১৬ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম

বাংলাদেশের পেসারদের সাম্প্রতিক সময়টা ভালো কাটেনি। বিশ্বকাপের নিজেদের হারিয়ে খুঁজেছে বাংলাদেশের পেস বিভাগ। তবে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। ডানেডিনে নিউজিল্যান্ডের সাথে নামছে বাংলাদেশ দল। ম্যাচের আগেরদিন ব্ল্যাকক্যাপস প্রধান কোচ গ্যারি স্টেড করেছেন বাংলাদেশের পেসারদের প্রশংসা।
নিউজিল্যান্ড কোচ জানান, 'দেশের বাইরের কন্ডিশনে বেশ ইম্প্রুভ দল তারা (বাংলাদেশ) এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে ওদের। ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা ভালো করতে পারে।'
ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১১ জনই নেই বাংলাদেশের সিরিজে। নিউজিল্যান্ড প্রধান কোচ গ্যারি স্টেড মনে করছেন, নতুনদের বাজিয়ে দেখায় সুযোগও। তিনি জানান, 'দেখুন তারা তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার। সামনে কিন্তু ঠাসা সূচি আছে আমাদের। টেস্ট ও টি-টুয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু ক্রিকেটার এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।'
No posts available.