৭ ফেব্রুয়ারি ২০২৫, ৬:১৬ পিএম

চলতি মৌসুম থেকে নতুন ফরম্যাটে আয়োজিত হচ্ছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ। তাতে বেড়েছে ম্যাচের সংখ্যা। এর মধ্যে ফিফা আবার ঘোষণা দিয়েছে ক্লাব বিশ্বকাপেরও। তাতে ম্যাচের সংখ্যা যেন হুর হুর করেই বেড়ে চলছে। ফুটবলাররা বনে যাচ্ছেন ‘মেশিন’। ম্যাচপ্রতি দিন তিনেকও বিশ্রামের সুযোগ মিলছে না। চোটও তাই ফুটবলারদের নিয়মিত বন্ধু বনে যাচ্ছে। যা নিয়ে হরহামেশাই অভিযোগ জানাচ্ছেন কোচ ফুটবলাররা। সেটা বিবেচনায় নিয়ে পরিবর্তনের পথে হাঁটতে চাচ্ছে ইউয়েফা।
নকআউট থেকে অতিরিক্ত সময়ের হিসেব নিকেশটা বদলের দিকেই নজর দিচ্ছে তারা। সেমিফাইনালের আগ পর্যন্ত অতিরিক্ত সময়ের বদলে সরাসরি টাইব্রেকারের কথা ভাবছে ইউয়েফা। সম্প্রতি এমন তথ্য দিয়েছে গার্ডিয়ান। যদিও এটা এখনো আলোচনা চলছে ইউয়েফার ভেতরে। এই নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই তারা জানাচ্ছে।
তবে সিদ্ধান্তে বদল আনলেও অপেক্ষা করতে হবে আরও অন্তত দুই মৌসুমে। ২০২৭ পর্যন্ত ইউয়েফার মিডিয়া স্বত্ব বিক্রি করা হয়েছে বেশ আগেই। ফলে এই সময়ের মধ্যে চাইলেও তারা এই নিয়মে পরিবর্তন আনতে পারবে না। তাদের অপেক্ষা করতে হবে ২০২৭ পর্যন্ত।
এর আগে আমরা আন্তর্জাতিক বেশ কিছু টুর্নামেন্ট এমনটা দেখেছিলাম। বিশেষ করে কোপা আমেরিকায়। গেল কয়েক আসরেই কোপা আমেরিকার নকআউট পর্বে অতিরিক্ত সময়ের জায়গায় সরাসরি টাইব্রেকার দেখেছি। কেবল ফাইনালেই আমরা দেখেছি অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারের। সেই ধারা এবার দেখা যেতে পারে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগেও।
No posts available.
১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পিএম
১৭ এপ্রিল ২০২৬, ৭:৫৫ পিএম
১৭ এপ্রিল ২০২৬, ৬:১২ পিএম

এভারটনের নতুন স্টেডিয়াম হিল ডিকিনসনে আগামী রবিবার প্রথমবার খেলতে যাচ্ছে লিভারপুল। মার্সিসাইড ডার্বিরর আগে প্রতিপক্ষ এভারটন বর্তমানে ফর্মে থাকলেও চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হেরে ব্যাকফুটে আর্নে স্লটের দল।
প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে শিরোপার রেসে নেই। পঞ্চমে অবস্থান তাদের। আপাতত চ্যাম্পিয়নস লিগের জন্য নিজেদের টিকিয়ে রাখাই একমাত্র লক্ষ্য লিভারপুলের। শীর্ষে থাকা আর্সেনাল থেকে ১৮ পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল বস জানিয়েছেন, লিগে তাদের লক্ষ্য এখন আর্সেনাল নয় বরং টেবিলের আশেপশে থাকা দলগুলো।
শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্লট বলেন,
‘এটি এখন একটি মিনি-লিগের মতো মনে হচ্ছে। প্রতিটি দলই এখন তাদের আশেপাশের দলগুলোর দিকে মনোনিবেশ করছে। আমাদের লক্ষ্য এখন আর্সেনাল নয়, বরং টেবিলের আমাদের আশেপাশে থাকা দলগুলো। আমাদের প্রধান মনোযোগ এখন হাতের প্রথম ম্যাচটির দিকে, আর সেটি হলো এভারটন।’
লিগে টেবিলের পঞ্চম স্থানে থাকা লিভারপুল বর্তমানে শীর্ষ চার থেকে তিন পয়েন্ট দূরে রয়েছে। স্লট স্বীকার করেছেন রবিবারের ম্যাচে ভুল করার সুযোগ তাদের নেই। তিনি বলেন,
‘আমরা ম্যানসিটি বা পিএসজির কাছে হারতে চাইনি। আমাদের লক্ষ্য সবসময়ই জেতা। আপনি যখন কোনো ম্যাচে খেলতে নামবেন, তখন চাইবেন না কোনো ভুল করতে।’
