
মাঠে নামার আগেই খবরটা পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এমএলএসের প্রথম ম্যাচে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ শেষে অ্যাসিস্ট্যান্ট রেফারির ঘাড়ে হাত দেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে মেসিকে। একই ম্যাচে একই ধরনের কাণ্ডে জরিমানা গুনতে হচ্ছে উরুগুয়ে তারকাকেও। তবে এগুলো খুব একটা প্রভাব ফেলতে পারেনি আর্জেন্টিনা অধিনায়কের খেলায়। বরং কানসাস সিটির বিপক্ষে আরও একবার দেখিয়েছেন নিজের ঝলক।
গত মঙ্গলবার রাতে এমএলএসের ডিসিপ্লিনারি কমিটি মেসিদের আর্থিক জরিমানা করে। তবে আর্থিক পরিমাণে কত সেটা এখনো নিশ্চিত নয়। তার মাঝেই বুধবার ভোরে মাঠে নামেন মেসি ও সুয়ারেজ। কনকাকাপে সাবেক দুই বার্সা সতীর্থই দেখা পান গোলের। সেই সাথে ৩-১ গোলের জয়ে কনক্যাকাপে নিশ্চিত হয় ইন্টার মায়মির শেষ ষোলো।
আরও পড়ুন
| এবার মেসির কাছে রেফারির জার্সির আবদার |
|
এদিন ১৯ মিনিটে দারুণ এক গোল করেন মেসি। সুয়ারেজের ক্রস ডিবক্সের ভেতর বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে সেটা ভলিতে রূপান্তরিত করেন। এরপরের দৃশ্য তো সবার খুব চেনা। বাঁ পায়ের জোরালো শটে বল জড়ান জালে। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে আবারও গোলের দেখা পায় মায়ামি। তাদেও আলেন্দে নাম লেখান স্কোর শিটে, এর এক মিনিট মাদে গোলে দেখা পান সুয়ারেজও।
তাতে প্রথমার্ধেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় মায়ামির। অবস্থা বুঝে মেসি, সুয়রাজেদের দ্বিতীয়ার্ধে তুলে কোচ নেন হাভিয়ের মাসচেরানো। একটা গোল কানসাস সিটি ফেরত দিলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
ম্যাচ শেষে মাসচেরানো, তরুণদের বাড়তি প্রশংসা করেছেন।
“অবশ্য আমি অভিজ্ঞদের সাথে কাজ করতে বেশি পছন্দ করি, তবে আমি এটা জানি যে তরুণরাই আমাদের অনেক কিছু দিতে পারে। আমরা চেষ্টা করবো আবার তাদের যথেষ্ট সময় দিতে, তাদের উপর বিশ্বাস রাখতে।”
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম