২১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬ পিএম

ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণাবাদী ঘটনার পর নড়েচড়ে বসেছে ফুটবল নিয়ন্তক সংস্থা ফিফা। রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার এর আগেও অনেকবার বর্ণবাদী আচারণের শিকার হয়েছেন। সবশেষ চ্যাম্পিয়নস লিগে বেনফিকার ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে জার্সি দিয়ে মুখে ঢেকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ ওঠে। ফিফার নতুন আইন অনুযায়ী পিচে সাধারণ এক ভঙ্গিই শীঘ্রই শাস্তিযোগ্য হতে পারে।
ফিফা একটি আইন আনার প্রস্তাব করবে। এই নিয়ম অনুযায়ী ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষের কোনো ফুটবলারকে গালি দিলে শাস্তি পেতে হবে। মজার বিষয় হচ্ছে এই আইনের নাম হবে ‘প্রেস্তিয়ান্নি আইন’। এই উদ্যোগের লক্ষ্য হলো শৃঙ্খলা সংক্রান্ত এমন ফাঁকফোকর বন্ধ করা, যা শব্দজনীত হেনস্থার ঘটনা তদন্তে জটিলতা সৃষ্টি করেছিল।
ফুটবলে অবশ্য এ সমস্যা নতুন নয়, তবে সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ঘটনার পর আবারও গুরুত্ব পেল এটি। যখন কোনো খেলোয়াড় জার্সি বা হাতে মুখ ঢেকে কথা বলেন, তখন প্রকৃত কথোপকথন নির্ধারণ করা প্রায় অসম্ভব হয়ে যায় — এমনকি একাধিক ক্যামেরা অ্যাঙ্গেল থাকলেও সেটা সম্ভব হয় না।
যে ভঙ্গি তদন্তকে জটিল করে তোলে
উত্তপ্ত মুহূর্তে, অনেক খেলোয়াড় স্বাভাবিকভাবেই মুখ ঢেকে রাখেন যাতে ক্যামেরা তাদের লিপরিডিং করতে না পারে। যদি কথোপকথনে সম্ভাব্য বর্ণবাদী বা বৈষম্যমূলক গালি থাকে, তাহলে স্পষ্ট অডিও-ভিজ্যুয়াল প্রমাণের অভাব শাস্তি সংক্রান্ত কর্তৃপক্ষকে সীমিত করে দেয়।
ম্যাচের পরের তদন্ত প্রায়ই সাক্ষ্য বা আংশিক ফুটেজের ব্যাখ্যার ওপর নির্ভরশীল হয়, যা অনিশ্চয়তা সৃষ্টি করে এবং সিদ্ধান্ত নেওয়া বিলম্বিত করে। শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায়, যেখানে সময়সীমা কম এবং শাস্তির প্রভাব বড়, সেখানে এই অস্পষ্টতা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়।
ফিফার প্লেয়ার্স প্যানেল থেকে প্রস্তাব
‘প্রেস্টিয়ানি আইন’ প্রস্তাবের ধারণা এসেছে ফিফার প্লেয়ার্স প্যানেল থেকে, যা হেট স্পিচ বা অপমানজনক ভাষা রোধে কৌশল তৈরি করছে। এর উদ্দেশ্য হলো সাধারণ ট্যাকটিক্যাল কথোপকথন এবং স্পষ্টভাবে গালি লুকানোর উদ্দেশ্যে করা ভঙ্গির মধ্যে পার্থক্য করা।
এই প্রস্তাব এখনও আলোচনার মধ্যে রয়েছে, তবে মূল ধারণা হলো, ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে অন্যদের বুঝতে না দেওয়া শাস্তিযোগ্য কাজ হতে পারে — এমনকি কথার সঠিক প্রমাণ পাওয়া না গেলেও।
একটি নিয়ম যা খেলার ধরণই বদলে দিতে পারে
যদি এই নিয়ম অনুমোদিত হয়, তবে আধুনিক ফুটবলে প্রচলিত একটি আচরণ বদলে যাবে। বছরের পর বছর ধরে মাঠে কথা বলার সময় মুখ ঢেকে রাখা সাধারণ ছিল। তবে বর্ণবাদ ও অপমানজনক ভাষা রোধের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষার নতুন হাতিয়ার বিবেচনা করছে।
‘প্রেস্তিয়ান্নি আইন’ এখনও আনুষ্ঠানিক নয়, তবে এর ভাবনা থেকেই বোঝা যাচ্ছে যে ফিফা খেলার সততা রক্ষা করার জন্য আরও শক্তিশালী ব্যবস্থা নিতে চাইছে। এমন এক যুগে যেখানে প্রতিটি মুহূর্ত পরীক্ষা করা হচ্ছে, মুখ লুকিয়ে গালির দেওয়ার আর কোনো সুযোগ রাখতে রাজি নয় ফিফা।
‘প্রেস্তিয়ান্নি আইন’ কে প্রস্তাব দিচ্ছে?
এই আইন প্রস্তাব করেছে সাবেক ১৬ ফুটবলারদে নিয়ে গড়া ফিফা প্লের্য়াস ভয়েজ প্যানেল নামে একটি সংগঠন। পুরুষ ও নারী, বিভিন্ন জাতিগত ও জাতীয় পটভূমি থেকে, ছয়টি কনফেডারেশন আছে এখানে। তারা বর্ণবাদের বিরুদ্ধে বৈশ্বিক অবস্থানের অংশ হিসেবে পদক্ষেপ বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং পরামর্শ দেন।
বেনফিকা এবং রিয়াল মাদ্রিদ কী বলছে?
রিয়াল মাদ্রিদ ইউয়েফা-কে ম্যাচের ভিনির সঙ্গে হওয়া বর্ণাবাদী ঘটনার ‘সব প্রমাণ’ পাঠিয়েছে। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি জানিয়েছে, ম্যাচের সময় ঘটে যাওয়া অগ্রহণযোগ্য বর্ণবাদী ঘটনা তদন্তে আমরা সক্রিয়ভাবে সহযোগিতা করছি। যদিও প্রমাণ নিয়ে কিছু বলেনি ক্লাবটি।
বিপরীতে প্রেস্তিয়ান্নি বর্ণবাদী মন্তব্য করার কথা অস্বীকার করে বলেছেন, ‘আমি কারও সঙ্গে কখনো বর্ণবাদের আচরণ করি নি, এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া হুমকির জন্য আমি দুঃখিত।’ আর্জেন্টাইন উইঙ্গারকে বেনফিকাও সমর্থন দিয়েছে এবং জানিয়েছে, ‘যারা বলেন তারা গালি শুনেছেন, তারা খুব দূরে ছিলেন।’
No posts available.
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৫ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এম

ব্রেন্টফোর্ডের বিপক্ষে আজ মাঠে নেমেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন জেমস মিলনার। গ্যারেথ ব্যারিকে ছাড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় এখন এই ইংলিশ মিডফিল্ডার। ইউরোপের শীর্ষ এই লিগে ৬৫৪টি ম্যাচ খেলে শীর্ষে উঠে এলেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে মোট ছয়টি ক্লাবের জার্সি গায়ে চড়িয়েছেন মিলনার। ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার এরমধ্যে সবচেয়ে বেশি খেলেছেন লিভারপুলের হয়ে। অল রেডদের হয়ে আট বছরে ৩৩২টি ম্যাচ খেলেছেন তিনি। এরপর আছে ম্যানচেস্টার সিটি (১৪৭), অ্যাস্টন ভিলা (১০০), নিউক্যাসল (৯৪), লিডস (৪৮) এবং ব্রাইটন (৩৫)।
ক্যারিয়ারে মোট তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন মিলনার। যার মধ্যে দুটি ম্যানচেস্টার সিটির হয়ে এবং একটি লিভারপুলের হয়ে ইয়ুর্গেন ক্লপের অধীনে। ৪০ বছর বয়সেও ব্রাইটনের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মিলনার।
প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মিলনার পর আছেন রায়ান গিগস (৬৩২)। এরপর ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৬০৯), ডেভিড জেমস (৫৭২), মার্ক শোয়ার্জার (৫৪৪), গ্যারি স্পিড (৫৩৫), এমিল হেস্কি (৫১৬), জেমি ক্যারাগার (৫০৮) এবং ফিল নেভিলের (৫০৫) মতো কিংবদন্তিরা আছেন।
মিলনার কেবল ধারাবাহিকই ছিলেন না, কার্যকরও ছিলেন। প্রিমিয়ার লীগে ৫৬টি গোল এবং ৯০টি অ্যাসিস্ট করেছেন তিনি। ২৩ বছরেরও আগে প্রিমিয়ার লিগে প্রথম গোল করেছিলেন মিলনার। ২০০২ সালের ডিসেম্বরে লিডস ইউনাইটেডের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে’তে ২-১ জয়ের ম্যাচে একটি নিখুঁত শটে মাধ্যমে গোল করেছিলেন। সিনিয়র দলের হয়ে মাত্র পঞ্চম ম্যাচেই গোল করা মিলনারের বয়স তখন কেবল ১৬ বছর ৩৫৬ দিন। প্রিমিয়ার লিগে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন। এই রেকর্ড ২০০৫ পর্যন্ত টিকে ছিল, পরে জেমস ভন এভারটনের হয়ে ১৬ বছর ২৭১ দিনের বয়সে গোল করেছিলেন।
রেকর্ড ভাঙার আগে মিলনারের ৬৫৩টি প্রিমিয়ার লিগ ম্যাচ বিশ্লেষণ করে দেখেছে ইএসপিএন। প্রিমিয়ার লিগের মাঠে তাঁর মোট খেলার সময় ৩৮,৩৬১ মিনিট, যা প্রায় ৬৩৮ ঘন্টা বা ২৬.৬ দিন। এই লিগ খেলোয়াড়দের দৌড়ানোর তথ্য শুধুমাত্র ২০১৯-২০ মৌসুম থেকে পাওয়া যায়, তবে ইএসপিএন গত সাত মৌসুমে তাঁর খেলার মিনিট অনুযায়ী মোট কভার করা দূরত্ব হিসাব করেছে এবং তা পুরো প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের খেলার মিনিটের সাথে গুণ করে অনেকটা সঠিক দূরত্ব বের করেছে।
হিসাব অনুযায়ী, প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে মিলনার মোট ৫,৪১৪,৩২৬ মিটার বা ৩,৩৬৪ মাইল দৌড়েছেন। এটি প্রায় নিউ ইয়র্ক সিটি থেকে লন্ডন পর্যন্ত দূরত্বের সমান। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ম্যাচে তিনি গড়ে ৮.২৯ কিমি (৫.১৫ মাইল) দৌড়েছেন, যা প্রায় একটি ফুটবল মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ৮০ বার দৌড়ানোর সমান।
কিশোর প্রতিভা থেকে পেশাদারিত্বের আইকন মিলনার তার অধ্যবসায় এবং শৃঙ্খলা দিয়ে ইতিহাসে নিজের নাম লেখাতে পেরেছেন। ইংল্যান্ডের সবচেয়ে কঠিন লিগে দুই দশকেরও বেশি সময় ধরে টিকে থেকে নিয়মিত মাঠে নামার কঠিন চ্যালঞ্জ তিনি জয় করেছেন।

একজন আর্দশ ফরোয়ার্ড খুঁজেছে বার্সেলোনা। বিপরীতে গুঞ্জন আছে আতলেতিকো মাদ্রিদে ভালো নেই হুলিয়ান আলভারেজ। তাতে দুইয়ে দুইয়ে চার মিলে গেল, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় কাতালানরা। অনেক দিন ধরেই চলা এই গুঞ্জন ক্রমশই শক্তিশালী হচ্ছে। আর এই জল্পনার মধ্যে তো চুপ করে থাকতে পারেন না আলভারেজের ক্লাব আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে অবশ্য হুলিয়ান আলভারেজের ভবিষ্যত নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারলেন না। এককথায় বললেন, আমি তাঁর মনের খবর জানি না।’ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদের কোচ বলছেন, আলভারেজের সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি খুশি হলেও, খেলোয়াড়ের ব্যক্তিগত চিন্তাধারা বোঝার ক্ষমতা নেই। সিমিওনে উল্লেখ করেছেন, ২৬ বছর বয়সী আলভারেজ অবশেষে তার পুরনো ছন্দে ফিরছেন, যা দীর্ঘ সময়ের ছন্দহীনতার পর প্রশংসনীয়।
আলভারেজের বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে সিমিওনে বলেন, ‘আমি কেবল শেষ দুই ম্যাচে তার পারফরম্যান্স দেখি, দেখছি সে তার সর্বোচ্চ স্তরে ফিরে আসছে এব তাকে এই রকমই প্রয়োজন আমাদের। তার মাথার ভিতরে আমি থাকতে পারি না, কিন্তু তার কাজের মধ্যে যা প্রতিফলিত হচ্ছে, তাতে আমি খুবই সন্তুষ্ট।’
অবশ্য দিয়েগো সিমিওনে স্বীকার করেছেন, আতলেতিকো মাদ্রিদে আলভারেজের দীর্ঘমেয়াদি ভবিষ্যত নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের জন্য বার্সাকে অন্তত ২০ কোটি ইউরোর বড় অঙ্ক গুনতে হবে। বিপুল পরিমাণ এই অর্থ খরচ করে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে রীতিমতো রেকর্ডই করতে হবে বার্সাকে। এছাড়া আর্থিকভাবে গত কয়েক বছর ধুঁকতে থাকা ন্যূ ক্যাম্পের ক্লাবটির জন্য এই অর্থ খরচ করা কঠিনই।
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকোতে যোগ দেন আলভারেজ। ২০৩০ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে স্প্যানিশ ক্লাবটির।

আগামী ১৫ মার্চ বার্সেলোনার পরবর্তী ক্লাব সভাপতি নির্বাচন। তার আগে নানান প্রতিশ্রতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জিততে পারলে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাভিয়ের ভিলাহোয়ানা।
এরই মধ্যে কেইনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করার কথাও জানান অন্যতম শক্তিশালী এই সভাপতি পদপ্রার্থী।
২০২৬ ক্লাব সভাপতি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চারজন প্রধান প্রার্থীর নাম উঠে এসেছে। তাদেরই একজন বার্সেলোনার সাবেক বোর্ড সদস্য এবং লা মাসিয়ার সাবেক প্রধান ভিলাহোয়ানা।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাহোয়ানা বলেন, 'আমাদের এমন একজন স্ট্রাইকার দরকার, যে খেলায় সংযোগ তৈরি করতে পারবে, আবার বক্সের ভেতরে হবে নিখুঁত ফিনিশার। পাশাপাশি একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাকও দরকার, যে তরুণদের ভারসাম্য দেবে।'
সেন্টার ফরোয়ার্ড পদের সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি হ্যারি কেইনের নাম উল্লেখ করেন।
"এরই মধ্যে যোগাযোগ করেছি। কেইন আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানানসই। সে নিচে নেমে খেলায় যুক্ত হতে পারে, আবার খাঁটি নাম্বার নাইন হিসেবেও কার্যকর। গভীরে রক্ষণ গড়া দলের বিপক্ষেও সে ভালো করে।"
আরও পড়ুন
| ভিনিসিয়ুসের ঘটনায় প্রেস্তিয়ান্নিকে জিজ্ঞাসাবাদ, তদন্তে নতুন মোড় |
|
কেইন অবশ্য নিজে বার্সেলোনায় যাওয়ার বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি দেননি। গত নভেম্বরে তিনি জানান, বায়ার্ন মিউনিখে ভালো আছেন এবং বর্তমানে অন্য কিছু ভাবছেন না। বায়ার্নের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকলেও ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ চলতি গ্রীষ্মে কার্যকর হবে।
বায়ার্ন কিংবদন্তি লোথার ম্যাথাউস মনে করেন, কেইন ক্লাব ছাড়বেন না, 'আমি বিশ্বাস করি না সে বায়ার্ন ছাড়বে। অর্থ তার কাছে মুখ্য নয়। পরিবারসহ সে এখানে থিতু হয়েছে।'
তবে ভিলাহোয়ানা মনে করেন, কেইনকে রাজি করানো সম্ভব, 'কেইন বার্সেলোনাকে পছন্দ করে। খুব কম খেলোয়াড় আছে যারা বার্সেলোনাকে পছন্দ করে না।'
এদিকে লা লিগা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। মঙ্গলবার জিরোনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা। খেলাধুলাভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন অভিযুক্ত ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
