
আসন্ন বিশ্বকাপের আগে মার্চে আন্তর্জাতিক বিরতি হবে কোচদের জন্য পরীক্ষা–নিরীক্ষার শেষ সুযোগ। তবে কিছু জাতীয় দলকে প্রীতি ম্যাচ নয়, খেলতে হবে প্রতিযোগিতামূলক ম্যাচও। যার মধ্যে রয়েছে টুর্নামেন্টের শেষ কয়েকটি জায়গা নির্ধারণের প্লে–অফ ম্যাচ। এরমধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা।
ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার আগে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চোটের কারণে দুশ্চিন্তায় আছে। আলবিসেলেস্তাদের ডিফেন্ডার হুয়ান ফয়েথ ছিটকে পড়ার পর এবার চোটে পড়েছেন নিকোলাস গঞ্জালেজ। গত রোববার লা লিগায় রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচে ৯০ মিনিট খেলেই চোটে পড়েন তিনি। বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার।
আর্জেন্টিনার সাংবাদিক গাস্তুল এদুল তাঁর এক্স (টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছেন, মাংসপেশিতে চোট পেয়েছেন নিকোলাস। তার সেরে উঠতে প্রায় ২১ দিন লাগবে। ফিনালিসিমার প্রস্তুতি শুরু করতে আর্জেন্টিনা দল ৩৫ দিনের মধ্যে সফরে যাবে।
গাস্তুল এদুল আশাবাদী কণ্ঠে আরও বলেন, ‘শারীরিকভাবে সেরে ওঠার জন্য তাঁর যথেষ্ট সময় রয়েছে।’ পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ২২ মার্চের পর এবং ক্লাব ফুটবল পুনরায় শুরু হবে ৪ এপ্রিলে।
মাঠে ফেরার জন্য এক মাসেরও বেশি সময় পাচ্ছেন গঞ্জালেজ। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন কোচিং স্টাফ সাধারণত এমন খেলোয়াড়দের দলে ডাকতে চান না, যারা সদ্য চোট কাটিয়ে ফিরেছেন কিন্তু ক্লাবের হয়ে নিয়মিত ম্যাচ খেলেননি। এতে খেলোয়াড়ের পূর্ণ সুস্থতা নিশ্চিত হয় এবং ক্লাবের সঙ্গে সম্ভাব্য বিরোধও এড়ানো যায়। ফলে আতলেতিকো মাদ্রিদের উইঙ্গারের সময়সীমা প্রথমে যতটা স্বস্তিদায়ক মনে হয়েছিল, বাস্তবে তা কিছুটা কঠিন হতে পারে।
এর আগেও আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন গনসালেস। কাতার বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের চোটে তিনি ছিটকে যান, যদিও ২০২১ কোপা আমেরিকা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তার জায়গা দলে নেন থিয়াগো আলমাদা।
আগামী ২৭ মার্চ কাতারের দোহায় ফাইনালিসিমায় আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। চার দিন পর স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা, যা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ ম্যাচ।
No posts available.
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৫ পিএম

২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির ফুটবলার মেসুত ওজিল এখন বাংলাদেশে। আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নেবেন তিনি। তাঁর সফরসঙ্গী তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান।
রোহিঙ্গা ক্যাম্প উদ্বোধনের আগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ওজিল। তুরস্ক সরকারের আওতাধীন ‘টীকা’ নামক একটি প্রজেক্ট শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বেশ কিছু উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনকে সাহায্য করছে। মেডিকেল সেন্টারটি উদ্বোধন করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
মর্তুজা মেডিকেল সেন্টার সংস্কারকাজের উদ্বোধনীতে এই দুজনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেনও উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া জানিয়েছেন, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টীকা) আমন্ত্রণে ঢাকায় এসেছেন ওজিল ও বিলাল। পরে ডাকসুর সদস্যরা তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
তিনি বলেন,
‘ওজিল ও বিলাল এরদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তাঁরা ডাকসুর আমন্ত্রণে আসেননি। টীকা নামক একটা ফাউন্ডেশন থেকে তাদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশের এসেছেন। আসার পর ডাকসুকে ইনভাইট করে তারা, যাতে তাদের সঙ্গে লাঞ্চ করি আমরা। তখন আমরা কয়েকজন দাওয়াতে অংশ নেই।’
রাফিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেলের সব যন্ত্রপাতি সরবারহ করে টীকা। টীকার দাওয়াতে যেহেতু তারা আসছে মোর্তজা মেডিকেল উদ্বোধন করেছে তারা। তখন ঢাকসু তাঁদের ইনভাইট করে।

রবার্তো ডি জারবির সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোচ খুঁজছে অলিম্পিক দে মার্সেই। লিগ ওয়ান জায়ান্টদের হটলিস্টে রয়েছেন জাবি আলোনসো। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের সাবেক কোচের সঙ্গে যোগাযোগ করেছে ক্লাবটি। তবে ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের খবর অনুযায়ী, মার্সেইর প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন আলোনসো।
ডি জারবির অধীনে প্রথম মৌসুমে আশাব্যঞ্জক পারফরম্যান্স দেখিয়েছিল মার্সেই। ফ্রান্সের শীর্ষ লিগ লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থেকে যাত্রা শেষ করেছিল তারা। তবে ২০২৫-২৬ মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। ফলস্বরূপ আগেভাগেই বিদায় নিতে হয় ইতালিয়ান কোচকে।
মাঠের ফলই নয় শুধু, ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতাও পরিস্থিতি জটিল করেছে। বিশেষ করে ক্রীড়া পরিচালক মেহদি বেনাতিয়ার বিদায় মার্সেইয়ের পরিবেশকে আরও অনিশ্চিত করে তোলে। এমন বাস্তবতায় আলোনসো ক্লাবটিকে ‘অস্থিতিশীল’ মনে করছেন এবং সে কারণেই দায়িত্ব নিতে অনাগ্রহী বলে জানা গেছে।
মার্সেইয়ের কোচ খোঁজ থেমে নেই। সম্ভাব্য তালিকায় আছেন সদ্য স্তাদ রেঁনের দায়িত্ব পালন করা হাবিব বিয়ে। পাশাপাশি আলোচনায় রয়েছেন বর্তমানে সৌদি আরবের আল-ইত্তিহাদ ক্লাবের কোচ সের্জিও কনসেইসাও। সব মিলিয়ে মার্সেইয়ের কোচ পদ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। শেষ পর্যন্ত ক্লাবটির ভবিষ্যৎ কোন পথে মোড় নেয়, সেটিই এখন দেখার বিষয়।
গতবছরের অক্টোবর থেকে বেকার আলোনসো। রিয়াল মাদ্রিদের সঙ্গে তার সম্পর্ক টেকে মাত্র পাঁচ মাস। গত জুনে কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে রিয়ালের কোচ হন আলোনসো। তবে তাঁর অধীনে দল ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।
২০২৫ সালের শেষ দিকে আলোনসোর চাকরি নিয়ে শঙ্কা তৈরি হলেও টানা পাঁচ ম্যাচ জিতে তিনি কিছুটা সময় পেয়েছিলেন। তবে সুপার কাপের হারই শেষ পর্যন্ত তাঁর বিদায় নিশ্চিত করে।
তিন বছরের চুক্তিতে ২০২৮ সালের জুন পর্যন্ত রিয়ালে থাকার কথা ছিল আলোনসোর। কিন্তু জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪–০ গোলে হারসহ একাধিক হতাশাজনক ফল তাঁর অবস্থান দুর্বল করে দেয়।
অক্টোবরে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারালেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আলোনসোর ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেননি বলে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। চোট সমস্যা, বাজে ফর্ম এবং কিছু খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কের অবনতি—শেষ পর্যন্ত জেদ্দায় বার্সেলোনার কাছে হারই আলোনসোর অধ্যায়ের ইতি টানে।

ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল সামনে রেখে ব্যাপক আলোচনায় হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, আর্সেনাল ও চেলসির পাশাপাশি এবার তাঁকে দলে ভেড়ানোর দৌড়ে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
গত দুই মৌসুম ধরে আতলেতিকো মাদ্রিদে খেলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। দিয়েগো সিমিওনের অধীনে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করে দারুণ পারফরম্যান্স দেখালেও চলতি মৌসুমে কিছুটা ছন্দ হারিয়েছিলেন। তবে গত সপ্তাহে কোপা দেল রে ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ৪–০ জয়ের ম্যাচে মৌসুমের ১২তম গোল করে দীর্ঘ ১১ ম্যাচের গোলখরা কাটান তিনি।
এর আগে ম্যানচেস্টার সিটিতে দুই মৌসুমে ৩৬ গোল করেছিলেন আলভারেজ এবং জিতেছিলেন দুটি লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ। তবু নিয়মিত খেলার সুযোগের খোঁজেই ইংল্যান্ড ছাড়েন তিনি।
গত গ্রীষ্মে আর্সেনাল দলে ভেড়ায় ভিক্টর জিওকারেসকে, যিনি স্পোর্টিং সিপি থেকে এসেছিলেন। মৌসুমের শুরুটা মিশ্র হলেও নতুন বছরের পর গোল পাচ্ছেন তিনি। তবু আক্রমণভাগে আরও শক্তি বাড়াতে নতুন স্ট্রাইকার খোঁজার আলোচনা চলছে ক্লাবটিতে।
চেলসিও গত মৌসুমে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করে হোয়াও পেদ্রো ও লিয়াম ডেলাপকে দলে নিলেও নতুন ফরোয়ার্ড নেওয়ার পরিকল্পনা রাখছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ৭৪ মিলিয়ন পাউন্ডে স্ট্রাইকার বেনজামিন সেসকো দলে ভেড়ায়। সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি দেখালেও ক্লাবটির আগ্রহ কমেনি। সাবেক কোচ রুবেন আমোরিম বিদায়ের পর দল গঠনে নতুন পরিকল্পনা করছে তারা।
একাধিক ক্লাবের আগ্রহ সম্পর্কে অবগত আলভারেজ নিজে নাকি স্পেনে থাকতে আগ্রহী। স্প্যানিশ সূত্রের দাবি, আতলেতিকো ছাড়তে হলে তাঁর ‘প্রথম পছন্দ’ বার্সেলোনা। তবে দুই লা লিগা প্রতিদ্বন্দ্বীর মধ্যে চুক্তি হওয়া কঠিন—একদিকে প্রতিদ্বন্দ্বিতা, অন্যদিকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড বাজারমূল্য।
এই জল্পনার মাঝেই আতলেতিকো কর্তৃপক্ষ নতুন চুক্তির প্রস্তাব দিয়ে তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে চাইছে। যদিও তার বর্তমান চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বৈধ।
সাবেক আর্সেনাল ও চেলসি মিডফিল্ডার এমানুয়েল পেতি মনে করেন, আলভারেজকে দলে আনতে পারলে সেটি হবে বড় বার্তা। তাঁর ভাষায়,
‘সে গোল করতে পারে, অ্যাসিস্ট দিতে পারে, ব্যক্তিত্ব আছে, বুদ্ধিমান মুভমেন্ট আছে—ইউরোপের সেরা ক্লাবগুলোর জন্য প্রয়োজনীয় সব গুণ তার মধ্যে আছে। সে সিটি ছেড়েছিল নিয়মিত খেলার জন্য। তবে পেপ গার্দিওলা নিশ্চয়ই তাকে আবার দলে পেলে খুশি হতেন।’

চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফল ছাপিয়ে তুমুল আলোচনায় বর্ণবাদ। অভিযোগ উঠেছে পর্তুগিজ ক্লাবটির আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ভিনিকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন। এরপর বর্ণবাদবিরোধী নিয়ম প্রয়োগে খেলা ১০ মিনিটের বেশি সময় বন্ধ রাখেন রেফারি। পরে রিয়ালের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তাঁর সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাঁকে ‘বানর’ বলেছেন।
বেনফিকার মাঠ লিসবনের এই ঘটনায় ফুঁসে উঠেছে ভিনিসিয়ুসের সতীর্থ সহ পুরো ফুটবলবিশ্ব। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় ভিনিসিয়ুস গোল করে রিয়ালকে এগিয়ে নেওয়ার পরপরই ঘটনাটি ঘটে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, আর্জেন্টাইন উইঙ্গার নিজের মুখ জার্সি দিয়ে ঢেকে কিছু বলেন, যা ভিনিসিয়ুস ও আশপাশের সতীর্থরা বর্ণবাদী মন্তব্য হিসেবে ব্যাখ্যা করেন।
আরেকটি ফুটেজে দেখা যায়, ক্ষুব্ধ এমবাপে প্রেস্তিয়ানির মুখোমুখি হয়ে তাকে ‘অসভ্য বর্ণবাদী’ বলে সম্বোধন করছেন।
খেলা পুনরায় শুরু হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বল ছোঁয়ার সময় ভিনিসিয়ুস ও এমবাপেকে স্বাগতিক দর্শকরা জোরে জোরে দুয়ো দিতে থাকেন। তবে উত্তেজনা বাড়লেও ম্যাচটি আর কোনো বাধা ছাড়াই শেষ হয়। ম্যাচ শেষে ফরাসি তারকা ফরোয়ার্ড বলেন, প্রেস্তিয়ানিকে ভিনিসিয়ুসের দিকে একই ধরনের বর্ণবাদী মন্তব্য একাধিকবার করতে শুনেছেন তিনি। একই অভিযোগ করেছেন রিয়ালের ফরাসি মিডফিল্ডার অরলিঁয় চুয়ামেনিও।
আরও পড়ুন
| বিশ্বকাপজয়ী ওজিল এখন বাংলাদেশে |
|
এমবাপে জানান, তিনি মাঠ ছাড়ার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু ভিনিসিয়ুস তাকে খেলা চালিয়ে যেতে রাজি করান। এই ঘটনায় আর্জেন্টাইন উইঙ্গারের নিষেধাজ্ঞা চেয়ে এমবাপে বলেন, ‘ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এমন আচরণ করা কোনো খেলোয়াড়কে আমরা মেনে নিতে পারি না। এই লোক (প্রেস্তিয়ানি) আর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্য নয়। আমাদের ঘরে বসে যারা খেলা দেখছে—সেসব শিশুদের জন্য উদাহরণ তৈরি করতে হবে। আজ যা ঘটেছে, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ পুরো বিশ্ব আমাদের দেখছে।’ প্রেস্তিয়ানি ক্ষমা চেয়েছেন কি না—এমন প্রশ্নে এমবাপে হাসতে হাসতে বলেন, ‘অবশ্যই না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনিসিয়ুস লেখেন, ‘বর্ণবাদীরা মূলত কাপুরুষ। নিজেদের দুর্বলতা লুকাতে তারা শার্ট দিয়ে মুখ ঢেকে কথা বলে। অথচ এমন মানুষদের শাস্তি দেওয়ার দায়িত্ব যাদের, তারাই অনেক সময় তাদের রক্ষা করে। আজ যা ঘটেছে, আমার জীবন বা পরিবারের জীবনে এটি নতুন কিছু নয়।’
তবে বর্ণবাদি আচারণের অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি প্রেস্তিয়ানি লিখেছেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো সময়ই ভিনি জুনিয়রকে বর্ণবাদী গালি দিইনি। তিনি দুঃখজনকভাবে যা শুনেছেন বলে মনে করেছেন, তা ভুল বুঝেছেন। আমি কখনো কারও সঙ্গে বর্ণবাদী আচরণ করিনি এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের কাছ থেকে পাওয়া হুমকির জন্য আমি দুঃখিত।’
এর আগেও অনেকবার বণবাদী আচারণের শিকার হওয়া ভিনিসিয়ুস ইউয়েফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানান। ২০২২ সাল থেকে স্পেনে ভিনিসিয়ুসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের ঘটনায় ইতোমধ্যে ১৮টি আইনি অভিযোগ দায়ের হয়েছে।

আগামীকাল কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন তাঁরা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আগামীকাল প্রথম রমজানের ইফতারে অংশ নেবেন এবং ক্যাম্পের ভেতরের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবেন।
কর্মকর্তারা জানান, এই সফর প্রতিনিধি দলটি ক্যাম্পের ভেতরে তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে একটি পরিদর্শন করতে পারেন।
রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।
তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। জানা গেছে, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টারটিকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।