
শনিবার রাতে আল-হাজমের বিপক্ষে ৪–০ গোলে জিতেছে আল-নাসর। বড় জয়ের ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বয়স ৩০ পেরোনোর পর প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে পর্তুগিজ তারকা ছুঁয়েছেন ৫০০ গোলের মাইলফলক। নিজের প্রথম গোলে এই কীর্তি গড়েন রোনালদো, পরে দ্বিতীয় গোলটির মধ্য দিয়ে সেই সংখ্যাকে নিয়ে যান ৫০১–এ।
মাইলফলক স্পর্শের পর রোনালদো বলেছেন, ‘আমি খুবই সুখী। আগেও বহুবার বলেছি, আমি সৌদি আরবেরই মানুষ। এই দেশ আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে গ্রহণ করেছে। এখানে আমি সুখে আছি। আমি এখানেই থাকতে চাই।’
রোনালদো আরও বলেছেন,
“এটা (সৌদি আরব) এমন একটি দেশ, যারা আমাকে, আমার পরিবার ও বন্ধুদের দারুণভাবে আপন করে নিয়েছে। আমি এখানে সুখে আছি, এখানেই থাকতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আমরা লিগ শিরোপার জন্য চাপ তৈরি করে যেতে চাই। আমরা শীর্ষে আছি। নিজেদের কাজটা ঠিকভাবে করছি, ম্যাচ জিতছি, প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ রাখছি। মৌসুম শেষে কী হয়, দেখা যাবে।”
২০২২ সালের ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান রোনালদো। এরপরই আল-নাসরে যোগ দিয়ে বছরে ১৭৭ মিলিয়ন পাউন্ড বেতনে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ে পরিণত হন তিনি। তবে তাঁর আগমনের পর ১০ বারের লিগজয়ী আল-নাসর এখন পর্যন্ত কেবল ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ শিরোপাই জিততে পেরেছে।
শনিবারের জয়ে তারা লিগ টেবিলে আল-হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে শীর্ষে উঠেছে। পাশাপাশি এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে রিয়াদের ক্লাবটি।
মাইলফলক স্পর্শ করার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশ প্রশংসাবাক্যও শুনেছেন রোনালদো। ‘সিআর সেভেন’কে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়ে নিজের টিকটক হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে ট্রাম্প বলেন,
‘রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমেরিকা তোমাকে চায়। এভাবেই চালিয়ে যাও—শিগগিরই এখানে তোমাকে দেখতে চাই আমরা।’
No posts available.
২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১৪ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩২ পিএম
২২ ফেব্রুয়ারি ২০২৬, ২:১৭ পিএম

চার বছরেরও বেশি সময় ধরে খেলছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। আগের মৌসুমে দলকে জিতিয়েছেন বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শিরোপা। পেশাদার যুগে সেটিই মোহামেডানের প্রথম লিগ শিরোপা। কিন্তু এই মৌসুমের প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে হঠাৎই ক্লাব ছাড়ার ঘোষণা দেন মুজাফফর মুজাফফরভ। ফেসবুক পোস্টের মাধ্যমে মুজাফফরভের বিদায়ের বার্তা মেনে নিতে পারেননি ক্লাবটির ভক্ত-সমর্থকেরা। তবে ফুটবল লিগের দ্বিতীয় পর্ব শুরুর আগে ফের সাদা-কালো শিবিরে ফিরেছেন উজবেক মিডফিল্ডার।
দুই দিন আগে ক্লাবে যোগ দিয়েছেন মুজাফফরভ। ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। তাঁর ফিরে আসা লিগের বাকি পথচলায় মোহামেডানের জন্য বড় স্বস্তির খবর।
২০২২ সালে নিজ দেশের ক্লাব ডায়নামো সামারকান্দ থেকে মোহামেডানের যোগ দেন মুজাফফরভ। এরপর থেকেই মোহামেডানের মাঝমাঠের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। এখন পর্যন্ত ৫৩ ম্যাচে ১১ গোল করা এই ফুটবলার শুধু পরিসংখ্যানেই নয়, প্রভাবেও ছিলেন অনন্য।
১৪ বছর পর মোহামেডানের ফেডারেশন কাপ জয় এবং প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা ঘরে তোলায় বড় অবদান ছিল মুজাফফরভের। বল নিয়ন্ত্রণ, আক্রমণ গড়া এবং নেতৃত্বগুণ সব মিলিয়ে সমর্থকদের কাছে তিনি হয়ে ওঠেন ‘মোহামেডানের প্রাণভোমরা’।
