
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে আনা হয়েছিল পরিবর্তনের সুর ধরে। তবে রুবেন আমোরিমের কোচিংয়ে দলটি নিজেদের যেন আরও হারিয়ে খুঁজছে। নটিংহাম ফরেস্টের কাছে বিব্রতকর আরেকটি হারের পর পর্তুগিজ কোচের মনে হচ্ছে, নিজেকে প্রমাণে খুব বেশি সময় পাবেন না তিনি।
গত মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যান্টনি এলাঙ্গার পঞ্চম মিনিটে দেওয়া গোলে জয় পায় ফরেস্ট। লিগে এই মৌসুমে এটি ইউনাইটেডের ১৩তম পরাজয়। আর একটি হারের দেখা পেলেই ওল্ড ট্রাফোর্ডের দলটি স্পর্শ করবে তাদের ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ১৪ হারের তেতো অভিজ্ঞতাকে।
পয়েন্ট টেবিলে ১৩তম স্থানে নেমে যাওয়ার পর আমোরিম তাই শোনাতে পারেননি আশার কথা। “ম্যানচেস্টার ইউনাইটেডে আপনার হাতে সময় নেই। আমি অনেক সময় পাবো না। আমাদের দ্রুত ছন্দ খুঁজে পেতে হবে। এখানে মাঝে মাঝে চাপটা খুব বেশিই থাকে। আমরা ম্যাচটা শুরু করি গোল হজম করে এবং এরপর নটিংহামকে সুযোগ করে দেই রক্ষণ সামলে খেলার। তাদের কাছে ট্রানজিশন তৈরি করার জন্য আসলেই দ্রুতগতির কিছু খেলোয়াড় রয়েছে।”
এই ম্যাচে গোলের সামনে আরও একবার হতাশাজনক ছিলেন ইউনাইটেডের খেলোয়াড়রা। গোলের জন্য ২৪টি শট নিয়েও ঠিকানা খুঁজে পাননি তারা। এর মধ্যে আলেহান্দ্রো গার্নাচো নেন ৬টি৷ শট।
তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগলেই রেখেছেন আমোরিম৷ “সে সবকিছুই চেষ্টা করছেন। সে চেষ্টা করে গেছে। এমন কিছু দিন থাকে, যেখানে আপনি ফাইনাল থার্ডে সব ঠিক কাজ করলেও ফলটা পাবেন না। এটা হতেই পারে।”
No posts available.
২৭ মার্চ ২০২৬, ১১:৩১ এম

১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে অংশগ্রহণকারী দলগুলো। তবে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের এখনও ৬ দল অপেক্ষায় চূড়ান্ত টিকিটের জন্য। বাদবাকি ৪২ দলের বেশিরভাগই ফ্রেন্ডলি ম্যাচে ব্যস্ত সময় পার করছে।
বিশ্বকাপে গ্রুপ জে-তে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নিয়েই ব্যস্ত। মৌরিতানিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার রাত দুইটায় মুখোমুখি হবে আলবেসেলেস্তারা। আর এই ম্যাচের আগে দলের তিন প্লেয়ার— নিকোলাস ওতামেন্দি, জোয়াকিন পানিচেল্লি, রদ্রিগো দি পলকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ।
ফরাসি ক্লাব স্টার্সবুর্গের জোয়াকিন পানিচেল্লির অবস্থা একটু বেশিই গুরুতর। অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী তরুণ স্ট্রাইকার। ফলে মৌসুম থেকেই ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
লিগ ওয়ানে ১৬ গোল করে শীর্ষে পানিচেল্লি। শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে নামার কথা থাকলেও চোটের কারণে সেটা সম্ভব হবে না।
ইতালির ক্রীড়া সাংবাদিক ও ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, পানিচেল্লির হাঁটুর চোট গুরুতর। তার চোটের বিষয়টি ইতোমধ্যে ক্লাবকে জানানো হয়েছে।
পানিচেল্লির চোটের বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা স্টার্সবুর্গ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফলে জানা যায়নি তার চোট কতটা গুরুতর কিংবা কতদিন মাঠের বাইরে থাকবেন তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ ভিয়েতনাম থেকে সরাসরি দেশটিতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা।
গতকাল ভিয়েতনামের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল। সিঙ্গাপুরকে মোকাবিলার আগে পরাজয় সঙ্গী হলেও এশিয়ান কাপ বাছাইয়ে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাল সবুজের দল। যদিও গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ১-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। ‘সি’ গ্রুপ থেকে ৫ ম্যাচ খেলে একটিতে জয়, দুটি করে পরাজয় এবং ড্রয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। টেবিলের তিনে বাংলাদেশ। এই গ্রুপ থেকে ২০২৭ সালের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর।
একই দিনে গ্রুপের তলানীতে থাকা ভারত মোকাবিলা করবে টেবিলের তিনে থাকা হংকংকে। প্রতিযোগিতায় দুই দলের প্রথম সাক্ষাতে ১-০ গোলে জয় পেয়েছিল হংকং।

জায়ান্ট দুই ফুটবল দলের ম্যাচ বলে কথা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, বাঁকে বাঁকে চমক, প্যানডোরার বক্সের উপখ্যান, রেকর্ড; সে সঙ্গে খেরোখাতা উল্টানোর খচখচানি শব্দ —সেসববের কিছু না হলেও ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ব্রাজিল ও ফ্রান্সের ম্যাচটি কিন্তু কম রোমাঞ্চ ছড়ায়নি।
হাইভোল্টেজ এই ম্যাচে মোটে তিন গোল হলেও হলুদ কার্ড, লাল কার্ড এবং ফাউলের ঘটনা বেশ নজরে আসে। ম্যাচে মোট ফাউল হয়েছে ২৪ বার। দুই দল ১২টি করে ফাউল করেছে। হলুদ কার্ডের ৪টি ব্রাজিলের, ৩টি ফ্রান্সের। লাল কার্ড দেখেছেন ফরাসি সেন্টারব্যাক দায়োত উমামেকানো। ১০ জলের দলের পরিণত হলেও জয় বঞ্চিত থেকেছে সেলসাওরা। নিরপেক্ষ ভেন্যুতে ১৯৫৮ বিশ্বকাপ সেমিফাইনালের পর জয়বঞ্চিত থাকার ধারাও ভাঙতে পারল না ব্রাজিল।
ম্যাচের শেষে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ম্যাচ হারলেও বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। আনচেলত্তি বলেন, ‘ম্যাচ হারলে কেউই খুশি হয় না। তাই বলতে পারেন, এই ফলে আমি অর্ধেক সন্তুষ্ট। সামনে এখনো দীর্ঘ পথ, তবে ইতিবাচক থাকার মতো কারণও আছে।’
জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধে বেশ ভুগেছে ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে বেশ লড়াই করেছে তারা। বিশেষ করে যোগ করা সময়ে ব্রেহমের ক্রস পা ছোঁয়ালেই সম্মান নিয়ে মাঠ ছাড়তে পারতো হলুদ জার্সিধারীরা। তারপরও ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াদের পারফরম্যান্স ইতিবাচক হিসেবেই দেখছেন আনচেলত্তি।
