৪২ বছরের জীবনে বহু উত্থান-পতনের স্বাক্ষী হয়েছেন দানি আলভেস। বার্সেলোনার সাবেক এই রাইট-ব্যাকের ফুটবল ক্যারিয়ার সাফল্যমণ্ডিত বলতেই হয়। তবে জীবনে বড় ধাক্কা হয়ে আসে তার বিরুদ্ধে। ২০২২ সালের ডিসেম্বরে যৌন হয়রানির অভিযোগ। শেষ পর্যন্ত কাতালুনিয়ারর হাই কোর্ট প্রমাণের অসঙ্গতির কারণে তাঁর সাজার রায় বাতিল হয়, তাতে দুই বছরেরও বেশি সময় জেলে থাকার পর ছাড়া পান আলভেস।
জীবনের অন্ধকার সেই অধ্যায়ের পর এবার ধর্মে পরিত্রাণ খুঁজে পেলেন আলভেস। সামাজিক মাধ্যেমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, গির্জা উপাসকের সামনে আবেগময় সাক্ষ্য দিচ্ছেন আলভেস। খ্রিস্টান ধর্মপ্রচারকের ভূমিকায় দেখা গেছে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলারকে।
ইনস্টাগ্রামে বাইবেলের শ্লোক ও খ্রিস্টান স্তোত্র শেয়ার করে নিজেকে ‘যীশু খ্রিস্টের শিষ্য’ এবং ‘খ্রিস্টান প্রভাবক’ হিসেবে পরিচয় দিচ্ছেন আলভেস। তিনি বলেন, ‘আর সেই দূত আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে আমাকে তুলে নিলেন, যাত্রার জন্য গির্জায় নিয়ে গেলেন, আর আজ আমি যাদের জন্য সেই যাত্রায় আছি তাদের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন
| তুরস্ক ফুটবলে ১৮ হাজারের বেশি ম্যাচে বাজি এক রেফারির |
|
২০২৩ সালে তার খেলোয়াড়ি জীবন শেষ হয় আলভেসের। সর্বশেষ মেক্সিকোর ক্লাব পুমাসের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়া বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে বাহিয়া, সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস, পিএসজি, সাও পাওলোর মতো বড় ক্লাবে দাপিয়ে বেড়িয়েছেন আলভেস।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে নাইট ক্লাবে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় আলভেসকে। আদালতের রায়ে চার বছর ছয় মাসের সাজা পান তিনি । যদিও নিজেকে সেই অভিযোগ অস্বীকার করেন ব্রাজিলের সাবেক ফুটবলার। আলভেসের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করে। প্রমাণে ‘অসঙ্গতি ও ত্রুটির’ কারণে শেষ পর্যন্ত ২০২৫ সালের মার্চে মুক্তি পান তিনি।
জেল থেকে বের হওয়ার পর পুরোপুরি নতুন, শান্ত জীবনকে বেছে নিয়েছেন আলভেস। সম্প্রতি কন্যা সন্তানের জনকও হয়েছেন তিনি। পাশপাশি সামাজিক মাধ্যমেও অন্য আলভেসকে দেখছেন সমর্থকরা।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৪:০৮ পিএম

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে মেসির স্টোরি
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে বাঁচা-মরা ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনেটের সেই ম্যাচে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাককে পাচ্ছে লিভারপুর।
শুক্রবার লিভারপুলের ট্রেনিং সেশনে যোগ দেবেন ইসাক। তার উপস্থিতির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অল রেডস কোচ আর্নে স্লট।
ক্লাব রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে নেওয়া ইসাক ডিসেম্বর থেকেই মাঠের বাইরে। পায়ে ফ্র্যাকচার এবং গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে তিনি খেলতে পারেননি দীর্ঘদিন।
আরও পড়ুন
| বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর দাবি ইউরোপের দেশগুলোর |
|
২৬ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার চোট পাওয়ার আগে অল রেডসের হয়ে ১৬ ম্যাচে খেলেছেন। গোল করেছেন ৩টি। টটেনহামের বিপক্ষে ম্যাচেই চোট পান তিনি।
স্লট বলেন, “আমার মনে হয় অ্যালেক্স এখন বেশ ভালো অবস্থায় আছে। সুইডেন বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, আর সে আগামীকাল প্রথমবারের মতো আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরবে।”
তিনি আরও বলেন, “তিন-চার মাস এত কঠোর পরিশ্রম করার পর আবার দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারা সবার জন্যই আনন্দের। সেই দিক থেকে অ্যালেক্স ভালো অবস্থায় আছে।”
গত সেপ্টেম্বরে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইসাককে দলে ভেড়ায় লিভারপুল। ২০ ডিসেম্বর স্পার্সের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার সময় মিকি ভ্যান ডে ভেনের একটি চ্যালেঞ্জে তার গোড়ালিতে চোট লাগে এবং হাড় ভেঙে যায়।

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। এরপরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৩ লাখ টাকা) নির্ধারণ করেছে।
বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির দাম গত উইন্ডোর তুলনায় বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগড়ির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের 'ক্যাটাগরি ২' টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও 'ক্যাটাগরি ৩'-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।
আরও পড়ুন
| কান্নায় ভেঙে পড়া দোনারুম্মা বললেন, ‘একসঙ্গে আবার শুরু করব’ |
|
১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও।
নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে।
১০৪টি ম্যাচের সব টিকিট একসাথে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার নতুন টিকিট বিক্রি পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন ডেমোক্র্যাটিক সদস্য। সম্প্রতি ইউরোপের গ্রাহকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ টিকিটের দাম কমাতে ইউরোপীয় কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। টুর্নামেন্টটি থেকে রয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলারের বেশি আয় হওয়ার সম্ভাবনা; বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার বেশি। আর এতে অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার কাছে নিজেদের দাবি তুলে ধরেছে কয়েকটি সদস্য দেশ। তারা চায়, সংস্থাটি যেন ফিফার সঙ্গে আলোচনায় তাদের পক্ষে চাপ সৃষ্টি করে।
দলগুলোর উদ্বেগ, বিশ্বকাপে অংশ নিতে গিয়ে যে ব্যয় হবে, তা অনেক ক্ষেত্রে আয়কেও ছাড়িয়ে যেতে পারে। অন্তত লাভের অঙ্ক খুব বেশি নাও হতে পারে বলে আশঙ্কা তাদের।
আরও পড়ুন
| ২০০ ইনিংস কম খেলে কোহলির পাশে সাহিবজাদা |
|
টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ বিশ্ব ফুটবলের উন্নয়নে বিনিয়োগের কথা জানিয়েছে ফিফা। তবে অংশগ্রহণ করা দলগুলো ঠিক কতটা অর্থ পাবে- এ বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা নেই।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি দলকে ‘প্রস্তুতি ব্যয়’ হিসেবে ১৫ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া প্রায় ৫০ সদস্যের একটি বহরের জন্য প্রতিটি দলকে খাবার, যাতায়াত ও আবাসনের জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার কথাও রয়েছে।
উত্তর আমেরিকার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে দুটি ম্যাচ দিয়ে। পরদিন টুর্নামেন্ট গড়াবে কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ৪৮ দলের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।