৭ জানুয়ারি ২০২৬, ৯:৪৯ পিএম

ম্যাচ শেষ করার কয়েক ঘণ্টা পর মস্কোগামী ফ্লাইটে ওঠার অপেক্ষায় ছিলেন। এরপর হঠাৎ অচেতন হয়ে পড়ে সেখানেই মৃত্যুবরণ করেন ব্রাজিলের ফুটসাল খেলোয়াড় ফেলিপে অ্যালেক্স। মৃত্যুকালে চ্যাম্পিয়নস লিগ জয়ী এই খেলোয়াড়ের বয়স ছিল ৩২ বছর।
রাশিয়ান ক্লাব নরিলস্ক নিকেলের হয়ে খেলা ফেলিপে ব্রাজিল আন্তর্জাতিক ফুটসালের ম্যাচ খেলার পর উখতা বিমানবন্দরে মৃত্যুবরণ করেন। ২০২৫–২৬ মৌসুমের রাশিয়ান ফুতসাল কাপের সেমিফাইনালে এমএফকে উখতার বিপক্ষে প্রথম লেগের ম্যাচ শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর মস্কোগামী ফ্লাইটের জন্য চেক-ইন করার সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন তিনি। এরপর জরুরি চিকিৎসকর্মীরা দ্রুত তাকে সহায়তা দিতে ঘটনাস্থলে পৌঁছান, তবে সব চেষ্টা ব্যর্থ হয় এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
রাশিয়ান ফুটবল ইউনিয়নের সংবাদ সংস্থা অ্যালেক্সের মর্মান্তিক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘আজ উখতার বিপক্ষে ম্যাচের পর নরিলস্ক নিকেলের খেলোয়াড় ফেলিপে আলেক্স হঠাৎ মারা গেছেন। দলের দেশে ফেরার ফ্লাইটের আগে বিমানবন্দরে ব্রাজিলিয়ান খেলোয়াড়টি অসুস্থ হয়ে পড়েন। জরুরি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জরুরি চিকিৎসা শুরু করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং সেখানেই তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ইউয়েফাও এক্সে (টুইটার) এক বিবৃতিতে শোক প্রকাশ করে লিখেছে,
‘২০১৮–১৯ মৌসুমের ইউয়েফা ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগজয়ী ৩২ বছর বয়সী অ্যালেক্স ফেলিপের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা ও আন্তরিক শোক।’
আলেক্স ব্রাজিলে ক্যাসকাভেল ও করিন্থিয়ান্সের হয়ে ফুতসাল ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি স্পেনের মাদ্রিদভিত্তিক ক্লাব মুভিস্তারের ইন্টার ফুতবল সালায় যোগ দেন, যেখানে স্প্যানিশ লিগের শিরোপা জেতেন। এরপর তিনি জয়নভিলের হয়ে খেলতে ব্রাজিলে ফেরেন এবং আবার করিন্থিয়ান্সে একটি অধ্যায় শেষ করার পর পর্তুগালের স্পোর্টিং সিপিতে যোগ দেন।
স্পোটিং সিপিতেই ২০১৮–১৯ মৌসুমে ইউয়েফা ফুটসাল চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ফেলিপে অ্যালেক্স । পাশাপাশি জিতেছিলেন লিগা পাউলিস্তা, পর্তুগিজ ফুতসাল কাপ ও পর্তুগিজ ফুতসাল সুপারকাপ।
স্পোর্টিং সিপি নিজেদের সাবেক খেলোয়াড়কে স্বরণ করে এক বার্তা লিখেছে,
‘ফুটসাল ও ক্রীড়াজগৎ আজ আরও গৌরব হারাল। আবার দেখা হবে, চ্যাম্পিয়ন।’
বর্তমান ক্লাব নরিলস্ক নিকেলে যোগ দেওয়ার পর ফেলিপে ২০২৩–২৪ মৌসুমে রাশিয়ান ফুটসাল কাপ জয়ের স্বাদ পান।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:০৬ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৯ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম