২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম

২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জয়। এরপর একে একে শেষ হয়েছে পাঁচটি বিশ্বকাপ। হেক্সা পূরণের স্বপ্ন অধরাই রয়ে গেছে ব্রাজিলের। এরমধ্যে ২০১৪ সালে নিজেদের ডেরায় জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার সেই ক্ষত তো আছেই। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে এখন দল গোছাতে ব্যাস্ত। এরমধ্যেই আজ ব্রাজিল দলে জায়গা পাওয়ার শর্ত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা। সেলেসাও কোচ কার্লো আনচেলোত্তির কণ্ঠেই সুর মেলালেন তিনি।
শিরোপা খরা কাটাতে গত বছরের মে মাসে কার্লো আনচেলত্তিকে দায়িত্ব দিয়েছে ব্রাজিল। সেলেকাওদের শিরোপা জয়ের বিষয়ে ইতালীয় এই কোচের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।
ব্রাজিলের টেলিভিশন চ্যানেল আরটিকে দেওয়া সাক্ষাৎকারে লুলা বলেন,
‘আনচেলত্তি খুবই যুক্তিবাদী এবং বিশ্বাস করে, যারা শতভাগ ফিট তারাই বিশ্বকাপে খেলবে। শুধু নামের বিচারে কাউকে ডাকা হবে না। যারা নিয়মিত খেলছে ও অনুশীলন করছে, তারাই সুযোগ পাবে। কোচ যখন কঠোর ও দায়িত্বশীল হন, খেলোয়াড়রাও তখন নিজেদের দায়িত্ব বুঝতে পারে।‘
ব্রাজিলের প্রেসিডেন্ট ঠিক কাকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন সেটা সহজেই অনুমেয়। একের পর এক চোটে বিপর্যস্ত নেইমারকে নিয়ে আগেই এমন বার্তা দিয়েছিলেন আনচেলোত্তি। শতভাগ ফিট না হলে সান্তোসের তারকা ফুটবলার যে বিশ্বকাপ দলের সঙ্গী হতে পারবেন না, সেটারই ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞ এই কোচ। এবার ব্রাজিলের কোচকেই সমর্থন দিলেন দেশটির প্রেসিডেন্টও।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ব্যাপারে দেশটির প্রেসিডেন্ট বলেন,
‘আমি আত্মবিশ্বাসী আমরা বিশ্বকাপ জিতব। আনচেলত্তির সঙ্গে কথা বলে তাকে অত্যন্ত সিরিয়াস মানুষ মনে হয়েছে।‘
ব্রাজিলের বিশ্বকাপ জয়ের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে লুলা বলেন,
‘আমাদের শেষ শিরোপার পর ২৪ বছর কেটে গেছে। এবারও যদি জিততে না পারি, তাহলে দীর্ঘতম সময় শিরোপাহীন থাকার রেকর্ড গড়ব। সে কারণেই আমি নিশ্চিত, আমরা এবার জিতব।‘
বিশ্বকাপে গ্রুপ ‘সি’ তে খেলবে ব্রাজিল। গ্রুপে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামার অপেক্ষায় এখন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
No posts available.
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪ পিএম
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪০ পিএম
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৩৭ পিএম
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫২ পিএম

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচে চোটে পড়েছিলেন রাউল অ্যাসেনসিও। তারকা ডিফেন্ডারের চোট নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নিশ্চিত করেছে, অ্যাসেনসিওর–এর ঘাড়ে চোট লেগেছে।
বেনফিকার বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে সতীর্থ এডুয়ার্দো কামাভিঙ্গা–র সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার। প্রচণ্ড ব্যথায় কাঁতরানো অ্যাসেসিওকে এরপর মেডিক্যাল স্টাফরা চিকিৎসার পর স্ট্রেচারে ঘাড়ে ব্রেস পরে মাঠ থেকে তুলে নেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে।
অ্যাসেনসিওর চোট নিয়ে বিবৃতিতে রিয়াল জানিয়েছে,
‘রাউল আসেনসিও–এর পরীক্ষা-নিরীক্ষা করার পর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিম নিশ্চিত হয়েছে যে, তিনি সার্ভিকাল মাসল স্ট্রেইন (ঘাড়ের পেশীর চাপ)–এর শিকার হয়েছেন। তার পুনর্বাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।’
রিয়াল মাদ্রিদের একাডেমির অ্যাসেনসিওর চোট নিয়ে প্রথমে বড় আশঙ্কা দূর হয়েছিল। তবে লস ব্লাঙ্কোসরা নিশ্চিত করেছে যে তিনি সত্যিই ঘাড়ের পেশীতে চাপ পেয়েছেন এবং কিছু সময়ের জন্য খেলায় অংশ নিতে পারবেন না।
আসেনসিও কখন মাঠে ফিরে আসবেন তা এখনও রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেনি। তবে এর ফলে আগামী সোমবার লা লিগায় হেতাফে–এর ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদকে কেবল দুইজন ফিট ডিফেন্ডারের ওপর নির্ভর করতে হবে—ডেভিড আলাবা এবং আন্তোনিও রুদিগার। দুই সেন্টার ব্যাকব ডিন হুইসেন এবং এডার মিলিতাও চোটের কারণে মাঠে বাইরে আছেন।
এদিকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য কিলিয়ান এমবাপের চোট নিয়েও বেশ দুশ্চিন্তায় পড়তে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। হাঁটুর চোটে পড়া ফরাসি এই ফরোয়ার্ড কয়েক দিনের মধ্যে অস্ত্রপচারও করতে পারেন।
নতুন করে ব্যথা অনুভব করার পর এমবাপে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন, যাতে তাঁর অসুবিধার সঠিক কারণ নির্ধারণ করা যায়। অবশ্য স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ছুরি কাঁচির নিচে যাওয়ার কথা ভাবছেন না এমবাপে। কারণটা খুবই সরল, এখন অস্ত্রপচার করলেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়বে। তার অনুপস্থিতির সময়কাল এখনও অজানা, তবে একটি বিষয় নিশ্চিত— ব্যথা কাটানো ছাড়া মাঠে ফেরা হচ্ছে না এমবাপের।

বিশ্বকাপের আগে ফিনালিসিমা—দুই
প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে একসঙ্গে দেখার দারুণ উপলক্ষ। কয়েক
ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে লুসাইল স্টেডিয়ামের সব টিকিট। এই ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি
ভক্ত-সমর্থকদের জন্য।
ম্যাচ কবে এবং কখন হবে?
ফিনালিসিমা: শুক্রবার,
২৭ মার্চ, বাংলাদেশ সময় রাত ১২টা
মাঠ: লুসাইল স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৮৮ হাজার ৯৬৬
(টিকিট মাত্র কয়েক ঘণ্টায় শেষ)
আর্জেন্টিনার খেলোয়াড়েরা
ছিটকে গেছেন: হুয়ান ফয়েথ
(চোট)
সংশয়: লিয়ান্দ্রো পারেদেস,
জিওভানি লো সেলসো
ফিরতে পারেন: লিসান্দ্রো
মার্তিনেজ, লাউতারো মার্তিনেজ
স্পেনও কিছু গুরুত্বপূর্ণ
খেলোয়াড়কে হারিয়েছে
ছিটকে গেছেন: মিকেল মেরিনো
(হাড়ের চোট), সামু আগুহেওয়া (লিগামেন্ট চোট)
সংশয়: পেদ্রি, মার্ক কুকুরেয়া
প্রযুক্তি ব্যবহারে
নতুনত্ব
এক্সট্রা টাইম: ম্যাচে
এক্সট্রা টাইম থাকবে না, ড্র হলে পেনাল্টি শুটআউটে জয়ী নির্ধারিত হবে।
ভার: ভার ব্যবহার থাকবে
সেমি-অটোমেটিক: গোল লাইন
প্রযুক্তি ও সেমি-অটোমেটিক অফসাইড প্রযুক্তি (এসএওটি) প্রয়োগ করা হবে
ক্যামেরা: ১২টি হাই-প্রিসিশন
ক্যামেরা খেলোয়াড়দের ২৯টি শরীরের অংশ ৫০ বার প্রতি সেকেন্ডে ট্র্যাক করবে
সেনসর: বলের মধ্যে থাকা
সেনসর প্রতি সেকেন্ডে ৫০০ বার ডেটা পাঠাবে ভার রুমে
ফাইনালিসিমার ইতিহাস
এখন পর্যন্ত ৩টি সংস্করণ
খেলা হয়েছে, আর্জেন্টিনা ২টি জিতেছে
২০২২ সালে আর্জেন্টিনা
ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল ওয়েম্বলিতে
১৯৮৫ সালে ফ্রান্স উরুগুয়েকে
২-০ গোলে হারিয়েছিল
১৯৯৩ সালে আর্জেন্টিনা
ডেনমার্ককে পেনাল্টিতে ৫-৪ গোলে হারিয়েছিল
ফাইনালিসিমা আর্জেন্টিনার
জন্য নতুন শিরোপা অর্জনের সুযোগ হলেও স্পেনও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর
ড্র হয়ে গেল আজ শুক্রবার বিকেলে। কে কার মুখোমুখি হবে তা নিয়ে ছিল জল্পনা। কোন ম্যাচ
সম্ভাব্য সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেসব নিয়েও ছিল আলোচনা। সেই আলোচনায়
নতুন পালক- রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৫ বারের
চ্যাম্পিয়ন রিয়ালকে শেষ আটে ওঠার ম্যাচে পেয়েছে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নরা।
এবারের মৌসুমে আলোচনায় বোদো
গ্লিমট। শেষ ষোলোতে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনকে পেয়েছেন নরওয়ের ক্লাবটি। প্লে-অফ
থেকে বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে দেয় আতালান্তা। ইতালিয়ান ক্লাবটি পরের রাউন্ডে
পেয়েছে আরেক জার্মান জায়ান্টকে। ৬বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সামনে পড়েছে আতালান্তা।
এবার গ্রুপ পর্বের খেলায় লিভারপুলকে
ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছিল গালাতাসারাই। শেষ ষোলোর নক আউট ম্যাচে এবার আরও একবার
অল রেডদের সামনে তুরস্কের ক্লাবটি।
শেষ
ষোলোয় কে কার মুখোমুখি:
রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার
সিটি
বোদো গ্লিমট-স্পোর্টিং লিসবন
পিএসজি-চেলসি
নিউক্যাসল-বার্সেলোনা
গালাতাসারাই-লিভারপুল
আতালান্তা-বায়ার্ন মিউনিখ
আতলেতিকো মাদ্রিদ-টটেনহ্যাম
বায়ার লেভারকুসেন-আর্সেনাল

চিরচেনা জার্সিতে লিওনেল
মেসির ‘লাস্ট ডান্স’ দেখা যাবে, সমর্থকদের এই স্বপ্ন আপাতত স্বপ্নই হয়ে থাকল। আর্জেন্টাইন
মহাতারকার বার্সেলোনায় ফেরার গুঞ্জনে মাঝেমধ্যেই জোর হাওয়া লাগে। তবে এবার কাতালান
ক্লাবটির কিংবদন্তি এই ফুটবলার নিজেই নাকি জানিয়ে দিয়েছেন, খেলোয়াড় হিসেবে ফেরা হচ্ছে
না তাঁর।
বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রার্থীদের প্রচার–প্রচারণা চলছে পুরোদমে। এরমধ্যে
আছেন হোয়ান লাপোর্তা—যিনি চলতি মাসের
শুরুতেই পদত্যাগ করে আবারও সভাপতি
পদে প্রতিদ্বন্দ্বিতায় নামার ঘোষণা দিয়েছেন।
নির্বাচনী প্রচারণায় যেমনটা হয়ে থাকে, তেমনি
প্রার্থীদের মুখে শোনা যাচ্ছে
নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে একপ্রার্থী
মার্ক সিরিয়া আলোচনায় এসেছেন ভিন্ন এক কৌশলে। বাড়তি
সুবিধা আদায় করতে তিনি
ব্যবহার করছেন মেসির নাম।
সিরিয়া সম্প্রতি ক্লাবের সাবেক অধিনায়কের ছবি সংবলিত একটি
বিশাল পোস্টার উন্মোচন করেন এবং দাবি
করেন—আর্জেন্টাইন এই আইকনকে আবার
বার্সেলোনায় ফেরাতে তিনি সম্ভাব্য সবকিছুই
করবেন।
তবে এই আশার গল্পে
বাস্তবতার ঠান্ডা জল ঢেলে দিয়েছে
সবশেষ খবর। কাতালুনিয়া রেডিওর
সাংবাদিক জাভি কাম্পোসের জানিয়েছেন,
মেসি তাঁর ঘনিষ্ঠ মহলের
মাধ্যমে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন—খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামির তারকা আর বার্সেলোনায় ফিরবেন না।
আটবারের ব্যালন ডি’অর জয়ী
মেসি কার্যত ক্যাম্প ন্যু তে ‘লাস্ট ডান্স’-এর সম্ভাবনাও বাতিল
করে দিয়েছেন। বিষয়টি তিনি সব প্রার্থীকেই
পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।
অবশ্য বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি ভবিষ্যতে ভিন্ন কোনো ভূমিকায় ক্লাবে ফেরার
ব্যাপারে আগ্রহী হতে পারেন, তবে খেলোয়াড় হিসেবে প্রত্যাবর্তনের সম্ভাবনা শূন্যই বলা
যায়।
২০২১ সালে আর্থিক জটিলতার কারণে
(ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে) লাপোর্তার নেতৃত্বাধীন বোর্ড মেসির চুক্তি নবায়ন করতে না পারায়
ক্লাব ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন সুপারস্টার।
এরপর পিএসজি ও ইন্টার মায়ামিতে
খেললেও বার্সেলোনাকে যে তিনি এখনো হৃদয়ের
খুব কাছেই রাখেন সেটা সবারই জানা।
২০০৪ সালের জুলাইয়ে বার্সার
মূল দলে অভিষেক হয় মেসির। এরপর স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির হয়ে সাফল্যের সর্বোচ্চ শিখরে
পৌঁছেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

৭৪ মিনিট তখন ম্যাচের। টান টান উত্তেজনা। শেষ মুর্হুতের প্রতিটি সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ সেসময় হঠাৎ মাটিতে শুয়ে পড়ে বাঁ উরুতে চোট পাওয়ার অভিনয় করেন নঁতে-র গোলকিপার অ্যান্থনি লোপেজ। অবস্থা বেগতিক দেখে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেন রেফারি।
সোমবার ফরাসি লিগ ওয়ানে লঁ আভ্র-র বিপক্ষে এমন ঘটনা ঘটে। ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নেয় নঁতে। ম্যাচের এ ঘটনা স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে জানা গেল ভিন্ন ঘটনা।
অ্যান্থনি লোপেজের অসুস্থ হওয়ার ভান ধরাতে যখন খেলা সাময়িক বন্ধ হয়ে যায় এবং মেডিকেল স্টাফরা মাঠে প্রবেশ করে তখন ছিল ইফতারের মুহুর্ত। ক্লাব নঁতে-র বেশ কয়েকজন মুসলমান খেলোয়াড় রোজা রেখেই মাঠে নেমেছিলেন সেদিন। সতীর্থ—ইউসেফ এল-আরাবি, আলী আল-মুসরাতি ও মোস্তফা মোহাম্মদকে ইফতার করার সুযোগ করে দিতেই কৌশল অবলম্বন করেন অ্যান্থনি।
খেলা বন্ধ থাকাকালীন মুসলিম খেলোয়াড়রা সাইডলাইনে গিয়ে দ্রুত পানি পান ও খেজুর খেয়ে ইফতার করে নেন। ইফতার শেষ হওয়া মাত্রই লোপেজ সুস্থ হয়ে খেলায় ফিরেন। সামাজিকমাধ্যমে লোপেজের এই মহানুভবতা ব্যাপক প্রশংসিত হচ্ছে।
প্রিমিয়ার লিগসহ বিশ্বের অন্য লিগগুলোতে ম্যাচ চলাকালীন খেলোয়াড়রা প্রয়োজন মতো পানি পান বা হালকা খাবার গ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে কোচ এবং সহকর্মীরা সাধারণত মুসলিম খেলোয়াড়দের রোজা ভাঙার সময় বা সুযোগ দিতে সহযোগিতা করেন। মেডিক্যাল টিম বা ফিজিওরা কখনও কখনও ছোট বিরতিতে পানি দেওয়ার ব্যবস্থা করে থাকেন, বিশেষ করে রোজা, গরম দিনে বা দীর্ঘ ম্যাচে।