
ছন্দে ফিরতে শুরু করেছিলেন। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে রোমার জয়েও অবদান রাখছিলেন, হয়েছিলেন রোমার অক্টোবরের সেরা খেলোয়াড়ও। তবে বিধাতার বোধহয় আর্জেন্টাইন ফরোয়ার্ডের সুখ সহ্য হলো না। আবারও চোটে পড়েছেন পাউলো দিবালা।
সিরি‘আ’তে গতকাল এসি মিলানের বিপক্ষে ১-০ গোলে হারে রোমা। ম্যাচে একমাত্র গোলটি করেন এসি মিলানের সার্বিয়ান ডিফেন্ডার স্ট্রেহিনযা পাভলোভিচ। রোমাকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন দিবালা। তবে ৮২ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন ৩১ বছর বয়সী তারকা।
স্পট কিক থেকে গোল করতে না পারার চেয়ে চোটই বরং বেশি পীড়া দেওয়ার কথা দিবালাকে। পেনাল্টি নেওয়ার সময়ই যে ইনজুরিতে পড়েন এই ফরোয়ার্ড। ম্যাচ শেসে পেনাল্টি মিসের বিষয় নয় বরং দিবালার চোট নিয়েই হতাশা রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি।
‘ডিএজেডএন’কে তিনি বলেন, ‘পেনাল্টি? সবচেয়ে খারাপ খবর হলো দিবালার আঘাত। এখন আমাদের অপেক্ষা করতে হবে, তবে তিনি বিরতির পর অবশ্যই ফিরবেন। এটা দুঃখজনক, কারণ দিবালা ধারাবাহিক বেশ কিছু দুর্দান্ত ম্যাচ খেলছিলেন। এই ম্যাচে সবচেয়ে বড় ক্ষতি হলো তাঁর চোট।’
গত কয়েক ম্যাচেই দারুণ ছন্দে ছিলেন দিবালা। চোট সেরে অক্টোবরের শুরুর দিকে মাঠে ফিরে দুই গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেন তিনি। আগামী কয়েক দিনে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। চোটের ধরণ নিয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি তাঁর ক্লাব রোমা। এর আগে গত মার্চে পেশির চোটে তিন মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন দিবালা।
No posts available.
১ এপ্রিল ২০২৬, ৫:২১ পিএম

ম্যাচের তখন ৩৬তম মিনিট। নিজেদের অর্ধ থেকে মোমিতা খাতুনের ক্রসের সূত্র ধরেই একাই আক্রমণে ওঠেন মোসাম্মৎ সাগরিকা। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে তার সামনে ছিলেন কেবল আতিমা বুনপ্রাকানপাই। বুদ্ধিদৃপ্ত শটে থাইল্যান্ড গোলকিপারকে পরাস্ত করে লাল-সবুজ দলকে লিড এনে দেন বাংলাদেশ ফরোয়ার্ড।
বুধবার ব্যাংককের থামমাসাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া সাফ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে জেমস পিটার বাটলারের দল।।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠেছিল ম্যাচ। দুদল একাধিক সুযোগ পায়। তবে ৩৬তম মিনেট ডেডলক ভাঙে। বাংলাদেশ গোলকিপার মিলি আক্তার এক ডিফেন্ডারকে বল দেন। সে ক্রসে যায় মোমিতার পায়ে। সুযোগ বুঝে মোমিতা নেন লং পাস।
মোমিতার পাসের সূত্র ধরেই থাইল্যান্ডের চার ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটতে থাকেন সাগরিকা। একাই আক্রমণে ওঠেন তিনি। ডান-বাঁ-য়ে ছিল না কোনো সতীর্থ। তবে ব্লক তৈরিতে এগিয়ে আসেন স্বাগতিক গোলকিপার আতিমা। তাতে অসুবিধা হয়নি বাংলাদেশ ফরোয়ার্ডের। নিপুণ দক্ষতায় আদায় করেন গোল। তাতেই থাকাথামমাসাত স্টেডিয়ামে সংখ্যাগরিষ্টতায় এগিয়ে থাকা তাই সমর্থকরা খানিক সময়ের জন্য চুপ হয়ে যান।
প্রথমার্ধে বল পজিশনে ৪২ শতাংশ ছিল বাংলাদেশের দখলে। গোলের লক্ষ্যে শট ছিল দুটি। যার একটি কাজে লাগায় তারা।

স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। তাতে ছিল ভয় ও শঙ্কার মিশ্রণ। পা হড়কালেই সবশেষ। তৈরি হতো ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফেরার উপলক্ষ। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে দেননি মোহাম্মদ মানিক। বাংলাদেশ ফরোয়ার্ডের বদৌলতে আরও একবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে লাল সবুজ দল।
বুধবার মালদ্বীপের রাজধানী মালেতে মানিকের একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ। গত আসরে যাদের হারিয়ে প্রথমবারের মতো বয়সভিত্তিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল লাল-সবুজ দল এবার তাদের সেমিফাইনালেই হারাল তারা।
ম্যাচের ১১ মিনিটেই বাংলাদেশকে উৎসব উপহার দেন মানিক। নিজে কর্নার কিক নিয়ে নিখুঁত পরিকল্পনায় কাজে লাগান মুর্শেদ আলী। তার বাড়ানো ক্রসে ডি-বক্সে জটলার ভেতর থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মানিক। তার এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট।
নেপালের বিপক্ষে গোল এবং জয় মানিক তার অসুস্থ মাকে উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
‘সর্বপ্রথম আ্ল্লাহ তা’লার কাছে অশেষ শুকরিয়া যে, আমরা ফাইনালে যেতে পেরেছি। ম্যচাটি ছিল আমার মায়ের জন্য। মা অসুস্থ। তাকে আমি এই ম্যাচ উপহার দিয়েছি।’
ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ অপর সেমিফাইনালের জয়ী দল। শিরোপার লড়াইয়ের আগে মানিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন,
‘আমরা যেন ট্রফি নিয়ে ফাইনাল জিততে পারি। ভালো কিছু উপহার দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন।’

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নতুন আরেকটি আসরেও ফাইনাল নিশ্চিত করেছে। মালদ্বীপের রাজধানী মালেতে নেপালের বিপক্ষে লাল-সবুজ দলের জয় ১-০ গোলের ব্যবধানে।
বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচে অতিথি দলের হয়ে একমাত্র গোলটি করেন মোহাম্মদ মানিক। ম্যাচের একমাত্র গোলটি হয়েছে প্রথমার্ধে।
শিরোপা ধরে রাখার মিশন এবং নেপালকে সেমিফাইনাল থেকে বিদায় করার লক্ষ্যে নেমে ম্যাচ ঘড়ির ১১ মিনিটে লিড আদায় করে বাংলাদেশ। বক্সের সামান্য বাইরে থেকে মোর্শেদ আলির বাড়ানো চিপ থেকে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন মানিক।
পরের মিনিটেই লিড দ্বিগুণ করার সুযোগ পায় বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে একক প্রচেষ্টায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের কাছাকাছি চলে যান ইউসুফ আলি। সেখান থেকে বল পান রোনান সুলিভান। গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। তবে অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয় সেই গোল।
প্রথমার্ধে আরো বেশ কয়েকটি আক্রমণ করেছে বাংলাদেশ। তবে জালের দেখা মেলেনি। নেপালও সমতায় ফেরতে পারেনি। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ৬০তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় নেপাল। বড় সুযোগ মিস করেন বিগ্যান খাডকা! বাঁ-দিকের সেট-পিস থেকে ভেসে আসা ফ্রি-কিক হেডারে কাজে লাগানো চেষ্টা করেন খাড়কা। গোলকিপার ইসমাইলকে তিনি প্রায় পরাস্ত করে ফেলেছিলেন, কিন্তু বলটা জালে না ঢুকে বারের ওপরের জালে লেগে বাইরে চলে যায়।
৭৯তম মিনিটে বাঁ-প্রান্ত হয়ে আক্রমণে ওঠেন সংগ্রাম। বারের কাছে পৌঁছে তিনি ক্রস দেন শিমুল রাকসামকে। বলটি পায়ের হালকা ছোঁয়া পেলেই হয়তো লিড দ্বিগুণ হত বাংলাদেশের। তবে তার আগে ব্লকের মুখে পড়েন। এসময় অবশ্য শিমুলকে টেনে ফেলে দেন নেপালের এক ডিফেন্ডার। একে তো গোল মিস, দ্বিতীয়ত রেফারির সিদ্ধান্ত যায়নি লাল-সবুজের পক্ষে।
৯০তম মিনিটে সমতায় ফেরার শেষবারের মতো চেষ্টা করে নেপাল। প্রসাদ কৃষ্ণার ফ্রি কিক শট হেডারে ক্লিয়ার করেন মোহাম্মদ ইউসুফ। তবে ফিরতি শটে কাজে লাগানোর চেষ্টা করেন প্রসাদ মোক্তান। ডি বক্সের খানিক দূর থেকেই বুলেট গতির শট নেন তিনি। সে শটও রক্ষণ দেয়ালের বাঁধায় ফিরে আসে। আর সেখান থেকেই বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেন নেপালের সুভাস বাম। জটলার মধ্যে তার সেই শট বিপদ বাড়াতে পারতো। ভাগ্য সহায় ছিল বাংলাদেশের।
গ্রুপ ‘এ’-তে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে নেপাল। ভুটানকে ২-১, শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর মালদ্বীপের সঙ্গে ১-১ ড্র করে তারা শীর্ষস্থান নিশ্চিত করে। আর বাংলাদেশ গ্রুপ ‘বি’ থেকে রানারআপ হয়ে শেষ চারে উঠেছে। তারা পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে এবং ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। আর নক আউটে হারাল নেপালকে।

পারেনি ইতালি। শেষ পর্যন্ত আরও একবার ‘আজ্জুরিরা’ বিশ্বমঞ্চের আসরে শুধুই দর্শকের ভূমিকায় থাকাবে। বিশ্বকাপে হ্যাটট্রিক ‘ট্রেজেডির’ জন্ম দিয়ে চারবারের চ্যাম্পিয়নরা এখন হতাশার অথৈ সমুদ্রে ভাসছে। বিশ্বকাপের অভিশাপ এবারও মুক্তি মেলেনি তাদের। ঠায় দাঁড়িয়ে ইতালি দেখল এবার বসনিয়া ও হার্জেগোভিনার বিশ্বকাপের টিকিট কাটার দৃশ্য।
বিশ্বকাপের প্লে অফের ফাইনালে ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর পেনাল্টিতে হেরে এখন দুঃখ-কষ্ট-যন্ত্রণা-ক্ষোভে পুড়ছে ইতালি। এরমধ্যে ইউয়েফার একটি নিয়ম তাদের ক্ষোভের মাত্রা যেন দ্বিগুন করল।
গ্রুপপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল ইতালি। ১৮ পয়েন্ট সংগ্রহ করেও জেন্নেরো গাত্তুসোর দল পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে নিতে ব্যর্থ হয়। অসাধারণ ছন্দে থাকা নরওয়ের কাছেই হার মানতে হয় ইতালির। তবে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপে ইউরোপের বেশ কয়েকটি শক্তিশালী দলের চেয়ে বেশি পয়েন্ট পেয়েও শেষ পর্যন্ত বিদায়—ইতালির জন্য যেন এক নির্মম পরিহাস।
এই হতাশাজনক বিদায়ের পর পুরো ইতালিজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে—দুর্দান্ত পারফরম্যান্সের পরও কীভাবে এমন চূড়ান্ত ব্যর্থতায় শেষ হতে পারে? পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে বিশ্বকাপে সুইডেনের ‘বিতর্কিত’ যোগ্যতা অর্জনের কারণে । গ্রুপপর্বে একটি ম্যাচও জিততে না পারা সুইডেন যেখানে বিশ্বকাপ খেলবে, সেখানে আটটির মধ্যে ছয়টি ম্যাচ জিতেও বিশ্বকাপে নেই ইতালি।
মূলত ইউয়েফার একটি নিয়মই সুইডেনের পথ সহজ করে দেয়। নেশন্স লিগ পথ ধরে প্লে-অফে জায়গা পায় স্ক্যান্ডিনেভিয়ানরা। পরে প্লে অফের সেমি ফাইনালে ইউক্রেনকে ৩-১ গোলে হারানোর পর ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ৩-২ গোলে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।
এই পুরো প্রক্রিয়ায় ক্ষুব্ধ ইতালি ফুটবল দলের কর্মকর্তা ও সমর্থকরা। তাদের অভিযোগ, এই পদ্ধতি মূলত ত্রুটিপূর্ণ। অনেকের মতে, ধারাবাহিক পারফরম্যান্সের চেয়ে নির্দিষ্ট কিছু পথকে অযৌক্তিকভাবে বেশি সুবিধা দিচ্ছে ইউয়েফার এই ফরম্যাট।
সামাজিক মাধ্যমে ইতালির এক সমর্থক ইয়েফার নিয়ম নিয়ে ক্ষোভ ঝেড়ে বলেন,
‘এটা বোঝার বাইরে—এমন পারফরম্যান্স করেও কেউ বাদ পড়ে, আবার কেউ এমন ফল নিয়ে বিশ্বকাপে চলে যায়।’

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর আরেক দফা ফিফা র্যাঙ্কিংয়ে উত্থান-পতন দেখা গেল। কদিন আগের হালনাগাদে একধাপ করে নিচে নেমে যায় আর্জেন্টিনা ও ব্রাজিল। পাশপাশি র্যাঙ্কিংয়ে পেছায় বাংলাদেশও। এবার আবারও র্যাঙ্কিংয়ে পতন হলো আর্জেন্টিনা-ব্রাজিলের, রেটিং কমল বাংলাদেশের। আর স্পেনকে হটিয়ে শীর্ষে উঠে এলো ফ্রান্স।
ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের পর একধাপ নিচে নেমে ১৮১ নম্বরে অবস্থান করে বাংলাদেশ। এরপর এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়ার পর ৯.১৮ রেটিং কমে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়াদের। লাল-সবুজ বাহিনীদের বর্তমান রেটিং ৮৯৯.৫৩।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রস্তুতির জন্য মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে দু’টিই জয় পায় আর্জেন্টিনা। তবে দুই জয়ের পরও র্যাঙ্কিংয়ে পেছাল আলবিসেলেস্তারা। দুই থেকে তিনে নেমে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পর ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারানো ব্রাজিল পাঁচ থেকে ছয়ে নেমে গেল। আন্তর্জাতিক বিরতিতে মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া পর্তুগাল পাঁচে উঠে এলো।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জয়ের পর ফিফা র্যাঙ্কিংয়ে চূড়া দখল করে। সাত বছরেরও বেশি সময় পর আবার শীর্ষে ওঠার স্বাদ পেল দুইবারের বিশ্বকাপ জয়ীরা। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নিয়ে বড় পয়েন্ট অর্জন করায় ‘লে ব্লু’রা শীর্ষে উঠেছে। ফ্রান্স এর আগে মাত্র দু’বার এক নম্বরে ছিল—২০০১ সালের মে থেকে ২০০২ সালের মে পর্যন্ত এবং ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের পর অল্প সময়ের জন্য।
২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শীর্ষে ছিল স্পেন। প্রীতি ম্যাচে সার্বিয়াকে হারালেও মিশরের সঙ্গে ড্র করে ‘লা রোজারা’। এই সময়সূচিতে স্পেনের আর্জেন্টিনার সঙ্গে ‘লা ফিনালিসিমা’ খেলার কথা থাকলেও ম্যাচটি বাতিল হওয়ায় দুই দলই শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ আয়োজন করে। র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড চতুর্থ স্থানেই রয়েছে। নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি নিজেদের অবস্থান ধরে রেখেছে, আর ১১ নম্বরে আছে ক্রোয়েশিয়া।
১২ নম্বরে রয়েছে এমন একটি দল, যারা বিশ্বকাপে খেলতে পারছে না—ইতালি। প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করছে আজ্জুরিরা। তবে আফ্রিকা কাপ অব নেশনস ফাইনাল সংক্রান্ত সিদ্ধান্ত বদলে যাওয়ায় সেনেগালের পতনের সুযোগে ইতালি এক ধাপ এগিয়েছে।
বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে মেক্সিকো, তাদের অবস্থান ১৫ নম্বরে। পর্তুগাল ও বেলজিয়ামের মতো শীর্ষ দলের সঙ্গে ড্র করায় তাদের র্যাঙ্কিং উন্নতি করেছে তারা। বিশ্বকাপের আরেক আয়োজক যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলেছে তারা, যুক্তরাষ্ট্র নেমে গেছে ১৬ নম্বরে। আরেক সহ-আয়োজক কানাডা রয়েছে ৩০ নম্বরে।