
সান্তিয়াগো— ভ্রমণ আর গুপ্তধনের সন্ধান ছিল যার একমাত্র নেশা। বিশ্ব দেখার ইচ্ছে নিয়ে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়ার ছোট্ট গ্রাম থেকে মেষপাল সমেত বেরিয়ে পড়েছিলেন। নতুন দেশ আর সুন্দর ভবিষ্যতের আশায়, বাবার আশীর্বাদপুষ্ট ১৮ বছর বয়সি সান্তিয়াগো ছুটেছিলেন মিশরের পথে, স্বপ্নের খোঁজে।
পথে ঘটেছিল অনেক কিছু। সলোমনের রাজার সাক্ষাৎ, মরক্কোর বাজারে টাকা খোয়ানো, ক্রিস্টাল ব্যবসা, কারাভানের সঙ্গে মরুভূমি মাড়ানো, দাঙ্গায় জড়িয়ে পড়া, আলকেমিস্টের সাক্ষাৎ, ফাতিমার প্রেমে হাবুডুবু— সবশেষে গন্তব্যে গিয়ে বুঝেছিলেন, আসল গুপ্তধন তাঁর দেশেই, বাড়ির পাশের ভাঙা গির্জায়।
ব্রাজিলিয়ান লেখক পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’-এর সান্তিয়াগো অবশেষে স্বপ্ন ও সুখ খুঁজে পান। শত ঝঞ্জা পেরিয়ে উপলব্ধি করেন জীবনের প্রকৃত অর্থ। সুকান্ত ভট্টাচার্যের সেই কবিতায় যেমন বলা হয়েছিল—‘আঠারো বছর বয়স কী দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার।’ ঠিক সেই স্পর্ধা ও সাহসই দেখিয়েছিলেন সান্তিয়াগো।
তেমনই আঠারো বছর বয়সে লামিন ইয়ামালও এগিয়ে চলেছেন বাষ্পের বেগে। আঠারোর ঘরে পা দেওয়া এই স্প্যানিশ ফরোয়ার্ড এখন পার করছেন নানা ঝড় ঝাপটা। কখনও ভুল করছেন, কখনও বিপাকে পড়ছেন; কানে আসছে সমালোচনার ধ্বনি। গোল না পাওয়া, অফ ফর্মে থাকা, বাইরের জীবনকে প্রাধান্য দেওয়া, প্রেমে মশগুল থাকা— সব মিলিয়ে এক ভিন্নরকম সময় পার করছেন বার্সেলোনার তরুণ উইঙ্গার। অথচ ২০২৪-২৫ মৌসুমে গোল-অ্যাসিস্টে দারুণ এক প্রতিভার জানান দিয়েছিলেন। ব্যালন ডি’অর তালিকায়ও ছিলেন ওপরের সারিতে।
নতুন মৌসুমে পা দেওয়া ইয়ামালকে গিলে খাচ্ছে ব্যর্থতা। লা লিগায় এখন পর্যন্ত পেয়েছেন ৬ ম্যাচে দুটি গোল, চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে একটি। প্রত্যাশার চেয়ে যা কিছুটা কমই বটে। তবে এই সময়ে ইনজুরির সঙ্গেও লড়াই করতে হয়েছে, লিগে বার্সেলোনার ১০ ম্যাচের চারটিই খেলতে পারেননি। ফিফা উইন্ডোতে খেলতে গিয়ে চোট, শারীরিক সমস্যা আর কম গেম টাইম। অস্বস্তিকর অধ্যায়ে বার্সার এই লেফট উইঙ্গার।
লামিন নতুন করে সমালোচিত হচ্ছেন মৌসুমের প্রথম এল ক্লাসিকোর পর। রাফিনিয়া ও রবার্ট লেভানডফস্কির অনুপস্থিতিতে বাড়তি দায়িত্ব ছিল তাঁর ওপর। কোচ হ্যান্সি ফ্লিক ও সমর্থকরা তাকিয়ে ছিলেন ইয়ামালের দিকে। কিন্তু রোববার রাতে ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ খেলেছেন এই স্প্যানিয়ারর্ড। সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের দুয়োতে অতিষ্ঠ ছিলেন তিনি। রিয়ালের লেফটব্যাক আলভারো কারেরাস যেন তাঁকে একরকম পকেটেই ঢুকিয়ে রেখেছিলেন। শট নেওয়ার সুযোগ পাননি, ড্রিবলেও সুবিধা করতে পারেননি। পুরো ম্যাচে দুটি শট ও দুটি সুযোগ তৈরি করেছেন, আটবার ড্রিবলের চেষ্টায় সফল হয়েছেন মাত্র চারবার।
মাঠের বাইরের ঘটনাতেও ছিলেন ইয়ামাল। তর্কে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র ও দানি কারভাহালের সঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়ালের রাইট-ব্যাক কারভাহাল তাঁকে বলেন, ‘তুমি অনেক কথা বলো, এখন বলো দেখি!’ ইয়ামাল তখন কারভাহালের দিকে এগিয়ে গেলে তাঁকে থামিয়ে দেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ভিনিসিয়ুস নাকি মজা করে বলেন,
‘ব্যাক পাস ছাড়া আর কিছুই তো করলে না! শুধু ডিফেন্ডারদের কাছেই বল দিলে!’
মাঠে কিংবা মাঠের বাইরে ইয়ামালের আচরণে ক্ষুব্ধ ছিল বার্নাব্যুর যোদ্ধারা। প্রশ্ন উঠছে— এমন ঘটনার পর ইয়ামাল কি থমকে যাবেন?
মাত্র সাত বছর বয়সে লা মাসিয়ায় যোগ দেওয়া। ১৫ বছর ৯ মাস বয়সে রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে অভিষেক। ১৬ বছর বয়সে গোল-অ্যাসিস্টে রেকর্ড, ১৬ বছর ৫৭ দিনে জাতীয় দলে অভিষেক, স্পেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা— সবই যেন এক অবিশ্বাস্য উত্থান। কিন্তু এখানেই কি শেষ?
সান্তিয়াগোর মতো ১৮ বছর বয়সি ইয়ামাল ভীরু বা কাপুরুষ নন। প্রয়োজন কেবল নিয়ন্ত্রিত জীবনধারা— বাবা-মায়ের দিক নির্দেশনা, প্রেমিকা নিকোর সহযোগিতা, আর কোচ হ্যান্সি ফ্লিকের সঠিক দিকনির্দেশ। তবেই সান্তিয়াগোর মতো এদিক-ওদিক ঘুরে বেড়ানো ইয়ামাল খুঁজে পাবেন আসল গুপ্তধন এবং নিজের হারানো পারফরম্যান্স।
পাওলো কোয়েলহো যেমন নিজেদের মাকতুব বইয়ে লিখেছেন, ‘বর্তমানকে উপভোগ করার সর্বোত্তম উপায় হলো অতীত ভুলে যাওয়া।’ নিজেকে জানার, বোঝার মধ্য দিয়েই ইয়ামাল পৌঁছাতে পারেন নিজের প্রকৃত গন্তব্যে। তার সঙ্গে ‘চুপ থাকা’ও হতে পারে তাঁর জন্য সবচেয়ে কার্যকর নিয়ামক। ইয়ামালের উচিত, কোথায় থামতে হবে, সেটাও ভালোভাবে জানা। কারণ, সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর কথার আগুনের আঁচ লেগেছে ৭৮ হাজার দর্শকদেরও।
সাবেক বার্সা মিডফিল্ডার রাফিনিয়া বলেছেন,
‘বয়সের কারণেই এমন আচরণ ইয়ামালের। তাঁর কথাই রিয়ালকে বাড়তি প্রেরণা দিয়েছে।’
আর রিয়ালের সাবেক তারকা গুতির মন্তব্য—
‘রিয়াল আর বার্সার ইতিহাস এখনো পুরোপুরি বোঝার বয়স হয়নি ইয়ামালের। ওর মুখে এমন কথা শুনলে আমারও ভালো লাগত না।’
No posts available.
১২ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ পিএম
১২ ডিসেম্বর ২০২৫, ৮:২৫ পিএম

লিওনেল মেসির কলকাতা সফরের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছেন শাহরুখ খান। বলিউড বাদশাহ এক্সে লিখেছেন, মেসিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত থাকবেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।
স্বভাবসুলভ রসিকতায় শাহরুখ লিখেছেন, “এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়। আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি ‘মেসিময়’। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।”
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে—আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক শাহরুখ। সাধারণত কলকাতার মাটিতে তিনি আসেন দলের খেলার জন্য। এবার তিনি আসছেন আরেক তারকার জন্য। শাহরুখ কেবল ক্রিকেট নয়, ফুটবলের প্রতিও অনুরাগী। মুম্বাই ও কলকাতার অনেক ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় দেখা গেছে তাকে।
মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে অবস্থান করবেন। প্রথমে তিনি কলকাতা, এরপর মুম্বাই এবং সবশেষে দিল্লি যাবেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখবেন।
কলকাতা পুলিশ জানিয়েছে, মেসি শুক্রবার রাত দেড়টায় কলকাতায় নামবেন। বাইপাসের ধারে একটি পাঁচতারকা হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।
মেসির ভোজের তালিকায় রয়েছে ইলিশ মাছের কয়েকটি পদ, মিষ্টি, ভেষজ চা–সহ আরও নানা ধরনের খাবার।

“জাবি আলোনসো চাকরি হারানোর কাছাকাছি—এ বিষয়ে আপনার কী মত?”—উপস্থিত সাংবাদিকের এমন প্রশ্ন বোধ হয় ভালো ঠেকেনি হান্সি ফ্লিকের কাছে। না হওয়াটাই স্বাভাবিক।
একে তো চিরপ্রতিদ্বন্দ্বী দল, তার ওপর দল-মালিকদের সাম্প্রতিক রেষারেষি চরমে। তাই তড়িৎভাবে প্রসঙ্গ ঘুরিয়ে নিলেন কাতালানদের কোচ। সাফ জানিয়ে দিলেন—নিজেদের দিকেই ফোকাস দিতে পছন্দ তাঁর।
লা লিগার ২০২৫-২৬ মৌসুমে পিছিয়ে ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শুরুর পর মৃদু ধাক্কা খেলেও লিগে গত এক মাসে কোনো ম্যাচে হারেনি ফ্লিকের দল। সবশেষ তিন ম্যাচে আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে তারা।
বিপরীত অবস্থা রিয়াল মাদ্রিদের। লিগে শেষ ম্যাচে সেলতা ভিগোর বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। চার পয়েন্ট পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা বার্সা থেকে। ১৬ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্র কাতালানদের। সমান ম্যাচে ১১ জয় ও ৩ ড্র রিয়ালের।
দলের এমন খারাপ অবস্থায় গুঞ্জন উঠেছে—ছাঁটাই হতে পারেন জাবি আলোনসো। স্প্যানিশ কোচকে নিয়ে প্রশ্ন ওঠে ফ্লিকের সংবাদ সম্মেলনেও। যদিও বিষয়টি দূরপাল্লার শটের মতো প্রতিপক্ষের কোর্টে পাঠিয়ে দিয়েছেন ফ্লিক।
তিনি বলেন, “আমাদের নিজেদের প্রতি মনোযোগ দেওয়া উচিত, রিয়াল মাদ্রিদের দিকে নয়। শতভাগ বার্সার প্রতি মনোযোগ স্থাপন করা উচিত।”
ফ্লিক মনে করেন, তাঁর শিষ্যরা সঠিক পথেই আছে। তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। এ সময় তিনি মার্কাস রাশফোর্ডের শুরুর একাদশে না থাকা নিয়েও কথা বলেন— “যখন আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলি, আমি তাদের বুঝিয়ে দিই কেন তারা খেলেনি।”
তিনি আরও বলেন, “যখন আমি রাশফোর্ডকে বোঝানোর চেষ্টা করি কেন সে শুরুর একাদশে ছিল না, সে আমাকে বলে, ‘আমাকে ব্যাখ্যা করার দরকার নেই। গুরুত্বপূর্ণ হলো দল যেন জেতে এবং আমরা তিন পয়েন্ট পাই। এর বাইরে কিছুই গুরুত্বপূর্ণ নয়।’’
বার্সা কোচের মতে, “এটাই সঠিক মানসিকতা। তাকে আমাদের সঙ্গে পেয়ে আমি খুশি।”

ম্যাচ শুরু হতে ৪৮ ঘণ্টার কম সময় বাকি। এরই মধ্যে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ আর্নে স্লটের কাছে এক সাংবাদিকের প্রশ্ন—মোহাম্মদ সালাহ যদি দলের প্রতি আরও আনুগত্যশীল হন, অতীত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবে কি তিনি দলে সুযোগ পাবেন?