প্রতিপক্ষ এভারটন নিয়ে তিনি বলেন,
‘তারা (এভারটন) এই মুহূর্তে খুব ভালো অবস্থানে। এই বিশেষ ম্যাচে তারা হয়তো আরও ১ বা ২ শতাংশ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটি তাদের জন্য সবসময়ই বিশেষ এক ম্যাচ, আমাদের জন্যও তাই।’

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস বাদে সবগুলো দলের হাতে এখন অবশিষ্ট ছয় ম্যাচ। শীর্ষে থাকা আর্সেনাল থেকে একটি ম্যাচ কম খেলা আর্শীবাদ সিটিজেনদের জন্য। পয়েন্ট টেবিলের মারপ্যাঁচে পেপ গার্দিওলার দলের সুযোগ তৈরি হয়েছে গানারদের টপকে যাওয়ার।
প্রিমিয়ার লিগে মিকেল আরতেতার দলের পয়েন্ট ৭০। এক ম্যাচ কম অর্থাৎ ৩১ ম্যাচ কম খেলা ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবের পয়েন্ট ৬৪। রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার ম্যাচে ঘরের মাঠে অতিথি গানারদের থেকে পূর্ণ তিন পয়েন্ট বাগাতে পারলে দু’দলের পয়েন্ট দূরত্ব কমে হবে মাত্র তিন।
আর্সেনালের বিপক্ষে এমন ‘ডু অর ডাই’ ম্যাচের আগে ম্যানসিটি ম্যানেজার পেপ গার্দিওলা জানিয়েছেন, তিনি গানারদের খেলা দেখতে পছন্দ করেন এবং তাদের কাছ থেকে ‘অনেক কিছু শেখার আছে’ বলে মনে করেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণে এই ম্যাচে হার এড়ানো গানারদের জন্য অত্যন্ত জরুরি।
আর্সেনালের খেলা উপভোগ করেন কি না— শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে গার্দিওলা বলেন,
‘হ্যাঁ, করি। মানুষ আজকাল বড্ড বেশি দাবি করে বসে। সংবাদমাধ্যম, সমর্থক—সবাই। তবে আমি তাদের খেলা দেখে আনন্দ পাই এবং অনেক কিছু শিখি।’
তিনি আরও যোগ করেন,
‘সবাই জয় চায় এবং আমরাও লড়াই করব। একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে—আর্সেনাল গত ২২ বছর ধরে প্রিমিয়ার লিগ জেতেনি। এই দীর্ঘ অপেক্ষা তাদের মধ্যে এমন কিছু তৈরি করেছে যা অনন্য। আমি সেই অনুভূতিটা জানি। আমরা যখন এখানে (সিটিতে) এসেছিলাম, দীর্ঘ সময় প্রিমিয়ার লিগ জেতা হয়নি। পেল্লেগ্রিনি এবং মানচিনি জিতলেও, আমাদের আমলের প্রথম শিরোপা জয়ের অনুভূতিটা কেমন ছিল তা আমার মনে আছে। এই আবেগের বিরুদ্ধে আমাদের লড়াই করা সম্ভব নয়, তাই আমাদের ফোকাস রাখতে হবে নিজেদের খেলার ধরনে।’
ম্যানসিটি ম্যানেজার গার্দিওলা সরাসরি জানিয়েছেন, আগামী রোববারের মহারণে যদি তাঁর দল হেরে যায়, তবে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড় থেকে তারা ছিটকে পড়বে। হাতে আরও ছয়টি ম্যাচ বাকি থাকলেও আর্সেনালের সাথে ব্যবধান ঘুচানো তখন অসম্ভব হয়ে পড়বে বলেই মনে করেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
দলের আত্মবিশ্বাস নিয়ে গার্দিওলা বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমরা প্রস্তুত। এক মাস আগেও যখন আমরা কিছু পয়েন্ট হারিয়েছিলাম, তখন ভেবেছিলাম হয়তো এবার আর লড়াইয়ে ফিরতে পারব না। কিন্তু সূচি দেখার পর আমরা নিজেদের বলেছিলাম,
'ঠিক আছে, ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে একটি সুযোগ আমাদের সামনে আসবেই।’
শীর্ষে থাকা আর্সেনালের সাথে সিটির ব্যবধান এখন ৬ পয়েন্টের। এ প্রসঙ্গে গার্দিওলা বলেন,
‘৬ পয়েন্ট খুব একটা ছোট দূরত্ব নয়, কিন্তু আমাদের সামনে এটি ঘুচানোর সুযোগ আছে। পরিস্থিতি এখন এমনই। সবকিছু নির্ভর করছে রোববার মাঠে আমাদের পারফরম্যান্সের ওপর। আমাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে, সমর্থকরা তৈরি। একটি দারুণ ম্যাচের জন্য সবকিছুই এখন নিখুঁত।’

বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও লুইস দিয়াসের মতো উদীয়মান তারকার উপস্থিতি। তারপরও ভিনসেন্ট কোম্পানির মনে ভয় ধরিয়েছিল হ্যারি কেইনের চোট। ইংলিশ ফরোয়ার্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে। অবশ্য সব শঙ্কা দূর করে দুই লেগে শুরুর একাদশে ছিলেন কেইন এবং দেখা পান জালের।
ইউরোপ সেরা ইউসিএলে দ্বিতীয় সর্বোচ্চ গোল হ্যারি কেইনের। ১১ ম্যাচে ১২ গোল ইংলিশ অ্যাটাকারের। শীর্ষে থাকা কিলিয়ান এমবাপে সমান ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৫টি। বায়ার্ন ফাইনালে উঠুক বা না উঠুক। অন্তত আরও দুটি ম্যাচ খেলতে পারবেন কেইন। সে হিসেবে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডকে ছাড়িয়ে যাওয়ার একটা মোক্ষম সুযোগ থাকছে তার হাতে।
চ্যাম্পিয়নস লিগে এমবাপেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ না পেলেও এমন একটি কাজ কেইন করেছেন, যা ভেঙেছে ফুটবল ইতিহাসে ৯৫ বছরের আদি রেকর্ড। মূলত, ১৯৩১ সালের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের কোনো ক্লাবের হয়ে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেইন। তিনি এমন এক গতিতে এই গোলগুলো করেছেন, যা ক্রিস্তিয়ানো রোনালদোও তাঁর পুরো ক্যারিয়ারে মাত্র একবারই করে দেখাতে পেরেছিলেন।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাভারিয়ানদের নাটকীয় ৪–৩ ব্যবধানের জয়ের ম্যাচে কেইন ৫০ গোলের দেখা পান। বুন্দেসলিগা, ডিএফবি পকাল, ডিএফএল সুপার কাপ এবং ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪২ ম্যাচ খেলেই তিনি এই ‘হাফ-সেঞ্চুরি’ পূর্ণ করেন।
ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি দুইবার সর্বোচ্চ ৩৪টি করে গোল করতে পেরেছিলেন। এটিই প্রমাণ করে যে, বড় কোনো লিগে খেলে এক মৌসুমে ৫০ গোল করা কতটা কঠিন সাধ্য।
ফুটবল ইতিহাসে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা ইংলিশ খেলোয়াড়দের সংখ্যা অতি নগণ্য। তালিকার শীর্ষে রয়েছেন এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন, যিনি ১৯২৭-২৮ মৌসুমে অবিশ্বাস্যভাবে ৬৩টি গোল করেছিলেন। এরপর ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট হ্যামের ভিক ওয়াটসন এবং ১৯৩০-৩১ মৌসুমে অ্যাস্টন ভিলার টম ওয়ারিং ঠিক ৫০টি করে গোল করে এই অভিজাত ক্লাবে নাম লিখেয়েছেন। দীর্ঘ ৯৫ বছর পর এই তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কেইন।

২০২৫–২৬ মৌসুমের সব ট্রফির দৌড় থেকেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। চারটি প্রতিযোগিতার তিনটিতেই পথচলা শেষ সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির। বাকি কেবল লা লিগা, যেখানেও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপার আশা প্রায় ধূসর।
লিগ ও ঘরোয়া কাপ হাতছাড়া হওয়ার পর চ্যাম্পিয়নস লিগ ঘিরেই স্বপ্ন বুনছিলেন আলভারো আরবেলোয়ার শিষ্যরা। কিন্তু বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগে হেরে বিদায় নিতে হলো টুর্নামেন্টের সফলতম দলটিকে।
আলিয়াঞ্জ অ্যারেনায় ফিরতি লেগে এদুয়ার্দো কামাভিঙ্গার লাল কার্ড এবং শেষ মুহূর্তের নাটকীয়তায় রূপকথার জয় আর পাওয়া হয়নি এমবাপে-গুলেরদের। এই ঘটনায় মন ভেঙেছে ভক্তদের। শোনা যাচ্ছে, কোচের পদসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল।
আরও পড়ুন
| আবাহনী-মোহামেডানের জয়ের দিনে পয়েন্ট হারাল কিংস-ফর্টিস |
|
স্পেনের সংবাদ মাধ্যম এল মুন্দোর প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুম শেষে আরবেলোয়ার বিদায় অনেকটাই নিশ্চিত। পাশাপাশি যেসব খেলোয়াড় পারফরম্যান্সহীনতায় রয়েছেন তাদেরও ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্লাব।
আরবেলোকে বাদ দিতে তবে কাকে ঐতিহ্যবাহী ক্লাবের গুরু বানানো হবে, এ নিয়ে এল মুন্দো স্পষ্ট কিছু বলেনি। তবে ইয়ুর্গেন ক্লপ, মরিসিও পচেত্তিনো, দিদিয়ের দেশম, লিওনেল স্কালোনির মতো নাম গুলো ঘুরে ফিরে আসছে।
ফ্লোরেন্তিনো পেরেজ প্রশাসন এই মুহূর্তে একজন অভিজ্ঞ কোচের দিকেই বেশি নজর দিচ্ছে। জাবি আলোনসো কিংবা আরবেলোয়ার মতো তুলনামূলক তরুণ কোচকে তারা দায়িত্ব দিতে চায় না।
আরও পড়ুন
| দুর্দান্ত ফ্রি-কিকে হ্যাটট্রিক রোনালদো জুনিয়রের |
|
চাকরি হারানোর শঙ্কাটা হয়তো বেশ ভালোভাবেই আঁচ করতে পেরেছেন আরবেলোয়া। বায়ার্ন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই তাঁর কণ্ঠে ঝরেছে বিদায়ের সুর। স্প্যানিশ এই কোচ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে বলেন,
‘ক্লাব যেকোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব। আমি শুধু দলকে সাহায্য করতেই এসেছিলাম।’
আরবেলোয়ার এই স্বীকারোক্তিই বলে দিচ্ছে, সান্তিয়াগো বার্নাব্যুর ডাগআউটে তাঁর সময় ফুরিয়ে এসেছে। এখন দেখার বিষয়—পেরেজের পছন্দের তালিকায় থাকা অভিজ্ঞ কোনো সেনানায়ক রিয়ালের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারেন কি না।

লিগ টেবিলের শীর্ষে থেকে আজ মাঠে নামে বসুন্ধরা কিংস। তাদের রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমাতে পারেনি ফর্টিস এফসি। বসুন্ধরা কিংস অ্যারেনায় টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। শীর্ষ দুইয়ের পয়েন্ট হারানোর দিনে পুলিশ এফসিকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ঢাকা আবাহনী। ফকিরেরপুল ইয়াংমেন্সকে ৩-০ গোলে হারিয়ে প্রথম লেগে হারের শোধ নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে একই সময় দেশের চারটি মাঠে গড়ায় চার ম্যাচ। মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। ১৩ মিনিটে কিংসকে এগিয়ে দেন শাহরিয়ার ইমন। রহমতগঞ্জকে ৪২ মিনিটে ম্যাচে ফেরান আর্নেস্ট বোয়াটেং। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে রেড কার্ড দেখে। লিগের প্রথম দেখায় বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।
লিগের ১৩ রাউন্ড শেষে শীর্ষস্থানেই বসুন্ধরা কিংস। ৮ জয়, ৪ ড্র এবং এক পরাজয়ে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৮। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশকে এদিন ৩-১ গোলে হারিয়েছে আবাহনী। তাতে ফর্টিসের সমান ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে মারুফুল হকের দল। গোলগড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় তিনে ফর্টিস। চারে থাকা রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট। কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারালেও টেবিলের ছয়েই মোহামেডান।
মুন্সীগঞ্জে নিজেদের মাঠে প্রথম লেগে হারের শোধ নিতে না পারলেও কিংসকে রুখে দেওয়ার তৃপ্তি রহমতগঞ্জের। যদিও অনেকটা সময় ১০ জনের দল নিয়ে খেলেছে কিংস। সেই সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপও থাকবে পুরাণ ঢাকার ক্লাবটির। এদিন দশম মিনিটে কিংসের রক্ষণগলে বল নিয়ে বেরিয়ে গিয়েছিলেন বোয়াটেং, তবে ধূসর মাঠে বল নিয়ে খুব বেশি গতি পাননি তিনি। পেছন থেকে রহমতগঞ্জ ফরোয়ার্ডকে ব্লক করেন কিংস ডিফেন্ডার ইউসুফ।
১৩ মিনিটে প্রথম আক্রমণ থেকেই গোল করে কিংস। সোহেল রানা জুনিয়রের ক্রসে গোলে শট নেন নাবিব নেওয়াজ জীবন। তাঁকে আটকে দেন রহমতগঞ্জ গোলকিপার। দ্বিতীয় প্রচেষ্টায় না পারলে বক্সে জটলার মধ্যে টোকায় জাল খুঁজে নেন শাহরিয়ার ইমন। আবাহনী থেকে এই মৌসুমে কিংসে যোগ দেওয়ার পর এটি তাঁর প্রথম গোল।
গোল হজমের পর তড়িঘড়ি করে ১৭ মিনিটে দুটি পরিবর্তন আনেন রহমতগঞ্জ কোচ কামাল আহমেদ বাবু। ৫ জন ডিফেন্ডার নিয়ে শুরু করা ক্লাবটি একজন কমিয়ে ফেলে। আলফাজ এবং পারভেজকে তুলে মাঠে নামানো হয় রফিক ও শাহিনকে। পরিকল্পনার ফলও মেলে প্রথমার্ধে।
৪২ মিনিটে ম্যাচে ফেরে রহমতগঞ্জ। বাঁ-দিক থেকে রাজন হাওলাদারের দারুণ ক্রসে হেডে জাল কাঁপান বোয়াটেং। দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না বসুন্ধরা কিংস গোলকিপার আনিসুর রহমান জিকোর। এবারের লিগে এটি ছিল বোয়াটেংয়ের দ্বিতীয় গোল। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ফিরে কিংসের রক্ষণে চাপ বাড়ায় রহমতগঞ্জ। ৪৬ মিনিটে প্রথমে কর্ণার এবং পরের মিনিটে থ্রোয়ে সুযোগ তৈরি করে তারা। এক মিনিট পর জীবনকে গোলবঞ্চিত রাখেন অ্যান্দ্রেস আপ্পু। মাঝ মাঠ থেকে রাকিবের ক্রসে হেডে বল বাড়ান ইমন। কিন্তু জীবন শট নেওয়ার আগেই পেছন থেকে টোকায় কর্নার করে দেন রহমতগঞ্জের ঘানার ডিফেন্ডার।
৬২ মিনিটে প্রতি আক্রমণে সোহলে রানার সঙ্গে বল দেওয়া নেওয়া করে উপরে উঠে গোলে শট নেন ইমন। তবে দূরের পোস্টে নেওয়া তাঁর নিচু শট বাঁ-দিকে ঝাপিয়ে আটকে দেন আহসান হাবিব। তিন মিনিট পর ডান দিক দিয়ে আক্রমণে ওঠেন রাকিব। কিন্তু গোলকিপার আহসান হাবিবের সঙ্গে ওয়ান ওয়ান অবস্থায় গোল করতে পারেননি জাতীয় দলের এই ফরোয়ার্ড।
৬৭ মিনিটে সলোমন কিংকে ট্যাকল করতে গিয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বসুন্ধরা কিংস সেন্টার-ব্যাক বিশ্বনাথ ঘোষ। ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। খানিক পর জায়েদের শট যায় বক্সের উপরে দিয়ে।
৮১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করলে আভিষেক লিম্বুকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি আলমগীর সরকার। ১০ জনের কিংসের বিপক্ষে এগিয়ে যেতে না পারলেও লাল কার্ডে কিংসের সমতায় ফেরে পুরান ঢাকার ক্লাবটি। ৮৯ মিনিটে বক্সের সামনে থেকে সোহেল রানা জুনিয়রের শট হেডে কর্নার করে দেন রহমতগঞ্জ ডিফেন্ডার আপ্পু। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।