১৩ ডিসেম্বর ২০২৫, ২:২২ পিএম

ডব্লিউডব্লিউইতে জন সিনার শেষ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। রেসলিং অঙ্গনে বহুল আলোচিত এই লড়াইটি হবে শনিবার রাতের স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন এই কিংবদন্তি রেসলার।
টিকিট বিক্রির চিত্রই বলে দিচ্ছে ম্যাচটির গুরুত্ব। রেসলটিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় প্রস্তুত করা ১৯১৭৬টি আসনের মধ্যে ইতিমধ্যেই প্রায় সব বিক্রি হয়ে গেছে। বর্তমানে অবিক্রীত রয়েছে মাত্র পাঁচটি টিকিট, যা সবই মাঠঘেঁষা ফ্লোর সিট। এসব টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে প্রায় ১২৩০ ডলার।
আয়োজকেরা মনে করছেন, ম্যাচ শুরুর আগেই বাকি থাকা পাঁচটি টিকিটও বিক্রি হয়ে যাবে এবং অনুষ্ঠানটি পুরোপুরি হাউসফুল হবে।
শনিবারের এই মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ নামে পরিচিত জন সিনার জন্য এই ম্যাচটি শুধু একটি লড়াই নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের শেষ অধ্যায়।
আরও পড়ুন
| রিংয়ের বাইরে জন সিনার আরেক রূপ |
|
এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা রাখা হবে না, যাতে তিনি নিজের ইচ্ছামতো সময় নিয়ে ম্যাচটি শেষ করতে পারেন। এতে করে গোল্ডবার্গের বিদায়ী ম্যাচের মতো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে বলেও জানানো হয়। এই ঘোষণায় শুরুতে দারুণ খুশি হয়েছিলেন ভক্তরা।
তবে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, সিনার ম্যাচটি নাকি অনুষ্ঠানের শুরুতেই রাখা হতে পারে। এতে অনেক সমর্থক হতাশা প্রকাশ করেন। কেউ কেউ আবার মন্তব্য করেন, এমন হলে অনুষ্ঠান শেষে আবারও জন সিনা দর্শকদের সামনে এসে বিদায়ী বক্তব্য দিতে পারেন।
শেষ পর্যন্ত সেই গুঞ্জনে ইতি টানেন স্বয়ং জন সিনা। একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তার শেষ ম্যাচটিই হবে অনুষ্ঠানের মূল আকর্ষণ, অর্থাৎ মেইন ইভেন্ট। ফলে ভক্তদের উদ্বেগ কাটে এবং প্রত্যাশা আরও বেড়ে যায়।
সব মিলিয়ে, ডব্লিউডব্লিউইর ইতিহাসে অন্যতম আলোচিত এই বিদায়ী ম্যাচ ঘিরে এখন অপেক্ষার প্রহর গুনছেন জন সিনার অসংখ্য সমর্থক।
এটি হচ্ছে ডব্লিউডব্লিউই স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। অনুষ্ঠানটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:০৬ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৯ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম