হলে বার্সার মিডফিল্ডার অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন।
মৌসুমের এই পর্যায়ে এসে ডি ইয়ংয়ের চোট বড় মাথাব্যথার কারণ হয়ে দাড়াতে পারে বার্সেলোনার। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ সূচি অপেক্ষা করছে কাতালান ক্লাবটির সামনে। এমন সময়ে ডি ইয়ংয়ের অনুপস্থিতি মাঝমাঠের কৌশলগত সমস্যা সমাধানে মনোযোগ দিতে হবে।
তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকায় ডি ইয়ং বার্সার গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত সাতটি ম্যাচে তাকে ছাড়া মাঠে নামতে হবে বার্সার। যার মধ্যে রয়েছে ঘরের মাঠে কোপা ডেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি। এছাড়া, চ্যাম্পিয়নস লিগের দুই লেগের একটিতেও তাকে পাবে না ফ্লিক। আর এই সময়ের মধ্যে লা লিগায়, ভিয়ারিয়াল, অ্যাথলেটিক বিলবাও, সেভিয়া এবং রায়ো ভায়েকানো-এর মতো দলের মুখোমুখি হবে বার্সা।
এছাড়া মার্চের শেষ দিকে নেদারল্যান্ডের দুটি প্রীতি ম্যাচেও হয়তো খেলবেন না ডি ইয়ং। তাঁর পূর্ণবাসন নিয়ে বেশ সতর্ক মেডিকেল টিম। এই মিডফিল্ডারকে তাড়াহুড়ো করে খেলানো হলে আবার চোটে পড়ে পুরো মৌসুমই শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে তাঁর পূর্বের চোট বিবেচনায় রেখে ক্লাব এমন ঝুঁকি নিতে চায় না।

চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকার বিপক্ষে ম্যাচে টেলিভিশন ক্যামেরায় হঠাৎ চোখ আটকে যায়। গ্যালারি থেকে এক সমর্থককে দেখা যায় নাৎসি স্যালুট দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তাকর্মীরা ওই সমর্থককে শনাক্ত করে স্টেডিয়াম থেকে বের করে দেন।
চ্যাম্পিয়নস লিগের নকআউট প্লে-অফের দ্বিতীয় লেগে ২–১ গোলে বেনফিকাকে হারিয়ে ৩–১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে নাৎসি স্যালুট দেওয়া সমর্থকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। ওই ঘটনায় তদন্তও শুরু করেছে তারা।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, তারা শৃঙ্খলা কমিটিকে ওই সমর্থকের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক বহিষ্কার প্রক্রিয়া’ শুরু করার অনুরোধ করেছে। ক্লাবটি আরও লিখেছে,
‘খেলাধুলা ও সমাজে সহিংসতা এবং ঘৃণা উসকে দেয়—এমন যেকোনো অঙ্গভঙ্গি রিয়াল মাদ্রিদ কঠোরভাবে নিন্দা জানায়।’
রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের বর্নবাদের অভিযোগের পর। লিসবনে প্রথম লেগে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বণবাদী আচারণের অভিযোগ তোলেন ভিনি। এরপর ইউয়েফা আর্জেন্টাইন এই ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। বেনফিকার আপিলও নাকচ করে দেয় ইউয়েফা। পূর্ণাঙ্গ ইউইএফএ তদন্তের ফলাফলের উপর নির্ভর করে, প্রেস্টিয়ান্নি আরও শাস্তির মুখোমুখি হতে পারেন।
২৫ বছর বয়সী ভিনি প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও গোল করেন। বার্নাব্যুতে গতকাল ৮০ বল জালে জড়ানোর পর ভিনিসিয়াস মাঠে উপস্থিত স্থানীয় ভক্তদের সমর্থন পান। ম্যাচ শুরুর হওয়ার আগেই গ্যালারি থেকে ‘বর্নবাদকে না বলুন’ লেখা ব্যানার প্রদর্শিত হয়।
এরপর ম্যাচ শেষে ভিনির সতীর্থ অরেলিয়েঁ চুয়ামেনি জানান,
‘এই জয় তাদের সকলের জন্য যারা বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ায়।’

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি ম্যাচ হওয়াটা যেন অলিখিত নিয়ম। ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় দুই দলের লড়াইটাও বেশ উপভোগ্য। আরও একবার এই প্রতিযোগিতায় মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে আছে সিটি-রিয়াল।
চ্যাম্পিয়নস লিগে গতকাল প্লে অফে বেনফিকার বিপক্ষে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল। আগামীকাল সুইজারল্যান্ডের নিয়নে হবে ইউরোপ সেরা প্রতিযোগিতার ড্র। রাউন্ড অব সিক্সটিনে রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অথবা স্পোর্টিং লিসবন।
অন্যদিকে রিয়াল কিংবা এবারের চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি করা নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটের সঙ্গে দেখা হতে পারে সিটির। লিগ পর্বে ঘরের মাঠে ইংলিশ ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে বড় অঘটনের জন্ম্ও দিয়েছিল ক্লাবটি।
বেনফিকার বিপক্ষে ম্যাচ শেষে থিয়াবো কোর্তোয়ার কাছে জানতে চাওয়া হয়, শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে কাকে চান রিয়ালের গোলকিপার। চেনা প্রতিপক্ষ হয়ে যাওয়া সিটিকে এবার মাঠে নামতে আপত্তি বেলজিয়ান গোলকিপারের। একদিকে সবাই নতুন প্রতিপক্ষ ও ভিন্ন গল্প দেখতে চায়, অন্যদিকে ড্র যদি আবার এই দুই ক্লাবকে মুখোমুখি করে, তাতেও কারও বিস্মিত হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন তিনি।
অবশ্য কোর্তোয়া ধরেই নিচ্ছেন শেষ পর্যন্ত সিটির মুখোমুখি হতে হবে তাদের,
‘দুই দিন পরই হয়তো আবার সিটির মুখোমুখি হতে হবে—এটা তো সবাই জানে। ২০১৫ সালে চেলসির হয়ে স্পোর্টিংয়ের বিপক্ষে খেলেছি, তাদের স্টেডিয়ামের পরিবেশ খুব ভালো লেগেছিল। দল হিসেবে তারাও বেশ শক্ত এবং লিগে দারুণ করছে। তবে আশা করি এবার পরিস্থিতি বদলাবে। সিটির সঙ্গে বছরের পর বছর আমাদের লড়াই চলছে, ম্যাচটা স্বপ্নের মতো হলেও দেখি, এবার অন্তত তা এড়ানো যায় কি না।’
দুই দলই অবশ্য একে অপরকে এড়াতে চাইবে। সবশেষ পাঁচ মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগে সিটি-রিয়ালের দেখা হয়েছে। আর সাত মৌসুমের হিসাবে মুখোমুখি হয়েছে ছয়বার—রোমাঞ্চকর অনেক লড়াইয়ের স্মরণীয় স্মৃতিও তৈরি করেছে তারা। চলতি মৌসুমের লিগ পর্বেও স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে ২–১ ব্যবধানে জিতেছিল সিটি।
বর্তমানে প্রিমিয়ার লিগ ও লা লিগায় যথাক্রমে দ্বিতীয় স্থানে আছে সিটি ও মাদ্রিদ—দুই দলই লিগ শিরোপা এবং ইউরোপীয় শিরোপার লড়াইয়ে রয়েছে। চ্যাম্পিয়নস লিগে ফেরার আগে তাদের সামনে লিগের আরও দুটি করে ম্যাচ রয়েছে।
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ অভিযান ম্যানচেস্টার সিটির জন্য সহজ ছিল না, পেপ গার্দিওলার দল শীর্ষ আটে থেকে লিগ পর্ব শেষ করতে ব্যর্থ হয়। এরপর সিটিজেনরা্ প্লে-অফে রিয়ালের বিপক্ষে দুই লেগেই ৬–৩ ব্যবধানে হেরে বিদায় নেয়। তবে এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ছন্দে আছে সিটি। বিপরীতে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া রিয়াল কিছুটা নড়বড়ে।

