
নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম পার করছেন, দলও আছে বাজে অবস্থায়। নিজেদের শেষ ম্যাচে জয়ের পর পেপ গার্দিওলা তাই আরও একবার বলেছেন, এটা তাদের জন্য ভুলে যাওয়ার মত এক মৌসুম যাচ্ছে। তবে এতে আপত্তি আছে রয় কিনের। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার ও ফুটবল বিশেষজ্ঞ মনে করেন, দলের প্রতি কিছুটা কঠোর হয়ে গেছেন ম্যানচেস্টার সিটি কোচ।
গত বছরের শেষের দিক থেকেই পথ হারানো সিটি বেশ আগেই ছিটকে গেছে প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই থেকে, যা তারা জিতেছে টানা চারবার। চ্যাম্পিয়ন্স লিগের বিদায় ঘটেছে আগে। দলটি এখন টিকে আছে কেবল এফএ কাপে। আর মূল লড়াই এখন লিগে সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করা, যা অনেকটা সুগম হয়েছে মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে জয়ের মধ্য দিয়ে।
তবে ম্যাচের পর হতাশাই প্রকাশ পায় গার্দিওলার কণ্ঠে।
“এই মৌসুমটা অনেক খারাপ যাচ্ছে। আমরা এফএ কাপের ফাইনাল খেলি বা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারি কিনা, তাতে কিছু যায় আসে না। বাস্তবতা হল প্রিমিয়ার লিগে আপনার অবস্থান কেমন, সেটা। লিগের ধারাবাহিকতাই বলে দেব সব। তবে এমন হয়, খারাপ সময় আসে।”
তবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার কিন স্কাই স্পোর্টসকে বলেছেন, গার্দিওলার মৌসুম নিয়ে বলা মন্তব্য বেশ নেতিবাচক ছিল।
“আমার কাছে মনে হয় তিনি সেখানে তার দলের ব্যাপারে বেশ কঠোর ছিলেন। আমি এখনও মনে করি তারা যদি এফএ কাপ জেতে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারে, তাহলে সেটা খারাপ কিছু না। তবে এমনটা মনে হচ্ছে কারন গত কয়েক বছর ধরে তারা একটা আলাদা বেঞ্চমার্ক তৈরি করেছে।”
আগামী রোববার এফএ কাপ সেমিফাইনালে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চারে থাকা থাকা নটিংহ্যাম ফরেস্টের সাথে খেলবে সিটি। আর শনিবার অন্য সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা।
তবে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে সিটি ও ভিলার ম্যাচটিও বেশ জমে গিয়েছিল। প্রথমার্ধে বার্নার্ডো সিলভার গোলে সিটি এগিয়ে যাওয়ার পরই সমতা টানেন মার্কাস র্যাশফোর্ডে। ড্রয়ের দিকে এগিয়ে যাওয়ার ম্যাচের ইনজুরি টাইমে গার্দিওলার দলকে জয় এনে দেন ম্যাথুউস নুনেস। এই জয়ে ৬১ পয়েন্টে সিটি উঠে এসেছে তিন নম্বর স্থানে।
No posts available.

বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, এরমধ্যে মামলার ঝামেলায় জড়ালেন লিওনেল মেসি। গত বছরের একটি প্রীতি ম্যাচে অংশ না নেওয়ায় বড় অংকের আর্থিক ক্ষতির দাবি তুলে ফ্লোরিডার একটি সংস্থা মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড-এর বরাত দিয়ে জানা গেছে, মেসির খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি মাঠে না নামায় আয়োজক প্রতিষ্ঠানটি কয়েক মিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে।
মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান (ভিআইডি) এই মামলার বাদী। প্রতিষ্ঠানটি জানায়, গত বছরের অক্টোবরে ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকো—এই দুই দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তাদের প্রায় ৭০ লাখ ডলারের একটি চুক্তি হয়েছিল। চুক্তির শর্ত ছিল, চোটে না থাকলে মেসিকে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে সেই বহুল প্রতীক্ষিত ম্যাচে মেসি খেলেননি। আয়োজকদের দাবি, এতে চুক্তির চরম লঙ্ঘন হয়েছে। মেসি মাঠের লড়াইয়ে অংশ না নিয়ে একটি প্রাইভেট সুইটে (ভিআইপি বক্স) বসে খেলা উপভোগ করেছেন। আয়োজকদের দাবি, ইন্টার মায়ামি তারকার এই অনুপস্থিতি তাদের অপূরণীয় ক্ষতি করেছে। বিপুল পরিমাণ টিকিটের টাকা ফেরত দিতে হয়েছে এবং বড় বড় বিজ্ঞাপনদাতারা তাদের চুক্তি বাতিল করে দেওয়ায় প্রতিষ্ঠানটি বড় অংকের আর্থিক লোকসানের মুখে পড়েছে।
পরিস্থিতি আরও ঘোলাটে হয় পরের দিন। ভেনিজুয়েলার বিপক্ষে জাতীয় দলের হয়ে না খেললেও তার পরের দিনই ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামেন মেসি এবং জোড়া গোল করেন। আয়োজকদের দাবি, পরের দিনই জোড়া গোল করা প্রমাণ করে যে মেসি খেলার জন্য শারীরিকভাবে সম্পূর্ণ ফিট ছিলেন, তবুও তিনি প্রীতি ম্যাচটিতে অংশ নেননি।
পুয়ের্তো রিকোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মেসি মাঠে নেমেছিলেন এবং ৬-০ গোলের বড় জয়ে দুটি অ্যাসিস্টও করেছিলেন। কিন্তু আয়োজক সংস্থা ‘ভিআইডি’-র দাবি, ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, তারা ১০ লাখ ডলারেরও (প্রায় ১২ কোটি টাকা) বেশি লোকসান গুনেছে।
এই আর্থিক ক্ষতির পেছনে একটি বড় কারণ ছিল ম্যাচের ভেন্যু পরিবর্তন। টিকিট বিক্রি আশানুরূপ না হওয়ায় ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি শিকাগো থেকে ফোর্ট লডারডেলে সরিয়ে নেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন শিকাগোর কঠোর অভিবাসন নীতিকে দায়ী করলেও স্থানীয় কর্মকর্তারা দাবি করেন, টিকিটের চাহিদা কম থাকায় ভেন্যু বদলানো হয়েছে। আয়োজক সংস্থাটির আরও অভিযোগ, এই ক্ষতি পুষিয়ে দিতে ভবিষ্যতে চীনে ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তার কিছুই বাস্তবায়িত হয়নি। এই আইনি লড়াই নিয়ে মেসি কিংবা এএফএ-র পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মেসিকে ঘিরে এমন আইনি জটিলতা এবারই প্রথম নয়। গত মাসেই মেজোর লিগ সকার (এমএলএস) এবং ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস একটি মামলার সমঝোতা করেছে। সেখানেও অভিযোগ ছিল—মেসি, সুয়ারেজ এবং বুসকেটসদের দেখার আশায় টিকিট কাটলেও শেষ পর্যন্ত তারা মাঠে নামেননি।
আইনি লড়াইয়ের মধ্যে মাঠের পারফরম্যান্সে মেসি এখনও অপ্রতিরোধ্য। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৬ ম্যাচে করেছেন ৮৩টি গোল। রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ীর হাত ধরেই ক্লাবটি লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড এবং এমএলএস কাপের শিরোপা জিতেছে। ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে তাকিয়ে আছে আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাঁর ‘লাস্ট ডান্স’ দেখার জন্য।

ফুটবল রত্ন তৈরিতে ব্রাজিলের জুড়ি মেলা ভার। ল্যাটিন আমেরিকার ফুটবলপাগল দেশটির তরুণ প্রতিভার দিকে সবসময়ই নজর থাকে ইউরোপের বড় ক্লাবগুলোর। তেমন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার চোখ পড়েছে ব্রাজিলের পরবর্তী ‘হীরা’র দিকে। শুধু কাতালান ক্লাবটিই নয় তাকে পেতে রীতিমতো ত্রিমুখী লড়াই শুরু হয়েছে!
ব্রাজিলের ক্লাব পালমেইরানের বিস্ময় বালক—এদুয়ার্দো কনসেইসাও। পালমেইরাস একাডেমির এই ১৬ বছর বয়সী তরুণ তুর্কিকে দলে ভেড়াতে কাড়াকাড়ি শুরু করেছে ইউরোপের জায়ান্টরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর অনুযায়ী, এই দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছে বার্সেলোনা।
এন্ড্রিক, এস্তেভাও কিংবা রায়ানের মতো প্রতিভাদের হাতছাড়া করার ভুল আর দ্বিতীয়বার করতে চায় না বার্সা। তাই কনসেইসাওয়ের ক্ষেত্রে ন্যু ক্যাম্পের ক্লাবটি আগেভাগেই কোমর বেঁধে নেমেছে। সাম্প্রতিক 'কোপিনিয়া' টুর্নামেন্টে আলো ছড়ানোর আগে থেকেই বার্সেলোনার স্কাউটদের নজরে ছিলেন তিনি। খেলোয়াড়ের প্রতিনিধি এবং পালমেইরাস কর্তৃপক্ষের সাথে বার্সার সুসম্পর্ক এই আলোচনাকে অনেকটা এগিয়ে নিয়েছে।
কনসেইসাওয়ের রিলিজ ক্লজ রাখা হয়েছে ১১ কোটি ৭০ লাখ ডলার। তবে পালমেইরাস প্রায় অর্ধেক দামে, অর্থাৎ ৫ কোটি ৮৫ লাখ ডলারে চুক্তি করতে রাজি হতে পারে। কিন্তু পথটা বার্সার জন্য অতটা সহজ নয়। ম্যানচেস্টার সিটি ইতোমধ্যে ৪ কোটি ৬৮ লাখ ডলারের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দিয়ে রেখেছে, যা এখন পর্যন্ত পালমেইরাসের কাছে আসা সর্বোচ্চ প্রস্তাব। পাশাপাশি চেলসির মালিকানাধীন 'ব্লু-কো' গ্রুপও তাদের প্রথম প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
কেন তাঁকে নিয়ে এত উন্মাদনা? মাত্র ১৬ বছর বয়সেই কনসেইসাও বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন। বর্তমানে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। আসরের 'সেরা খেলোয়াড়' হওয়ার দৌড়েও তিনি সবার আগে। ইতোমধ্যে তাঁর নামের পাশে একটি গোল ও দুটি অ্যাসিস্ট যোগ হয়েছে। পালমেইরাস তাঁকে ‘বিশেষ’ প্রতিভা হিসেবে মনে করা হচ্ছে। তাঁর খেলার ধরন অনেকটা এস্তেভাওয়ের শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়।
কোপিনিয়া টুর্নামেন্টে ৭ ম্যাচে ৪ গোল আর ৩ অ্যাসিস্ট—পরিসংখ্যান কিন্তু তাঁর প্রতিভার পুরোটা বলছে না। মাঠে খেলার গতিপ্রকৃতি বোঝার অসাধারণ ক্ষমতা রয়েছে তাঁর। পাশপাশি ড্রিবলিংয়ে দক্ষতাও এক কথায় অবিশ্বাস্য। নিজের সম্পর্কে কনসেইসাও বলেন, ‘আমি ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে পছন্দ করি।’

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আছে এখনও। তবে এরমধ্যে আরও একবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বস্ত করলেন, বিশ্বকাপ খেলবে ইরান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘নিশ্চিতভাবেই’ অংশ নিচ্ছে ইরান, এমনটাই বললেন ফিফা সভাপতি।
বুধবার সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলেন ইনফান্তিনো। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জোর দিয়ে বলেন, ‘ইরান দল নিশ্চিতভাবেই আসছে। আমরা অবশ্যই আশা করি যে বিশ্বকাপের সময় পরিস্থিতি শান্ত থাকবে, যা সবাইকে সাহায্য করবে। তবে ইরানকে আসতেই হবে। তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে, তারা যোগ্যতা অর্জন করে এখানে এসেছে এবং ফুটবলাররা খেলতে চায়।’
তুরস্কের আনতালিয়ায় ইরানের অনুশীলন ক্যাম্প পরিদর্শনের পর ইনফান্তিনো আরও ইতিবাচক হয়ে উঠেন, ‘দুই সপ্তাহ আগে আমি ওদের অনুশীলনে গিয়েছিলাম। ওরা খেলার জন্য মুখিয়ে আছে। খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। আমরা তো আর চাঁদে বাস করি না, এই পৃথিবীতেই থাকি। সম্পর্কের এই সেতুগুলো তৈরি রাখা এবং মানুষকে ঐক্যবদ্ধ রাখাই আমাদের কাজ।’
গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ২০২৫ সালের মার্চে এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে তারা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল। তবে যুদ্ধের দামামা সেই আনন্দ ম্লান করে দেয়।
আরও পড়ুন
| মিউনিখ ট্র্যাজেডিতে ট্রফিশূন্য মৌসুমের মুখে রিয়াল |
|
সূচি অনুযায়ী, ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। মার্চের শুরুর দিকে ইরান সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় জানানো হয়েছিল যে, বর্তমান পরিস্থিতিতে তাদের পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব নয়। এমনকি তারা যুক্তরাষ্ট্রে না গিয়ে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য ফিফার কাছে অনুরোধও জানিয়েছিল।