প্রশ্নের উত্তরে রেডস ম্যানেজার সামান্য হাসলেও, ব্যাপারটা যে মোটেও মজার নয়—তা সবারই জানা। প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা এবার ধুঁকছে। প্রত্যাশার তুলনায় খারাপ খেলছে অ্যানফিল্ডের ক্লাব। এর পেছনে অনেক কারণ থাকলেও সবচেয়ে সহজ এবং দিবালোকের মতো স্পষ্ট—শৃঙ্খলাভঙ্গ ও অভিজ্ঞদের অফফর্ম।
অনাকাঙ্ক্ষিত এই দুই সমস্যার মধ্যেই আগামীকাল প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ব্রাইটনকে আতিথ্য দেবে লিভারপুল। লিগে শেষ দুই ম্যাচে ড্র করা দলটির লক্ষ্য জয়। অভিন্ন লক্ষ্য ব্রাইটনেরও। পয়েন্ট টেবিলে নিজেদের আরও উচ্চতায় নিয়ে পূর্ণ তিন পয়েন্টের বিকল্প নেই ফ্যাবিয়ান হুর্জেলারদের।
ইংল্যান্ডভিত্তিক ক্লাব ব্রাইটনকে স্লটের দলের তুলনায় অপেক্ষাকৃত দুর্বল মনে করা হলেও, পয়েন্ট টেবিলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের উপরে অবস্থান তাদের। হুর্জেলারের দল এখন পর্যন্ত লিগে ১৫টি ম্যাচ খেলেছে—৬ জয় ও ৫ ড্র; পয়েন্ট ২৩। সমান ২৩ পয়েন্ট লিভারপুলের, তবে একটি জয় বেশি অ্যানফিল্ডের দলের। আবার ব্রাইটনের তুলনায় লিভারপুলের হার দুইটি বেশি।
যদিও প্রিমিয়ার লিগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লিভারপুল। এখন পর্যন্ত দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে—১২টি ম্যাচ জিতেছে অল রেডস, ৪টি জিতেছে ব্রাইটন, বাকি ৪টি ড্র।
অবশ্য ঘরের মাঠে সবসময় দাপট দেখিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে দুই দলের ৯ ম্যাচের মধ্যে ৬ বার জিতেছে স্বাগতিকরা। ব্রাইটন জিতেছে মাত্র ১ বার; বাকি ২টি ড্র। অবশ্য গত মৌসুমের শেষ দেখায় অ্যানফিল্ডের ম্যাচটি ড্র হয়েছিল। তার আগের ম্যাচে ব্রাইটনের মাঠে ৩-১ ব্যবধানে হেরেছিল সালাহরা।
ঘরের মাঠ, পরিচিত পরিবেশ—সবই লিভারপুলের পক্ষে। ব্রাইটনের জন্য বড় হুমকি হতে পারেন ডমিনিক সোবস্লাই। চ্যাম্পিয়নস লিগ এবং প্রিমিয়ার লিগের শেষ দুই ম্যাচে গোল পেয়েছেন হাঙ্গেরির এই রাইট উইঙ্গার। সালাহর অনুপস্থিতি দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। হুগো একিতিকে লিগের শেষ ম্যাচে করেছেন জোড়া গোল; ফরাসি ফরোয়ার্ড আরও ভালো কিছু করতে মুখিয়ে আছেন। ফ্লোরিয়ান ভির্টজ এবং ম্যাক অ্যালিস্টারের জন্যও এটি গোলখরা কাটানোর দারুণ সুযোগ হতে পারে।
ব্রাইটন যে সহজ প্রতিপক্ষ নয় তা নিশ্চিত। লিগে গোলস্কোরারদের দৌড়ে এগিয়ে থাকা ড্যানি ওয়েলব্যাক খুব চাইবেন গোলের অ্যানফিল্ডে ডেডলক ভাঙতে। এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৭ গোল করা এই ইংলিশ স্ট্রাইকার হয়ে উঠতে পারেন ব্রাইটনের উৎসবের কেন্দ্রবিন্দু।
রাইট উইঙ্গার ইয়ানকুবা মিনতেহ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু গোল মুখ খুলতে পারছেন না। গাম্বিয়ান এই ফরোয়ার্ডের ওপর দলের যে আস্থা, সেটির প্রতিদান দেওয়ার চেষ্টা থাকবে তাঁর।
ইনজুরি আপডেট:
ছোটখাটো “হাসপাতাল” বলা যায় লিভারপুলকে। কনর ব্রাডলি লাল কার্ডের কারণে থাকতে পারবেন না আগামীকাল। আলেক্সান্ডার ইসাককে পাওয়া যাবে না—এটা নিশ্চিত। ফেদেরিকো চিয়েসা অসুস্থ। জেরেমি ফ্রিংপং কিংবা কোডি গাকপোকে পাওয়ার সম্ভাবনা নেই। এর মধ্যে মোহাম্মদ সালাহর ব্যাপারটি স্পষ্ট—ব্রাইটনের বিপক্ষে তাকে দেখা যাবে না।
ইতোমধ্যে স্লট জানিয়েছেন, সালাহর ব্যাপারে দল এখনো সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল, অর্থাৎ ম্যাচের আগে মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে বসবেন তিনি। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত।
ব্রাইটনের ডিফেন্সিভ মিডফিল্ডার জেমস মিলনার চোটের সঙ্গে লড়ছেন। তবে সমর্থকদের জন্য সুখবর—কাওরু মিতোমা, জেমস মিলনার এবং টম ওয়াটসন পুরোপুরি ফিট।
দুই কোচের মন্তব্য:
বিভিন্ন সমস্যায় কিছুটা বিরক্ত স্লট। দলকে কীভাবে এগিয়ে নেওয়া যায়—সেটিই এখন তাঁর মূল লক্ষ্য। ব্রাইটনের বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে তা নিয়ে এখনো কিছু জানাননি নেদারল্যান্ডস কোচ।
শুধু বলেছেন,
“আমি সবসময় তাদের (লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজেস ও প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস) সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু দলের একাদশ বা স্কোয়াড নির্বাচন করার সিদ্ধান্তের বিষয়টি সম্পূর্ণ আমার ওপরই ছেড়ে দেওয়া হয়।”
ব্রাইটন ম্যানেজারের চাওয়া—সালাহ যেন তাদের বিপক্ষে মাঠে থাকেন। তিনি বলেন,
“আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমরা চাইবো সালাহ আগামীকাল মাঠে থাকুন। আমরা সেরা খেলোয়াড়ের মুখোমুখি হতে ভালোবাসি।”
দলের অবস্থা সম্পর্কে হুর্জেলার বলেন,
“আমরা এই মৌসুমে উত্থান-পতনের মধ্যে দিয়ে গেছি। আমার মনে হয়, এই মুহূর্তে লিগে হয়তো মাত্র দুইটি ক্লাবই ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।”
ব্রাইটন নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে। লিভারপুল টানা দুই ম্যাচ ড্র করেছে। দুই দলের সমান লক্ষ্য—জয়ে ফেরা। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত দুইটার মহারণে নিশ্চিত হবে কাদের কপাল খুলছে।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) পুরোনো দ্বৈরথ মোহামেডান-আবাহনীর মধ্যে। দুই দলের সেই লড়াইয়ের ঝাঁঝ কিছুটা কমলেও ফুরিয়ে যায়নি। সেখানে নতুন করে যোগ হয়েছে বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ। গত কয়েক বছর ধরেই এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য মাত্রায়। সেটি সমর্থকেরা যেমন উপভোগ করেন তেমনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানও উপভোগ করেন। এই দ্বৈরথ আরও যত বেশি বাড়বে ততই ফুটবলের জন্য ইতিবাচক হবে, জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।
শুক্রবার কিংস অ্যারেনায় লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলায় ২-০ গোলে জেতে পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা। এই ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইমরুল হাসান। সেখানে প্রশ্ন রাখা হয় বসুন্ধরা কিংস-মোহামেডান দ্বৈরথ কতটা উপভোগ করেন। উত্তরে ইমরুল হাসান বলেন, ‘বসুন্ধরা কিংস এর বাইরে আমি আসলে মোহামেডানের সমর্থক। ছোটবেলা থেকে মোহামেডানকে সমর্থন করতাম। এই যে আবাহনী-মোহামেডানের দ্বৈরথ এখন কিছুটা বসুন্ধরা-মোহামেডানের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এ রকম দ্বৈরথ যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা ততবেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আমি এটা খুব উপভোগ করি। মাঠের বাইরেও অনেক আলোচনা হয়। সব কিছুই আসলে আমি খুব উপভোগ করি।’

এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিংসের মোহামেডানকে মাঠ না দেওয়া নিয়ে। মোহামেডান অভিযোগ করে বসে ম্যাচের আগের তারা মাঠ চেয়ে পায়নি। আজ সেটির ব্যাখ্যা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি, ‘আসলে গতকাল (বৃহস্পতিবার) আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশের সবচাইতে বড় একটা ইভেন্ট হয়েছে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে। একটা চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, যেখানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ছিল। সে কারণে মাঠ দেওয়ার মতো অবস্থা ছিল না। সেজন্য মাঠ দেওয়া হয়নি। এর বাইরে এখানে আর কিছু নেই।’
বসুন্ধরা কিংস এদিন মোহামেডানকে হারিয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে। দুইয়ে থাকা ফর্টিস এফসির সঙ্গে পয়েন্টের ব্যবধান ৫। প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ে শুরুর পর টানা ৫ ম্যাচ জিতেছে মারিও গোমেজের দল। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি, ‘গতবছর আপনারা জানেন প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল পাইনি। তো চেষ্টা করেছি এ বছর দলটাকে গুছিয়ে নেয়ার জন্য এবং এখন পর্যন্ত যা হচ্ছে আমরা আমাদের প্রত্যাশামাফিক রেজাল্ট দেখতে পাচ্ছি। আসলে মাত্র ৬টা ম্যাচ গিয়েছে। এখনই কোনো কিছু বলা যাবে না, আপাতদৃষ্টিতে ভালো একটা অবস্থানে আছি। দল যেভাবে খেলছে এতে এখন পর্যন্ত আমরা তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
চার দিন পর মাঠে গড়াবে আরও একটি কিংস-মোহামেডান বিগ ম্যাচ। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপের খেলায় পল্টনের জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সংস্কারের পর এই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। সামনে এই মাঠে আরও বেশি ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের পক্ষে ইমরুল হাসান, ‘ব্যক্তিগতভাবে মনে করি লিগের ম্যাচ না হোক অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা জাতীয় স্টেডিয়ামে আমি ব্যক্তিগতভাবে দেয়ার পক্ষে।’

ঘরের মাঠে শুরুতেই এগিয়ে গেল বসুন্ধরা কিংস। এরপর ম্যাচে ফরিতে মরিয়া হয়ে উঠল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে দাপট দেখালেও মিললো না গোলের দেখা। পরের অর্ধে স্বরুপে ফেরে লাল-সাদা ব্রিগেডরা। তার সঙ্গে আর পেরে উঠল না অতিথিরা; উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসলো মারিও গোমেজের দল।
বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার মোহামেডানকে ২-০ গোলে হারায় পাঁচবারের চ্যাম্পিয়নরা। রাকিব হোসেন এগিয়ে দেওয়ার পর লিড দ্বিগুণ করেন দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে লিগ টেবিলে ৬ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করল বর্তমান ফেডারেশন কাপের চ্যাম্পিয়নরা। সমান খেলায় ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে আলফাজ আহমেদের দল। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস এফসি। এক পয়েন্ট কম পেয়ে তিনে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
বসুন্ধরা কিংসের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধের। গত মৌসুমে লিগে দুবারই হারতে হয়েছে মোহামেডানের কাছে। এমনকি খোয়াতে হয়েছে শিরোপাও। ফুটবল লিগের চলতি মৌসুমে প্রথম দেখায় ঠিকই প্রতিশোধ নিল কিংস। ঘরের মাঠে মোহামেডানকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এদিন১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বাঁ প্রান্ত দিয়ে শাকিল আহাদ তপুকে পেছনে ফেলে বক্সে ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা রাকিব সেই ক্রসে প্রথম স্পর্শেই জালে পাঠান বল।
চার মিনিট পর ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল আগবাজি টনির হেড বারের উপর দিয়ে চলে যায়। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে ইমানুয়েল সানডের শট বারে লেগে ফিরে আসে। ম্যাচের ২২ মিনিট না পেরোতেই হলুদ কার্ড পেয়ে বসেন বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও তাজ উদ্দিন।
৩৩ মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের স্যামুয়েল বোয়াটেং। বা প্রান্ত দিয়ে দারুণ একটা ক্রস দেন মাহবুব; গোলমুখের সামনে পা ছোঁয়াতে পারলেই হতে পারতো গোল; কিন্তু বোয়াটেং পারলেন না বলে পা ছোঁয়াতে।
৪৩ মিনিটে পরপর দুটি সেভ করেন কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। প্রথমে মুজাফফরভের সরাসরি ফ্রি কিক শট ঠেকান কর্নারের বিনিময়ে। এরপর কর্নারে নিজেদের বক্সে জটলা তৈরি হয়। এলি কেকের হেড পেছনের পা দিয়ে টোকা দেন রহিম উদ্দিন, তবে সতর্ক ছিলেন জিকো।
বিরতির পর ধার বাড়াতে কিউবা মিচেলকে মাঠে নামায় কিংস। যদিও খুব একটা গোছাল আক্রমণ দেখা যায়নি। ৭৫ মিনিটেও গোলের ভাল সুযোগ পেয়েছিল স্বাগতিকেরা। তবে বক্সের ভেতর থেকে কিউবার শট খুঁজে পায়নি লক্ষ্য। ৮২ মিনিটে শাহরিয়ার ইমনকে গোলবঞ্চিত করেন মোহামেডান গোলকিপার সুজন হোসেন।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দোরিয়েলতন। সোহেল রানা সিনিয়রের লং পাসে নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডান অধিনায়ক মেহেদী হাসান মিঠুকে গতিতে পেছনে ফেলেন তিনি। এরপর গোলরক্ষক সুজন হোসেনকে বোকা বানাতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের।
এর পরের মিনিটে হলো গোলমাল। সোহেল রানা সিনিয়রের মুখে মোহামেডানের মুজাফ্ফর মুজাফ্ফরভ হাত দিয়ে আঘাত করেন ফলে উত্তেজনা ছড়িয়ে যায় মাঠে। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে উল্টো আরও মেজাজ হারিয়ে ফেলেন মুজাফ্ফর। এমনকি রেফারিকে দিকে তেড়ে যাওয়ার জন্য হম্বিতম্বি করতে থাকেন তিনি। সতীর্থরা কোনোমতে ঝাপটে ধরে তাঁকে মাঠের বাইরে পাঠান। রেফারি মো. আলমগীর সরকার অবশ্য আগে সোহেল রানাকে হলুদকার্ড দেখান।