১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

ঘরের মাঠে আগে লিড নিল সাউদাম্পটন। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি লেস্টার সিটি। কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে আর পেরে উঠল না হামজা চৌধুরীর ক্লাব। লেস্টারকে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠল সাউদাম্পটন। ইনজুরির কারণে এদিনও মাঠে নামতে পারেননি লেস্টারে বাংলাদেশের মিডফিল্ডার হামজা।
শনিবার রাতে সাউদাম্পটনের কাছে ২-১ ব্যবধানে হেরেছে লেস্টার। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। পেনাল্টি এরিয়ায় বল পায়ে থাকা স্যামুয়েল এডোজির পায়ে মেরে বসেন লেস্টারের সেন্টার ডিফেন্ডার সালেব ওকোলি। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন কাইল লারিন।
বিরতির পর দ্রুতই ম্যাচে ফেরে লেস্টার। ডিভাইন মুকাসার কাছ থেকে বল পেয়ে গোলে জোরালো শট নেন জেরেমি মঙ্গা। তবে তাঁর ডান পায়ের শট সাউদাম্পটনের এক ডিফেন্ডারের শরীরে লেগে যায় অলিভার স্কিপের কাছে। লেস্টার অধিনায়ক বাইসাইকেল কিকে জালে বল জড়ানে। ১-১ সমতা বিরাজ করে ম্যাচে।
এরপর দুই দলই চেয়েছে ম্যাচে এগিয়ে যেতে। সুযোগও তৈরি করেছে দুই দল। তবে নির্ধারিত সময়ের পর ইনজুরি সময়ের শেষ মিনিটে গোল মিসের হতাশায় ভোগে লেস্টার। গোললাইনের সামনে দুবার ক্লিয়ার করেন সাউদাম্পটনের ডিফেন্ডার নাথান উড।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় সাউদাম্পটন। বক্সের একটু উপরে ফ্রি কিক পায় সাউদাম্পটন। উড়ে আসা বলে পোস্টের সামনে হেড নেন জেমস ব্রি। টপ কর্নার দিয়ে জাল খুঁজে নেয় বল। ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে মাঠ ছেড়েছে ক্লাবটি।
এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ম্যানসফিল্ড। এই জয়ে ১৯৭৫ সালের পর এই প্রথম এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করল ইংলিশ লিগ ওয়ানের ক্লাবটি।
প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সালফোর্ডকে ২-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে পেপ গার্দিওলার দল। এদিন বেঞ্চ পরীক্ষা করেছেন সিটি কোচ। মার্ক গুইয়েহির গোলে জয় পেয়েছে সিটিজেনরা। অন্য মাচে
No posts available.
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৪ পিএম
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় হার অনেক দিনই তাড়িয়ে বেড়াবে বার্সেলোনাকে। প্রথমার্ধেই ০-৪ গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করার সুযোগ পেয়েছিল কাতালান জায়ান্টরা। তবে বার্সার ডিফেন্ডার পাউ কুবার্সির ওই গোলটি অবৈধ ঘোষণা করে রেফারি। এরপর ষোলোকলা পূর্ণ করে একটি লাল কার্ডও দেখতে হয়।
সব মিলিয়ে রেফারির সিদ্ধান্ত কোনোভাবেই হজম করতে পারছে না বার্সা। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, কোপা দেল রের এই ম্যাচে রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
দিয়াগো সিমিওনেল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ ঝাড়েন কোচ হান্সি ফ্লিকও। এমনকি বার্সেলোনার সদ্য পদত্যাগ করা সভাপতি হোয়ান লাপোর্তাও কড়া বিবৃতি দেন। সেই প্রেক্ষিতে ন্যু ক্যাম্পের ক্লাবটি স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে।
বার্সা আজ আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে,
‘এফসি বার্সেলোনা জানাচ্ছে যে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি, রেফারিদের টেকনিক্যাল কমিটির (সিটিএ) সভাপতি, ভিএআর বিভাগের প্রধান এবং লিগ্যাল অ্যাডভাইজরকে উদ্দেশ্য করে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, চিঠিতে ক্লাবটি বারবার একই ধরনের মানদণ্ড প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’
Comunicado del FC Barcelona https://t.co/m6t8pOKztp
— FC Barcelona (@FCBarcelona_es) February 14, 2026
বিবৃতিতে বার্সেলোনা পাঁচটি বিষয়ে উদ্বেগ তুলে ধরে। শাস্তিমূলক সিদ্ধান্তে অসঙ্গতি, হ্যান্ডবল সিদ্ধান্তে পরস্পরবিরোধী মানদণ্ড, গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি, ভিএআর ব্যবহারের প্রয়োগ ও স্বচ্ছতা ও মনিটর রিভিউয়ের মানদণ্ড।
বার্সা তাদের বিবৃতিতে আরও লিখে,
‘এই উদ্যোগের উদ্দেশ্য রেফারিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলা নয়; বরং প্রয়োগ করা মানদণ্ড জরুরি ভিত্তিতে পুনর্বিবেচনার দাবি জানানো, যাতে নিশ্চিত করা যায়—প্রতিযোগিতার বিশ্বাসযোগ্যতা ও মর্যাদা, রেফারিং সিদ্ধান্তে অভিন্নতা ও সব ক্লাবের জন্য সমান আচরণ।’
এছাড়া, মাঠে রিভিউ হোক বা না হোক—ভিএআরের সব অডিও রেকর্ডিং প্রকাশ করার দাবি জানায় বার্সেলোনা, যা তারা স্বচ্ছতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতির শেষে বার্সা প্রস্তাব দেয় যে, গুরুতর ভুল বা অবহেলার ক্ষেত্রে রেফারিদের জন্য নির্দিষ্ট শাস্তিমূলক বিধি বা নিয়মাবলি তৈরি করা হোক, যাতে জনসম্মুখে স্বচ্ছভাবে এর পরিণতি নির্ধারিত থাকে এবং পুরো ব্যবস্থার ওপর আস্থা আরও শক্তিশালী হয়।
শেষে বার্সেলোনা জানায়,
‘ক্লাব আশা করে, তাদের দাবিগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
কোপা দেল রের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলের এই হারের পর বার্সেলোনার জন্য ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই। তবে ফিরতি লেগ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হওয়ায় এখনোও আশা দেখছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল ক্লাবটি। আগামী ৩ মার্চ হবে প্রতিযোগিতার দ্বিতীয় লেগ।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সভাপতি ডা. প্যাট্রিস মোটসেপ ঘোষণা করেছেন, ২০২৭ সালের আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) হবে জুন ও জুলাই মাসে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে। আফকনের ৩৬তম সংস্করণ যৌথভাবে আয়োজন করবে কিরি, তানজানিয়া এবং উগান্ডা।
গতকাল একটি সংবাদ সম্মেলনে আফ্রিকা কাপ অব নেশনসের সূচি পরিবর্তনের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলের সংখ্যা ২৮-এ উন্নীত করা হতে পারে বলে ঘোষণা দেন আফ্রিকান ফুটবল কনফেডারেশন-এর সভাপতি। পাশপাশি ভবিষ্যতে এই টুর্নামেন্ট প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হবে বলছেন মোটসেপ।
আফ্রিকার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট এর সূচি পরিবর্তনের কারণ মূলত ফুটবল ক্যালেন্ডারের সঙ্গে এই প্রতিযোগিতা আরও সামঞ্জস্যপূর্ণ করা। ইউরোপীয় ফুটবল লিগগুলোর সঙ্গে সাংঘর্ষিক সূচি হওয়ায় প্রায়ই আফ্রিকার ফুটবলারদের ঝামেলা পোহাতে হয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০২১ সালে আফকনের সময় পরিবর্তনের জন্য আহ্বান করেছিলেন।
ফিফা সভাপতি বলেছিলেন,
‘কয়েক বছর আগে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনস খেলা হলে কারো সমস্যা হতো না। আজকাল এটি সমস্যার কারণ হয়ে উঠেছে, কারণ ইউরোপের অনেক লিগ তখন তাদের মৌসুমের মাঝামাঝি অবস্থায় থাকে এবং তাদের এই খেলোয়াড়দের ছাড়তে হয়।’
২০২৫ আফকন-এর সময় সিএএফ এর সভাপতি ঘোষণা করেছিলেন যে ২০২৮ সালের পর থেকে টুর্নামেন্ট প্রতি চার বছরে একবার অনুষ্ঠিত হবে, ফিফা বিশ্বকাপ ও ইউরোর মতো। ১৯৫৭ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দুই বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে।
আফ্রিকা কাপ অব নেশনস শেষ চার সংস্করণে প্রতিযোগি দলের সংখ্যা ছিল ২৪। এর আগে যা ছিল ১৬। ২৪ দলকে ভাগ করা হতো ছয়টি ছয়টি গ্রুপে। তবে অংশগ্রহণকারী দলের সংখ্যা বৃদ্ধি পেলে তখন কী নিয়ম দাঁড়াকে সেটা ব্যাখ্যা করেননি সিএএফ সভাপতি। সিএএফ-এর সদস্য সংখ্যা ৫৪টি, তাতে ২৮-দলের টুর্নামেন্ট মোট সদস্যের অর্ধেকের বেশি প্রতিনিধিত্ব করবে।
২০২৫ আফকনে সেনেগাল-মরক্কোর ফাইনালে অপ্রত্যাশিত ঘটনা নিয়েও মুখ খুলেন সিএএফ সভাপতি। মোটসেপ বলেন,
‘ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি গভীরভাবে হতাশ। আমরা সিএএফ-এর বিধি ও শাস্তি কোড সংশোধন করব, যাতে আমাদের বিচারিক প্রতিষ্ঠানগুলি এমন আচরণের গুরুত্ব অনুযায়ী শাস্তি আরোপ করতে সক্ষম হয়। আমাদের লক্ষ্য আফ্রিকান ফুটবলের সুনাম, মর্যাদা ও বৈশ্বিক অবস্থান রক্ষা করা।’

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। টুর্নামেন্ট মাঠে গড়াতে বাকি মাত্র ১৪ দিন। এই প্রতিযোগিতা সামনে রেখে আজ থেকে আনুষ্ঠানিকভাবে এবং পূর্ণাঙ্গ অনুশীলন শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলার জাতীয় স্টেডিয়ামে আফঈদা-রুপনাদের অনুশীলন করিয়েছেন। সপ্তাহের মতো চলবে এই অনুশীলন। এরপর দল সরাসরি রওনা হবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে।
যদিও অস্ট্রেলিয়া সফরের আগে থাইল্যান্ডে সপ্তাহ খানেক ক্যাম্প ও একটি অনুশীলন ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু থাইল্যান্ডে ঋতুপর্ণাদের ম্যাচের নিশ্চয়তা পাওয়া যায়নি শেষ পর্যন্ত। যে কারণে বাফুফে ঝুকেছিল ফিলিপাইনে। সেখানে সব কিছু ইতিবাচক থাকলেও কোচ পিটার বাটলার এখন আর অন্য দেশে গিয়ে খেলতে চান না বলেই শোনা যায়।
গতকাল শুক্রবার শেষ হয়েছে ২০২৫-২৬ মৌসুমের নারী ফুটবল লিগ। এরপর এই সপ্তাহে আবার ম্যাচ খেললে ফুটবলারদের ইনজুরির শঙ্কা এবং এই ম্যাচের ফলাফল মানসিক চাপ বাড়াতে পারে এমন যুক্তি দেখেয়েছেন কোচ বাটলার। কোচের যুক্তিতেই ঢাকায় মেয়েদের এক সপ্তাহের মতো অনুশীলনের পর ২০ ফেব্রুয়ারি সরাসরি সিডনি পাঠাতে পারে ফেডারেশন।
অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গী এশিয়ার তিন পরাশক্তি- চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে লড়বেন মনিকা-মারিয়া মান্দারা।

বিশ্বকাপ শুরু হতে আর চার মাসও বাকি নেই। এরমধ্যেই বড় এক ধাক্কা খেল ব্রাজিল। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ব্রুনো গিমারেস। নিউক্যাসল ইউনাইটেডের অধিনায়ক চোটে কমপক্ষে দুই মাস মাঠের বাইরে থাকতে পারেন।
গত মঙ্গলবার রাতে টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যাচের শেষ দিকে খুঁড়িয়ে মাঠ ছাড়েন এই ব্রুনো গিমারেস। গোড়ালির চোট থেকে মাঠে ফেরার পর ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। ওই ম্যাচের পর নিউক্যাসলের কোচ এডি হাও বলেছিলেন, ‘গিমারেস কিছুটা উদ্বিগ্ন, কারণ এর আগে তাঁর কখনও হ্যামস্ট্রিংয়ের সমস্যা হয়নি।’
দীর্ঘ সময়ের জন্য গিমারেসকে মাঠে না পাওয়া নিউক্যাসলের জন্য বড় ধাক্কা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইংলিশ এই ক্লাবটিতে অভিষেকের পর তাকে ছাড়া ছাড়া মাঠে নেমে ১০ ম্যাচের একটিও জিততে পারেনি নিউক্যাসল ইউনাইটেড। সেলেসাও মিডফিল্ডার দলে থাকলে নিউক্যাসলের জয়ের হার ৫৩.১ শতাংশ। মাঠে তাঁর উপস্থিতিতে দল গোল করেছে গড়ে ১.৯টি এবং হজম করেছে ১.২টি।
প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে আছে নিউক্যাসল। চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ চার থেকে ১২ পয়েন্ট দূরে এবং অবনমন অঞ্চল থেকে ১৩ পয়েন্ট উপরে অবস্থান করছে। সম্প্রতি ম্যানচেস্টার সিটি-এর কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে তারা। আজ এফএ কাপে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে ‘ম্যাগপাইরা’। এছাড়া চ্যাম্পিয়নস লিগে প্লে অফে কারাবাগ এফকের বিপক্ষে কদিন পরই মাঠে নামবে ক্লাবটি। গুরুত্বপূর্ণ এই সময় গিমারেসকে হারিয়ে বিপাকেই পড়েছে নিউক্যাসল।
ক্লাবের সঙ্গে জাতীয় দলেও গিমারেসের প্রভাব ব্যাপক। কার্লো আনচেলোত্তির সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডে তাঁর জায়গা অনেকটাই নিশ্চিত ছিল। আগামী ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গিমারেসকে পাবে না ব্রাজিল। ধারণা করা হচ্ছে এগ্রিলের শেষদিকে মাঠে ফিরতে পারেন এই মিডফিল্ডার।
চোটের পর পুর্নবাসনের জন্য রদ্রিগো লাসমার-এর তত্ত্বাবধানে ব্রাজিলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে গিমারেসকে, যাতে তার উন্নতি পর্যবেক্ষণ করা যায়। সেলেসাওদের হয়ে এখন পর্যন্ত ৪১ ম্যাচ খেলে ২টি গোল করেছেন তিনি।

এফএ
কাপে পেদ্রো নেটোর হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে
চেলসি। হাল সিটিকে হারিয়ে
পঞ্চম রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে লিয়াম রোসেনিওরের দল।
প্রতিপক্ষের
মাঠ এমকেএম স্টেডিয়ামে শুক্রবার রাতে চেলসির জয়
৪-০ ব্যবধানে। হ্যাটট্রিক
করেন নেটো। অন্য গোলটি আসে এস্তেভাও উইলিয়ানের
পা থেকে।
ম্যাচের
শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখিয়েছে চেলসি। তবে প্রথমার্ধে একাধিক
সুযোগ নষ্ট করে পশ্চিম
লন্ডনের ক্লাবটি। ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ
হন এস্তেভাও।
গোল
পেতে ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত
অপেক্ষা করতে হয় চেলসিকে।
মধ্যমাঠ থেকে কাইসেদো ও ডেলাপের
সঙ্গে বল দেওয়া নেওয়া করে উপরে উঠেন নেটো। এরপর
বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের
নিচু শটে জালে বল
জড়ান পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার।
বিরতির
পাঁচ মিনিট পর অদ্ভুত এক
গোল করে ব্যবধান দ্বিগুণ
করেন নেটো। তাঁর নেওয়া বাঁকানো
কর্নার কিক সবাইকে ফাঁকি
দিয়ে গোলকিপারের পায়ের ফাঁক গলে জালে
জড়ায়।
৫৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান ব্রাজিলিয়ান
তরুণ এসতেভাও। লিয়াম ডেলাপের পাস থেকে সহজ
ফিনিশে গোল করেন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে
চেলসির হয়ে সপ্তম গোল করলেন এস্তেভাও। প্রিমিয়ার লিগ যুগ হিসাবে ধরলে এক মৌসুমে সবচেয়ে
বেশি গোল করা কিশোর (১৮ বছর বা তার কম) এখন তিনি। ইউরোপের সেরা পাঁচ লিগ ধরলে রেকর্ডটি
অবশ্য লামিনে ইয়ামালের দখলে (১৫)।
ম্যাচের
৭১ মিনিটে আবারও ডেলাপের সহায়তায় নিচু শটে নিজের
হ্যাটট্রিক পূর্ণ করেন নেটো। সিনিয়র ক্লাব ফুটবলে এটিই নেটোর প্রথম হ্যাটট্রিক।
এফএ কাপে চেলসির হয়ে সর্বশেষ হ্যাটটিক ছিল ট্যামি আব্রাহামের; ২০২১ সালে লুটন টাউনের
বিপক্ষে।
শেষ
দিকে লুইস কৌমাসের শট
পোস্টে লেগে ফিরে আসলে
গোলবঞ্চিত হয় হাল সিটি।
সোমবার ড্র-এর মাধ্যমে
নির্ধারিত হবে এই জয়ের
পর পঞ্চম রাউন্ডে চেলসি কার মুখোমুখি হচ্ছে।