ইউনিয়ন দেপোর্তিভা আলমেরিয়ার শেয়ার কিনেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবটির ২৫ শতাংশ মালিকানা কিনেছেন পর্তুগালের আল-নাসর ফরোয়ার্ড।
বৃহস্পতিবার আলমেরিয়া আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় এবং রোনালদোকে স্বাগত জানায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোনালদো বলেন,
“মাঠের বাইরে থেকেও ফুটবলে অবদান রাখার ইচ্ছে অনেক দিনের। আলমেরিয়া একটি শক্ত ভিত্তির স্প্যানিশ ক্লাব। যাদের উন্নতির সুস্পষ্ট সম্ভাবনা রয়েছে। ক্লাবের নেতৃত্ব দলের সঙ্গে কাজ করে তাদের পরবর্তী উন্নয়নপর্বে সহায়তা করতে আমি আগ্রহী।”
ক্লাবটির সভাপতি মোহাম্মদ আল-খেরেইজি বলেন,
“ক্রিস্তিয়ানো আমাদের ক্লাবে বিনিয়োগের জন্য বেছে নিয়েছেন, এতে আমরা আনন্দিত। তাকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তিনি স্প্যানিশ ফুটবল খুব ভালো বোঝেন এবং আমরা মূল দল ও যুব একাডেমি নিয়ে যে পরিকল্পনা করছি, তার সম্ভাবনাও তিনি অনুধাবন করেন।”
ছয় বছরেরও বেশি সময় ধরে আলমেরিয়া সৌদি মালিকানায় রয়েছে। ২০২৫ সালের গ্রীষ্মে তুর্কি আল আলশেখের কাছ থেকে ক্লাবটি কিনে নিয়ে নতুন মালিক ও সভাপতি হন মোহাম্মদ আল-খেরেইজি। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান এসএমসি গ্রুপের মাধ্যমে ক্লাবটির আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।
২০২৩–২৪ মৌসুমে আলমেরিয়া স্পেনের শীর্ষ লিগাতে খেলেছিল। তবে ১৯তম হয়ে তাদের অবনমন হয়। বর্তমানে দলটি দ্বিতীয় বিভাগে ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সিডি ক্রাসটেলোন থেকে এক পয়েন্ট এবং শীর্ষে থাকা রিয়াল রেসিং ক্লাবের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আলমেরিয়া।

বার্সেলোনা ছাড়ার পর থেকেই কোচিংয়ে ফেরার অপেক্ষায় আছেন জাভি হার্নান্দেজ। সম্প্রতি মরক্কো জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।
গত ডিসেম্বরে আফ্রিকা কাপ অফ নেশনস (আফকন) ফাইনালে সেনেগালের কাছে হারের পর বর্তমান কোচ ওয়ালিদ রেগরাগুই নিজেই দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। গতকাল তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে মরক্কো ফুটবল ফেডারেশন।
২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে চায় মরক্কো। ১২ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে একই গ্রুপে রয়েছে উত্তর আফ্রিকার দেশটি।
কাতালোনিয়া ভিত্তিক সরকারি চ্যানেল ই-স্পোর্ট এর খবর, বিশ্বকাপের আগে স্বল্প সময়ের জন্য পাওয়ায় প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন জাভি। তবে বিশ্বকাপের পর দায়িত্ব নেওয়ার বিষয়টি পুনরায় বিবেচনা করার কথা জানিয়েছেন তিনি।
২০২১ সালে বার্সেলোনার দায়িত্ব নেওয়া জাভি ২০২২-২৩ মৌসুমে লা লিগা শিরোপা জেতান। তাঁর অধীনে মূল দলে সুযোগ পায় লামিনে ইয়ামালসহ একাধিক তরুণ ফুটবলার। তবে ২০২৩-২৪ মৌসুমে দ্বিতীয় হওয়ার পর তাকে বিদায় জানায় কাতালান ক্লাবটি।