তবে গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম নিশ্চিত করেন, ফিফা ইরানের সেই আবেদন নাকচ করে দিয়েছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ তার নির্ধারিত সূচি অনুযায়ীই চলবে।
সূচি অনুযায়ী, আগামী ১০ জুনের মধ্যে ইরান দলকে অ্যারিজোনার টাসনে তাদের ক্যাম্পে পৌঁছাতে হবে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই ফুটবল মহাযজ্ঞ। ইরানের প্রথম ম্যাচ ১৫ জুন, ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তারা বেলজিয়াম ও মিশরের মুখোমুখি হবে। এমনকি ইরান যদি নকআউট পর্বে ওঠে, তবে সেই ম্যাচগুলোও যুক্তরাষ্ট্রেই হওয়ার সম্ভাবনা বেশি।
ফিফা আশাবাদী হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ছিল কিছুটা রহস্যময়। তিনি বিভিন্ন সময়ে বলেছেন, ইরান দল আসুক বা না আসুক তাতে তাঁর কিছু যায় আসে না। আবার কখনও বলেছেন, তারা এলে তাদের 'স্টার' হিসেবেই আপ্যায়ন করা হবে। তবে সেই সঙ্গে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে এক ধরনের ঝুঁকির আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগ ১৫ বার এবং লা লিগা ৩৬ বার জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের। এই শতাব্দীতে মাত্র চারটি মৌসুমে (২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৯-১০ এবং ২০২০-২১) তারা কোনো বড় ট্রফি জিততে পারেনি। এমনকি ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি যখন লিগ বা চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি, তখনও অন্তত উয়েফা সুপার কাপ বা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো ট্রফিগুলো তাদের ঘরে উঠেছে।
তবে এই মৌসুম ছিল রিয়াল মাদ্রিদের জন্য চরম ধারাবাহিকতাহীন। ক্লাবটি মৌসুম শুরু করেছিল কোচ জাবি আলোনসোর হাত ধরে। প্রথম ১০ ম্যাচের পর বার্সেলোনাকে হারিয়ে ৫ পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে ছিল তারা। কিন্তু এরপরই টানা চার ম্যাচে জয়হীন থাকতে হয় তাদের। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে বার্সার কাছে হারলে আলোনসো পদত্যাগ করেন। এরপর দায়িত্ব নেন তারই সাবেক সতীর্থ আরবেলোয়া। তাঁর রিয়ালে কোচিং ক্যারিয়ার শুরু হয় দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে কোপা দেল রে-তে হেরে।
সবকিছু মিলিয়ে জুড বেলিংহাম ভালো করেই জানতেন মিউনিখে কী ঘটতে যাচ্ছে। ম্যাচের আগে বেলিংহাম বলেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগে যে কোনো হারই বিপর্যয়ের মতো। লিগের যে অবস্থা, তাতে আমাদের জন্য প্রতিটি ম্যাচই ফাইনাল। আমরা স্রেফ ম্যাচ খেলে যেতে চাই না, বরং শিরোপার লড়াইয়ে টিকে থাকতে চাই। মনে হচ্ছে যেন এই খেলার ওপরই সবকিছু নির্ভর করছে। আমাদের বিষয়টাকে সেভাবেই দেখতে হবে। এটা হয় সব পাবে, নয়তো কিছুই পাবে না— এমন একটা খেলা।’
বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় এগিয়ে গিয়েও ৪-৩ ব্যবধানে ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ। ৮৬ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তখনও ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ম্যাচ তখন সমতায়। খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, এমনই আভাস ছিল। কিন্তু ১০ জনের রিয়ালকে কোনঠাসা করে ফেলে বায়ার্ন। শেষ মুহূর্তে দুই গোল দিয়ে ম্যাচও জিতে নেয় তারা। দুই লেগে মিলিয়ে ৬-৪ ব্যবধানে জেতে বাভারিয়ানরা।

বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। এই পরাজয় তাদের রূঢ় বাস্তবতার মুখোমুখি দ্বার করাচ্ছে। মৌসুমে কোনো ট্রফি জেতা এখন দূরের স্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য।
আলিয়াঞ্জ অ্যারেনায় এদুয়ার্দো কামাভিঙ্গার অসংযমী আচরণের পর রিয়াল মাদ্রিদকে দুঃস্বপ্নে ঠেলে দেয়। এগিয়ে থাকার পরও ফ্রান্স মিডফিল্ডারের রেড কার্ডের মাশুল দিতে হয় রিয়ালকে। ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়ার দুই মিনিটের মাথায় বায়ার্নকে সমতায় ফেরান লুইস দিয়াস। যোগ করা সময়ে অতিথিদের আরও এক গোল দেয় তারা। দ্বিতীয় লেগ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হারে আলভারো আরবেলোয়ার দল।
ইউরোপে ট্রফি জেতার স্বপ্ন যখন শেষ রিয়ালের; লা লিগায় সেই ট্রফি জিততে আরও কঠিন এবং অবিশ্বাস্য কিছু ঘটতে হবে। লা লিগায় বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল যদি বাকি ৭ ম্যাচে অবিশ্বাস্য কিছু করতে না পারে, তবে এই শতাব্দীতে পঞ্চমবারের মতো ট্রফিশূন্য মৌসুম পার করতে হবে তাদের।