মঙ্গলবার লিসবনে দ্বিতীয়ার্ধে ঘটে বিতর্কিত ঘটনাটি। ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গোলের পরপরই প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলেন তিনি। এই অভিযোগের জেরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
ঘটনার পর ইউয়েফার কাছে সব প্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বলেন, তিনি ব্যক্তিগতভাবে পাঁচবার প্রেস্তিয়ান্নির মুখ থেকে বর্ণবাদী মন্তব্য শুনেছেন।
আরও পড়ুন
| সব শঙ্কা দূর করে ফিরছেন মেসি |
|
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে প্রেস্তিয়ান্নি উয়েফার কাছে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভিনিসিয়াসকে 'মোনো' (বানর) বলেননি তিনি বরং 'মারিকোন' শব্দটি উচ্চারণ করেছিলেন।
ম্যাচের পর মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনিও স্প্যানিশ টেলিভিশনকে জানান, প্রেস্তিয়ান্নি ঘটনাস্থলেই এমন ব্যাখ্যা দিয়েছিলেন।
‘মারিকোন’ স্প্যানিশ ভাষায় অপমানজনক ও সমকামীবিদ্বেষী গালি। এটি কাউকে ‘নারীসুলভ’, ‘দুর্বল’ বা ‘পুরুষত্বহীন’ বোঝাতেও অপমানসূচকভাবে বলা হয়।
প্রেস্তিয়ান্নি বর্ণবাদের বদলে সমকামীবিদ্বেষী গালি দেওয়ার কথা বললেও ইউয়েফার ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উভয় অপরাধের শাস্তির মাত্রা একই। যেকোনো ধরণের বৈষম্যমূলক আচরণের জন্য কমপক্ষে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে।
রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে শাস্তির দাবি জানান। তার ভাষায়, এই ঘটনা ফুটবলে বর্ণবাদবিরোধী লড়াইয়ে একটি টার্নিং পয়েন্ট হতে পারে।
তদন্ত চলমান থাকায় এখন নজর ইউয়েফার সিদ্ধান্তের দিকে। অভিযোগ প্রমাণিত হলে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে প্রস্তুত এই তারকা ফুটবলার। লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে রোববারের ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ বলেন, ‘মেসি ভালো আছে। পুরো সপ্তাহ সে দলের অন্যদের মতো অনুশীলন করেছে। তার অনুভূতিও ইতিবাচক। সে পুরোপুরি প্রস্তুত।’
গত ৭ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
আরও পড়ুন
| বিদায় বেলায় ওমানের ওপর জ্বালা মেটাল অস্ট্রেলিয়া |
|
চোটের কারণে ইন্টার মায়ামি তাদের শেষ প্রাক-মৌসুম ম্যাচের সূচিও পরিবর্তন করে। ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভায়ে-র বিপক্ষে পুয়ের্তো রিকোতে নির্ধারিত ১৩ ফেব্রুয়ারির ম্যাচটি পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়।
এখন পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন মেসি। মাসচেরানো আরও জানান, ক্যালিফোর্নিয়া সফরে যাওয়া সব খেলোয়াড়ই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন। নতুন সাইনিং গেরমান বেরতেরামে ও স্থায়ী চুক্তিতে দলে থাকা তাদেও আলেন্দেও প্রস্তুত।
২০২৫ সালে ভ্যানকুভার হোয়াইটক্যাপস-কে হারিয়ে এমএলএস কাপ জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুম শুরু করছে ইন্টার মায়ামি। লিগের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগস কাপ ও চ্যাম্পিয়ন্স কাপেও অংশ নেবে তারা।