ব্রাজিল কোচ বলেন, ‘আমার মনে হয় আজকের ম্যাচটি একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে—আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখি। এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, সবটুকু শক্তি দিয়েই আমরা বিশ্বকাপ জয়ের লড়াই করব।’
ইতালি ম্যাচের আগে নেইমার জুনিয়রের স্কোয়াডে না থাকা ইস্যুতে বেশ আলোচনা জন্ম দেয়। বিশেষ দেশটির সর্বোচ্চ স্কোরারের অনুপস্থিতি অনেকেই মেনে নিতে পারেননি। যদিও এ নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন আনচেলত্তি। জিলেট স্টেডিয়ামে ম্যাচ শেষে এ বিষয়ে আরও একবার প্রশ্নের মুখে পড়েন ব্রাজিল কোচ।
স্টেডিয়ামে ৬৫ হাজারের বেশি দর্শকের মাঝ থেকে ‘নেইমার, নেইমার’ স্লোগান তুলেছিলেন সমর্থকেরা। ম্যাচ শেষে এক সাংবাদিকের প্রশ্নে আনচেলত্তি বলেন, ‘এখন আমাদের শুধু তাদের নিয়েই কথা বলা উচিত, যারা দলে আছে এবং খেলছে। তাদের অর্জনে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে পরের ম্যাচের প্রস্তুতিতে নিতে হবে।’

কি হয় কি হয়, এমন একটা শঙ্কা তাড়া করে বেড়াচ্ছিল জেনারো গাত্তুসোকে। তার দল ইতালি চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। অথচ তৃতীয়বার বিশ্বকাপ বাছাই উৎরানোর শঙ্কায়। যদিও সান্দ্রো টোনালি ও মোইজে কিনরার বদৌলতে এখনও বিশ্বকাপ স্বপ্ন টিকে আছে আজ্জুরিদের।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ স্তাদিও দি বেরগামোতে বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইতালি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট পেতে আগামী মঙ্গলবার ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে আজ্জুরিরা।
ডু অর ডাই ম্যাচে বল পজিশন শটস, অন টার্গেট শট এবং চান্স তৈরিতে আধিপত্য দেখিয়েছে ইতালি। ম্যাচে প্রায় ৬৩ শতাংশ বল তাদের নিয়ন্ত্রণে ছিল। ১৯টি শটের ৮টি ছিল গোলপোস্টে গোলের লক্ষ্যে। দুটি সুযোগ তৈরি এবং একটি বড় সুযোগ মিস করে তারা।
আরও পড়ুন
| ইয়োকেরেসের হ্যাটট্রিক, বিশ্বকাপ আশা জিইয়ে রইল সুইডেনের |
|
টানা দুইবার বিশ্বকাপ বাছাইয়ে ওঠতে ব্যর্থ হওয়া ইতালি বলা চলে স্বপ্নের কাছাকাছি। প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরালেও ম্যাচটি কঠিন ছিল বলে মনে করেন গাত্তুসো।
ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ম্যাচটা মোটেও সহজ ছিল না, অনেক লড়াই করতে হয়েছে। তারা আমাদেরও চমক দিয়েছে, ভার্টিকাল পাস খেলতে চেয়েছিল। আমরা আরও ভালো করতে পারতাম।’’
গাত্তুসো আরও বলেন, “ম্যাচের দিকে আমাদের পূর্ণ মনোযোগ ছিল। লোকাতেল্লি অনেক নিচে নেমে খেলেছিল। ফলে খেলা ঠিক মতো সাজাতে পারিনি। তবুও আমরা ভালো খেলেছি এবং এটা সহজভাবে আসে না। বিরতির পরে আমরা বল আরও দ্রুত ঘুরিয়েছি। এখন আমাদের ফাইনাল খেলতে হবে।’’
ম্যাচে একচেটিয়া আধিপত্য থাকলেও গাত্তুসি মনে করেন দুই দলই সমান চাপ অনুভব করেছে। ইতালি কোচ বলেন, “ম্যাচের চাপ আমরা যেমন অনুভব করি, প্রতিপক্ষও ঠিক একই চাপ অনুভব করছে। দু’টি দলের পরিস্থিতি আলাদা, ভিন্ন পরিবেশ আমাদের অপেক্ষা করছে, কিন্তু আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই।”
