৩ এপ্রিল ২০২৫, ৯:৩৯ পিএম

চোটের হানায় এই মৌসুমে এরই মধ্যে জেরবার অবস্থা আর্সেনালের। কঠিন এক মৌসুমের শেষ ভাগে এসেও দলটির দুর্দশা যেন শেষই হচ্ছে না। সবশেষ হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার গাব্রিয়েল ম্যাগালহিস, যা তাকে ছিটকে দিয়েছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ থেকেও।
আর্সেনালের জন্য বড় ধাক্কা হল, শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে দুটি ম্যাচই নয়, ম্যাগালহিস ছিটকে গেছেন মৌসুমের বাকি অংশ থেকেই।
এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ম্যাগালহিসের হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচারের প্রয়োজন হবে। তিনি কবে ফিরতে পারেন, এই ব্যাপারে কিছু বলা হয়নি।
গত মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহামের বিপক্ষে আর্সেনালের ২-১ ব্যবধানে জয়ের ম্যাচের বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যাগালহিস।
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৮টি ম্যাচ খেলেছেন ম্যাগালহিস। ৩টি গোলের পাশাপাশি করেছেন ৩টি অ্যাসিস্টও।
ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাকের চোট আর্সেনালের চোটের তালিকা আরও লম্বা করল। আগে থেকেই মাঠের বাইরে আছেন কাই হ্যাভার্টজ, গাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা, মার্টিন অডেগার্ড, বেন হোয়াইট এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি।
ফলে সর্বশক্তির দল নিয়েই আগামী ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে খেলবে মিকেল আর্তেতার দল।
প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে লিভারপুলের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে দুই নম্বর স্থানে আছে আর্সেনাল।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম