
মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে বুধবার ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলদেশ সেনাবাহিনী।
হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গত মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে শিরোনাম হয়েছিল। মূলত তাদের প্রতিপক্ষের ফিটনেস লেভেলের সাথে তাল মেলাতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে তাই ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টানা দুই দিন কঠিন ম্যাচ খেলা হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর জন্য ছিল কঠিন।
চতুর্থ কোয়ার্টার ছাড়া কমবেশি একটি সমান ম্যাচই ছিল এটি। প্রথম কোয়ার্টার গোলশূন্য ছিল, দ্বিতীয় কোয়ার্টারে ষষ্ঠ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যকে এগিয়ে দেন।
যদিও সেনাবাহিনী ম্যাচের শেষ অংশের জন্য তাদের সেরাটা সঞ্চয় করে রাখে। তাদের শারীরিক ফিটনেস খেলায় দৃশ্যমান প্রভাব রাখতে থাকে। শেষ দিকে এটি প্রায় একমুখী ট্র্যাফিক হয়ে যায়। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য গোলকিপার নুরুজ্জামান নয়ন একাধিকবার সেনাবাহিনীকে হতাশ করেন। ম্যাচের ৩২তম মিনিটে সেনাবাহিনীর আব্দুল মালেক সমতা আনেন এবং ম্যাচের ৫৬ মিনিটে আহসান হাবিব গোল করেন পেনাল্টি কর্নার থেকে।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনীর মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী।
দিনের প্রথম ম্যাচে জনি ইসলামের জোড়া গোলে বিকেএসপি বাংলাদেশ পুলিশকে ৫-০ গোলে পরাজিত করে, মেহেদী হাসান অভি, হোজাইফা হোসেন ও তায়েব আলী বাকি তিনটি গোল করেন।
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ২:২৫ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৩-২৯ এপ্রিল হতে যাচ্ছে উইমেন’স এশিয়ান গেমস হকি বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মহিলা হকি দল আগামী ২০ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে।
এশিয়ান গেমস বাছাই হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল অংশগ্রহণ করছে। আজ ১৮ সদস্যের পূর্ণাঙ্গ দলও ঘোষণা করা হয়েছে। প্রধান কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন মো. জাহিদ হোসেন রাজু। তাঁর সহকারী হিসেবে এই টুর্নামেন্টে থাকছেন রিতু খানম।
৮ দলের টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা পড়েছে চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তানের সঙ্গে। অপর গ্রুপের চার দল হলো- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।
বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ চার দল খেলবে সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল আসরে।
বাংলাদেশ নারী হকি দল
গোলকিপার: মহুয়া, হিমাদ্রী বড়ুয়া সুখ।
ডিফেন্স: নীলাদ্রী বড়ুয়া নীল, মোছা. রিয়াশা আক্তার রিশি, নিনিসেন রাখাইন, মোছা. তন্নী খাতুন, ডনুচিং মারমা, রিতু আক্তার।
মিডফিল্ড: নাদিরা, অর্পিতা পাল, ফারদিয়া আক্তার রাত্রি, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজজোহুরা।
ফরোয়ার্ড: আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার ইমা, মোছা. কণা আক্তার, মোছা. জাকিয়া আফরোজ লিমা, সানজিদা আক্তার মনি।

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ। এবার টুর্নামেন্টের বাছাইয়ে চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জিতেছে ৩-২ ব্যবধানে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের।
চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়েই আসর করে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল ৩-২ গোলে হারের পর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
এই পর্বের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষের পর হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। আগের আসরের রানার্সআপরা এবার আর শিরোপার লড়াইয়ে থাকতে না পারলেও, চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ে রাঙিয়েছে।
এশিয়ান গেমসের টিকিট কাটার স্বস্তি নিয়ে মাঠে নামা বাংলাদেশ ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায়। ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। তবে মিনিট চারেক পরই চাইনিজ তাইপেকে ১-১ সমতায় ফেরান ওয়েই চেং-জে। দ্বিতীয় কোয়ার্টারের দ্বিতীয় মিনিটেই আবারও দৃশ্যপটে হাজির হন আশরাফুল। আরও একটি পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ফিনিশিংয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন তিনি।
বিরতির ঠিক এক মিনিট আগে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ায় চাইনিজ তাইপে। এবার লো হাই-কাইয়ের ফিল্ড গোল থেকে স্কোরলাইন ২-২ করে ফেলে তারা। লিড পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ করে বাংলাদেশ।
শেষ পর্যন্ত ৩৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় বাংলাদেশ। দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন নতুন মুখ মেহরাব হাসান সামিন। এই গোলেই শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অবশেষে নিশ্চিত হলো ২০২৬ সালের এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের অংশগ্রহণ। বাছাইপর্বে স্থান নির্ধারণী পর্বের প্রথম ম্যাচে হংকং, চায়নাকে হারিয়ে মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
কুয়ালালামপুরে বৃহস্পতিবার বাংলাদেশের জয়টি অবশ্য সহজ ছিল না। নির্ধারিত সময়ে মূল ম্যাচ ৪-৪ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে গিয়ে ৩-২ গোলে জিতেছে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে বাছাইপর্বে অন্তত ষষ্ঠ হওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। আর এতেই মিলেছে মূল পর্বে খেলার টিকেট।
আরও পড়ুন
| বাংলাদেশের সঙ্গে ড্র করে এশিয়ান গেমসে উজবেকিস্তান |
|
বাছাইয়ে অংশ নিয়েছে মোট ৯টি দেশ। এর মধ্যে সেরা ৬ দেশ সুযোগ পাবে ২০২৬ সালের এশিয়ান গেমসের মূল পর্বে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়ার পর স্থান নির্ধারণী পর্বের (পঞ্চম থেকে অষ্টম) প্রথম ম্যাচ জিতে নিজেদের কাজ সেরেছে বাংলাদেশ।
শুক্রবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে তাদেরকে ৪-৩ গোলে হারিয়েছিলেন আমিরুল ইসলামরা।
হংকং, চায়নার বিপক্ষে জয়ের ম্যাচে আশরাফুল ইসলাম করেন ২ গোল। এছাড়া আমিরুল ইসলাম ও রকিবুল করেন একটি করে গোল। পরে খেলা টাইব্রেকারে গড়ালে সেখানে ব্যবধান গড়ে জিতে যায় বাংলাদেশ।

থাইল্যান্ডে বড় ‘অঘটনের’ মুখোমুখি হলো বাংলাদেশ। যে উজবেকিস্তানকে আন্তর্জাতিক হকিতে স্রেফ গোলবন্যার সামনে দাঁড় করিয়ে রাখা ছিল বাংলাদেশের অভ্যাস, আজ সেই দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা।
এই ড্রয়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে উজবেকিস্তান।
বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।
আরও পড়ুন
| মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া দিবসে প্রতিমন্ত্রী |
|
বাছাই টুর্নামেন্টে বরাবরই দাপট দেখানো বাংলাদেশ এবার গিয়েছিল শিরোপার লক্ষ্য নিয়ে। কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। গত ম্যাচে ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের ক্ষতে আজ নতুন করে প্রলেপ দিল উজবেকিস্তান।
থাইল্যান্ডের এয়ারফোর্স হকি মাঠে আজ পুরো ম্যাচেই ছন্নছাড়া ছিল বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। সমতা ফেরাতে হন্যে হয়ে লড়লেও উজবেকিস্তানের রক্ষণভাগ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে।
চতুর্থ কোয়ার্টারের ২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনলেও জয়ের জন্য প্রয়োজনীয় লিড আর নিতে পারেনি বাংলাদেশ। উল্টো একাধিক পেনাল্টি কর্নার পেয়ে ম্যাচে আধিপত্য বজায় রেখেছিল উজবেকরাই।

এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল বাংলাদেশ। শুক্রবার লড়াই করে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরেছে আশিকুজ্জামানের দল।
থাইল্যান্ডের ব্যাংককে শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেরান বোথালে গোল করে দলকে এগিয়ে নেন। ৭ মিনিট পর আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরে বাংলাদেশ। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। তবে বাংলাদেশের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর কুশাল উইরাপুলি গোল করে ফের শ্রীলঙ্কাকে এগিয়ে দেন।
মাঝে প্রায় আধঘন্টা কোনও দলই গোলের দেখা পায়নি। ৪৯ মিনিটে গোল করে শ্রীলঙ্কা লিড বাড়িয়ে নেয় ৩-১ ব্যবধানে। সুরেশ রত্নায়েকে আক্রমণ থেকে গোল করেন। একই মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ব্যবধান কমায় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৩-২ স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে টার্ফ ছাড়ে শ্রীলঙ্কা।
গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ রোববার, প্রতিপক্ষ উজবেকিস্তান।