তবে ক্লাবের সঙ্গে বেতন-ভাতা নিয়ে কিছুটা টানাপড়েন চলছিল বলে জানা গেছে। দেশে যাওয়ার সময় পারিবারিক কারণ সামনে থাকলেও, বকেয়া বেতন নিয়ে অভিমান ছিল বলেই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত সেই অভিমান কাটিয়ে আবারও পুরোনো ঠিকানায় ফিরেছেন তিনি, যা দুই পক্ষের জন্যই ইতিবাচক বার্তা বহন করছে।
এদিকে মধ্যবর্তী দলবদল এবং জাতীয় নির্বাচনের কারণে দুই মাসের বিরতির পর ৬ মার্চ আবার মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগ। ওই দিন চারটি ম্যাচ হবে। মানিকগঞ্জে মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব। গাজীপুরে খেলবে বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়ন। কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস মুখোমুখি হবে পিডব্লিউডি এসসির। আর কুমিল্লায় আবাহনী খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে। পরদিন ৭ মার্চ কুমিল্লায় মোহামেডানের প্রতিপক্ষ ফর্টিস এফসি।
লিগের বাকি অংশে শিরোপা লড়াই জমে উঠবে বলেই প্রত্যাশা। সেই লড়াইয়ে মুজাফফরভের প্রত্যাবর্তন কতটা পার্থক্য গড়ে দেয়, এখন সেটিই দেখার অপেক্ষা। সাদা-কালো সমর্থকদের আশা, মাঝমাঠের এই কুশলী আবারও নেতৃত্ব দেবেন সাফল্যের পথে।

নতুন সরকারের
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক
আমিনুল হক। নিজের তৃতীয় কর্মদিবসে
জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আজ ক্রীড়া সাংবাদিকদের
সঙ্গে বসেন আমিনুল। সেখান সবার কাছ
থেকে ক্রীড়াঙ্গনের সংকটের বিষয়গুলো শুনেছেন; সেই সঙ্গে সমাধানের
পরামর্শও নিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানের
শুরুতে ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির লক্ষ্য ও পরিকল্পনার বিষয়টি
সাংবাদিকদের সামনে তুলে ধরেন আমিনুল। এরপর
জেলা ক্রীড়া সংস্থা নিয়ে সাংবাদিকের মতামত
শুনতে চান। জেলা পর্যায়
থেকে খেলোয়াড়রা উঠে এসে জাতীয়
দলে খেলে তেমনি সংগঠকেরা
জেলা-বিভাগ থেকে মনোনীত হয়ে
ফেডারেশনে পদে বসে। তাই
জেলা ক্রীড়া সংস্থার বিষয়টি প্রতিমন্ত্রী আমিনুল হক অত্যন্ত গুরুত্ব
দিয়ে দেখছেন।
যুব ও ক্রীড়া
মন্ত্রণালয়ের বাজেট অত্যন্ত সীমিত। এনএসসি জেলা ক্রীড়া সংস্থাকে
খুবই স্বল্প অনুদান দেয়। যা দিয়ে
জেলায় সকল খেলা পরিচালনা
করা সম্ভবও হয় না। তাই সাংবাদিকরা জেলা
পর্যায়ে বাজেট বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। জেলা-বিভাগে স্টেডিয়াম থাকলেও সেটা ব্যবহার অনুপযোগী।
অবকাঠামো রক্ষণাবেক্ষণও গুরুত্বারোপ করেন অনেকে। জেলা
ক্রীড়া সংস্থার পাশাপাশি মহিলা জেলা ক্রীড়া সংস্থাও
রয়েছে প্রতি জেলায়।
মহিলা ক্রীড়া সংস্থা জন্ম থেকেই অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত। মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়, বাজেট সব কিছুতেই সীমাবদ্ধতা রয়েছে। জেলা ক্রীড়া সংস্থায় গঠনতন্ত্র সংস্কার করেও নির্বাচনের প্রস্তাব দেন সাংবাদিকরা। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের মতামত ও বক্তব্য শুনে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন,
‘আমরা খেলাধুলাকে তৃণমূল থেকে জনপ্রিয় করে তুলতে চাই। অবকাঠামো নয়, আমরা খেলার মাঠকে গুরুত্ব দিচ্ছি। যাতে জেলা পর্যায়ে শিশু-কিশোররা খেলার পরিবেশ পায়।’
প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকা জাতীয় ক্রীড়া পুরস্কার এবার থেকে নিয়মিত দেওয়া হবে। ইতোমধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন,
‘জাতীয় ক্রীড়া পুরস্কার নিয়মিত করতে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করেছি। ২০২৪ ও ২০২৫ সালের পুরস্কার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে আলোচনা করব। এরপর থেকে প্রতিবছর যেন নিয়মিতভাবে এই পুরস্কার দেওয়া যায়, সে চেষ্টা থাকবে।’
অলিম্পিকে
পদক এখনো স্বপ্ন বাংলাদেশের কাছে। তাই
ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ, এশিয়ান ধাপে
ধাপে এগোতে চান। কোন খেলাগুলোকে
আন্তর্জাতিক বিবেচনায় গুরুত্ব দেয়া প্রয়োজন সাংবাদিকদের
কাছে জানতে চান। অনেক সাংবাদিক
দ্ব্যর্থহীন কণ্ঠে শুটিং, আর্চারির নাম উচ্চারণ করেছেন।
এরপর তৃতীয় নামটি এসেছে হকির। অনেক দিন থেকেই
ক্রীড়াঙ্গনের সবাই শুনে আসছে
হকির অনেক সম্ভাবনা কিন্তু
হকির সংগঠকদের মধ্যে অন্তঃকোন্দলও সমস্যা। এটাও সাংবাদিকরা তুলে
ধরেছেন ক্রীড়া মন্ত্রীর কাছে।
বাংলাদেশের
ক্রীড়াঙ্গনের তীর্থস্থান পল্টন-গুলিস্থান। সেই এলাকা সন্ধ্যার
পর থেকে মাদকের অভয়ারণ্য।
নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, গতকাল
সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটিতে চুরির ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের
নিরাপত্তা ও পরিবেশ নিয়ে
সামগ্রিকভাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি অত্যন্ত
গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’
আমিনুল
হক সাবেক জাতীয় অধিনায়ক। তৃণমূলের ফুটবলার থেকে এখন ক্রীড়াঙ্গনের
সর্বোচ্চ ব্যক্তি। তিনি সাংবাদিকদের ক্রীড়াঙ্গনের
স্বার্থে সত্য ও বাস্তব
জিনিস তুলে ধরার আহ্বান
জানান এবং তার সময়ে
ক্রীড়াঙ্গনে মুক্ত সাংবাদিকতার পরিবেশ থাকবে বলেও অঙ্গীকার করেন।
আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী
হওয়ার পর আজই জাতীয়
ক্রীড়া পরিষদে প্রথম এসেছেন। সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন
নাহার ডানা, এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন
আহমেদ চপলসহ অনেকেই ক্রীড়া প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এশিয়ান কাপ খেলতে বৃহস্পতিবার রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শনিবার দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছেন আফঈদা খন্দকাররা। সিডনির গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে দলের প্রায় সবারই। তবে একটু বেশিই ভোগাচ্ছে সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীকে।
বাংলাদেশের পরিবেশের সঙ্গেই সেভাবে মানিয়ে নিতে পারেননি আনিকা। এর মধ্যেই তাঁকে উড়াল দিতে হলো আরেক দেশে। সিডনির ২৬ ডিগ্রি সেলসিয়াসের গরম সেভাবে তাঁর জন্য সহনীয় না হলেও প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় এই প্রবাসী মিডফিল্ডার বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’
আরও পড়ুন
| নিষ্প্রভ মেসি, হার দিয়ে মৌসুম শুরু মায়ামির |
|
শীতপ্রধান দেশে বেড়ে উঠেছেন ২১ বছর বয়সি আনিকা। তাই সিডনিতে গরমের মাত্রা বাংলাদেশের চেয়েও বেশি মনে হচ্ছে তাঁর, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’
খুব বেশি সময় হয়নি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আছেন আনিকা। ঢাকায় থাকতে তিনি অধিনায়ক আফঈদার সঙ্গে থেকেছেন। সিডনির ক্যাম্পেও সেখানে পেয়েছেন আফঈদাকে। অনুশীলনে সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বেড়েছে আনিকার, ‘আমি আবারও আফঈদার সঙ্গেই থাকছি এবং আমরা এখানে সিডনিতে খুব মজা করছি। দলের সবার মাঝে বোঝাপড়া বা বন্ডিং আরও ভালো হচ্ছে।’
এশিয়ান কাপ খেলতে গত পরশু সিডনিতে পা রাখে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই পরদিন সকালে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শিষ্যদের নিয়ে অনুশীলনে নেমে পড়েন ব্রিটিশ কোচ পিটার বাটলার। ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত হোটেলে উঠবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৩ মার্চ বাংলাদেশ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের। সিডনিতেই ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-মনিকারা।

রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২০ সাল থেকে আইওসির একজন আমন্ত্রিত সদস্য ফিফা সভাপতি ইনফান্তিনো। আইওসির প্রেসিডেন্ট কার্স্টি কভেন্ট্রি শুক্রবার বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছিলেন, তবে তদন্ত শেষে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে বলে শনিবার রাতে জানানো হয়।
আইওসির পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজায় ফিফার উন্নয়নমূলক কাজ মানবিক ও ক্রীড়া উন্নয়নের উদ্দেশ্যে পরিচালিত এবং অলিম্পিকের কোন ধারা লঙ্ঘন করে না।’
এর আগে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ইনফান্তিনো ফিফার পক্ষে একটি চুক্তিতে সই করেন, যার আওতায় গাজায় ৭ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের কথা রয়েছে।
আরও পড়ুন
| নিষ্প্রভ মেসি, হার দিয়ে মৌসুম শুরু মায়ামির |
|
অনুষ্ঠানে ইনফান্তিনোর উপস্থিতি ও কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দেয়। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রতীক ‘মাগা টুপি’ পরা নিয়ে। অলিম্পিক সনদ এবং ফিফার নিজস্ব নীতিমালা অনুযায়ী, কোনো কর্মকর্তা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারণা বা প্রতীকের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন না।
বর্তমানে আইওসির আমন্ত্রিত সদস্য ১০৭ জন। তাদের মধ্যে ক্রীড়া প্রশাসক, সাবেক অলিম্পিয়ান, এশিয়া ও ইউরোপের রাজপরিবারের সদস্য, সাবেক রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং ব্যাবসা ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা রয়েছেন।
আজ মিলানে আইওসি সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শীতকালীন গেমসে নির্বাচিত দুই নতুন অ্যাথলেট সদস্যকে স্বাগত জানানো হবে। ইনফান্তিনো বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

মেজর
লিগ সকারের (এমএলএস) শিরোপা ধরে রাখার মিশনে নতুন মৌসুমের শুরুতেই বড় ধাক্কা খেল ইন্টার
মায়ামি। রোববার সকালে লস অ্যাঞ্জেলেস
এফসির কাছে ৩-০ গোলে হেরেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
ম্যাচে
পুরো সময় খেললেও গোল বা অ্যাসিস্ট করতে পারেননি লিওনেল মেসি।
লস অ্যাঞ্জেলেস কলিজিয়ামে এদিন উপস্থিত হয়েছিল ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। এমএলএস ইতিহাসে
উদ্বোধনী সপ্তাহের কোনো ম্যাচের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
ডিসেম্বরে এমএলএস কাপ জয়ের পর জর্দি আলবা ও সার্জিও বুসকেটস অবসরে যাওয়ায় কোচ হাভিয়ের
মাসচেরানো শুরুর একাদশে তিন নতুন খেলোয়াড়কে সুযোগ দেন।
মেক্সিকোর
গেরমান বেরতেরামে আক্রমণে মেসির সঙ্গে খেলেন, আর ব্রাজিলিয়ান মিকায়েল রক্ষণে জায়গা
পান। গোলকিপার হিসেবে মায়ামির হয়ে অভিষেক হয় কানাডিয়ান তারকা ডেইন সেন্ট ক্লেয়ারের।
এমএলএসের দুই বড় তারকার লড়াইয়ে এদিন সন হিউং-মিন এগিয়ে ছিলেন মেসির চেয়ে। লিগের রেকর্ড
সাইনিং সন নিজের প্রথম পূর্ণ মৌসুমের শুরুতেই দারুণ ছাপ রাখেন। ৩৭ মিনিটে তার বাড়ানো
বল থেকে ডেভিড মার্তিনেস ম্যাচের প্রথম গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় মায়ামি। তবে পাল্টা আক্রমণে ২-০ ব্যবধানে
এগিয়ে যায় এলএএফসি। টিমোথি টিলম্যানের লম্বা পাসে মায়ামির গোলকিপার সেন্ট ক্লেয়ার পেনাল্টি
এলাকার বাইরে আটকে পড়েন। সুযোগ নিয়ে ডেনিস বুয়াঙ্গা ফাঁকা জালে বল পাঠান।
শেষ দিকে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যে মাঠ ছাড়েন সন। তার বদলি ন্যাথান ওর্ডাজ
মায়ামির পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন। ডান পায়ের নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-০
হয়।
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে নামা মেসি ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। প্রথমার্ধের
অতিরিক্ত সময়ে বক্সের বাইরে থেকে তার নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
আগামী ২ মার্চ অরল্যান্ডো
সিটি এসসির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে মায়ামি।