একটা কঠিন সময় পার করার পর আরধ্যের জয় শেষে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুলেননি গাত্তুসো। ‘‘বেরগামো সমর্থকদের আবারও ধন্যবাদ জানাই, আমি খুব কম প্রতিবাদ শুনেছি। অর্ধ সময়ের বিরতিতে আমরা লকাররুমে যাই, কিন্তু প্রশংসা পেয়েছি। বারগামোর মানুষদের ধন্যবাদ, এখন আমরা সবাই মিলেই ফাইনালে যাচ্ছি।”

দলের বিপর্যয়ে আরও একবার ঢাল হয়ে দাঁড়ালের ভিক্টর ইয়োকেরেস। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের ডু অর ডাই ম্যাচে দারুণ এক হ্যাটট্রিকে সুইডেনের বিশ্বকাপ আশা জিইয়ে রাখলেন আর্সেনাল স্ট্রাইকার। ইউক্রেইনকে ৩-১ গোলে হারিয়েছে তারা। প্লে অফের ফাইনালে সুইডেনের প্রতিপক্ষ পোল্যান্ড।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে স্পেনের স্তাদিও সিউদাদ দে ভ্যালেনসিয়া স্টেডিয়ামে ম্যাচঘড়ির ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় সুইডেন। দলকে লিড এনে দেওয়া ইয়োকেরেস বাকি গোল দুটি করেন দ্বিতীয়ার্ধে। ইউক্রেনের সান্ত্বনা গোলটি আসে ৯০ মিনিটে।
ম্যাচ শুরুর মাত্র ছয় মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইয়োকেরেস। বিরতির পরও একই ছন্দ ধরে রাখেন আর্সেনাল ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি (৫১ মিনিট) করেন দারুণ দক্ষতায়। এরপর ৭৩তম মিনিটে নিজেই পেনাল্টি আদায় করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ফলে মাতিভি পনমারনেকোর শেষ দিকের গোলটি শুধুই সান্ত্বনা হয়ে থাকে ইউক্রেনের জন্য।
আরও পড়ুন
| সুযোগ নষ্টের খেসারত, ১০ জনের ফ্রান্সের কাছে হার ব্রাজিল |
|
এই জয় সুইডেনের জন্য অনেকটা স্বস্তির। বাছাইপর্বের শুরুটা ভালো না হওয়ায় চাপে ছিলেন কোচ গ্রাহাম পটার। এখন সেখান থেকে মুক্তি পেলেন ইয়োকেরেসের কারণে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘গোলের বাইরে, হ্যাটট্রিক করা আলাদা কথা, আমি মনে করি পুরো ম্যাচে তার বল ধরে রাখার খেলা এবং দলের জন্য প্রতিরক্ষার দায়িত্বও অসাধারণ ছিল।”
ম্যাচের আগের ঘটনা বর্ণানা করতে গিয়ে পটার বলেন, “আমি শুধু বলেছিলাম—যাও এবং হ্যাটট্রিক কর। কিন্তু না, জয়ের সুন্দর দিকটা হলো সবাই একসঙ্গে ছিল। দলের মানসিকতা চমৎকার ছিল।”
ইউক্রেনের জন্য এটি আরেকটি হতাশার ম্যাচ। দীর্ঘদিন ধরে নিজেদের মাঠে খেলতে না পারায় তারা কঠিন পরিস্থিতির মধ্যেই রয়েছে। দেশের মানুষকে আনন্দ দেওয়ার স্বপ্ন ছিল, কিন্তু তা আর পূরণ হলো না। ২০০৬ সালের পর আবার বিশ্বকাপে খেলার আশা ছিল তাদের, সেটিও ভেঙে গেল। এদিন অবশ্য বেশ দাপটের সঙ্গেই খেলেছে ইউক্রেন ৬৮ শতাংশ বল তাদের নিয়ন্ত্রণে ছিল।
সুইডেন এই যাত্রায় পাস করলেও স্টকহোমে তাদের সামনে কঠিন প্রতিপক্ষ পোলান্ড। আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে পৌঁছে রবের্ত লেভানডভস্কিরা। ১ এপ্রিল যে দল জিতবে তারাই যাবে ২০২৬ বিশ্বকাপে।