১১ জানুয়ারি ২০২৬, ৯:৩৯ এম

ঘরোয়া ফুটবলে এখন চলছে মধ্যবর্তী দলবদল। ৩১ জানুয়ারি দলবদল শেষে ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা পুনরায় শুরু হবে। আর ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা।
পাঁচ রাউন্ড হওয়ার পর ১৪ মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ লিগ ম্যাচ। ১৭ মার্চ অবশ্য ফেডারেশন কাপের কোয়ালিফায়ার ও একটি এলিমেনেশন ম্যাচ হবে। ২০ দিন পর ৭ এপ্রিল আবার আরেকটি কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবল শুরু হবে। লিগের ম্যাচ ১০ এপ্রিল।
ফেডারেশন কাপের ম্যাচ সাধারণত মঙ্গলবার হয়। তবে ফাইনাল নির্ধারণ হয়েছে ১৭ এপ্রিল ফাইনাল শুক্রবার। ফাইনালের ভেন্যু অবশ্য ফেডারেশন এখনো ঠিক করেনি। লিগের শেষ রাউন্ড ২৯ এপ্রিল।
এদিকে বাংলাদেশ ফুটবল লিগের প্রথম রাউন্ড শেষে সমান ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। তিন, চার ও পাঁচে থাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি এবং আবাহনীর পয়েন্ট যথাক্রমে ১৫, ১৪, ১৩। লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের ছয়ে। সাদা-কালোদের পয়েন্ট ১০।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম